Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ১১ শাবান, ১৪৪৭ হিজরি || ৩১ জানুয়ারি, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ১১ শাবান, ১৪৪৭ হিজরি || ৩১ জানুয়ারি, ২০২৬ ঈসায়ী

    ইসরায়েলের কাছে ৬.৬ বিলিয়ন ডলারের আক্রমণাত্মক অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের



    গাজা উপত্যকায় যুদ্ধবিরতির মধ্যে দখলদার ইসরায়েলের কাছে ৬.৬৭ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর শুক্রবার জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে আক্রমণাত্মক হেলিকপ্টার এবং অত্যাধুনিক সামরিক যানবাহনসহ আরও ৬.৬৭ বিলিয়ন ডলারের অস্ত্র কিনছে সন্ত্রাসী ইসরায়েল।

    এরই মধ্যে এসব অস্ত্র কেনার অনুমতিও দিয়েছে ট্রাম্প প্রশাসন। অনুমোদিত অস্ত্র চালানের মধ্যে রয়েছে ৩০টি অ্যাপাচি হেলিকপ্টার, যা ইসরায়েলি বাহিনী গাজায় গণহত্যার সময় ফিলিস্তিনিদের ওপর আক্রমণ করার জন্য ব্যবহার করেছে।

    ৩০ জানুয়ারি, শুক্রবার মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে যে, দখলদার ইসরায়েলকে ৩.৮ বিলিয়ন ডলারে ৩০টি অ্যাপাচি এটাক হেলিকপ্টার এবং ১.৯৮ বিলিয়ন ডলার মূল্যের সাঁজোয়া যানসহ আমেরিকার তৈরিকৃত অস্ত্র কিনতে অনুমোদন দেওয়া হয়েছে।

    রয়টার্স জানিয়েছে, অ্যাপাচি হেলিকপ্টারগুলি বোয়িং এবং লকহিড মার্টিন নামক মার্কিন প্রতিষ্ঠান দখলদার ইসরায়েলের কাছে বিক্রি করবে। রয়টার্স জানায়, এর আগের চুক্তিতে ৭৪০ মিলিয়ন ডলারের অস্ত্র ও সরঞ্জাম প্রদান করা হয়েছে ইসরায়েলকে, যার মধ্যে ১৫০ মিলিয়ন ডলারের হালকা ইউটিলিটি হেলিকপ্টার ছিল।

    দখলদার ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিমতীর এবং গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর ব্যাপকভাবে এসকল অ্যাপাচি এটাক হেলিকপ্টার ব্যবহার করেছে।

    গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় দুর্বৃত্ত ইসরায়েলের বর্বর হামলায় কমপক্ষে ৭১ হাজার ৬৬২ জন নিরস্ত্র ও নিরপরাধ ফিলিস্তিনি গণহত্যার শিকার হয়েছেন।

    যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলে বিলিয়ন ডলার মূল্যের সামরিক সরঞ্জামও পাঠায়, এসব অস্ত্র যা মূলত বিক্রয়ের পরিবর্তে সহায়তা হিসেবে পাঠানো হয়।

    মানবাধিকার গোষ্ঠী এবং জাতিসংঘের বিশেষজ্ঞরা ক্রমাগতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়ে আসছে। তাদের মতে গাজায় গণহত্যা পরিচালনার জন্য ইসরায়েল এসব অস্ত্র ব্যবহার করছে।

    ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও, যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে ফিলিস্তিনিদের ওপর সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে যাচ্ছে। যুদ্ধ বন্ধের চুক্তি সত্ত্বেও এ পর্যন্ত প্রায় ৫০০ জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েল।


    তথ্যসূত্র:
    1.US approves more than $6.5 billion in potential military sales to Israel, Pentagon says
    https://tinyurl.com/59wpt72b
    2. US approves major new arms sales to Israel worth $6.67 billion and to Saudi Arabia worth $9 billion
    https://tinyurl.com/4fsmsmfp
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    ৭১ হাজার ফিলিস্তিনিকে হত্যার কথা স্বীকার করল দখলদার ইসরায়েল


    ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে আগ্রাসন চালিয়ে এখন পর্যন্ত প্রায় ৭১ হাজারের মতো ফিলিস্তিনিকে হত্যার কথা স্বীকার করেছে ইহুদিবাদী দখলদার ইসরায়েল। জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে বেশ কয়েকটি ইসরায়েলি সংবাদমাধ্যম এ তথ্য প্রকাশ করেছে।

    এর আগে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রকাশিত নিহতের সংখ্যার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছিল দখলদার ইসরায়েল। যদিও জাতিসংঘ দীর্ঘদিন ধরেই গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের নথিভুক্ত নিহতের সংখ্যা নির্ভরযোগ্য বলে স্বীকৃতি দিয়ে আসছে। তবে ইসরায়েল দাবি করে আসছিল, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হামাসের নিয়ন্ত্রণে থাকায় তাদের দেওয়া তথ্য বিশ্বাসযোগ্য নয়।

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের নাম এবং বয়সও প্রকাশ করে থাকে। সর্বশেষ হিসেবে তারা জানিয়েছে, মোট নিহতের সংখ্যা ৭১ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অক্টোবরে শুরু হওয়া যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৪৮০ জনের বেশি।

    স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভাষ্যানুযায়ী, আরও বহু মানুষ গাজায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও যোদ্ধাদের আলাদা করে চিহ্নিত করা না হলেও অধিকাংশ নিহত নারী ও শিশু বলে উল্লেখ করেছে কর্তৃপক্ষ।

    ২৯ জানুয়ারি, বৃহস্পতিবার জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক ব্রিফিংয়ের বরাত দিয়ে ইসরায়েলের ওয়াইনেট নিউজ ওয়েবসাইটসহ দেশটির শীর্ষস্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম জানায়, সামরিক বাহিনীও প্রায় একই ধরনের একটি হিসাব মেনে নিয়েছে।

    ওয়াইনেটকে এক সামরিক কর্মকর্তা বলেছে, “আমাদের হিসাব অনুযায়ী, যুদ্ধে প্রায় ৭০ হাজার গাজাবাসী নিহত হয়েছেন। এর মধ্যে নিখোঁজ ব্যক্তিরা অন্তর্ভুক্ত নন।”



    উল্লেখ্য যে, গত ২৭ জানুয়ারি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এই পর্যন্ত দুর্বৃত্ত ইসরায়েলি বাহিনী কর্তৃক শহীদ হয়েছেন ৭১,৬৬২ জন ফিলিস্তিনি। এসময়ে আহত হয়েছেন আরও অন্তত ১,৭১,৪২৮ জন ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নিরীহ নারী ও শিশু। এরমাঝে গত বছর ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে তা বারবার লঙ্ঘন করে দুর্বৃত্ত ইসরায়েলি বাহিনী কর্তৃক এখন পর্যন্ত গাজায় শহীদ হয়েছেন ৪৮৮ জন ফিলিস্তিনি। এসময়ে আহত হয়েছেন আরও অন্তত ১৩৫০ জন।


    তথ্যসূত্র:
    1.Israel military reported to accept death toll of around 70,000 in Gaza
    https://tinyurl.com/2965rwhd
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      বগুড়ায় বিএনপির জনসভায় অর্ধশতাধিক মোবাইল ফোন চুরি



      বগুড়ায় তারেক রহমানের নির্বাচনী একটি জনসভাকে কেন্দ্র করে ব্যাপক জনসমাগমের মধ্যে অর্ধশতাধিক মোবাইল ফোন হারানোর ঘটনা ঘটেছে। এর মধ্যে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রেজাউল করিম তালুর মোবাইল ফোনও খোয়া গেছে বলে জানা গেছে। ঘটনাগুলো নিয়ে শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৯টা পর্যন্ত সদর থানায় অন্তত ৫০টি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত হয়েছে।

      গণমাধ্যমসূত্রে জানা যায়, জনসভায় বিপুল ভিড়ের মধ্যে থেকে মোবাইল ফোন হারানোর অভিযোগ করে ভুক্তভোগীরা। ভুক্তভোগীদের ভাষ্য, মানুষের চাপে ঠাসা পরিস্থিতিতে অস্বাভাবিক নড়াচড়া বা স্পর্শ টের পেলেও কিছু বোঝার আগেই ফোন উধাও হয়ে যায়। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় পকেট বা ব্যাগে ফোন না পেয়ে বিষয়টি নিশ্চিত হয় অনেকে।

      ক্ষতিগ্রস্তদের মধ্যে নারী, বয়স্ক ব্যক্তি এবং দূরবর্তী এলাকা থেকে আসা সাধারণ কর্মী-সমর্থকরাও রয়েছে। কারও মোবাইলে ব্যক্তিগত ও পারিবারিক গুরুত্বপূর্ণ ছবি ছিল, আবার কারও ফোনে ছিল জীবিকার সঙ্গে সংশ্লিষ্ট প্রয়োজনীয় তথ্য—ফলে তারা বিপাকে পড়েছে। বৃহস্পতিবার রাত থেকেই অনেকেই সদর থানায় গিয়ে অভিযোগ জানাতে শুরু করে।

      শুক্রবার বগুড়া সদর থানার ডিউটি অফিসার এসআই জেবুন্নেছা বেগম জানায়, ‘রাত ৯টা পর্যন্ত ৫০টির বেশি জিডি (সাধারণ ডায়েরি) করা হয়েছে মোবাইল ফোন হারানোর বিষয়ে। আরও অনেকেই আসছেন ফোন হারানোর মৌখিক অভিযোগ নিয়ে।’


      তথ্যসূত্র:
      ১। বিএনপির জনসভায় অর্ধশতাধিক মোবাইল ফোন চুরি
      https://tinyurl.com/mrxsujtz
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আ.লীগকে রাজনীতি করার সুযোগ দিবে: বিএনপি প্রার্থী


        যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপির প্রার্থী রশীদ আহমাদের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে পুনরায় আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেওয়া হবে এবং এবার আওয়ামী লীগকে ভোট দেওয়ার সুযোগ না থাকায়, ধানের শীষে ভোট দিবেন।’

        গত ৩০ জানুয়ারি এক প্রতিবেদনে দৈনিক আমার দেশ জানায়, সম্প্রতি ভবদহ এলাকায় নির্বাচনি পথসভায় রশীদ আহমাদ জানায়, ওই এলাকার অধিকাংশ মানুষ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। সে দাবি করে, প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করার সুযোগ দিয়েছিল। একইভাবে তারেক রহমান ক্ষমতায় এলে আওয়ামী লীগকেও রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করছে। পাশাপাশি সে আরও জানায়, আওয়ামী লীগ সমর্থকরা নিজ নিজ আদর্শে রাজনীতি করলেও ভোটের ক্ষেত্রে এবার ধানের শীষে ভোট দেওয়া উচিত।

        উল্লেখ্য যে, রশীদ আহমাদ আগে জমিয়তে উলামায়ে ইসলাম (একাংশ)-এর জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিল। বিএনপির শরিক দল থেকে মনোনয়ন পাওয়ার পর সে দলটি থেকে পদত্যাগ করে বিএনপির প্রাথমিক সদস্য হয় এবং এখন ধানের শীষ প্রতীকে নির্বাচন করছে।


        তথ্যসূত্র:
        ১। ধানের শীষে ভোট দিলে আ.লীগকে রাজনীতির সুযোগ দেবেন তারেক রহমান
        https://tinyurl.com/3b5w6twj
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          গোপালগঞ্জে আনসার ব্যাটালিয়ন অফিসে ককটেল হামলা চালালো সন্ত্রাসী আওয়ামীলীগ



          গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকায় আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত পাঁচ দিনে গোপালগঞ্জ জেলায় এ নিয়ে তৃতীয়বারের মতো ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্ত আওয়ামীলীগ।

          গণমাধ্যমসূত্রে জানা যায়, গত শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ১০টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বেদগ্রামস্থ আনসার ব্যাটালিয়ন (২ বিএন) সদর দপ্তরের ডাইনিং বিল্ডিং ও মডেল বিল্ডিংয়ের মাঝখানের ফাঁকা স্থানে একটি ককটেল নিক্ষেপ করে। জর্দার কৌটায় কালো টেপ পেঁচানো ককটেলটি বিস্ফোরিত হলে এলাকায় বিকট শব্দ শোনা যায়। ঘটনার পরপরই দুর্বৃত্তরা দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়।

          উল্লেখ্য, এর আগে গত ২৬ জানুয়ারি গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এবং ২৮ জানুয়ারি জেলা জজ ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।


          তথ্যসূত্র:
          ১। গোপালগঞ্জে আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
          https://tinyurl.com/4y6es3t7
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            চাঁদার দাবিতে হামলা, মামলা করায় পালিয়ে বেড়াচ্ছেন ভুক্তভোগী



            রাজধানীর ডেমরায় মুসলিমনগর এলাকায় একটি নির্মাণাধীন ১০তলা ভবনের মালিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। চাঁদা না দেওয়ায় লোহার রড দিয়ে পিটিয়ে একজনকে গুরুতর আহত করা হয়। আহত আলাউদ্দিন বেপারী (৪০) ওই নির্মাণাধীন ভবনের কেয়ারটেকার।

            গত ৩০ জানুয়ারি দৈনিক যুগান্তর এক প্রতিবেদনে জানায়, ভুক্তভোগী ভবন নির্মাণ ব্যবসায়ী আশরাফুল ইসলাম এ বিষয়ে ডেমরা থানায় মামলা করতে গেলে মামলা না নেওয়ায় গত ২৭ জানুয়ারি আদালতে একটি মামলার আবেদন করেন (মামলা নং ৫৫/২৬)। মামলায় অজ্ঞাত ১৫-২০সহ ডেমরার মাতুয়াইল পশ্চিমপাড়া এলাকার মোমেনের ছেলে সিয়াম (২৫) ও বারটেক্স লিফট কোম্পানির কর্মচারী রিপনকে (৫০) আসামি করা হয়। বর্তমানে আসামিদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন আশরাফুল ইসলাম।

            ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, এলিগ্যান্ট ল্যান্ডমার্ক লিমিটেড নামে একটি ডেভেলপার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম। ওই ভবনে লিফটের মালামাল সরবরাহ করতেন আসামি রিপন। গত ২২ জানুয়ারি সন্ধ্যার পর অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে ওই ভবনে প্রবেশ করে। এ সময় মালিককে না পেয়ে সন্ত্রাসীরা আলাউদ্দিনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ফোনে মালিকের কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।

            এতে অস্বীকৃতি জানালে সিয়ামের লোহার রডের আঘাতে এবং অন্যদের এলোপাতাড়ি মারধরে আলাউদ্দিন গুরুতর আহত হন। এ সময় হামলাকারীরা শ্রমিকদের খোরাকি বাবদ রাখা ৪২ হাজার ৫০০ টাকা ও ভবনে সংরক্ষিত আরও ২ লাখ ৫৭ হাজার ৪০০ টাকা নিয়ে যায় । আলাউদ্দিনের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরবর্তীতে আহত কেয়ারটেকারকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

            তথ্যসূত্র:
            ১। চাঁদার দাবিতে হামলা, পালিয়ে বেড়াচ্ছেন ভুক্তভোগী
            https://tinyurl.com/56cpjtxm
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment


            • #7
              সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণ করে সোশাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে দেয়ার অপরাধে হিন্দু যুবক গ্রেফতার



              সাতক্ষীরায় ষোল বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ এবং সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অপরাধে দেবাশীষ মল (২২) নামে এক হিন্দু কলেজছাত্রকে গ্রেফতার করেছে র‍্যাব।

              বুধবার (২৮ জানুয়ারি) রাতে পাটকেলঘাটা থানার পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

              গ্রেফতার দেবাশীষ মল সাতক্ষীরা সদর উপজেলার কুলতিয়া গ্রামের ভোলানাথ মলের ছেলে। সে স্নাতক পড়ুয়া ছাত্র বলে জানা গেছে।

              মামলার নথিপত্র ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর বাবা মালায়েশিয়া প্রবাসী। বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত দেবাশীষ ওই কিশোরীকে ধর্ষণ করে। বাধা দিলে কিশোরীকে কামড়ে জখম করা হয় এবং কৌশলে ধর্ষণের ভিডিও ধারণ করা হয়। পরে সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে দেবাশীষ। এই কাজে তাকে সহযোগিতা করে, একই গ্রামের হৃদয় ঘোষসহ আরও কয়েকজন।

              কিশোরী বিষয়টি তার পরিবারকে জানালে সম্প্রতি ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় নিরুপায় হয়ে ভুক্তভোগীর মা গত ২৩ জানুয়ারি সাতক্ষীরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

              মামলার পর ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা শেষে আদালতে জবানবন্দি গ্রহণ করা হয়েছে। মামলার ছায়া তদন্তে নেমে র‍্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা বুধবার রাত ৮টার দিকে দেবাশীষকে তার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করে।

              এ বিষয়ে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা সোহরাব হোসেন জানায়, র‍্যাব আসামিকে গ্রেফতার করে থানায় সোপর্দ করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তাকে আদালতে পাঠানো হবে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


              তথ্যসূত্র
              https://tinyurl.com/yatpd8e6
              নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

              Comment

              Working...
              X