Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ১২ শাবান, ১৪৪৭ হিজরি || ০১লা ফেব্রুয়ারি, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ১২ শাবান, ১৪৪৭ হিজরি || ০১লা ফেব্রুয়ারি, ২০২৬ ঈসায়ী

    এপস্টেইন-সংক্রান্ত নথিতে উঠে এলো হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম



    যুক্তরাষ্ট্রের কুখ্যাত প্রয়াত যৌন নিপীড়ক জেফরি এপস্টেইন–সংক্রান্ত তদন্তের আরও নতুন নথি প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। সদ্য প্রকাশিত এসব নথিতে ভারতের হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম উঠে আসায় দেশটিতে রাজনৈতিক ও কূটনৈতিক আলোড়ন সৃষ্টি হয়েছে।

    নথিতে ইঙ্গিত রয়েছে ভারতের হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী মোদি যৌন নিপীড়ক এপস্টেইনের পরামর্শ গ্রহণ করেছিল, এছাড়া এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের স্বার্থে ইসরায়েলে অশ্লীল নাচগানের অনুষ্ঠানে মোদি’র অংশ নেওয়ার মতো মন্তব্য রয়েছে।

    ভারতের হিন্দুত্ববাদী সরকার এই দাবিকে সরাসরি অস্বীকার করলেও বিষয়টি নিয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেছে ভারতের কংগ্রেস নেতা পবন খেরা। তার অভিযোগ, এই বিষয়টি ভারতের জাতীয় মর্যাদা ও আন্তর্জাতিক সুনামের ওপর প্রভাব তৈরি করবে।

    এছাড়া উক্ত নথিতে ২০১৭ সালের জুলাইয়ে নরেন্দ্র মোদির ইসরায়েল সফরের প্রসঙ্গটিও উঠে এসেছিল, যা একটি ঐতিহাসিক সত্য বলে স্বীকার করেছে হিন্দুত্ববাদী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

    এই প্রতিক্রিয়া আসে এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এপস্টেইন তদন্তের অংশ হিসেবে বিপুল পরিমাণ নতুন নথি প্রকাশ করেছে। একটি বিশেষ আইনের আওতায় এসব নথি প্রকাশ করা হচ্ছে, যার লক্ষ্য হল কিশোরী মেয়েদের ওপর এপস্টেইনের যৌন নির্যাতন এবং প্রভাবশালী ও ধনী ব্যক্তিদের সঙ্গে তার যোগাযোগ সম্পর্কে সরকারের কাছে থাকা তথ্য জনসমক্ষে আনা।


    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/3dhhrfka
    2. https://tinyurl.com/3av5nucw
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    বাংলাদেশে পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় কয়েক গুণ বেশি বেতন বাড়ানোর সুপারিশ



    ​নবম পে কমিশনের প্রস্তাবিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দুই থেকে আড়াই গুণ বাড়ানোর সুপারিশ করা হয়েছে, যা পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় অনেক বেশি।

    দৈনিক আমার দেশ এক প্রতিবেদনে জানায়, প্রতিবেশী ভারত, পাকিস্তান, নেপালে ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ৩৫ শতাংশ বেতন বাড়ানোর নজির রয়েছে। ব্যতিক্রম হিসেবে বাংলাদেশেই ১০০ থেকে প্রায় ১৫০ শতাংশ পর্যন্ত বেতন বাড়ানোর সুপারিশ করেছে কমিশন।

    পতিত ফ্যাসিস্ট হাসিনা আমলে অবাধ লুটপাট, দুর্নীতি, অর্থ পাচার, বিদেশি ঋণের বোঝাসহ নানা অনিয়মে বিপর্যস্ত অর্থনীতি এখনো স্বাভাবিক গতিতে ফিরে আসেনি। অর্থনীতিতে বড় ধরনের মন্দা বিরাজ করছে। বিনিয়োগে বড় ধরনের স্থবিরতা, রাজস্ব আয়ে বড় ধরনের ঘাটতি, এডিপি বাস্তবায়নে অর্থের কাটছাঁট, ব্যয় মেটাতে ব্যাংকব্যবস্থা থেকে সরকারের ঋণ বৃদ্ধির এ সময়ে উচ্চহারে বেতন বাড়ানোর সুপারিশ গ্রহণযোগ্য নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    বেতন বাড়ানোর সুপারিশের বিষয়ে জানতে দৈনিক আমার দেশের সংবাদকর্মীরা পে কমিশনের চেয়ারম্যান ও সাবেক অর্থ সচিব জাকির হোসেনের হোয়াটসঅ্যাপে গত ২৮ জানুয়ারি ফোন করলে সে তা রিসিভ করেনি। পরবর্তী ক্ষুদে বার্তা পাঠিয়ে বেতন বৃদ্ধির হারের যৌক্তিকতা জানতে চাওয়া হয়। বার্তা পাঠানোর দুই ঘণ্টা পর সে ফোন করে এ প্রতিবেদককে পরের দিন নিজ থেকে ফোন করে মতামত দিবে বলে জানায়। কিন্তু সে আর ফোন করেনি। বরং কয়েকদফা ফোন করেও তার কাছ থেকে সাড়া পাওয়া যায়নি।

    তথ্যানুযায়ী দেখা যায়, ভারতের অষ্টম পে কমিশন তাদের বেতন কাঠামো পরিবর্তনের যে সুপারিশ করেছে তাতে আগের তুলনায় ৩০ থেকে ৩৫ শতাংশ বেতন বাড়ানোর সুপারিশ করেছে। তবে এটি এখনো চূড়ান্ত হয়নি। আগামী ২০২৭ অর্থবছরে এটি বাস্তবায়ন হতে পারে। এর আগে দেশটিতে ২০১৬ সালে ৭ম কমিশনের সুপারিশে সাড়ে ২৩ শতাংশ বেতন বেড়েছিল। বাংলাদেশ বা ভারতের মতো পে কমিশন কাজ করে না পাকিস্তানে। দেশটিতে বাজেট কাঠামোর মধ্যে বেতন বাড়ানোর বিষয়টি সুপারিশ করা হয়। সবশেষ ২০২৫-২৬ সালে ঘোষিত বাজেটে কর্মরত সরকারি কর্মকর্তাদের ১০ শতাংশ ও অবসরপ্রাপ্তদের ৭ শতাংশ বেতন বাড়ানো হয়েছে। এর সঙ্গে বৈষম্য কমাতে অতিরিক্ত ৩০ শতাংশ ভাতা ও সাময়িক পরিস্থিতির কারণে ১০ শতাংশ ভাতা দেওয়া হয়। অপরদিকে নেপালে ২০২২-২৩ অর্থবছরে সবশেষ বেতন বাড়ানো হয় এবং বৃদ্ধির হার ছিল ১৫ শতাংশ।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশে ২০১৫ সালে অষ্টম পে কমিশনের সুপারিশে ৯১ শতাংশ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বেতন বাড়ানো হয়। বেতন কাঠামোর পরিবর্তন না হলেও প্রতি বছরই মূল্যস্ফীতির কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৫ শতাংশ হারে বেতন বাড়ানো হয়।

    গত ২১ জানুয়ারি সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন স্কেল ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দাখিল করে জাতীয় বেতন কমিশন। পে কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ব্যয় হবে এক লাখ ছয় হাজার কোটি টাকা। বর্তমানে ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর জন্য সরকারের ব্যয় হচ্ছে এক লাখ ৩১ হাজার কোটি টাকা। বাড়তি এ অর্থের জোগান কোথা থেকে হবে- এটিই বড় প্রশ্ন।

    তবে কমিশনের এ সুপারিশ অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান। এটি বাস্তবায়নের বিষয়টি আগামীতে নির্বাচিত নতুন সরকারের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।

    বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে চলতি বছরের ৪ জানুয়ারি পর্যন্ত সরকার ব্যাংক খাত থেকে নিট ঋণ নিয়েছে ৫৯ হাজার ৭৫৬ কোটি টাকা। যা এ অর্থবছরের ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রার ৫৭ দশমিক ৪৫ শতাংশ। চলতি অর্থবছরে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৪ হাজার কোটি টাকা। অর্থবছরের প্রথম ছয় মাসেই এর অর্ধেকের বেশি ঋণ নেওয়া হয়ে গেছে।

    অপরদিকে, ব্যয় সামলাতে গিয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচির ১৩ দশমিক দুই শতাংশ বরাদ্দ কমানো হয়েছে। এমন পরিস্থিতিতে সরকারের কর্মকর্তাদের বেতন বাড়ানো হলে আগামীতে উন্নয়ন কর্মসূচিতে বড় ধরনের বরাদ্দ কমার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ গুরুত্বপূর্ণ খাতগুলোতে সরকারের অর্থ বরাদ্দের পরিমাণ কমবে।

    বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন আমার দেশকে জানায়, সরকার তো আর টাকা ছাপিয়ে বেতন বাড়াতে পারবে না। আবার বিদেশ থেকে ঋণ নিয়েও এটা করতে পারবে না। তাহলে পে কমিশনের সুপারিশ বাস্তবায়নে অর্থায়ন কোথা থেকে হবে? সরকারকে রাজস্ব আয় বাড়াতে হবে। কিন্তু আমাদের রাজস্ব আয়ের হার কর-জিডিপির তুলনায় খুবই কম। এ অবস্থায় এ ধরনের বাড়তি ব্যয় মেটানোর জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বড় ধরনের কাটছাঁট করতে হবে। এছাড়া সরকারি প্রতিষ্ঠানের বেতন বাড়লে অন্যান্য প্রতিষ্ঠানেও বেতন বৃদ্ধির চাপ পড়বে। আবার জাতীয়করণের যে দাবি আছে সেগুলো আরো জোরালো হতে পারে।

    বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ড. এম মাসরুর রিয়াজ আমার দেশকে জানায়, বর্তমানে দেশের অর্থনীতি একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। বিনিয়োগ কম, মূল্যস্ফীতিও বেশি, সরকারের রাজস্ব আহরণেও দুর্বলতা রয়েছে। এছাড়া চলতি বছরের নভেম্বর মাসে এলডিসি উত্তরণেরও চ্যালেঞ্জ রয়েছে। বর্তমানে মূল্যস্ফীতি আট শতাংশের বেশি। ব্যাংকের সুদের হারও বেশি। এ সময়ে যদি আরো বাড়তি খরচ যুক্ত হয় তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে। সুতরাং এ ধরনের একটি সময়ে বেতন বাড়ানোর সুপারিশ কতটা সময়োপযোগী সিদ্ধান্ত হচ্ছে-এটি একটি বড় প্রশ্ন।


    তথ্যসূত্র:
    ১। পাশের দেশগুলোর তুলনায় বেতন কয়েক গুণ বাড়ানোর সুপারিশ
    https://tinyurl.com/mtsdwsws
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      ঝিনাইদহে যৌথবাহিনীর অভিযানে ১২ ককটেল উদ্ধার


      ঝিনাইদহের হরিণাকুন্ডুুতে যৌথবাহিনীর অভিযানে ১২টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের মন্ডলতোলা গ্রামে খড়ের ভেতর থেকে এ ককটেল উদ্ধার করা হয়।

      হরিণাকুন্ডু আর্মি ক্যাম্পের ইনচার্জ মেজর মনোয়ার জানায়, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মন্ডলতোলা গ্রামে অভিযান চালায় যৌথবাহিনী। অভিযানে রিয়াজ উদ্দিনের বাড়ির পাশে খড়ের মধ্যে লুকানো অবস্থায় ১২টি ককটেল উদ্ধার করা হয়েছে।

      উল্লেখ্য, নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিত নাশকতা চালানোর উদ্দেশ্যে রাজনৈতিক পক্ষগুলো এসব সংগ্রহ করছে বলে মনে করা হচ্ছে।


      তথ্যসূত্র:
      ১। ঝিনাইদহে যৌথবাহিনীর অভিযানে ১২ ককটেল উদ্ধার
      https://tinyurl.com/3n6tzykc
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        ভারতের তিন বৃদ্ধাকে জোর করে বাংলাদেশে পাঠাল ওড়িশা পুলিশ



        নিখোঁজ হওয়ার এক মাস পর পরিবারের সদস্যরা জানতে পারল, বয়স্ক তিন ভাইবোনকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে ভারতের ওড়িশা পুলিশ। গত ২৪ ডিসেম্বর তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে মুনতাজ খানের পরিবারকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

        ভারতীয় গণমাধ্যম স্ক্রলের সূত্রে জানা যায়, গত ২৭ নভেম্বর কেন্দ্রপাড়া জেলা থেকে পুলিশ তাদের আটক করেছিল। নিখোঁজ হওয়ার এক মাসেরও বেশি সময় পর পরিবারকে তাদের বিষয়ে জানানো হলো।

        পরিবারকে দেওয়া এক লিখিত বার্তায় পুলিশ জানায়, ‘৬৩ বছর বয়সি মুনতাজ খান, তার ৫৯ বছর বয়সি ভাই ইনসান খান এবং তাদের ৭০ বছর বয়সি বোন আমিনা বিবিকে ‘যথাযথ যাচাই-বাছাই’ করার পর বাংলাদেশি হিসেবে শনাক্ত করা হয়েছে।’

        স্ক্রলের হাতে আসা এক নথিতে বলা হয়, তিনজনকে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার সীমানগরে সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এরপর ২৪ ডিসেম্বর বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তিন বৃদ্ধ ভাইবোনের বিষয়ে তাদের অন্ধকারে রাখা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানোর কয়েক সপ্তাহ পর এ তথ্য জানানো হলো।

        এর আগে গত বুধবার (২৮ জানুয়ারি) স্ক্রল প্রতিবেদন করে, তিনজনকে ভারত থেকে জোর করে বাংলাদেশে পাঠানো হয়েছে। পুলিশ অফিসার দাবি করেছে, তিনজনই নিজেদের বাংলাদেশি বলে ‘স্বীকার’ করেছে।

        মে মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারি করা নিয়ম অনুযায়ী, কর্তৃপক্ষকে সন্দেহভাজন অবৈধ অভিবাসীকে তার নাগরিকত্ব প্রমাণের জন্য ৩০ দিন সময় দিতে হবে। সেই সঙ্গে ওই ব্যক্তির নিজ রাজ্যকে দাবি যাচাই করার অনুরোধ জানাতে হবে।

        তবে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার মিতুন কুমার দে এ ধরনের যাচাইকরণের অনুরোধ পাওয়ার কথা অস্বীকার করে জানায়, ওড়িশা পুলিশ জেলা গোয়েন্দা সংস্থা বা স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করেনি।

        গত ২৭ নভেম্বর ওড়িশা পুলিশ বাংলাদেশি নাগরিক সন্দেহে গারাপুর গ্রাম থেকে পরিবারের ১২ জন সদস্যকে ধরে নিয়ে যায়। তাদের মধ্যে মুন্তাজ খানের ছেলে মুখতার খানসহ ৯ জনকে ৯ দিন আটক রাখার পর ছেড়ে দেওয়া হয়।

        তবে তিন বৃদ্ধ ভাইবোনকে মুক্তি দেওয়া হয়নি এবং পরে তাদের কলেজের একটি হোস্টেল থেকে নিখোঁজ বলে জানা যায়, যেখানে তাদের আটক করা হয়েছিল।

        ভারতীয় নাগরিকত্বের নিয়ম অনুযায়ী, ১৯৫০ সালের পরে কিন্তু ১ জুলাই, ১৯৮৭ সালের আগে ভারতে জন্মগ্রহণকারী ব্যক্তি জন্মসূত্রে ভারতীয় নাগরিক বলে বিবেচিত হন।


        তথ্যসূত্র:
        ১। Odisha: Three elderly siblings ‘deported’ to Bangladesh, police tells family
        https://tinyurl.com/yunfj6kn
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          গাজায় দুর্বৃত্ত ইসরায়েলের হামলায় শিশুসহ শহীদ অন্তত ৩১ ফিলিস্তিনি



          ফিলিস্তিনের গাজায় ব্যাপক হামলা চালিয়েছে দুর্বৃত্ত ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৩১ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন শিশু ও বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। ৩১ জানুয়ারি, শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

          খবরে বলা হয়েছে, রাফা সীমান্ত খুলে দেওয়ার একদিন আগে এই হামলার ঘটনা ঘটলো। মেডিকেল সূত্র আল জাজিরাকে জানিয়েছে, খান ইউনিসের উত্তর-পশ্চিমের মাওয়াশি এলাকায় শনিবার শরণার্থীদের তাঁবুতে হামলা চালায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী। এতে অন্তত সাতজন নিহত হয়েছে। তাদের মধ্যে তিনজনই শিশু।

          খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে নিহতদের দেহ নেওয়া হয়েছে। এ ছাড়া রেমালে এক অ্যাপার্টমেন্টে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া হামলায় আরও আটজন ফিলিস্তিনি আহত হয়েছেন।

          গাজা সিটি থেকে আল জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ জানান, বিস্ফোরণের তীব্রতায় পুরো এলাকা কেঁপে ওঠে এবং ঘন ধুলা ও ধোঁয়ার মেঘ চারদিকে ছড়িয়ে পড়ে। এতে এক মা ও তাঁর সন্তানসহ একাধিক বাসিন্দা নিহত হন।

          গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, গত বছরের ১০ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় ৫২৫ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

          ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৭১ হাজার ৭৬৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো এক লাখ ৭১ হাজার ৪৮৩ জন।


          তথ্যসূত্র:
          1.Children among 31 Palestinians killed by Israeli forces across Gaza
          https://tinyurl.com/mnma4yvu
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            কুমিল্লায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ১০



            কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সমাবেশ শেষে ফেরার পথে বাকবিতণ্ডার জেরে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

            এক প্রতিবেদনে দৈনিক আমার দেশ জানায়, গত ৩১ জানুয়ারি দুপুর আনুমানিক আড়াইটার দিকে উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের হাটবাইর গ্রামে এ ঘটনা ঘটে।

            আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

            প্রত্যক্ষদর্শীরা জানান, চৌদ্দগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জামায়াতের সমাবেশ শেষে নেতাকর্মীরা বাড়ি ফেরার পথে হাটবাইর গ্রাম এলাকায় পৌঁছালে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাকবিতণ্ডা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের নেতাকর্মীরা আহত হয়। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

            এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন অভিযোগ করে জানায়, ‘আমাদের নেতাকর্মীরা আমিরে জামায়াতের সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে বিএনপির চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালায়। এতে আমাদের অন্তত পাঁচজন নেতাকর্মী আহত হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

            অন্যদিকে উপজেলা বিএনপির সহসভাপতি সোলেমান চৌধুরী বলেন, ‘শনিবার দুপুরে স্বেচ্ছাসেবক দল নেতা মিজানের বাড়িতে জামায়াত–শিবিরের নেতাকর্মীরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এ খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গেলে পুনরায় আমাদের ওপর হামলা চালানো হয়। এতে আমি ও আমার গাড়িচালক আহত হই।’


            তথ্যসূত্র:
            ১। চৌদ্দগ্রামে বাকবিতণ্ডার জেরে জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ১০
            https://tinyurl.com/2c9vekxv













            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment


            • #7
              সেন্টমার্টিনে পর্যটক যাত্রা বন্ধ করল সরকার



              টানা ৯ মাসের জন্য বন্ধ হয়ে গেলো দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ। সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী গত শনিবার (৩১ জানুয়ারি) চলতি মৌসুমের পর্যটন কার্যক্রম শেষ হয়েছে। রোববার (০১ ফেব্রুয়ারি) থেকে দ্বীপে পর্যটকবাহী কোনো জাহাজ চলাচলও বন্ধ হয়ে গেছে। সরকার দ্বীপে পরিবেশের ভারসাম্য রক্ষার দোহাই দিয়ে প্রতিবছর মাত্র তিন মাসের জন্য পর্যটক যাতায়াতের অনুমোদন দেয়।

              এক প্রতিবেদনে দৈনিক আমার দেশ জানায়, সাধারণত প্রতিবছর পহেলা অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটক যাতায়াতের অনুমতি থাকলেও, এ বছর পরিবেশগত ঝুঁকি বিবেচনায় সময়সীমা কমিয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

              কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) ইমরান হোসাইন সজিব জানায়, শনিবারই শেষবারের মতো সেন্টমার্টিনগামী জাহাজগুলো পর্যটকদের নিয়ে দ্বীপে গেছে। রোববার থেকে পর্যটকবাহী কোনো জাহাজ চলাচলের অনুমতি নেই। তবে সরকার পরবর্তী সময়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

              সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানায়, দ্বীপের অধিকাংশ মানুষই পর্যটননির্ভর। হঠাৎ করে দীর্ঘ সময়ের জন্য ভ্রমণ বন্ধ হওয়ায় সবাই হতাশ। সময়টা কিছুটা বাড়ানো গেলে স্থানীয়দের জন্য টিকে থাকা সহজ হতো বলেও মন্তব্য করেন তিনি।


              তথ্যসূত্র:
              ১। ৯ মাসের জন্য বন্ধ হয়ে গেল সেন্টমার্টিনে পর্যটক যাত্রা
              https://tinyurl.com/3zum8vmt
              নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

              Comment


              • #8
                মেহেরপুরে প্রবাসীর বাড়িতে ককটেল পাঠিয়ে চিরকুট, বিকাশে দেড় লাখ চাঁদা দাবি


                মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের সহগলপুর গ্রাম থেকে দুটি বোমাসদৃশ বস্তু ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। রোববার (০১ ফেব্রুয়ারি) সকালে সিঙ্গাপুরপ্রবাসী মিন্টুর (৩৫) বাড়ির সামনে থেকে বোমাসদৃশ বস্তু ও একটি চিরকুট উদ্ধার করা হয়। মিন্টু ওই গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

                পরিবার সূত্রে দৈনিক আমার দেশ জানায়, সকালে ঘুম থেকে উঠে বাড়ির বাইরে বের হওয়ার সময় বাড়ির প্রধান ফটকের সামনে লাল টেপ দিয়ে মোড়ানো দুটি বোমাসদৃশ বস্তু ও একটি চিরকুট দেখতে পান পরিবারের সদস্যরা। পরে স্থানীয়দের সহায়তায় গাংনী থানার পুলিশকে খবর দেওয়া হয়।

                চিরকুটে প্রবাসীর পরিবারের কাছে ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয় এবং টাকা না দিলে প্রাণ ও সম্পদের ক্ষতির হুমকি দেওয়া হয়। পাশাপাশি একটি মোবাইল নম্বর উল্লেখ করে নগদ বা বিকাশে টাকা পাঠানোর নির্দেশ দেওয়া হয় চিরকুটে।


                তথ্যসূত্র:
                ১। প্রবাসীর বাড়িতে ককটেল পাঠিয়ে চিরকুট, বিকাশে দেড় লাখ চাঁদা দাবি
                https://tinyurl.com/4vp6cur4
                নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

                Comment


                • #9
                  জম্মু ও কাশ্মীরে কিস্তোয়ার জেলায় অভিযান চলাকালে অন্তত ৪ দখলদার ভারতীয় সেনা আহত


                  অধিকৃত জম্মু ও কাশ্মীরের কিস্তোয়ার জেলায় অভিযান চলাকালীন অন্তত ৪ দখলদার ভারতীয় সেনা আহত হয়েছে।

                  ৩১ জানুয়ারি কাশ্মীর মিডিয়া সার্ভিসের সংবাদে জানানো হয়েছে, উক্ত জেলার দোলগাম এলাকায় ব্যাপক অভিযান চলাকালে দখলদার এই ভারতীয় সেনারা আহত হয়েছে।

                  এছাড়া উক্ত অঞ্চলে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রেখেছে দখলদার ভারত সরকার, যেন সামরিক অভিযান এবং কাশ্মীরিদের ওপর চলমান নিপীড়ন সম্পর্কিত তথ্য কেউ প্রচার করতে না পারে।

                  উল্লেখ্য যে, গত ১৮ জানুয়ারি থেকে কিস্তোয়ার জেলায় অপারেশন ট্রাশি-১ নামে এক অভিযান শুরু করেছে হিন্দুত্ববাদী ভারতের সম্মিলিত বাহিনী। সম্মিলিত বাহিনীর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ভারতীয় সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী এবং অন্যান্য বাহিনীর কর্মীরা।


                  তথ্যসূত্র:
                  1. https://tinyurl.com/54wkedct
                  নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

                  Comment


                  • #10
                    ব্রাহ্মণবাড়িয়ায় জালিয়াতি করে কারাগার থেকে পালিয়েছে হত্যা মামলার আসামি



                    ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে জামিনে বের হয়ে যাওয়া এক আসামির নাম ও ঠিকানা ব্যবহার করে কৌশলে পালিয়ে গেছে হৃদয় (২৮) নামে হত্যা মামলার আসামি।

                    দৈনিক ইত্তেফাক জানায়, গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটলেও শনিবার সন্ধ্যায় বিষয়টি জানাজানি হয়। জেল পালানো হৃদয় জেলার কসবা উপজেলার নিমবাড়ি এলাকার মুজিবুর মিয়ার ছেলে।

                    কারাগার সূত্রে জানা গেছে, কসবা থানার একটি হত্যা মামলায় অন্তর্বর্তীকালীন হাজতের পরোয়ানা মূলে গত বছরের ৭ ডিসেম্বর জেলা কারাগারে যায় হৃদয়। পরবর্তীতে গত ২৯ জানুয়ারি দুপুরে জামিনে কারামুক্ত নবীনগর থানার একটি মামলার আসামি দিদার হোসেনের নাম-ঠিকানা ব্যবহার করে জামিনপ্রাপ্ত অন্য বন্দিদের মুক্তি দেওয়ার সময় কৌশলে পালিয়ে যায় হৃদয়। এ ঘটনায় ইতোমধ্যে কারাগারের দায়ী ৬ কর্মকর্তা-কর্মচারীদের সাময়িক বহিস্কার করা হয়।

                    এ ঘটনায় চট্টগ্রাম বিভাগের কারা উপমহাপরিদর্শক মো.ছগির মিয়া জানায়, অন্য আসামীর জামিনের কাগজ দেখিয়ে হৃদয় নামে এক আসামি কারাগার থেকে কৌশলে পালিয়ে গেছে। এ ঘটনায় সদর থানায় থানায় মামলা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে ছয়জন কারারক্ষীকে সাময়িক বহিস্কার করা হয়েছে।


                    তথ্যসূত্র:
                    ১। ব্রাহ্মণবাড়িয়ায় কারামুক্ত আসামির নাম-ঠিকানা ব্যবহার করে পালিয়েছে হত্যা মামলার আসামি
                    https://tinyurl.com/yb5zkzuu
                    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

                    Comment


                    • #11
                      হিন্দুদের নিরাপত্তায় শহীদ হতে চায় মির্জা ফখরুল





                      হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে আশ্বাস ব্যক্ত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে, মির্জা ফখরুল হিন্দুদের সঙ্গে রয়েছে। যদি হিন্দুদের জন্য যদি শহীদ হতে হয়, তাহলে প্রথম শহীদ মির্জা ফখরুলই হবে, এবং তার দলের লোকেরাও হবে।

                      গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ৩১ জানুয়ারি বিকালে ঠাকুরগাঁও-১ আসনের চিলারং ইউনিয়নে এক নির্বাচনী পথসভায় সে এ কথা বলেছে।

                      মির্জা ফখরুল বলেছে, আজ আমাদের আনন্দ যে হিন্দু-মুসলিম সবাই একসঙ্গে একই চিন্তা করছি, এই দেশে যারা ধর্মকে ভিত্তি করে রাজনীতি করে, তাদের আমরা প্রশ্রয় দিতে চাই না। এটা খুব পরিষ্কার কথা। হিন্দু-মুসলিম ঐক্যের প্রতীক হিসেবে নেতাকর্মীদের দেয়া স্লোগানটি খুব পছন্দ হয়েছে। আমরা কখনো বলিনি ধানের শীষে ভোট দিলে স্বর্গ বা বেহেশতে যাওয়া যাবে।

                      এ সময় সে আরও বলেছে, আমরা বলেছি, যেখানে দেশের কাজ হবে, মানুষের কল্যাণ হবে, সেখানেই ভোট দিন। আপনারা ভয় পাবেন না। নির্ভয়ে ভোট দিতে যাবেন, নির্ভয়ে ফিরে আসবেন। আমি মির্জা ফখরুল আলমগীর আপনাদের সঙ্গে আছি। আপনাদের জন্য যদি শহীদ হতে হয়, প্রথম শহীদ আমিই হবো, আমার দলের লোকেরাও হবে।


                      তথ্যসূত্র:
                      ১। হিন্দুদের নিরাপত্তায় শহীদ হতে হলে আমিই হবো প্রথম শহীদ
                      https://tinyurl.com/bd66h74v
                      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

                      Comment

                      Working...
                      X