Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ২৫ রজব, ১৪৪৭ হিজরি || ১৫ জানুয়ারি, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ২৫ রজব, ১৪৪৭ হিজরি || ১৫ জানুয়ারি, ২০২৬ ঈসায়ী

    হাদি হত্যা মামলায় ডিবির অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দাখিল করলেন আবদুল্লাহ জাবের




    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদিকে (হাফিযাহুল্লাহ) হত্যা মামলায় ডিবি পুলিশের দেওয়া চার্জশিটের বিরুদ্ধে নারাজি আবেদন দাখিল করেছেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের।

    এক প্রতিবেদনে দৈনিক আমার দেশ জানায়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটে আবেদন দাখিল করেন তার আইনজীবী মোস্তাফিজুর রহমান মুকুল। তবে আদালত বাদীর নারাজির আবেদন গ্রহণ করে আদেশ অপেক্ষমাণ রেখেছে।

    বাদীপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান মুকুল এতথ্য নিশ্চিত করে বলেন, এই চার্জশিট তদন্ত কর্মকর্তা কেবলমাত্র জমা দেওয়ার দায়িত্ব ছিল এজন্য দিয়েছেন। এখানে মূল হত্যার পরিকল্পনাকারীদের সাথে হত্যাকারী শুটারদের কি সম্পর্ক তা উল্লেখ করা হয়নি। হাদি কোনো সাধারণ মানুষ ছিলনা। তাকে হত্যার জন্য অবশ্যই বড় কোনো পরিকল্পনা ছিল। এজন্য তাকে প্রকাশ্যে গুলি করা হয়েছে। যেনো কেউ আর হাদির মত ফ্যাসিবাদ, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার সাহস না পায়। এ আইনজীবী আদালতে আরো জানায়, পুলিশের দেওয়া চার্জশিটে আওয়ামী লীগের একজন ওয়ার্ড কাউন্সিলেরর কথা বলা হয়েছে। এটা হাস্যকরা, একজন ওয়ার্ড কাউন্সিলর এ সাহস করার কথা না। অবশ্যই বড় কোনো পরিকল্পনা ছিল। এজন্য এ চার্জশিটের ওপর আমরা নারাজি দিয়েছি। এখানে শুধু ফয়সালকে দেখানো হয়েছে। তার চেক জব্দ করেছে এটা হাস্যকর ব্যপার। এটা কি ধরনের তদন্ত? প্রকাশ্য দিবালোকে হত্যার পর কিভাবে সেফ এক্সিট পায়? কিভাবে হত্যাকারীর সাথে পরিকল্পনাকারী পালাতে সাহায্য করলো তাদের কথা বলা হয়নি চার্জশিটে। আইনজীবী আরো বলেন,শরীফ ওসমান হাদি বারবার বলতেন ন্যায় বিচারের কথা এবং তিনি তাকে যদি মেরে ফেলে সেই ন্যায় বিচারটাও চাইতেন। এজন্য আমরা ন্যায় বিচারের স্বার্থে এ নারাজি দিয়েছি।

    গত ৬ জানুয়ারি এ মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। এরপর গত ১২ জানুয়ারি মামলার বাদী আদালতে হাজির হয়ে পুলিশের দেওয়া চার্জশিট পর্যালোচনার জন্য বৃহস্পতিবার পর্যন্ত সময় নেন। আদালত ওইদিন চার্জশিট গ্রহণযোগ্যতা বিষয়ে শুনানির জন্য আজ বৃস্পতিবার তারিখ ধার্য করে।

    চার্জশিটের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ, ফয়সালের সহযোগী আলমগীর হোসেন, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফিলিপ স্নাল ফিলিপস, মুক্তি আক্তার এবং ফয়সালের বোন জেসমিন আক্তার। তারা পলাতক আছে।

    ‎মামলার অভিযোগে বলা হয়, শরীফ ওসমান হাদি অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক-সাংস্কৃতিক প্লাটফর্ম ইনকিলাব মঞ্চ গঠন করে মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট রোড এলাকায় মোটর সাইকেলে থাকা দুর্বৃত্তরা ১২ ডিসেম্বর দুপুর ২টা ২০ মিনিটে হাদিকে গুলি করে পালিয়ে যায়। এতে তার মাথা ও ডান কানের নিচের অংশে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক জখম প্রাপ্ত হন। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। এক সপ্তাহ পর তিনি চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর মারা যান।

    এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের পল্টন থানায় ১৪ ডিসেম্বর হত্যাচেষ্টা মামলাটি করেন। পরবর্তীতে এটা হত্যা মামলায় রুপান্তর নেয়।


    তথ্যসূত্র:
    ১। হাদি হত্যা: ডিবির অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দাখিল
    https://tinyurl.com/3c3b6djc
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    রংপুরের বদরগঞ্জে অজ্ঞাত নারীর বিবস্ত্র লাশ উদ্ধার




    রংপুরের বদরগঞ্জে অজ্ঞাত এক নারীর বিবস্ত্র বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার রামনাথপুর ইউপির টেক্সেরহাট ভেলাকোবার বিল এলাকায় লাশটি পাওয়া যায়।

    দৈনিক ইত্তেফাক সূত্র জানা যায়, স্থানীয়রা সকালে বস্তাবন্দি অবস্থায় নারীর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এরপর বদরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং তাদের হেফাজতে নেয়।

    বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বিষয়টি নিশ্চিত করে জানায়, ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে। রংপুর থেকে আসা সিআইডির একটি দল লাশটি ময়নাতদন্তের জন্য রংপুরে প্রেরণ করবে।


    তথ্যসূত্র:
    ১। বদরগঞ্জে নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার।
    https://tinyurl.com/3ys8j33e

    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      কুড়িগ্রামের নাগেশ্বরীতে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার





      কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম শহিদা বেগম (২৬)। তিনি উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গণিরচর গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী এবং দুই সন্তানের জননী।

      দৈনিক ইত্তেফাক এক প্রতিবেদনে জানায়, বুধবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে নিজ বাড়ির টিউবওয়েল পাড়ে কে বা কারা তাকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

      জানা যায়, বুধবার সন্ধ্যায় নিহতের স্বামী আজিজুল ইসলাম বড় মেয়ে সুমাইয়া (৯) কে সঙ্গে নিয়ে গ্রামের পাশের কালারচর বাজারে তার চায়ের দোকানে যান। এ সময় চার বছর বয়সী ছোট মেয়ে সুমিকে নিয়ে বাড়িতে ছিলেন শহিদা বেগম।

      স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে শহিদা বেগমের বাড়ি থেকে ছোট শিশুর চিৎকার, ছটফটানি ও গোঙানির শব্দ শুনতে পান প্রতিবেশীরা। পরে তারা দ্রুত আজিজুল ইসলামের বাড়ির টিউবওয়েল পাড়ে গিয়ে শহিদা বেগমকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন।

      কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানায়, এলাকাটি দুর্গম হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে রাত ১২টা বেজে যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, শহিদা বেগম ভাতের চাল ধোয়ার জন্য টিউবওয়েল পাড়ে গেলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করে। তিনি বাঁচার চেষ্টা করলে তার একটি হাতও কেটে যায়।


      তথ্যসূত্র:
      ১। নাগেশ্বরীতে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার
      https://tinyurl.com/3uy5mtsm
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        আফগানে ফেলে যাওয়া অস্ত্র উদ্ধারের আশ্বাস দিয়ে USA এর সাথে নতুন লবিং পাকিস্তানের




        আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের রেখে যাওয়া সামরিক সরঞ্জামকে কেন্দ্র করে নতুন করে কূটনৈতিক অপতৎপরতা শুরু করেছে পাকিস্তান। ওয়াশিংটনে দাখিল করা একটি লবিং নথির মাধ্যমে ইসলামাবাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সংশ্লিষ্ট মার্কিন মহলের কাছে সহযোগিতার প্রস্তাব দিয়েছে।

        ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্টের আওতায় ওয়াশিংটনে দাখিল করা একটি লবিং নথিতে পাকিস্তান যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের আহ্বান জানিয়েছে, যেন আফগানিস্তানে অবশিষ্ট মার্কিন সামরিক অস্ত্র উদ্ধার বা নিষ্ক্রিয় করতে ইসলামাবাদের সঙ্গে যৌথভাবে কাজ করা হয়। নথিতে ব্যবহৃত ভাষা ও বয়ান স্পষ্টভাবে ২০০১ সালের পরবর্তী সময়ের সঙ্গে সাদৃশ্যপূর্ণ, যেখানে পাকিস্তান নিজেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন তথাকথিত সন্ত্রাসবিরোধী যুদ্ধের অগ্রসারির মিত্র হিসেবে উপস্থাপন করেছিল।

        সেই সময়ে এই ভূমিকাকে সামনে রেখে ইসলামাবাদ বিপুল পরিমাণ সামরিক ও আর্থিক সহায়তা লাভ করলেও এর মানবিক ও রাজনৈতিক মূল্য বহন করতে হয়েছে আফগানিস্তানকে। বর্তমান প্রেক্ষাপটে পাকিস্তান আফগানিস্তানে পরিত্যক্ত অস্ত্রের বিষয়টিকে অতিরঞ্জিত করে একটি জরুরি নিরাপত্তা সংকট হিসেবে তুলে ধরছে। এর মাধ্যমে তারা ওয়াশিংটনের সঙ্গে আবারও নিরাপত্তা সহযোগিতার দ্বার খুলতে চাইছে—যার মধ্যে রয়েছে গোয়েন্দা বিনিময়, সামরিক সম্পৃক্ততা, রাজনৈতিক প্রভাব বিস্তার এবং শেষ পর্যন্ত আর্থিক ও কৌশলগত সুবিধা অর্জন।

        বিশ্লেষণে আরও দেখা যায়, নিজ দেশের অভ্যন্তরীণ সমস্যা ও নিরাপত্তা সংকটের মূল কারণগুলো স্বীকার ও সমাধান করার পরিবর্তে পাকিস্তান সেগুলোকে আন্তর্জাতিক রূপ দিতে চাইছে। ইসলামাবাদ ওয়াশিংটনকে বোঝানোর চেষ্টা করছে যে, তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা সমস্যাগুলো আসলে যুক্তরাষ্ট্রের সমস্যা, যার উৎস নাকি আফগানিস্তান।

        আফগানিস্তানকে দোষারোপ করে আবারও বিদেশি সমর্থন ও সুবিধা আদায়ের এই প্রচেষ্টা আঞ্চলিক বাস্তবতা ও অভিজ্ঞতার আলোকে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। পাকিস্তানের নিজ ব্যর্থতার দায় অন্যের ঘাড়ে চাপানোর এই কৌশল আর কতদিন তারা প্রয়োগ করবে তা পাকিস্তানের জনগণের ধৈর্যসীমার উপর নির্ভর করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।


        তথ্যসূত্র:

        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          কাশ্মীরের স্বাধীনতাপন্থী ৩ নারীকে তথাকথিত সন্ত্রাসী মামলায় দোষী সাব্যস্ত করল হিন্দুত্ববাদী দিল্লি আদালত




          কাশ্মীরের নারী সংগঠন দুখতারান-ই-মিল্লাতের প্রধান আসিয়া আন্দ্রাবি ও তার দুই সহযোগীকে তথাকথিত সন্ত্রাসী মামলায় দোষী সাব্যস্ত করেছে হিন্দুত্ববাদী নয়াদিল্লির একটি আদালত। ১৪ জানুয়ারি কঠোর বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন এর অধীনে তাদেরকে অপরাধী সাব্যস্ত করা হয়েছে। আগামী ১৭ জানুয়ারি তাদের বিরুদ্ধে সাজা ঘোষণা করার কথা রয়েছে।

          এর আগে আসিয়া আন্দ্রাবি ও তার দুই সহযোগী ফাহমিদা সোফি ও নাহিদা নাসরিন এর বিরুদ্ধে “রাষ্ট্রদ্রোহ ও ঘৃণামূলক বক্তৃতা” ছড়ানোর অভিযোগ আনা হয়েছিল। ২০১৮ সালের এপ্রিলে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। অভিযোগ আনা হয়েছিল যে, তারা ভারতের অখণ্ডতা, নিরাপত্তা এবং সার্বভৌমত্বকে বিপন্ন করেছে।

          অপরদিকে এই মামলাকে বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করে আসছে বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী। তারা এটিকে জম্মু-কাশ্মীরে স্বাধীনতাপন্থী কণ্ঠস্বরের বিরুদ্ধে বৃহত্তর দমন পীড়নের অংশ বলে অভিহিত করেছে।

          উল্লেখ্য যে, ১৯৮৭ সালে নারীদেরকে নিয়ে কাশ্মীর স্বাধীনতাপন্থী সংগঠন দুখতারান-ই-মিল্লাত প্রতিষ্ঠা করেন আসিয়া আন্দ্রাবি। তবে দুখতারান-ই-মিল্লাতসহ বেশ কয়েকটি স্বাধীনতাকামী সংগঠন নিষিদ্ধ ঘোষণা করেছে বিজেপি নেতৃত্বাধীন ভারত সরকার।

          আসিয়া আন্দ্রাবির স্বামী আশিক হোসেন গত ৩ দশক ধরে দখলদার ভারতের কারাগারে রয়েছেন। ২০০৩ সালে একটি বানোয়াট হত্যা মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল।


          তথ্যসূত্র:
          1. https://tinyurl.com/h3yuhy3s
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            টাঙ্গাইলে চলন্ত বাসে রাতভর কলেজ ছাত্রীকে গণধর্ষণ




            ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্তবাসে এক কলেজ ছাত্রীকে রাতভর গণধর্ষণের অভিযোগে বাসসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া আন্ডারপাস এলাকা থেকে বাসের চালক, হেলপারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

            এলেঙ্গা হাইওয়ে পুলিশের বরাতে নিউজ ২৪ জানায়, বুধবার রাত সাড়ে ১১ টার দিকে মিরপুর সরকারি বাংলা কলেজে দর্শন বিভাগের ছাত্রী ভিকটিম ঢাকার সাভারের রেডিওকলোনী থেকে আশুলিয়া যাবার জন্য সাভার পরিবহনের বাসে উঠেন। বাসে তখন ২ জন যাত্রী ছিল। পরে যাত্রীরা নামার পর এই কলেজ ছাত্রীকে জোর করে আটকে রেখে সাথে থাকা স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়া হয়। পরে বাসটি বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ওই ছাত্রীকে রাতভর গণধর্ষণের পর ধর্ষণের ভিডিও ধারণ করে রাখে ধর্ষণকারীরা।

            দুপুরের দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঢাকাগামী লেনের করটিয়া আন্ডারপাস এলাকায় মহাসড়কের উপর সন্দেহজনক অবস্থায় দাঁড়ালে হাইওয়ে পুলিশ বাসটিকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে ঘটনাটি প্রকাশ পায়। পরে ভিকটিমকে উদ্ধার করে টাঙ্গাইল সদর থানায় নেয় হয়। এবং ধর্ষকদের গ্রেপ্তার করা হয়।

            এদিকে তথ্য দিয়ে সহযোগিতা না করে ভিকটিমদের বক্তব্য ও আসামিদের ছবি নিতে গেলে সংবাদকর্মীদের বাঁধা দেয় টাঙ্গাইল সদর থানা পুলিশ।


            তথ্যসূত্র:
            ১। টাঙ্গাইলে চলন্ত বাসে রাতভর কলেজ ছাত্রীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩
            https://tinyurl.com/nhjd3vs5
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment

            Working...
            X