Announcement

Collapse
No announcement yet.

★ঈদুল ফিতর ★

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ★ঈদুল ফিতর ★

    ★ঈদুল ফিতর ★

    ঈদুল ফিতরের আনন্দ উৎসব করব, এটা মুসলমানদের জন্য গৌরবের বিষয়।

    প্রশ্নঃ- ঈদুল ফিতর কোন হিসেবে পালন করব? আফগানিস্তানের হিসেবে, তাহলে বৃহস্পতিবার, কারণ সাক্ষী প্রমাণের ভিত্তিতে শরয়ী আদালত বৃহস্পতিবার নির্ধারণ করেছেন।
    আর সৌদিআরবে শুক্রবার নির্ধারিত হয়েছে, কারণ উনারা নাকি ২৯ তারিখ চাঁদ দেখেনি।
    আর বাংলাদেশে শনিবার, কারণ বাংলাদেশেতো সৌদিআরবের পরের দিন নির্ধারিত।
    এ হিসেবে শনিবার।
    আর এটাই বাস্তবেও নির্ধারিত হয়েছে।

    আমার জানার বিষয় হলো আমি সময় মতো তিনটার খরবই জানলাম।
    আমি কোনটা পালন করব?
    আরাফাহ কোন দিন? মহররম?
    শরয়ী দৃষ্টিকোন থেকে জবাবের প্রত্যাশি। আবার প্রশ্নটি যেন হারিয়ে না যায় এটাও আশা করি ইনশাআল্লাহ।

  • #2
    ভাই! ঈদ, রোযা ইত্যাদি বৈশ্বিকভাবে পালন করা হবে, না অঞ্চলভিত্তিক পালন করা হবে—এটি একটি মতভেদপূর্ণ মাসআলা। তবে দলীল ও বাস্তবতার আলোকে গ্রহণযোগ্য মত হচ্ছে, অঞ্চলভিত্তিক পালন করা। ইসলামের পূর্ণ ইতিহাসে এর উপরই আমল হয়ে আসছে; একবারের জন্যেও বৈশ্বিকভাবে ঈদ কিংবা রোযা পালিত হয়নি। তদোপরি মাসআলা যেহেতু মুখতালাফ ফিহ ও মতভেদপূর্ণ এবং ঈদ ও রোযা সমষ্টিগত আমল, তাই এ ব্যাপারে বিচ্ছিন্নতা না করে, সবার সাথে মিলে করাই কর্তব্য। আর তা নির্ধারিত হবে দারুল ইসলামে মুসলিম রাষ্ট্র প্রধান এবং আমাদের মত দেশে বিজ্ঞ উলামাদের সিদ্ধান্তের মাধ্যমে। আমল যদি ব্যক্তিগত পর্যায়ের হত, তাহলে প্রত্যেকের জন্য ভিন্নভিন্নভাবে আমল করার সুযোগ থাকত। কিন্ত সমষ্টিগত আমল হওয়ার কারণে এ সুযোগ নেই।
    এ ব্যাপারে বিস্তারিত জানতে নিচের দুটি মাসআলা দেখতে পারেন।

    এক. আল-লাজনাতুশ শারঈয়্যার ফতোয়া:
    রোযা ও ঈদ, আঞ্চলিকভাবে করবো, না আন্তর্জাতিকভাবে?

    [টাইটেল দিয়ে অনলাইনে সার্চ করলে লিংক পেয়ে যাবেন ইনশাআল্লাহ]

    দুই. আল-কাউসারের প্রবন্ধ:
    ​ মুসলমানদের মাঝে ঈমান ও ইসলামী ভ্রাতৃত্বের ঐক্য সৃষ্টির চেষ্টা করুন একই দিনে ঈদের বিষয় দায়িত্বশীলদের উপর ছাড়ুন


    [টাইটেল দিয়ে অনলাইনে সার্চ করলে লিংক পেয়ে যাবেন ইনশাআল্লাহ]
    Last edited by Munshi Abdur Rahman; 9 hours ago.

    Comment

    Working...
    X