গণভোটের আড়ালে সমকামী গোষ্ঠীর স্বীকৃতির পাঁয়তারা!!
জুলাই সনদের ৮ নম্বর অনুচ্ছেদটি গণভোটের মাধ্যমে LGBT তথা সমকামী গোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি প্রদানের পথ উন্মুক্ত করতে যাচ্ছে।
প্রথমেই আমরা দেখে নিই জুলাই সনদের ৮ নম্বর অনুচ্ছেদে কী আছেঃ
সংবিধানে এরূপ যুক্ত করা হবে যে, বাংলাদেশ একটি বহু-জাতি-গোষ্ঠী, বহু ধর্মী, বহু-ভাষী ও বহু সংস্কৃতির দেশ যেখানে সকল সম্প্রদায়ের সহাবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে।
এখানে সংস্কৃতি (Culture) ও সম্প্রদায় (Community) এই পরিভাষা দুটিকে অসংজ্ঞায়িত রাখা হয়েছে, যার ফলে আন্তর্জাতিক ভাবে স্বীকৃত পারিভাষিক অর্থই এরা ধারণ করবে।
আন্তর্জাতিক পরিমণ্ডলে LGBT Culture একটি স্বীকৃত পরিভাষা।
ফলে "বহু সংস্কৃতি"র স্বীকৃতির মাধ্যমে অন্যান্য সংস্কৃতির পাশাপশি LGBT Culture বা সংস্কৃতিকেও স্বীকৃতি প্রদানের সুযোগ সৃষ্টি করা হয়েছে এবং ‘সকল সম্প্রদায়‘-এর মর্যাদা নিশ্চিত করার মাধ্যমে অন্যান্য সম্প্রদায়ের সাথে সাথে LGBT Community বা সম্প্রদায়ের মর্যাদা ও স্বীকৃতির পথ উন্মুক্ত করা হয়েছে।