গুজরাটে এক ধর্ষক কর্তৃক নিজ কন্যা ও ভাতিজি কয়েক বছর যাবত যৌন নিপীড়নের শিকার

ভারতের গুজরাট রাজ্যের রাজকোটে নিজ কন্যা ও ভাতিজিকে কয়েক বছর ধরে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি গত ৪ বছর ধরে নিজের ১৯ বছর বয়সী কন্যাকে তার সাথে শারীরিক সম্পর্কে বাধ্য করত। এছাড়া ৭ বছর ধরে নিজের ১৭ বছর বয়সী ভাতিজিকে সে নিয়মিত ধর্ষণ করত বলে অভিযোগ রয়েছে।
০১ ফেব্রুয়ারি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এর বরাতে এই তথ্য জানা গেছে।
নিজের কন্যা সম্প্রতি বাড়ি থেকে নিখোঁজ হলে তা স্থানীয় পুলিশ স্টেশনে রিপোর্ট করে পিতা তথা অভিযুক্ত ব্যক্তি। সেই সূত্র ধরে মেয়েটিকে শনাক্ত ও উদ্ধার করে পুলিশ সদস্যরা। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে মেয়েটি জানায়, পিতার যৌন নিপীড়ন থেকে বাঁচতে সে ঘর থেকে পালিয়ে যায়। মেয়েটির বয়স যখন ১৫ বছর, তখন থেকেই তার পিতা তাকে জোরপূর্বক শারীরিক সম্পর্কে বাধ্য করত।
যৌন নিপীড়নের মুহূর্তে মেয়েটির আর্তনাদের শব্দ যেন বাইরে শোনা না যায়, সেজন্য বড় ভলিউমে টেলিভিশন ও পর্ণ ভিডিও চালু করে রাখত তার পিতা। এছাড়া নিজের অসৎ উদ্দেশ্য পূরণের জন্য প্রায়ই মেয়েটিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত।
রাজকোট স্থানীয় গ্রামীণ পুলিশ সুপার জানায়, অভিযুক্ত ব্যক্তি বর্তমানে শারীরিকভাবে কিছুটা অসুস্থ, তবে পুলিশের জিজ্ঞাসাবাদের সময় সে নিজের অপরাধের স্বীকারোক্তি দিয়েছে। অভিযুক্তের ঘর থেকে বিভিন্ন প্রমাণাদি উদ্ধার করেছে পুলিশ, এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে জেল, একটি মোবাইল ফোন ও একটি সুরক্ষা কিট।
এছাড়া অভিযুক্ত ব্যক্তির স্ত্রী ক্যান্সার রোগে আক্রান্ত। সে শয্যাশায়ী এবং ক্যান্সার রোগের এডভান্স পর্যায়ে আছে বলে জানিয়েছে পুলিশ।
তদন্তের সময় ১৭ বছর বয়সী অভিযুক্তের ভাতিজিকে শনাক্ত করেছে পুলিশ, যাকে ৭ বছর ধরে যৌন হেনস্থা করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তবে এই মেয়েকে বর্তমানে কাউন্সেলিং করছে পুলিশ, শীঘ্রই আনুষ্ঠানিকভাবে সে অভিযোগ দায়ের করবে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/bdzbv3jw





Comment