Announcement

Collapse
No announcement yet.

প্রাইভেসি ফোকাসড Anonymous প্ল্যাটফর্ম

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • প্রাইভেসি ফোকাসড Anonymous প্ল্যাটফর্ম

    প্রাইভেসি-ফোকাসড অ্যানোনিমাস লেখালেখি প্ল্যাটফর্ম

    অনলাইনে পরিচয় গোপন রেখে লেখার দরকার হলে "অ্যাকাউন্ট লাগে না" মানেই "নিরাপদ" বা "এনক্রিপটেড" নয় —

    ১) Write.as — সবচেয়ে ভালো ব্যালেন্স। অ্যাকাউন্ট ছাড়াই লেখা যায়, IP লগ করে না, Tor নেটওয়ার্কেও ভালোভাবে কাজ করে।

    ব্লগ ডিফল্টভাবে প্রাইভেট থাকে, সার্চ ইঞ্জিনে দেখা যায় না যতক্ষণ না নিজে চান।

    ২) Notepin.co — ইমেইল ছাড়াই ইউনিক অ্যাড্রেসসহ ব্লগ বানানো যায়, চাইলে সম্পূর্ণ অ্যানোনিমাসভাবে পোস্ট করা যায়।

    ৩) PrivateBin — টেক্সট/কোড শেয়ারিংয়ের জন্য, ক্লায়েন্ট-সাইড এনক্রিপশন থাকায় সার্ভারও কনটেন্ট পড়তে পারে না।

    এই তালিকায় একমাত্র প্ল্যাটফর্ম যেটা প্রকৃত অর্থে এনক্রিপটেড।

    ৪) Pen.io — পাসওয়ার্ড দিয়ে (ইমেইল ছাড়াই) সহজে টেক্সট পেজ পাবলিশ করা যায়, ফ্রী ও সরল।

    তবে মনে রাখবেন: এটা অ্যাকাউন্ট-বিহীন হলেও প্রকৃত এনক্রিপশন সমর্থন করে না

    — পাসওয়ার্ড শুধু এডিট-অ্যাক্সেস আটকায়, কনটেন্ট এনক্রিপ্ট করে না।

    ৫) Telegra.ph — দ্রুত ও সহজ, কিন্তু ঢিলেঢালা যাচাই-নীতির কারণে ফিশাররা নিয়মিত অপব্যবহার করে।

    এর লিংক সহজেই স্ট্যান্ডার্ড ইমেইল সিকিউরিটি চেক পাস করে যায় বলে গবেষকরা সতর্ক করেছেন।

    ৬) JustPaste.it — থ্রেট-ইন্টেলিজেন্স গবেষণায় থ্রেট অ্যাক্টরদের ব্যবহৃত শীর্ষ পেস্ট সাইটের তালিকায় দ্বিতীয় স্থানে।

    বৈধ ব্যবহার আছে, কিন্তু এই কারণে অনেক ফায়ারওয়াল/স্প্যাম ফিল্টারে ফ্ল্যাগ হতে পারে।

    নোট ;

    ১] হালকা লেখালেখির জন্য Write.as বা Pen.io ভালো বিকল্প।

    ২] সংবেদনশীল টেক্সট/কোডের জন্য PrivateBin এগিয়ে থাকে এনক্রিপশনের কারণে।

    ৩] কিন্তু সত্যিকারের সোর্স-প্রোটেকশন বা স্পর্শকাতর ডকুমেন্ট শেয়ারের জন্য SecureDrop বা GlobaLeaks-এর মতো purpose-built টুলই ব্যবহার করা উচিত —

    সাধারণ পাবলিক পেস্ট সাইট কখনোই যথেষ্ট নিরাপদ নয়।

    অ্যাকাউন্ট লাগে কিন্তু
    নিরাপদ ও ফ্রী:


    সব সময় অ্যাকাউন্ট-বিহীন প্ল্যাটফর্ম দরকার হয় না — কখনো কখনো অ্যাকাউন্ট থাকলেও তা আসলে নিরাপদ, যদি প্ল্যাটফর্মটি সঠিকভাবে ডেটা এনক্রিপ্ট করে

    1] Standard Notes — সাংবাদিক ও গবেষকদের জন্য সবচেয়ে বেশি সুপারিশকৃত।

    ডিফল্টভাবে এন্ড-টু-এন্ড এনক্রিপশন, মানে কোম্পানি নিজেও আপনার লেখা পড়তে পারে না।

    অ্যাকাউন্টে শুধু ইমেইল লাগে, চাইলে অ্যানোনিমাস ইমেইলও ব্যবহার করা যায়। ফ্রী প্ল্যানে আনলিমিটেড নোট ও সব ডিভাইসে সিঙ্ক পাওয়া যায়।

    2] Notesnook — Standard Notes-এর মতোই এনক্রিপটেড, তবে আরও আধুনিক ইন্টারফেস।

    কোম্পানি স্পষ্টভাবে জানায় তারা ইউজার ডেটা বিক্রি বা অ্যাক্সেস করে না। "monograph" ফিচার দিয়ে চাইলে নোট ওয়ান-টাইম-ভিউ লিংকসহ পাবলিশও করা যায়।

    3] Medium.com — বড় পাঠকগোষ্ঠীর কাছে পৌঁছানোর জন্য ভালো, কিন্তু প্রাইভেসি সীমিত।

    পাবলিশ করলে বা কমেন্ট করলে আপনার নাম, ছবি, বায়ো ও অ্যাক্টিভিটি অন্যদের কাছে দৃশ্যমান হয়ে যায়।

    Anonymous ব্যবহার করা গেলেও ব্যক্তিগত বিবরণ লেখায় এড়িয়ে চলতে হবে, না হলে পরিচয় ফাঁস হতে পারে।

    নোট;

    ১) সংবেদনশীল রিসার্চ নোট বা ড্রাফটের জন্য Standard Notes সবচেয়ে নিরাপদ পছন্দ, কারণ এনক্রিপশন এখানে অপশনাল না, ডিফল্ট।

    ২) বড় অডিয়েন্সের কাছে পৌঁছাতে চাইলে Medium ব্যবহার করা যায়, তবে প্রাইভেসি সীমিত থাকবে



    [বিঃদ্রঃ মনে রাখবেন: প্ল্যাটফর্ম যতই প্রাইভেসি-ফোকাসড হোক, Tor বা নির্ভরযোগ্য VPN ছাড়া সংযোগ দিলে IP অ্যাড্রেস থেকে পরিচয় ফাঁস হতে পারে]

    তথ্যসূত্র ও সোর্স সমূহ ;

    প্রাইভেসি-ফোকাসড অ্যানোনিমাস লেখালেখি প্ল্যাটফর্ম
    ​​ সমূহের সোর্স ;

    CMS Critic – Write.as Review (cmscritic.com)

    CMS Critic – Pen.io: Blogging Without a Blog (cmscritic.com)

    Capterra – Write.as Reviews 2026 (capterra.com)

    Blogsitefy – Anonymous Blogging Tools Guide (blogsitefy-blog.typeflo.io)

    SOCRadar – "Top 5 Paste Sites Used by Threat Actors" (socradar.io)

    INKY / KnowBe4 – "Fresh Phish: Phishers Take Advantage of Telegraph's Loose Governance" (inky.com)

    KnowBe4 – "Phishing Scammers Leverage Telegraph's Loose Governance" (knowbe4.com)

    CompareCamp – Pen.io Reviews: Pricing, Pros, Cons & Features (comparecamp.com)

    Appmus – "pen.io: Features, Alternatives & Analysis" (appmus.com)

    অ্যাকাউন্ট লাগে কিন্তু নিরাপদ ও ফ্রী:

    সাইট সমূহের সোর্স ;

    Freedom of the Press Foundation – "Secure note-taking apps for journalists" (freedom.press)

    Standard Notes – Official Security Documentation (standardnotes.com)

    MakerStack – "Standard Notes Review 2026" (makerstack.co)

    Medium – Official Privacy Policy ও Medium Rules (policy.medium.com)

    Nudge Security – "Is Medium Safe?" Security Profile (nudgesecurity.com)

Working...
X