Announcement

Collapse
No announcement yet.

তাদাব্বুর — হৃদয় জাগরণের চাবিকাঠি || মুনশি আব্দুর রহমান

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • তাদাব্বুর — হৃদয় জাগরণের চাবিকাঠি || মুনশি আব্দুর রহমান


    আল্লাহর কালামে বারবার তাদাব্বুরের (চিন্তা-গবেষণা) কথা এসেছে। আমার অনুপ্রেরণা আল্লাহর পবিত্র কালামের একটি আয়াত—

    اِنَّ فِیۡ خَلۡقِ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَاخۡتِلَافِ الَّیۡلِ وَالنَّهَارِ لَاٰیٰتٍ لِّاُولِی الۡاَلۡبَابِ

    “নিশ্চয়ই আসমানসমূহ ও যমীনের সৃষ্টিতে এবং রাত ও দিনের আবর্তনে জ্ঞানবানদের জন্য বহু নিদর্শন রয়েছে।” (সূরা আলে ইমরান: ১৯০)

    আসমান-জমিন এবং আমাদের আশেপাশের সবকিছু নিয়ে তাদাব্বুর করা — এটাই কুরআনের শিক্ষা।

    আজকের যুগে তাদাব্বুর যেন এক হারিয়ে যাওয়া সোনার হরিণ। ব্যস্ততার এই ডিজিটাল যুগে আমাদের তাদাব্বুর করার সময় কোথায়? অথচ আল্লাহ তা‘আলা বারবার আমাদেরকে তাদাব্বুর করার নির্দেশ দিয়েছেন।

    আমি যতটুকু পড়ার তাওফীক পেয়েছি, সালাফদের জীবনীতে দেখেছি—তাদের জীবনের বড় একটি অংশ ছিল তাদাব্বুরে ভরপুর। তারা চিন্তা-গবেষণার মাধ্যমে আল্লাহর আয়াতের গভীর অর্থ অনুধাবন করতেন।

    এমনকি জ্ঞান, বিজ্ঞান এবং সামগ্রিক উৎকর্ষতায় ইসলামের অনবদ্য অগ্রগতির অন্যতম বড় প্রভাবক ছিল এই তাদাব্বুর। তারা আল্লাহর আয়াত এবং রাসূল ﷺ-এর হাদীস থেকে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা, অনুপ্রেরণা ও সমাধান লাভ করতেন এই চিন্তা-গবেষণার মাধ্যমেই।

    তাদাব্বুর করার মাধ্যমে অন্তরের স্থিরতা আসে। যখন পানি স্থির হয়, তখন তার নিচে কী আছে তা স্পষ্ট দেখা যায়। ঠিক তেমনি, আমাদের অন্তর প্রতিনিয়ত বিভিন্ন ফিতনায় আক্রান্ত হয়। কিছু সময়ের তাদাব্বুর আমাদের অন্তরে স্থিরতা এনে দেয়।

    তখন অন্তরের নিচে লুকিয়ে থাকা গুনাহ, দাগ ও দুর্বলতাগুলো স্পষ্ট হয়ে ওঠে। একইসাথে এই তাদাব্বুরের মাধ্যমে আল্লাহ আমাদের অন্তরে আলোর দিশা দেখান, উৎসাহ জাগিয়ে দেন।

    বরং আল্লাহ তা‘আলা কুরআনের বিভিন্ন স্থানে প্রশ্নাকারে আমাদেরকে তাগিদ দিয়েছেন—

    “তোমরা কি দেখো না?”

    তাই তাদাব্বুর শুধু একটি ইবাদত নয়, বরং এটি অন্তর জাগরণের, আত্মশুদ্ধির এবং হিদায়াত অনুধাবনের এক মহান মাধ্যম।

    আল্লাহ আমাদেরকে সত্যিকারের তাদাব্বুর করার তাওফীক দান করুন। আমীন​
    “ধৈর্যশীল, সতর্ক ব্যক্তিরাই লড়াইয়ের জন্য উপযুক্ত।”
    -শাইখ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

  • #2

    5705- تفكروا في خلق الله، ولا تفكروا في الله فتهلكوا. "أبو الشيخ عن أبي ذر".

    غور و فکر

    ٥٧٠٥۔۔۔ اللہ تعالیٰ کی مخلوق میں غور خوض کرو، (لیکن) اللہ تعالیٰ کی ذات میں غور نہ کرو ورنہ تم ہلاک ہوجاؤ گے۔ (ابو الشیخ عن ابی ذر)

    —কানযুল উম্মাল (উর্দু), হাদীস নং ৫৭০৫

    তাহকীক: তাহকীক চলমান​

    Comment

    Working...
    X