Announcement

Collapse
No announcement yet.

ইনগুশ ও চেচেনদের নির্বাসনের ৮১ বছর, ইতিহাসের এক নিষ্ঠুর অধ্যায়!!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ইনগুশ ও চেচেনদের নির্বাসনের ৮১ বছর, ইতিহাসের এক নিষ্ঠুর অধ্যায়!!

    ইনগুশ ও চেচেনদের নির্বাসনের ৮১ বছর, ইতিহাসের এক নিষ্ঠুর অধ্যায়!!


    আজ থেকে ৮১ বছর আগে, ১৯৪৪ সালের ২৩ ফেব্রুয়ারি, সোভিয়েত শাসক জোসেফ স্টালিনের নির্দেশে চেচেন ও ইনগুশ জনগণকে তাদের নিজভূমি থেকে মধ্য এশিয়ার দুর্গম অঞ্চলে নির্বাসনে পাঠানো হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাদের বিরুদ্ধে সোভিয়েত বিরোধিতার অভিযোগ এনে এই গণনির্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয়।

    এই নির্বাসনযাত্রা ছিল অত্যন্ত কষ্টকর ও অমানবিক। শীতের তীব্র ঠান্ডা, খাদ্য ও চিকিৎসার অভাব এবং অমানবিক পরিবেশের কারণে বহু মানুষ ট্রেনের মধ্যেই মারা যান। ধারণা করা হয়, নির্বাসিতদের প্রায় অর্ধেকই যাত্রাপথে অথবা কঠিন জীবনযাপনের ফলে মৃত্যুবরণ করেন।

    খাইবাখ গণহত্যা:
    নির্বাসনের সময় অনেক গ্রামে যারা যেতে অস্বীকার করেছিলেন বা শারীরিকভাবে সক্ষম ছিলেন না, তাদের নির্মমভাবে হত্যা করা হয়। চেচনিয়ার গ্যালানচোজ জেলার পাহাড়ি গ্রাম খাইবাখে সোভিয়েত কর্নেল গভিশিয়ানির নির্দেশে ৭০০-র বেশি মানুষকে একটি গোয়ালঘরে বন্দি করে আগুন লাগিয়ে পুড়িয়ে মারা হয়। নিহতদের বেশিরভাগই ছিলেন বৃদ্ধ, নারী ও শিশু।

    স্টালিনের মৃত্যুর পর, ১৯৫৭ সালে, জীবিতদের আবার উত্তর ককেশাসে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। তবে ফিরে আসার পরও তারা চরম বৈষম্য ও বঞ্চনার শিকার হন।

    আজও ইনগুশ ও চেচেন জনগণ এই দিনের ভয়াবহতা ভুলতে পারেনি। প্রতি বছর ২৩ ফেব্রুয়ারি ইনগুশ জনগণ নাজরানের ‘মেমোরিয়াল অব মেমোরি অ্যান্ড গ্লোরি’-তে সমবেত হয়ে নির্বাসনের শিকার হওয়া লাখো মানুষের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন। এই গণনির্বাসন ইতিহাসের এক নিষ্ঠুর অধ্যায় হয়ে রয়ে গেছে, যা প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলেছে।

    সূত্র : DoamMuslims




  • #2
    উক্ত ভাইদেরকে লক্ষ করে বলব
    আল্লাহর বাণী প্রতি লক্ষ করুন

    وَلَا تَہِنُوۡا وَلَا تَحۡزَنُوۡا وَاَنۡتُمُ الۡاَعۡلَوۡنَ اِنۡ کُنۡتُمۡ مُّؤۡمِنِیۡنَ

    (আলে ইমরান-১৩৯)

    আর তোমরা নিরাশ হয়ো না এবং দুঃখ করো না। যদি তোমরা মুমিন হও তবে, তোমরাই জয়ী হবে।​

    অন্যান্য ভাইদেরকে আপনারা আপনাদের ( অলি ও নাসিরের) দায়িত্ব পালন করুন
    আল্লাহ তাআলা বলেন
    وَمَا لَکُمۡ لَا تُقَاتِلُوۡنَ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ وَالۡمُسۡتَضۡعَفِیۡنَ مِنَ الرِّجَالِ وَالنِّسَآءِ وَالۡوِلۡدَانِ الَّذِیۡنَ یَقُوۡلُوۡنَ رَبَّنَاۤ اَخۡرِجۡنَا مِنۡ ہٰذِہِ الۡقَرۡیَۃِ الظَّالِمِ اَہۡلُہَا ۚ وَاجۡعَلۡ لَّنَا مِنۡ لَّدُنۡکَ وَلِیًّا ۚۙ وَّاجۡعَلۡ لَّنَا مِنۡ لَّدُنۡکَ نَصِیۡرًا ؕ

    (আন নিসা-৭৫)

    আর তোমাদের কি হল যে, তেমারা আল্লাহর রাহে লড়াই করছ না দুর্বল সেই পুরুষ, নারী ও শিশুদের পক্ষে, যারা বলে, হে আমাদের পালনকর্তা! আমাদিগকে এই জনপদ থেকে নিষ্কৃতি দান কর; এখানকার অধিবাসীরা যে, অত্যাচারী! আর তোমার পক্ষ থেকে আমাদের জন্য পক্ষালম্বনকারী নির্ধারণ করে দাও এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী নির্ধারণ করে দাও।​

    হে আল্লাহ! তুমি আমাদেরকে অলি ও নাসিরের দায়িত্ব পালন করার তাওফিক দাও। আমীন। আমীন। আমীন।

    Comment

    Working...
    X