Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ২৬ রজব, ১৪৪৭ হিজরি || ১৬ জানুয়ারি, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ২৬ রজব, ১৪৪৭ হিজরি || ১৬ জানুয়ারি, ২০২৬ ঈসায়ী

    পর্যাপ্ত ডকুমেন্ট থাকা সত্ত্বেও মধ্যপ্রদেশের একটি মসজিদকে অবৈধ ঘোষণা হিন্দুত্ববাদী প্রশাসনের




    ভারতের মধ্যপ্রদেশে ভোপাল জেলায় কোকতা আনন্দনগর এলাকায় অবস্থিত রহমত মসজিদকে অবৈধ ঘোষণা করেছে হিন্দুত্ববাদী প্রশাসন। হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) এর অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

    সরকারি নথি অনুযায়ী, প্রায় এক বছর আগে কর্তৃপক্ষের একটি আদেশে জানানো হয়েছে যে, এই মসজিদ সরকারি জমিতে নির্মিত হয়েছে, তাই এটি সরিয়ে ফেলতে হবে। প্রশাসনের আদেশে আরও সতর্ক করা হয়, ৭দিনের মসজিদটি ভাঙ্গা না হলে প্রশাসন ব্যবস্থা নেবে এবং মসজিদ কমিটিকে জরিমানা করা হবে।

    মসজিদ কমিটি তাদের দাবির সমর্থনে প্রয়োজনীয় ডকুমেন্ট উপস্থাপন করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা তা ভুয়া বলে প্রত্যাখ্যান করে।

    নাম প্রকাশে অনিচ্ছুক মসজিদ কমিটির এক সদস্য বলেন, বিষয়টি গভীর উদ্বেগজনক। আমাদের কাছে থাকা সকল ডকুমেন্ট আমরা কর্তৃপক্ষকে দেখিয়েছি, কিন্তু তারা সেগুলো যাচাই করতে প্রস্তুত নয়। মনে হচ্ছে যেন মসজিদ অপসারণের সিদ্ধান্ত আগে থেকেই চূড়ান্ত হয়ে গেছে।

    রাজ্য সমন্বয়কারী জিতেন্দ্র সিং চৌহান মুসলমানদের তাচ্ছিল্যের করে দাবি করেছে, একটি মাফিয়া গোষ্ঠী সরকারি জমি দখল করছে। উক্ত মসজিদের ব্যাপারে আমাদের দাবি প্রশাসন মেনে নিয়েছে। তবে প্রশাসনকে মসজিদটি ধ্বংস করার উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করতে হবে।

    স্থানীয় মুসলমানগণ এরূপ দাবির তীব্র নিন্দা জানিয়েছে। তাদের মতে, হিন্দুত্ববাদী গোষ্ঠী দ্বারা ব্যবহৃত ন্যারেটিভ দেশে একটি প্রতিকূল পরিবেশ তৈরি করেছে।

    স্থানীয় এক মুসলিম বলেন, নামাজের স্থানকে মাফিয়া প্রকল্প হিসেবে অভিহিত করে আমাদের মর্যাদায় আঘাত করা হয়েছে। কেবল মুসলিম ধর্মীয় স্থানগুলো এভাবে তুলে নেওয়া হয় কেন? অন্য ধর্মের ক্ষেত্রে আমরা একই কর্মকাণ্ড দেখতে পাচ্ছি না।

    আইন বিশেষজ্ঞরা উল্লেখ করেছে, কোন কাঠামো ধ্বংস বা অপসারণ অবশ্যই যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে করতে হবে। প্রশাসন যদি মনে করে যে, কোনও কাঠামো বেআইনি, তবে তাদের অবশ্যই স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এছাড়া ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের নিকট প্রশাসনকে এই ব্যাপারে সঠিক জবাব দিতে হবে।

    মুসলিম গোষ্ঠীসমূহ প্রতিবাদ জানিয়েছে, হিন্দুত্ববাদী সংগঠনগুলোর অভিযোগের পর মুসলমানদের ধর্মীয় স্থানগুলো ক্রমশ প্রশ্নবিদ্ধ হচ্ছে, যা সরকারি প্রতিষ্ঠানের সাম্যনীতি, ন্যায়বিচার ও আস্থা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছে।


    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/mt494p5d
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    কুমিল্লার নাঙ্গলকোটে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২, আহত ৬





    কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬ জন গুরুতর আহত হয়েছেন।

    জানা গেছে, শুক্রবার দুপুর আনুমানিক সাড়ে ১২টায় নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামে আবুল খায়ের মেম্বার গ্রুপ ও সালেহ আহম্মদ মেম্বার গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। নিহতরা হলেন—দেলওয়ার হোসেন নয়ন (৩৬) (বুনাই), পেশায় প্রবাসী, যিনি এক মাস আগে দেশে এসেছেন এবং ছালেহ আহমেদ (৬০) ১নং আলিয়ারা ইউনিয়নের সাবেক সদস্য। গুরুতর আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে।

    স্থানীয় সূত্র জানায়, এর আগেও গত ৩ আগস্ট ২০২৫ তারিখে দুই পক্ষের সংঘর্ষে আলাউদ্দিন নামে একজন সাবেক ইউপি সদস্য নিহত হন। ওই ঘটনার জেরে গ্রামে এক পক্ষ অপর পক্ষের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে বেশ কয়েকটি পরিবারের সদস্য দীর্ঘদিন এলাকা ছেড়ে বাইরে অবস্থান করতে বাধ্য হয়।

    সম্প্রতি সেনাবাহিনীর হস্তক্ষেপে ওই পরিবারগুলো নিজ নিজ বাড়িতে ফিরে এলে আবারও এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবারের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।

    এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


    তথ্যসূত্র:

    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      ওসমান হাদির ভাই ওমরকে যুক্তরাজ্যে তিন বছর মেয়াদে বাংলাদেশ সহকারী হাইকমিশনে নিয়োগ





      ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির মেজ ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

      ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

      প্রজ্ঞাপন অনুযায়ী, ওমর বিন হাদিকে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক গত ১৫ জানুয়ারি এই প্রজ্ঞাপনে সই করেন। জনস্বার্থে জারি করা এই আদেশে বলা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্তাবলি সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

      প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, নিয়োগকালীন সময়ে তিনি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কোনো প্রকার কর্মসম্পর্ক রাখতে পারবেন না। অর্থাৎ, এই মেয়াদে তাকে সম্পূর্ণ লিয়েন বা পেশাদারি বিচ্ছিন্নতা বজায় রেখে সরকারি দায়িত্ব পালন করতে হবে।

      ওমর বিন হাদি জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম মুখ ‘ইনকিলাব মঞ্চ’-এর আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির বড় ভাই।


      তথ্যসূত্র:

      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        বিহারে রান্না-সামগ্রী বিক্রেতাকে বাংলাদেশি তকমা দিয়ে মারধর




        ভারতের বিহার রাজ্যের কাটিহার জেলায় রান্নাবান্নার তৈজসপত্র বিক্রয়কারী এক মুসলিম যুবককে বাংলাদেশি তকমা দিয়ে মারধর করেছে উগ্র হিন্দুত্ববাদীরা। ভুক্তভোগী ব্যক্তির নাম আকমল হোসেন। তিনি বাড়ি বাড়ি রান্না উপকরণ বিক্রয় করে জীবিকা নির্বাহ করেন।

        তিনি বলেন, এক মহিলা আমার জিনিসপত্র কিনতে আগ্রহ দেখালে আমি ঐ মহিলার বাড়ির নিকট যাই। সেসময় এক উগ্র হিন্দু এসে আমাকে গালিগালাজ শুরু করে এবং আমাকে বাংলাদেশি সম্বোধন করে। সে আমাকে আধার কার্ড দেখাতে বলে।

        তিনি আরও বলেন, আমি আমার মোবাইল খুঁজছিলাম, তখন হঠাৎ সে আমাকে মারধর করা শুরু করে। সেসময় আরও বেশ কয়েকজন লোক সেখানে জড়ো হয়। তারা দাবি করতে থাকে যে, আমি বাংলাদেশ থেকে এসেছি, মহিলাদের ধর্ষণ করতে এসেছি। তারা আমাকে অনেক মারধর করেছে, আমার মাথা, হাত ও শরীরের অন্যান্য অংশে আঘাত করেছে।

        হামলাকারীরা তার নগদ টাকাও ছিনিয়ে নিয়েছে। ভয় ও অসহায়ত্ব তুলে ধরে আকমল বলেন, আমি একজন গরিব মানুষ। আমি রান্না সামগ্রী বিক্রি করে পরিবারের জন্য জীবিকা নির্বাহ করি। এই ঘটনার পর বাইরে কাজ করা আমার জন্য অনিরাপদ হয়ে পড়েছে। এই ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছে আকমল।


        তথ্যসূত্র:
        1. https://tinyurl.com/4mwke5e3
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment

        Working...
        X