মিডিয়া বনাম ইসলাম; ইসলামই যখন বাংলাদেশি মিডিয়ার প্রতিপক্ষ

আল ফিরদাউস এর সম্পাদক মুহতারাম ইবরাহীম হাসান হাফিযাহুল্লাহ’র কলাম
মেইনস্ট্রিম মিডিয়ার আচরণে একটা অদ্ভুত মিল বারবার চোখে পড়ে। যে পক্ষটাকে একটু বেশি ইসলামী মনে হয়, তাকেই তাদের ন্যারেটিভের লক্ষ্যবস্তু বানানো হয়। ইস্যু বদলায়, পক্ষ বদলায়, কিন্তু একটা বিষয় বদলায় না, তা হলো- তুলনামূলক বেশি ইসলামিক পরিচয় পেলেই তার বিরোধিতা করাই মিডিয়ার প্রধান লক্ষ্য!
বাংলাদেশ বনাম পাকিস্তান হলে পাকিস্তান তুলনামূলক বেশি ধর্মীয়- এই যুক্তিতে তাকে ভিলেন হিসেবে দাঁড় করানো হয়। আবার পাকিস্তান–আফগানিস্তান প্রসঙ্গে দেখা যায়, আফগানিস্তান বেশি ইসলামিক হওয়ায় তাকেই খারাপ বলে উপস্থাপন করা হয়, আর পাকিস্তানের পক্ষে অবস্থান নেওয়া হয়। অর্থাৎ সমালোচনার মানদণ্ড দেশ বা জাতিভিত্তিক নয়; বরং ইসলামী পরিচয় যত বেশি, বিরোধিতার মাত্রাও যেন তত বেশি।
এর সঙ্গে আন্তর্জাতিক মিডিয়ার প্রভাবও স্পষ্ট। পশ্চিমা গণমাধ্যম কোনো ইসলামপন্থী শক্তির বিরুদ্ধে রিপোর্ট প্রকাশ করলে দেশের কিছু মিডিয়া সেটিকে দ্রুত ও জোরালোভাবে ছড়িয়ে দেয়। কিন্তু বিপরীত প্রেক্ষাপট বা ভিন্ন তথ্য একই গুরুত্ব পায় না। ফলে মানুষের সামনে দাঁড়ায় একমুখী একটি ছবি।
অপরাধের ক্ষেত্রেও একই প্রবণতা লক্ষ্য করা যায়। কোনো অমুসলিমের অপরাধ ব্যক্তিগত ঘটনা হিসেবে দেখা হয়; কিন্তু মুসলিম পরিচয়ধারীর অপরাধ হলে সেটিকে প্রায়ই ইসলামের সঙ্গে জুড়ে দেওয়া হয়, যেন পুরো ধর্মকেই কাঠগড়ায় তোলা যায়।
সব মিলিয়ে যে চিত্রটি ফুটে ওঠে, তা হলো- এই পক্ষপাতের ভিত্তি কোনো নির্দিষ্ট ভূখণ্ড বা জাতীয়তা নয়। বরং বিরোধিতার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় ইসলাম নিজেই।