Announcement

Collapse
No announcement yet.

একটি মূল্যবান নসিহাহ্

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • একটি মূল্যবান নসিহাহ্

    ৭০০ শতাব্দীর বিশিষ্ট ফকীহ ও মুহাদ্দিস ইমাম সুফিয়ান আস সাওরি (রহিমাহুল্লাহ্) এর মূল্যবান নসিহাহ্ঃ

    তুমি এমন এক সময়ে বসবাস করছো যে সময়ে বসবাস করা থেকে নবীজি (সল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) এর সাহাবাগণ (রদিয়াল্লাহু 'আনহুম) পানাহ চাইতেন। অবশ্যই দ্বীন (ইসলাম) এর যেকোনো ব্যাপারে তারা আমাদের চাইতে ভালো বুঝতেন। দ্বীন (ইসলাম) এর ব্যাপারে অন্যান্যদের মতামতের চাইতে তাদের মতামত আমাদের কাছে অগ্রগণ্য। ভাববার বিষয় হলো, সাহাবাগণ (রদিয়াল্লাহু 'আনহুম) যে সময়টাকে অপছন্দ করতেন সে সময়ে আমরা যারা অবস্থান করছি তাদের কী অবস্থা? যেখানে সাহাবা (রদিয়াল্লাহু 'আনহু) এর তুলনায় আমাদের জ্ঞান কম, ধৈর্য কম, ভাল কাজে সাহায্যকারী কম, মানুষের মধ্যে মহামারীর মত দুর্নীতির বিস্তার সর্বোপরি একটি ভ
    য়াবহ দূষণযুক্ত পৃথিবীতে আমাদের বসবাস করতে হচ্ছে। তোমার প্রতি নসীহাহ্ (উপদেশ) হচ্ছে, দ্বীনের সঠিক ও মূল রাস্তাটি খুঁজে নাও এবং একে আঁকড়ে ধরে রাখ।

    [আব্বাদ ইবন আব্বাদ আল খাওয়াস আল-আরসুফির প্রতি এক চিঠিতে লিখা উপদেশ]
    يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا أَنصَارَ اللَّهِ
    ❝হে মু'মিনগণ, তোমরা আল্লাহর সাহায্যকারী (আনসার) হও।❞
    [আল-কুরআন, সূরা আছ-ছফ, আয়াতঃ ১৪]
Working...
X