আফগানিস্তানে (কথিত) দুর্ভিক্ষ(!?) চলছে, এর দায় কি তালিবানদের?
সেক্যুলার বোদ্ধাদের কাছে প্রশ্ন করতে চাই, দীর্ঘ ৪০ বছর আফগানিস্তানে হামলা করল কারা? আফগানদের বিলিয়ন বিলিয়ন ডলারের রিজার্ভ আটকে রেখেছে কারা? হাজার হাজার বাড়িঘরে বোমা হামলা করে আফগানিস্তানের জনগনকে পথে বসিয়েছে কারা? মার্কিনীদের তাবেদারি না করায় আফগানিস্তানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে কারা?
মার্কিনিদের গোলামি করতে করতে তোমাদের মগজ পচে গেছে। তোমরা যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের অর্থনৈতিক দুর্দশার জন্য মার্কিনীদের বয়ানে কথা বলছো।
আফগানিস্তানে কেউ যদি অভাবের তাড়নায় তার সন্তান বিক্রি করে দেয় এর দায় পশ্চিমা শোষকদের, যারা আফগানিস্তানের উপর অর্থনীতিক নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। আফগানিস্তান শীঘ্রই ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ্। তাদের কারেন্সি দিন দিন অগ্রগতি হচ্ছে। ৩ বছর আগে যেখানে বাংলাদেশের ১ টাকায় দেড় আফগানি ছিল, সেখানে আজ আফগানিস্তানের ১ আফগানি এখন ২ টাকার সমান।
তালিবান সরকার অবৈধ স্থাপনা উচ্ছেদের আগে তাদের পুনর্বাসন করে। স্যাকুলারদের মত রাতের আধারে বস্তিতে আগুন ধরিয়ে দেয় না অথবা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় না।
তালিবান সরকার ক্ষমতায় আসার পর মাদক নিষিদ্ধ করেছে, পপি চাষ নিষিদ্ধ করেছে এবং মাদকাসক্তদের রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসন করছে। অথচ আমাদের দেশে মাদকসেবীরা সকালে গ্রেফতার হলে দুপুরে জামিনে বের হয়ে সন্ধ্যায় আবার মাদকের ব্যবসায় জড়িত হয়।
তালিবান সরকার তাদের দেশে শিশু অপহরণের দায়ে একজনকে প্রকাশ্যে ঝুলিয়ে ফাঁসি দিয়েছে। একজন হত্যাকারীকে স্টেডিয়ামে ৮০ হাজার মানুষের সামনে ফাঁসি দিয়েছে। আমাদের দেশে তো টাকা দিলেই জামিন পাওয়া যায়।
বাংলাদেশে কি শিশু বিক্রি হয় না? বাংলাদেশে দারিদ্রতা নাই? বাংলাদেশে অনাহারী নাই? তাদের জন্য বাংলাদেশের আইন কী পদক্ষেপ নিয়েছে? বাংলাদেশে সম্প্রতি শিশু বিক্রির একটি ঘটনা দিচ্ছি। দেখে নিন।

~~~ফেসবুক থেকে সংগৃহীত~~~
Comment