Announcement

Collapse
No announcement yet.

আল্লাহ্ তা'আলাকে ভালোবাসার নিদর্শন সমূহ।

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • আল্লাহ্ তা'আলাকে ভালোবাসার নিদর্শন সমূহ।

    **আল্লাহ্ তা'আলাকে ভালোবাসার নিদর্শন সমূহ।**
    আল্লাহ্ তা'আলাকে ভালোবাসার নিদর্শন সমূহঃ কারোর মধ্যে আল্লাহ্ তা'আলার ভালোবাসা বিদ্যমান আছে কিনা তা বুঝার কয়েকটি নিদর্শন বা উপায় রয়েছে। সেগুলো নিম্নরূপঃ

    ক. আল্লাহ্ তা'আলার ইচ্ছাকে নিজ ইচ্ছার উপর প্রধান্য দেয়া।

    খ. সকল বিষয়ে রাসূল ﷺ আনীত বিধি-বিধান মেনে চলা।
    আল্লাহ্ তা'আলা বলেনঃ قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ অর্থাৎ (হে নবী!) আপনি বলে দিনঃ যদি তোমরা আল্লাহ্ তা'আলাকে সত্যিকারার্থে ভালোবেসে থাকো তাহলে তোমরা আমার অনুসরণ করো। তখনই আল্লাহ্ তা'আলা তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধসমূহ ক্ষমা করে দিবেন। আল্লাহ্ তা'আলা সত্যিই ক্ষমাশীল ও দয়ালু।

    গ. সকল ঈমানদারের প্রতি দয়াবান ও অনুগ্রহশীল হওয়া।

    আল্লাহ্ তা'আলা তাঁর রাসূল ﷺ কে উদ্দেশ্য করে বলেনঃ وَاخْفِضْ جَنَاحَكَ لِمَنِ اتَّبَعَكَ مِنَ الْمُؤْمِنِينَ অর্থাৎ যে সকল মু'মিন আপনাকে অনুসরণ করে তাদের প্রতি আপনি বিনয়ী হোন। আল্লাহ্ তা'আলা সাহাবাদের গুণ-বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেনঃ مُحَمَّدٌ رَّسُوْلُ اللهِ ، وَ الَّذِينَ مَعَهُ أَشِدَّاءُ عَلَى الْكُفَّارِ ، رُحَمَاءُ بَيْنَهُمْ অর্থাৎ মুহাম্মাদ আল্লাহ্ তা'আলার মনোনীত রাসূল। আর তাঁর সহচরগণ কাফিরদের প্রতি খুবই কঠোর। তবে তারা নিজেদের মধ্যে পরস্পর পরস্পরের প্রতি অত্যন্ত দয়াবান।

    ঘ. কাফিরদের প্রতি কঠোর হওয়া। আল্লাহ্ তা'আলা নবী কে উদ্দেশ্য করে বলেনঃ يَا أَيُّهَا النَّبِيُّ جَاهِدِ الْكُفَّارَ وَ الْمُنَافِقِينَ ، وَ اغْلُظْ عَلَيْهِمْ অর্থাৎ হে নবী! আপনি কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন এবং তাদের প্রতি খুব কঠোর হোন।

    ঙ. আল্লাহ্ তা'আলার মনোনীত দ্বীনকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করার জন্যে মুখ, হাত, জান ও মালের মাধ্যমে তথা সার্বিকভাবে আল্লাহ্'র রাস্তায় জিহাদ করা।

    চ. আল্লাহ্ তা'আলার মনোনীত দ্বীনকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কারোর গাল-মন্দ তথা তিরস্কারকে পরোয়া না করা। আল্লাহ্ তা'আলা বলেনঃ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوْا مَنْ يَرْتَدَّ مِنْكُمْ عَنْ دِينِهِ فَسَوْفَ يَأْتِي اللَّهُ بِقَوْمٍ يُحِبُّهُمْ وَيُحِبُّونَهُ أَذِلَّةٍ عَلَى الْمُؤْمِنِينَ أَعِزَّةِ عَلَى الْكَافِرِينَ يُجَاهِدُوْنَ فِي سَبِيلِ اللَّهِ وَ لَا يَخَافُوْنَ لَوْمَةَ لائِمٍ অর্থাৎ হে ঈমানদারগণ! তোমাদের কেউ স্বীয় ধর্ম ত্যাগ করলে (তাতে ইসলামের কোন ক্ষতি হবেনা।) কারণ, আল্লাহ্ তা'আলা সত্বরই তাদের স্থলে এমন এক সম্প্রদায় সৃষ্টি করবেন যাদেরকে তিনি ভালোবাসবেন এবং তারাও তাঁকে ভালোবাসবে। তারা মুসলমানদের প্রতি দয়াশীল ও কাফিরদের প্রতি কঠোর হবে। আল্লাহ্ তা'আলার পথে জিহাদ করবে এবং কোন নিন্দুকের নিন্দার পরোয়া করবে না।

    আল্লাহ তায়ালা আমাদের জিহাদ ও কিতালের পথে অবিচল রাখুন। (আমিন)

    ~সংগৃহীত
Working...
X