Announcement

Collapse
No announcement yet.

দাওয়াতুল মুকাওয়ামাতিল ইসলামিয়্যাতিল আলামিয়্যাহ থেকে অনুবাদ | পর্ব:১ | একটি আয়াত ও একটি হাদীস

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • দাওয়াতুল মুকাওয়ামাতিল ইসলামিয়্যাতিল আলামিয়্যাহ থেকে অনুবাদ | পর্ব:১ | একটি আয়াত ও একটি হাদীস

    বিসমিল্লাহির রহমানির রহীম

    মহান আল্লাহ তাআলা বলেন:
    {رَبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلْإِيمَانِ أَنْ آمِنُوا بِرَبِّكُمْ فَآمَنَّا رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ

    “হে আমাদের পালনকর্তা! আমরা একজনকে ডাকতে শুনেছি, যিনি ঈমানের দিকে আহ্বান জানাচ্ছিলেন যে—তোমাদের প্রতিপালকের ওপর ঈমান আনো। তাই আমরা ঈমান এনেছি। হে আমাদের পালনকর্তা! আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন, আমাদের ত্রুটি-বিচ্যুতিগুলো দূর করে দিন এবং পুণ্যবানদের সাথে আমাদের মৃত্যু দিন।
    رَبَّنَا وَآتِنَا مَا وَعَدْتَنَا عَلَى رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ

    হে আমাদের পালনকর্তা! আপনার রাসূলদের মাধ্যমে আমাদের যা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তা দান করুন এবং কিয়ামতের দিন আমাদের লজ্জিত করবেন না। নিশ্চয়ই আপনি প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না।
    فَاسْتَجَابَ لَهُمْ رَبُّهُمْ أَنِّي لَا أُضِيعُ عَمَلَ عَامِلٍ مِنْكُمْ مِنْ ذَكَرٍ أَوْ أُنْثَى بَعْضُكُمْ مِنْ بَعْضٍ فَالَّذِينَ هَاجَرُوا وَأُخْرِجُوا مِنْ دِيَارِهِمْ وَأُوذُوا فِي سَبِيلِي وَقَاتَلُوا وَقُتِلُوا لَأُكَفِّرَنَّ عَنْهُمْ سَيِّئَاتِهِمْ وَلَأُدْخِلَنَّهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ ثَوَابًا مِنْ عِنْدِ اللَّهِ وَاللَّهُ عِنْدَهُ حُسْنُ الثَّوَابِ} [آل عمران 193 - 195]

    অতঃপর তাদের পালনকর্তা তাদের ডাকে সাড়া দিলেন (এই বলে) যে—আমি তোমাদের মধ্যে কোনো আমলকারীর আমলই নষ্ট করি না, সে পুরুষ হোক বা নারী; তোমরা একে অপরের অংশ। সুতরাং যারা হিজরত করেছে, নিজেদের ঘরবাড়ি থেকে বহিষ্কৃত হয়েছে, আমার পথে নির্যাতিত হয়েছে এবং লড়াই করেছে ও নিহত হয়েছে—আমি অবশ্যই তাদের পাপসমূহ মোচন করব এবং তাদের প্রবেশ করাব এমন জান্নাতে যার পাদদেশে ঝরনাধারা প্রবাহিত। এ হলো আল্লাহর পক্ষ থেকে প্রতিদান; আর আল্লাহর কাছেই রয়েছে সর্বোত্তম প্রতিদান।” (সূরা আল-ইমরান: ১৯৩-১৯৫)



    হাদিস শরীফ

    আবু দাউদ ও তিরমিজি আবু সা’লাবা আল-খুশানি (রা.) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: আমি রাসূলুল্লাহ (সা.)-কে এই আয়াত সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম—
    "হে মুমিনগণ! তোমাদের ওপর তোমাদের নিজেদের দায়িত্ব। তোমরা যদি সৎপথে থাকো, তবে যে পথভ্রষ্ট হয়েছে সে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না।" (সূরা মায়িদা: ১০৫)

    তখন রাসূলুল্লাহ (সা.) বললেন: "বরং তোমরা সৎকাজের আদেশ দাও এবং অসৎকাজে বাধা দাও। যখন দেখবে—কৃপণতার আনুগত্য করা হচ্ছে (মানুষ অতি লোভী হয়ে গেছে), প্রবৃত্তির অনুসরণ করা হচ্ছে, পার্থিব জীবনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং প্রতিটি বুদ্ধিমান ব্যক্তি নিজ মতামতেই মুগ্ধ থাকছে (অন্যের কথা শুনছে না); তখন তুমি নিজের চিন্তায় থেকো এবং সাধারণ মানুষের সংস্রব ত্যাগ কোরো। কারণ, তোমাদের সামনে আসছে 'ধৈর্যের দিন'। সেই সময়ে ধৈর্য ধারণ করা হবে হাতের তালুতে জ্বলন্ত অঙ্গার রাখার মতো কঠিন। সে সময় (সঠিক পথের ওপর) আমলকারীর সওয়াব হবে অন্য পঞ্চাশজনের আমলের সমান।"

    আমি (আবু সা’লাবা) জিজ্ঞেস করলাম: "হে আল্লাহর রাসূল! তাদের মধ্য থেকে পঞ্চাশজনের সওয়াব?" তিনি বললেন: "না, বরং তোমাদের (সাহাবীদের) মধ্য থেকে পঞ্চাশজনের সওয়াব।" আবু দাউদ: (৪৩৪১), আত-তিরমিযী: (৩০৫৮), ইবনু মাজাহ: (৪০১৪), এ হাদিস তিরমিযী ও ইবন মাজাহ বর্ণনা করেছেন। তিরমিযী এ হাদিসকে সহিহ বলেছেন। দেখুন: মিরকাতুল মাফাতীহ শারহু মিশকাতিল মাসাবীহ, খণ্ড: ৮, পৃষ্ঠা: ৩২১৪




  • #2
    সে সময় (সঠিক পথের ওপর) আমলকারীর সওয়াব হবে অন্য পঞ্চাশজনের আমলের সমান।"

    আমি (আবু সা’লাবা) জিজ্ঞেস করলাম: "হে আল্লাহর রাসূল! তাদের মধ্য থেকে পঞ্চাশজনের সওয়াব?" তিনি বললেন: "না, বরং তোমাদের (সাহাবীদের) মধ্য থেকে পঞ্চাশজনের সওয়াব।" আবু দাউদ: (৪৩৪১), আত-তিরমিযী: (৩০৫৮), ইবনু মাজাহ: (৪০১৪), এ হাদিস তিরমিযী ও ইবন মাজাহ

    মনে হচ্ছে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগের কথা বলেছেন এটাই সে যুগ।
    ★ হে মুজাহিদ ভাইয়েরা! দ্বীন কায়েমের জন্য কোমর বেঁধে ঝাপিয়ে পড়ুন আল্লাহ আপনার সহায় হবেন।
    ★ হে মুজাহিদ ভাইয়েরা! মুসলিম উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোমর বেঁধে ঝাপিয়ে পড়ুন আল্লাহ আপনার সহায় হবেন।
    Last edited by Rakibul Hassan; 54 minutes ago.

    Comment

    Working...
    X