Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ০৯ শাবান, ১৪৪৭ হিজরি || ২৯ জানুয়ারি, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ০৯ শাবান, ১৪৪৭ হিজরি || ২৯ জানুয়ারি, ২০২৬ ঈসায়ী

    দিল্লিতে ৬ বছরের মেয়ে ৩ কিশোর কর্তৃক গণধর্ষণের শিকার




    ভারতে দিল্লির ভজনপুরা এলাকায় ৬ বছরের এক মেয়েকে গণধর্ষণ করেছে ৩ কিশোর। গত ১৮ জানুয়ারি উক্ত এলাকায় একটি খালি ভবনে এই নৃশংস ঘটনা ঘটে।

    অভিযুক্ত ধর্ষকদের বয়স ১০, ১৩ ও ১৪ বছর। এদের মধ্যে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, এছাড়া ৩য় জন নিখোঁজ রয়েছে।

    ভুক্তভোগী মেয়েটিকে রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় বাড়ি ফেরত আনা হয়। মেয়েটি জানায়, অভিযুক্ত কিশোররা তাদের প্রতিবেশি ছিল। চাওমিন খাওয়ার লোভ দেখিয়ে তাকে পাশের ভবনে নিয়ে যায় অভিযুক্তরা। তারা মেয়েটির হাত বেঁধে ফেলে এবং তাকে পালাক্রমে ধর্ষণ করে।

    পরবর্তীতে মেয়েটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় তার পরিবার। মেয়েটির ওপর হামলার বিষয়টি নিশ্চিত করেছে দায়িত্বরত চিকিৎসক। পরিস্থিতি বর্ণনা করে মেয়ের মা জানায়, তার মেয়ে হাঁটার চেষ্টা করলেই রক্তক্ষরণ হচ্ছিল। বর্তমানে মেয়েটি নিজ বাড়িতে বিশ্রামরত অবস্থায় আছে।

    ভুক্তভোগী মেয়েটির পিতা একজন রিকশাচালক, তিনি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান। এছাড়া অপরাধীদের প্রাপ্তবয়স্ক হিসেবে বিচার করার দাবি তুলেন তিনি। বিশ্লেষকরা বলছেন, মেয়েটির পিতার এই দাবী যুক্তিসঙ্গত। ১৩ কিংবা ১৪ বছর বয়সের সাবালক যখন ধর্ষনের মত অপরাধে জড়িয়ে যায়, তখন শিশু হিসেবে বিচার মওকুফ করা ন্যায়বিচার হয়না। তা ছাড়া অনেকেই সরকারী কাগজপত্রে নিজেদের বয়স প্রকৃত বয়সের চেয়ে কম দেখিয়ে থাকে।

    এই ঘটনায় উক্ত এলাকায় বিক্ষোভের জন্ম নিয়েছে, ৩য় অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করেছে।

    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/mtftnesc
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    ভারতে বিমান বিধ্বস্ত হয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৫



    ২৮ জানুয়ারি বুধবার সকালের দিকে ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুণে জেলায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ ৫ জন নিহত হয়েছে বলে জানা গেছে। নিহতদের মধ্যে রয়েছে উপমুখ্যমন্ত্রী অজিতের ২ কর্মী এবং ২ বিমান পাইলট।

    লিয়ারজেট ৪৫ বিমানটি মুম্বাই থেকে পুণে জেলার বারামতির উদ্দেশ্যে যাত্রা করেছিল। সকাল ০৮:৪৮ এর দিকে বারামাতি অবতরণের সময় এটি বিধ্বস্ত হয়।

    বিমান পরিবহন বিষয়ক কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তথ্যানুযায়ী, বিমান অবতরণের সময় আবহাওয়াজনিত কারণে আলোকস্বল্পতা দেখা দিয়েছিল, এছাড়া যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

    ঘটনাস্থলের ভিডিও ও ছবিতে দেখা যায়, বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে, আগুন ও ধোঁয়া উঠছে এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছাচ্ছে অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দল। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    সূত্রমতে, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে বারামতিতে চারটি জনসভায় যোগ দেওয়ার কথা ছিল অজিত পাওয়ারের। সেই কর্মসূচিতে অংশ নিতেই সে মুম্বাই থেকে বারামতির পথে রওনা দিয়েছিল।


    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/s6rjbjs7
    2. https://tinyurl.com/bdh7fp6d


    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      আসামে ৪ থেকে ৫ লক্ষ ‘মিয়া’ সম্প্রদায়ভুক্ত মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া ঘোষণা



      আসামে ভোটার তালিকায় বিশেষ সংশোধনীর সময় ৪ লক্ষ থেকে ৫ লক্ষ ‘মিয়া’ জনগোষ্ঠীর মুসলিম ভোটারদের বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ২৭ জানুয়ারি আসামের তিনসুকিয়া জেলায় এক অনুষ্ঠানে সাংবাদিক সাক্ষাতকারে সে এই ঘোষণা জানিয়েছে। সে আরও জানায়, তার কাজ হল ‘মিয়া’ সম্প্রদায়ভুক্ত মুসলিমদের কষ্ট দেওয়া।

      রাজ্যের বাংলাভাষী এই মুসলিমদের বিদ্রূপ করে সে বলেছে, ‘মিয়া’ মুসলমানদের আসামে ভোটের অনুমতি দেওয়া উচিত নয়। বরং তাদেরকে বাংলাদেশে গিয়ে ভোট দেওয়া উচিত।

      সাংবাদিকদের সে আরও জানায়, আসামে ‘মিয়া’ সম্প্রদায়ভুক্ত মুসলমানরা যেন ভোট দিতে না পারে সেজন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে এখনও এটি প্রাথমিক ধাপে রয়েছে। আসামে ভোটার তালিকায় বিশেষ সংশোধন কার্যক্রম আরম্ভ হলে, ৪ থেকে ৫ লক্ষ ‘মিয়া’ মুসলিম ভোটার বাদ দেওয়া হবে।

      ঔদ্ধত্য দেখিয়ে সে আরও বলেছে, বিরোধী দল (কংগ্রেস) আমাকে যত খুশি গালি দিক, ‘মিয়া’ জনগোষ্ঠীকে কষ্ট দেওয়াই আমার কাজ।

      উল্লেখ্য যে, ‘মিয়া’ জনগোষ্ঠীর বাংলাভাষী মুসলমানদের বাংলাদেশ থেকে আসা অনথিভুক্ত অভিবাসী হিসেবে দাবি করে আসছে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা।


      তথ্যসূত্র:
      1. https://tinyurl.com/3fzaet77



      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        নারায়ণগঞ্জে ভয়াবহ গণডাকাতি, ব্যবসায়ীদের সর্বস্ব লুট



        নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ভোররাতে ভয়াবহ গণডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে। ডাকাত দল অস্ত্রের মুখে ব্যবসায়ীদের জিম্মি করে হাত-পা বেঁধে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।

        গণমাধ্যমের বরাতে জানা যায়, গত বুধবার (২৮ জানুয়ারি) ভোর আনুমানিক চারটার দিকে উপজেলার গোলাকান্দাইল বালিয়াপাড়া সড়কের দড়িকান্দি শীতলছায়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

        স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীরা জানান, দড়িকান্দি এলাকার মাছ ব্যবসায়ী আব্দুল খালেকসহ পাঁচজন সিএনজি অটোরিকশাযোগে ভূলতা মাছের আড়তে যাওয়ার পথে ওই স্থানে পৌঁছালে ১২ থেকে ১৪ জনের একদল দুর্ধর্ষ ডাকাত তাদের পথরোধ করে। ডাকাতরা পিস্তল, রামদা ও চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ব্যবসায়ীদের হাত-পা বেঁধে জিম্মি করে সঙ্গে থাকা লক্ষাধিক টাকা ও একাধিক মোবাইল ফোন লুট করে নেয়।

        এ সময় একই কায়দায় আরও ৮ থেকে ১০ জন পথচারী ও যানবাহনের যাত্রী ডাকাতির শিকার হয়। ডাকাতের কবলে পড়া আলী হোসেন নামের এক ট্রাকচালক কোনোমতে পালিয়ে পাশের দড়িকান্দি এলাকায় গিয়ে স্থানীয়দের খবর দেন। পরে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করলে ডাকাত দল পালিয়ে যায়।

        ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, বালিয়াপাড়া–গোলাকান্দাইল সড়ক দিয়ে অন্তত ৪০টি গ্রামের মানুষ চলাচল করে। ভূলতা এলাকা একটি গুরুত্বপূর্ণ কর্মজীবী ও ব্যবসায়িক অঞ্চল হওয়ায় প্রতিদিন অসংখ্য মানুষ এ সড়ক ব্যবহার করেন। তবে রাত ১২টার পর থেকে ভোর পাঁচটা পর্যন্ত সময়টায় প্রায়ই ডাকাতির ঘটনা ঘটে।

        তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ ধরনের অপরাধ চললেও ভুলতা পুলিশ ফাঁড়ির কার্যকর কোনো ভূমিকা নেই। স্থানীয়দের দাবি, ফাঁড়ির ইনচার্জ মোকলেসুর রহমান দায়িত্ব নেওয়ার পর থেকেই এলাকায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধ বেড়েছে।

        এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোকলেসুর রহমানের বক্তব্য জানার চেষ্টা করা হলে তিনি কোনো মন্তব্য না করে ফাঁড়ি ত্যাগ করেন বলে স্থানীয়রা জানান।

        পথচারী, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা বলেন, প্রায়ই তারা ডাকাতের কবলে পড়েন। বাধা দিলে কুপিয়ে আহত করা হয়। রাত ১০টার পর থেকেই ডাকাতি শুরু হওয়ায় অনেকে বিকল্প সড়ক ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। তারা দ্রুত স্থায়ী সমাধান চান।


        তথ্যসূত্র:
        ১। ভোররাতে গণডাকাতি, ব্যবসায়ীদের সর্বস্ব লুট
        https://tinyurl.com/vka3y7wb

        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          নির্বাচনে ব্যয় ছাড়াচ্ছে ৩ হাজার ১০০ কোটি টাকা



          আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য ৩ হাজার ১০০ কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছে, গত বুধবার (২৮ জানুয়ারি) কমিশনের এক বৈঠকে এ বাজেট অনুমোদন দেওয়া হয়।

          গণমাধ্যমসূত্রে জানা যায়, অনুমোদিত বাজেটের মধ্যে নির্বাচন পরিচালনা খাতে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২০০ কোটি টাকা। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার ৪০০ কোটি টাকা। গণভোট, পোস্টাল ব্যালট ও অন্যান্য আনুষঙ্গিক খাতে ব্যয় ধরা হয়েছে ৫০০ কোটি টাকা। তবে এ খাতে বরাদ্দ আরও বাড়তে পারে বলে জানিয়েছে ইসি।

          এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ব্যয় হয়েছিল ২ হাজার ২৭৬ কোটি টাকা। এ প্রসঙ্গে ইসি সচিব আখতার আহমেদ জানায়, এবার গণভোট ও পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ অন্তর্ভুক্ত থাকায় ব্যয় আগের চেয়ে বাড়ছে।

          তথ্যসূত্র:
          ১। গণভোট ও সংসদ নির্বাচন: ব্যয় ছাড়াচ্ছে ৩ হাজার ১০০ কোটি টাকা
          https://tinyurl.com/bw43h7mf
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            পিস্তল-গুলিসহ শামীম ওসমানের ভাতিজার সহযোগী গ্রেফতার



            বিদেশে পলাতক সাবেক সাংসদ শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের সহযোগী মাইনুল ইসলাম পাভেলকে (৩৪) একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

            দৈনিক যুগান্তরের বরাতে জানা যায়, গত ২৭ জানুয়ারি রাত আড়াইটায় ফতুল্লার শাসনগাঁও এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

            ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-ক) হাসিনুজ্জামানের নির্দেশনায় পাভেলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে সে পিস্তল ও গুলি বের করে দেয়। অভিযোগ রয়েছে, পাভেল শাসনগাঁও এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী। আজমেরী ওসমানের শেল্টারে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করত।


            তথ্যসূত্র:
            ১। পিস্তল-গুলিসহ আজমেরী ওসমানের সহযোগী গ্রেফতার
            https://tinyurl.com/2byr2vvn
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment

            Working...
            X