Announcement

Collapse
No announcement yet.

|| এ কোন চক্রে হারিয়ে গেছি আমরা || তৃতীয় পর্ব;"চক্রে হারিয়ে যাওয়ার কারণসমূহ২.০"

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • || এ কোন চক্রে হারিয়ে গেছি আমরা || তৃতীয় পর্ব;"চক্রে হারিয়ে যাওয়ার কারণসমূহ২.০"

    আফওয়ান! গত পর্বে যদিও শিরোনাম দিয়েছিলাম "চক্রে হারিয়ে যাওয়ার কারণ অনুসন্ধান", কিন্তু বিশ্লেষণের ক্ষেত্রে গিয়ে চক্রে আটকে যাওয়ার কারণ উল্লেখ না করে বরং "আগ্রহ-উদ্দেপনা থাকা সত্বেও আমাদের অগ্রগতি না হওয়ার কারণসমূহ" উল্লেখ করার চেষ্টা করা হয়েছে। যাইহোক, আজকে আমরা আমাদের চক্রে হারিয়ে যাওয়ার আলামাত ও কারণগুলো অনুসন্ধানের চেষ্টা করব:

    বিঃদ্রঃ সংক্ষেপ করার খাতিরে শুধু শিরোনাম উল্লেখ করছি, কোন পয়েন্ট যদি কারো বুঝতে অসুবিধা হয় বা কোন অস্পষ্টতা থাকে, জানালে আমি সেটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ইনশাআল্লাহ।




    ১! দৃঢ় ইচ্ছা শক্তির অভাব।

    ২! নফসের বিরোধিতা না করে আয়েশে গাঁ ভাসিয়ে দেয়া।

    ৩! ভবিষ্যতের ব্যাপারে কোন বিশেষ লক্ষ্য না থাকা, গতানুগতিকভাবে সময় পার করে দেয়া।

    ৪! আল্লাহর স্মরণ সম্পর্কে উদাসীন থাকা।

    ৫! আত্মকেন্দ্রিক হওয়া , উম্মতের দরদ অন্তরে থাকা।

    ৬! কোন কাজের ফোকাস না থাকা, সুচারুরূপে কোন কাজ সম্পন্ন করার অভ্যস্ত না হওয়া।

    ৭! অন্তরে আল্লাহর ভয় কমে যাওয়া।

    ৮! শুকরিয়া জানা না থাকা।

    ৯! সবর করতে না পারা।

    ১০! আখেরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দেয়া।

    ১১! নিজের মধ্যে দায়িত্ববোধ না থাকা।

    ১২! ফিকির ও মুহাসাবার অভাব।

    ১৩! শয়তান নামক যে একটা শত্রু সাথে আছে, তা মনে না রাখা।

    ১৪! আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণভাবে সমর্পণ না করা।

    ১৫! উজব ও আমিত্বের রোগের শিকার হওয়া।

    ১৬! নিজের গুনাহকে হালকা মনে করা।

    ১৭! অতীত গুনাহের ভয়াবহতা ভুলে যাওয়া।

    ১৮। 'আল্লাহর কাছে যে আবার দাঁড়াতে হবে,সব কিছুর হিসাব দিতে হবে।' এটা না ভেবে মনে করা যে, আমি হয়ত কোনভাবে বিনা হিসেবে পার পেয়ে যাব! (কে দিল এই সার্টিফিকেট?)

    ১৫! সর্বোপরি হেদায়েতের পথ থেকে বিচ্যুতি ঘটতে থাকা।

    ১৬! খারাপ পরিণতির জন্য নফসকে প্রস্তুত করতে থাকা।

    ১৭! মন্দ পরিণতির ভয় অন্তরে না থাকা।

    ১৮! নিজেকে অতি ভালো মনে করা।

    ১৯! প্রতিটা কাজে সুন্নাহের উপরে থাকার চেষ্টা না করা।

    ২০! গোপন গুনাহে অভ্যস্ত হওয়া।

    ২১! গোপন ইবাদাতে মনোযোগ না থাকা।

    ২২! একটা ভাল পরিকল্পনা মাথায় আসার পরে তা শুরু করতে ঢিলেমি করা।

    ২৩! সকল কাজেই গড়িমসি ও অলসতা করা।

    ২৪! কোন বিষয়ে নিজের চিন্তাকেই সবচেয়ে সঠিক মনে করা। আমার নিজেরও যে ভুল হতে পারে তা ভাবনায় না নিয়ে আসা।

    ২৫! খারাপ সঙ্গ ছেড়ে না দেয়া।

    ২৬! ভাল একজন পরামর্শদাতা না থাকা বা থাকলেও তার কথাকে সেভাবে মান্য না করা।

    ২৭! তাদাব্বুরের সাথে কুরআন পড়ার অভ্যস্ততা না থাকা।

    ২৮! আমলের ক্ষেত্রে নিজেকে নিজের চেয়েও খারাপ ব্যক্তিদের সাথে তুলনা করে আত্মতৃপ্তিতে ভোগা।

    ২৯! আত্মপ্রবঞ্চনায় ভোগা, অনর্থক আশায় ভাল হতে কালক্ষেপণ করতে থাকা।

    ৩০! দূর্বল চিত্তের অধিকারী হওয়া, মনের উপর জোর দিয়ে কোন সিদ্ধান্ত গ্রহণের যোগ্যতা নষ্ট হয়ে যাওয়া।

    ৩১! ধারাবাহিক আমলও ছুটে যেতে থাকা।

    ৩২!আল্লাহর সাথে ওয়াদা করেও গাদ্দারি করা।

    ৩৩! বারবার তাওবা ভঙ্গ করা।



    প্রথম পর্বের লিংক:
    https://dawahilallah.com/forum/%E0%A...A6%B0%E0%A6%BE


    দ্বিতীয় পর্বের লিংক:

    "আমরা তাওবা করার পূর্বে মরতে চাই না এবং মৃত্যু সামনে আসার পরে তাওবা করতে চাই না"
    আবু হাযেম রহ.
Working...
X