Announcement

Collapse
No announcement yet.

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইমারাতে ইসলামিয়ার সর্বোচ্চ নেতা আমীরুল মু’মিনীন শাইখ হিবাতুল্লাহ আখুন্দজাদা হাফিযাহুল্লাহর শুভেচ্ছা বার্তা

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইমারাতে ইসলামিয়ার সর্বোচ্চ নেতা আমীরুল মু’মিনীন শাইখ হিবাতুল্লাহ আখুন্দজাদা হাফিযাহুল্লাহর শুভেচ্ছা বার্তা

    পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইমারাতে ইসলামিয়ার সর্বোচ্চ নেতা আমীরুল মু’মিনীন শাইখ হিবাতুল্লাহ আখুন্দজাদা হাফিযাহুল্লাহর শুভেচ্ছা বার্তা



    আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেয়া এক বার্তায় আফগানিস্তানের জনগণ এবং বিশ্ব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন ইমারাতে ইসলামিয়ার সর্বোচ্চ নেতা আমীরুল মু’মিনীন শাইখ হিবাতুল্লাহ আখুন্দজাদা হাফিযাহুল্লাহ। তিনি তার বার্তায় শরিয়াহভিত্তিক শাসনব্যবস্থা সংরক্ষণ, শরিয়াহ বাস্তবায়ন এবং প্রত্যাবর্তনকারী শরণার্থীদের সমস্যার সমাধানের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি আফগান জনগণকে নিরাপত্তা, সমৃদ্ধি, উন্নয়ন এবং শরিয়াহভিত্তিক ব্যবস্থার মর্যাদা রক্ষার আহ্বান জানিয়ে দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন।

    আমীরুল মু’মিনীন হাফিযাহুল্লাহ বলেন, ইসলামী শাসনব্যবস্থার অধীনে জনগণের শরিয়াহসম্মত অধিকার সংরক্ষিত হয়েছে এবং জুলুম ও আগ্রাসন প্রতিরোধ করা সম্ভব হয়েছে। তিনি শরিয়াহ আদালতের কার্যক্রম এবং সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ সংক্রান্ত কার্যক্রমকে সমাজ সংস্কারের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি আলেম সমাজ, সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ বিষয়ক কর্মকর্তাবৃন্দ এবং দাওয়াত ও দিকনির্দেশনা সংশ্লিষ্ট বিভাগসমূহকে বিশেষভাবে নামাজ ও আকিদা সংশ্লিষ্ট বিষয়ে ধর্মীয় সচেতনতা বৃদ্ধিতে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।

    তাঁর বার্তায় আমীরুল মু’মিনীন শাইখুল হাদিস হিবাতুল্লাহ আখুন্দজাদা হাফিযাহুল্লাহ আরও বলেন, ইমারাতে ইসলামিয়া এতিম, বিধবা, প্রতিবন্ধী এবং অসহায় মানুষের সহায়তায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আফগান বিনিয়োগকারীদের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় আরও বেশি মনোযোগ দেয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, শরিয়াহর নীতিমালার আলোকে বিশ্বের দেশগুলোর সঙ্গে, বিশেষত ইসলামী দেশসমূহের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে আগ্রহী ইমারাতে ইসলামিয়া।

    বার্তার এক পর্যায়ে তিনি সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনের সময় জনগণের সেবা, সমৃদ্ধি এবং প্রশাসনিক কার্যকারিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখার নির্দেশ দেন এবং জনগণের ওপর কোনো ধরনের জুলুম করা থেকে বিরত থাকার আহ্বান জানান। এছাড়া ঈদের দিনগুলোতে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা প্রতিষ্ঠানসমূহকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। একইসঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যাবর্তনকারী শরণার্থীদের জন্য আবাসন, জমি বণ্টন এবং অন্যান্য প্রয়োজনীয় সুবিধা প্রদানের বিষয়ে আরও বেশি গুরুত্ব দেয়ার পরামর্শ প্রদান করেন।

    পরিশেষে তিনি সকলকে আবারও পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান এবং সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া করেন। আল্লাহ পাক যেনো সকলের আমল কবুল করে নেন, সেই দোয়াও করেন।


    তথ্যসূত্র
    1. Sheikh Hibatullah Akhundzada, in his message on the occasion of Eid al-Adha
    https://tinyurl.com/ytfp4e2a
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org
Working...
X