লড়াই লড়ো।
যে লড়াই তোমায় বাঁচতে শেখায়,
যে লড়াইয়ে মানুষ অধিকার পায়,
সে লড়াই কভু সন্ত্রাসী নয়।
যে লড়াই তোমায় দেখায় আলো,
যে লড়াই শেখায় বাসতে ভালো,
সে লড়াই তুমি করবে।
যে লড়াইয়ে বাঁচলে বিজয়,মরলেও জয়,
যে লড়াইয়ের অভিধানে লেখা হয় না পরাজয়।
সে লড়াই তুমি লড়বে।
যে লড়াই গায় সত্যের গান,
যে লড়াই বলে সত্যকথন,
সে লড়াইয়ের সত্যকেতন তুমি ধরবে।
যে লড়াইয়ের পতাকার রং,
যে লড়াইয়ের সৈনিকগন,
খোদার শানে ঝুকবে,
সে লড়াইয়ে তুমি জড়াবে।
যে লড়াই শেষে আল্লাকে পায়,
যে লড়াই লড়ে জান্নাত পায়,
সে লড়াই তুমি লড়বেে।