Announcement

Collapse
No announcement yet.

ভিডিও || মাদরাসায় প্রবেশ করে খেলাফত মজলিসের কর্মীদের উপর বিএনপির হামলা

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ভিডিও || মাদরাসায় প্রবেশ করে খেলাফত মজলিসের কর্মীদের উপর বিএনপির হামলা

    ভিডিও || মাদরাসায় প্রবেশ করে খেলাফত মজলিসের কর্মীদের উপর বিএনপির হামলা



    চাঁদপুরের কচুয়া উপজেলায় একটি মাদরাসার ভেতরে প্রবেশ করে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় খেলাফত মজলিসের থানা সভাপতিসহ অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।

    গণমাধ্যমসূত্র জানা যায়, গত ৩০ জানুয়ারি কচুয়া উপজেলার ৬ নম্বর ইউনিয়নের নাহারা গ্রামে ঘটনাটি ঘটে। খবরে বলা হয়, বাংলাদেশ খেলাফত মজলিসের নিয়মিত কর্মসূচি চলাকালে হঠাৎ করে বিএনপির কয়েকজন নেতা-কর্মী মাদরাসা প্রাঙ্গণে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়।

    প্রত্যক্ষদর্শীরা জানান, মাদরাসায় আকস্মিক হামলার ফলে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় অন্তত তিনজন খেলাফত মজলিশের সদস্য গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়।

    এ ঘটনার ভিডিওটি আর্কাইভ থেকে দেখুন-


    https://archive.org/details/madrasay...mla-30-01-2026

    তথ্যসূত্র:
    ১। মাদরাসায় প্রবেশ করে মজলিস কর্মীদের উপর বিএনপির হামলা, আহত ৩
    https://tinyurl.com/4un2yezn
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org
Working...
X