Announcement

Collapse
No announcement yet.

~~||গুনাহগারের কান্না||~~

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ~~||গুনাহগারের কান্না||~~

    এক গুনাহগার,
    জীবনটা করেছে ছারখার
    ওপারের লাগি ছিলনা ভাবনা তার
    সাড়া দিয়েছে লাগামহীন কামনার।

    কিন্তু একটা সময় এলো
    গুনাহগারের কপালে ভাঁজ পড়লো
    চিন্তার অথৈ সমুদ্রে হারিয়ে গেলো
    মুক্তির আকাঙ্ক্ষায় কেঁদেই চললো।

    এখন যদি মারা যায়,
    তবে মোর কী উপায়!
    আমল যে নেই হিসাবের খাতায়,
    মাফ হবে কী এত এত অন্যায়?

    শয়তান এসে বলে,
    এখন কেঁদে লাভ কী হবে!
    মাফ নেই তোমার আজীবনে
    ঠিকানা যে তোমার জাহান্নামে।

    কান্না গেল বেড়ে
    হতাশা নিল ঘিরে,
    না বুঝে ঝাঁপিল কুফরে
    ক্ষীণ আশা রেখে বুকে।

    শান্তি হবে কী ছটফট অন্তরে
    যাতনা নিয়ে ছোটে দ্বারে দ্বারে!
    সবাই তাড়িয়ে দেয় দূরে দূরে
    তবুও আশা থাকে মুক্তির তরে।



    একদিন সে ফিকির করে,
    ভুল করেছি আল্লাহরই সাথে
    দেখি, আল্লাহ কী বলেন মোরে
    বুকভরা আশা নিয়ে কুরআন খোলে।

    "বান্দা আসো ফিরে
    সমর্পিত হও তোমার রবের তরে,
    কিসে দিচ্ছে ধোঁকা দয়াময়ের ব্যাপারে?
    যাই করো না কেন বান্দা, আসো ফিরে।
    তাওবা হয় কবুল, যাবত মৃত্যু না আসে,
    আল্লাহ মাফ করেন,যেই ফেরে তার দ্বারে।"

    কান্নারা দলা পেকে আসে
    যে কান্নায় খুশির হাট বসে,
    কুরআনের পরতে পরতে
    রব যে ডাকছে ক্ষমার দিকে !

    সিজদায় লুটিয়ে পড়ে
    কাঁদে সে, আরও জোরে কাঁদে
    বাঁধভাঙা বানের ন্যায় অশ্রু ঝরে
    আঁখিজলে গুনাহ সব যায় ধুয়ে।




    "আমরা তাওবা করার পূর্বে মরতে চাই না এবং মৃত্যু সামনে আসার পরে তাওবা করতে চাই না"
    আবু হাযেম রহ.
Working...
X