Announcement

Collapse
No announcement yet.

"এলজিবিটি" কে ইসলামীকরণের অপচেষ্টা!!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • "এলজিবিটি" কে ইসলামীকরণের অপচেষ্টা!!

    "এলজিবিটি" কে ইসলামীকরণের অপচেষ্টা!!

    পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য ‘ঈদ আনন্দ মিছিল’ অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২১ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত শেষে সকাল ১০টায় এই মিছিল শুরু হয়। মিছিলটির নেতৃত্ব দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। [সূত্রঃ ঈদুল ফিতর উপলক্ষে ঢাকায় বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিল]

    আয়োজকদের উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করতে চাই না। তবে এই মিছিলের পরিকল্পনা ও বাস্তবায়নকারীদের মধ্যে সমকামী-আদর্শের ধারক-বাহক কেউ আছেন কি-না যারা ঈদ মিছিলকে সমকামী প্রাইড মার্চে পরিণত করার ষড়যন্ত্র করছেন তা খতিয়ে দেখা দরকার।

    এখানে এক ব্যক্তির গায়ে সমকামী মুভমেন্টের সিম্বল রংধনু কালারের পোশাক দেখা যাচ্ছিল। এটাকে অনেকেই অনিচ্ছাকৃত ভেবে ইগনোর করতে পারেন, কিন্তু যেটা কোনভাবেই ইগনোর করার মতো নয় সেটা হচ্ছে ‘Pride Wig’, ‘LGBT Wig’ বা ‘Rainbow Wig’ নামে রংধনু রংয়ের পরচুলার প্রদর্শনী।
    এবার, ঈদ মিছিল ২০২৬ এ ব্যবহৃত এই মুখোশ ও পরচুলার প্রদর্শনী করা হয়। এই পরচুলার নাম জানেন? এটার নাম LGBT Pride wig. জ্বি এই নামেই এই পরচুলা ebay-তে কিনতে পাওয়া যায়।

    এই ধরণের পরচুলা বা মুখোশ পড়া কি আমাদের ইসলামী বা দেশীয় কালচারের কোন অংশ? মোটেও না। বরং এটা যে এলজিবিটি কালচারের অংশ তা বর্তমান বিশ্বের হালচাল সম্পর্কে জ্ঞান রাখেন এমন যে কারো কাছেই দিবালোকের মতো পরিষ্কার।

    এই কাজ কিন্তু এবারই প্রথম নয়। এনজিও ও এলজিবিটি-বান্ধব বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও আমরা একই ঘটনা ঘটতে দেখেছি। ঈদ শোভাযাত্রা ২০২৫ এ সমকামিতার প্রতীক ‘ইউনিকর্ন’ (এক শিং ওয়ালা কাল্পনিক ঘোড়ার আকৃতি) এর প্রদর্শনী আমরা লক্ষ্য করেছি।

    প্রশ্ন হচ্ছেঃ
    বার বার কে বা কারা ঈদ মিছিল বা শোভাযাত্রাকে ঘৃণিত সমকামী বা এলজিবিটি মুভমেন্টের ‘প্রাইড মার্চ’ এ রূপান্তর করার ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে?
    এই বিষয়টি অনুসন্ধান করার এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবী।

    সংগৃহীত ও আংশিক পরিমার্জিত:





  • #2
    আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না।

    "সমকামী-আদর্শের ধারক-বাহক কেউ আছেন কি-না যারা ঈদ মিছিলকে সমকামী প্রাইড মার্চে পরিণত করার ষড়যন্ত্র করছেন তা খতিয়ে দেখা দরকার।​"
    উক্ত ভাই সমকামী-আদর্শের ধারক-বাহক​দের ব্যাপারে আলোচনা করেছেন তাদেরকে খোঁজে বের করার দরকার। এবং তাদের শাস্তি বাস্তবায়ন করার দরকার।
    নাহয় উক্ত লোকদের উপর ক্বওমে লুতের শাস্তি আসবে তাদের কর্মফলের কারণে। আর আমাদের উপর ও আসবে তাদের প্রতিহত না করার কারণে।
    হে আল্লাহ! তুমি আমাদের ঈমানের হিফাজত কর।
    শহীদি মৃত্যু দান কর। আমীন। আমীন।

    Comment

    Working...
    X