Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ২৮ রজব, ১৪৪৭ হিজরি || ১৮ জানুয়ারি, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ২৮ রজব, ১৪৪৭ হিজরি || ১৮ জানুয়ারি, ২০২৬ ঈসায়ী

    মহারাষ্ট্রে হজ কমিটির প্রধান হিসেবে হিন্দু কর্মকর্তা নিয়োগ, মুসলমানদের তীব্র নিন্দা প্রতিক্রিয়া



    ভারতের মহারাষ্ট্র রাজ্যে সরকারি হজ কমিটিতে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে একজন হিন্দু কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে হিন্দুত্ববাদী প্রশাসন, যা মুসলিম জনগোষ্ঠীর মাঝে তীব্র সমালোচনা ও উদ্বেগ তৈরি করেছে। ভারতীয় প্রশাসনিক সেবা (আইএএস) কর্মকর্তা মনোজ যাধবকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

    এই সিদ্ধান্তে ভারতের আলেমগণ হতাশা প্রকাশ করেছেন, তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এর জবাব দাবি করেছেন। মুসলমান জনগণ এবং এক্টিভিস্টগণও এই পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা জোর দিয়ে বলেন, হজ ইসলামের অন্যতম স্তম্ভ। হজ কমিটির কার্যক্রম তদারকির জন্য একজন অমুসলিম কর্মকর্তা নিয়োগ দেওয়া অগ্রহণযোগ্য।

    বোম্বে হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট ইউসুফ ইব্রাহানি এক ভিডিও বার্তায় এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেছে, হজ কমিটির কার্যক্রম তদারকির জন্য অমুসলিমকে নিয়োগ দেওয়া সত্যিই লজ্জাজনক ও আপত্তিকর। একজন মুসলিম যিনি হজের ঐতিহ্য ও এর বিধান সম্পর্কে ভালভাবে অবগত, তিনিই এই দায়িত্ব পাওয়ার অধিকার রাখেন।

    তিনি কেন্দ্রীয় ও রাজ্য হজ কমিটি আইনের কথা উল্লেখ করে এই নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন। উক্ত আইন অনুযায়ী, কেন্দ্রীয় ও রাজ্য উভয় পর্যায়ে হজ কমিটির কার্যক্রম পরিচালনার জন্য নিয়োগপ্রাপ্ত সদস্যদের অবশ্যই মুসলিম হতে হবে।


    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/m8j9rdfr
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    গোপালগঞ্জে বিএনপি প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ৪ সমর্থক আহত



    গোপালগঞ্জ-২ আসনে লিফলেট বিতরণকে কেন্দ্র করে বিএনপিপ্রার্থী ডা. কে এম বাবরের সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার চার সমর্থক আহত হয়েছেন। ১৭ জানুয়ারি (শনিবার) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে এ ঘটনা ঘটে।

    বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোল্লা আফজাল হোসেন জানান, শনিবার দুপুরে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়ার সমর্থনে মিনারুল শিকদারসহ ১০ জন কর্মী মাহিন্দ্রায় চড়ে লিফলেট বিতরণ করতে রাউতখামার গ্রামে আসেন। তাদের মধ্যে চারজন রাস্তায় মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।

    তিনি জানান, এ সময় বিএনপিপ্রার্থী ডা. কে এম বাবরের কর্মী অন্তর মোল্লার নেতৃত্বে ১০-১৫ জন লোক লাঠি নিয়ে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার প্রচারে বাধা দেন। বাগবিতণ্ডার এক পর্যায়ে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার সমর্থকদের মারধর করেন তারা।

    এ সময় কামরুজ্জামানের কর্মীরা উলপুর বাজারের কালাম কাজীর দোকানে আশ্রয় নেন। তবে সেখানে ঢুকে আবারও তাদের মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    পুলিশের এই কর্মকর্তা বলেন, এ ঘটনায় এখন পযর্ন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    তথ্যসূত্র:

    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      লক্ষ্মীপুরে জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি মামলা



      লক্ষ্মীপুরে জামায়াত-বিএনপির নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ জন ও বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। ১৮ জানুয়ারি (রোববার) সকালে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। জামায়াতের যুব বিভাগের নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় পৃথক মামলা দায়ের করেছেন।

      পুলিশ জানায়, হামলার অভিযোগ এনে জামায়াতের যুব বিভাগের চরশাহী ইউনিয়নের ৪নং ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ সোহেল বাদী হয়ে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০ জনকে আসামি করা হয়। একই ঘটনায় চরশাহী ইউনিয়ন বিএনপির কর্মী কামাল হোসেন ১৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০০ জনকে আসামি করে মামলা করেছেন। এর আগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে চরশাহী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে বটগাছতলা এলাকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুই পক্ষ একে অপরকে দায়ী করেছে।

      লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াতের মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘আমাদের মহিলা কর্মীদের প্রোগ্রামে বিএনপির নেতাকর্মীরা বাধা দেয়। এটি মীমাংসা হয়েছিল। এর পরই তারা ফের আমাদের পুরুষ নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’


      তথ্যসূত্র:

      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment

      Working...
      X