Sidestep App - অনলাইন ডিজিটাল প্রাইভেসি নিয়ে যারা কাজ করেন, তাদের কাছে Sidestep একটি পরিচিত নাম।
এটি একটি ওপেন-সোর্স অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, যা F-Droid রিপোজিটরিতে মুক্তভাবে পাওয়া যায় এবং বিশ্বব্যাপী প্রাইভেসি কমিউনিটিতে ব্যবহৃত হয়।
এর মূল কাজ হলো, আপনি যখন কোনো সোশ্যাল মিডিয়া বা কনটেন্ট প্ল্যাটফর্মের লিংকে ক্লিক করেন, তখন সেই লিংককে সরাসরি মূল প্ল্যাটফর্মে না নিয়ে গিয়ে একটি প্রাইভেসি-বান্ধব অল্টারনেটিভ ফ্রন্টএন্ডে পাঠিয়ে দেওয়া হয়।
যেমন Twitter বা X-এর লিংক গেলে তা Nitter-এর মতো ভার্সনে খোলে,
YouTube-এর লিংক Invidious-এ, আবার Reddit বা StackOverflow-এর লিংকও একইভাবে বিকল্প ফ্রন্ট এন্ডে রিডাইরেক্ট হয়।
এই প্রক্রিয়ায় সবচেয়ে বড় সুবিধা হলো, ব্যবহারকারীর মূল প্ল্যাটফর্মে লগইন করার প্রয়োজন থাকে না।
ফলে ব্যক্তিগত অ্যাকাউন্ট, ব্রাউজিং হিস্টোরি বা ডিভাইসের তথ্য সরাসরি বড় টেক কোম্পানির সার্ভারে জমা হয় না।
এর সঙ্গে অ্যাপটি লিংকে যুক্ত থাকা ট্র্যাকিং প্যারামিটারগুলোও স্বয়ংক্রিয়ভাবে মুছে দেয়,
যার মাধ্যমে সাধারণত বোঝা যায় কে লিংকটি শেয়ার করেছে বা কোথা থেকে ক্লিকটি এসেছে।
এভাবে ডিজিটাল ট্রেসিং কিছুটা কমিয়ে আনা সম্ভব হয়।
ব্যবহারের দিক থেকে বিষয়টি খুবই সহজ।
প্রথমে F-Droid অ্যাপ স্টোর ইনস্টল করে সেখান থেকে Sidestep নামিয়ে নিতে হয়,
কারণ এটিই সবচেয়ে নিরাপদ ও নিয়মিত আপডেটের নিশ্চয়তা দেয়।
ইনস্টলের পর অ্যাপটিকে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের লিংক হ্যান্ডলার হিসেবে সেট করে দিলে তা নিজে থেকেই কাজ শুরু করে।
সেটিংসের মধ্যে গিয়ে কোন প্ল্যাটফর্মের জন্য কোন অল্টারনেটিভ ফ্রন্টএন্ড ব্যবহৃত হবে, তাও ইচ্ছেমতো নির্ধারণ করা যায়।
সোর্স নোট;
Sidestep অ্যাপ পরিচিতি ও ফিচার সম্পর্কিত তথ্য:
F-Droid অফিসিয়াল অ্যাপ পেজ
_____