Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ১৫ শাবান, ১৪৪৭ হিজরি || ০৪ ফেব্রুয়ারি, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ১৫ শাবান, ১৪৪৭ হিজরি || ০৪ ফেব্রুয়ারি, ২০২৬ ঈসায়ী

    নরসিংদীর রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে স্কুলছাত্রের মৃত্যু



    নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক স্কুলছাত্র মারা গেছে। ৪ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ৬টার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নে সায়দাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
    নিহত মুস্তাকিম মিয়া (১৪) ওই এলাকার সৌদি প্রবাসী মাসুদ রানার ছেলে এবং স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। ঘটনার পরপরই এলাকায় পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

    পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার চরাঞ্চল সায়দাবাদ এলাকায় দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোষ্ঠীগত দ্বন্দ্ব চলছিল। এলাকায় এক পক্ষের নেতৃত্বে রয়েছেন হানিফ মাস্টার এবং অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন এরশাদ মিয়া। এই বিরোধের জেরে বুধবার সকালে এরশাদ মিয়ার অনুসারীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে হানিফ মাস্টারের অনুসারীদের বাড়িতে হামলা চালায়। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে এরশাদ গ্রুপের সাবেক ইউপি সদস্য ফিরোজ মিয়ার ভাতিজা মাসুম ওরফে চায়না গুলি করলে শিক্ষার্থী মুস্তাকিম গুলিবিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সায়দাবাদ এলাকার রফিকুল ইসলাম (৩৭), সোহান (২৬) ও রোজিনা বেগম (৩৫) গুলিবিদ্ধ হয়েছেন। বাকিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

    নিহতের মা শাহানা বেগম বলেন, সকালে আমার ছেলে ঘর থেকে বের হয়ে বাড়ির আঙিনায় দাঁড়িয়ে ছিল। এ সময় ফিরোজ মিয়ার ভাতিজা মাসুম ওরফে চায়না তাকে গুলি করে। আমরা কোনো দলের নই। যারা আমার বুক খালি করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।

    রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বিমল চন্দ্র ধর জানান, গুলিবিদ্ধ অবস্থায় মুস্তাকিমকে হাসপাতালে আনা হলে প্রাথমিক পরীক্ষায় তার শরীরের বাম পাশে গুলির চিহ্ন পাওয়া যায়। গুলিটি শরীর ভেদ করে বেরিয়ে গেছে। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।


    তথ্যসূত্র:

    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    মৌলভীবাজারে জামায়াত কর্মীর খামারে দুর্বৃত্তের আগুন: অর্ধ কোটি টাকার ক্ষতি



    মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি খামার পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৫০টি গরু, ১০টি ভেড়া ও দুই শতাধিক হাঁস মারা গেছে। ক্ষতির পরিমাণ ৬০ থেকে ৭০ লাখ টাকা ছাড়িয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

    ঘটনাটি ঘটে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে সদর উপজেলার ৮নং কনকপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বুদ্ধিমন্তপুর গ্রামে। ক্ষতিগ্রস্ত খামারটির মালিক জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী উসমান গনী।

    স্থানীয় সূত্রে জানা যায়, খামারটি গ্রাম থেকে কিছুটা দূরে হাওরের মাঝখানে অবস্থিত হওয়ায় তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর সুযোগ পাওয়া যায়নি। দুর্বৃত্তরা পেট্রোল ও খড় ব্যবহার করে খামারে আগুন ধরিয়ে দেয় বলে এলাকাবাসীর ধারণা। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে খামারে থাকা সব পশু-পাখি পুড়ে মারা যায়।

    ঘটনার পর আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হলেও পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।

    ক্ষতিগ্রস্ত উসমান গনী বলেন, আমি সর্বস্ব হারিয়েছি। আমার খামারই ছিল পরিবারের জীবিকার একমাত্র অবলম্বন। পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে।

    এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।


    তথ্যসূত্র:

    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      নওগাঁয় বিএনপি-জামায়াতের সংঘর্ষ



      নওগাঁয় বিএনপি ও জামায়াতের কর্মী ও সমর্থকদের সংঘর্ষে দুইপক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী।

      গণমাধ্যম সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার মাখনা কোমলগোটা গ্রামে এ সংর্ঘষের ঘটনা ঘটে। এ ঘটনায় জামায়াতের চারজন এবং বিএনপির একজন কর্মী নওগাঁ সদর হাসপাতালে ভর্তি হয়েছে। বাকিরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।

      স্থানীয় বাসিন্দা ও নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, নির্বাচনি প্রচারের অংশ হিসেবে জামায়াত প্রার্থী আ স ম সায়েম সদর উপজেলার হাঁসাইগাড়ি ইউনিয়নের মাখনা কোমলগোটা গ্রামে যায়। সেখানে জামায়াতের কর্মী শহীদ মোল্লার বাড়িতে দুপুরের খাবারের আয়োজন করা হয়েছিল। ওই এলাকায় নির্বাচনি প্রচার শেষে জামায়াত প্রার্থী ও তার কর্মী-সমর্থকরা অপেক্ষা করছিল।

      এ সময় গোপাই গ্রামের বিএনপির কর্মী সমর্থকরা তাদের খাবারের ভিডিও ধারণ করতে গেলে দুইপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে হাঁসাইগাড়ি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে জামায়াতের নেতাকর্মীদের ঘরবন্দি করে রাখে। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে তাদের উদ্ধার করে।

      তথ্যসূত্র:
      ১। নওগাঁয় বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ১০

      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        পূর্বাচল প্লট দুর্নীতি: হাসিনার ১০, টিউলিপের ৪, রাদওয়ান ও আজমিনার ৭ বছর কারাদণ্ড



        রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা দুটি পৃথক মামলায় খুনি শেখ হাসিনাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে ৪ বছর এবং শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিককে পৃথকভাবে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রত্যেকের বিরুদ্ধে ১ লাখ টাকা করে অর্থদণ্ডও আরোপ করা হয়েছে।

        গণমাধ্যমের বরাতে জানা যায়, সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ঢাকার বিশেষ জজ-৪ আদালতের বিচারক মো. রবিউল আলম এই রায় ঘোষণা করে। একই রায়ে মামলার অন্যান্য আসামিদেরও অপরাধের মাত্রা অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

        দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এই দুই মামলায় অভিযোগ হল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে তার বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং মেয়ে আজমিনা সিদ্দিকে পৃথকভাবে ১০ কাঠা করে দুটি সরকারি প্লট বরাদ্দ দেয়।

        মামলাগুলোতে শেখ রেহানার আরেক মেয়ে ও যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়।

        পাশাপাশি তদন্তে সংশ্লিষ্ট হিসেবে সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিনের নাম উঠে আসে।

        দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ঢাকার বিশেষ জজ-৪ আদালতে মামলাগুলোর শুনানি সম্পন্ন হয়।

        দুদকের পাবলিক প্রসিকিউটর জহিরুল গণমাধ্যমকে জানায়, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে সরকারি প্লট গ্রহণের অভিযোগে গত বছরের ১৩ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক এসএম রাশেদুল হাসান ও আফনান জান্নাত কেয়া রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন। ওই মামলাগুলোতে শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকসহ মোট ১৬ জনকে আসামি করা হয়। পরবর্তীতে তদন্ত শেষে আরও দুজনকে যুক্ত করে মোট ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়।


        তথ্যসূত্র:
        ১। হাসিনার ১০, টিউলিপ ৪, রাদওয়ান ও আজমিনার ৭ বছর কারাদণ্ড
        https://tinyurl.com/mtx45846
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          ঢাকা-১৯ আসনে ধানের শীষের প্রচারে আ. লীগের সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রী


          এবার নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ত্রাণ প্রতিমন্ত্রীর স্ত্রী ও তার পরিবারের সদস্যরা নেমেছে ঢাকা-১৯ (সাভার- আশুলিয়া) আসনের বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণায়।

          গত সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের মালিকানাধীন এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অভ্যন্তরে এ দৃশ্য দেখা যায়। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

          দৈনিক যুগান্তর এক প্রতিবেদনে জানায়, বিএনপি প্রার্থী ডা. দেওয়ান সালাউদ্দিন বাবুর পক্ষে তার স্ত্রী ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ভোট প্রচারণায় অংশ নেয় ডা. এনামের বড় স্ত্রী রৌশন আরা লাভলী। এ সময় তার ভাই ও এনামের স্টাফদের হাতে প্রতীক ও হ্যান্ডবিল তুলে দিয়ে প্রচারণা চালানো হয়।

          এ বিষয়ে রৌশন আরা লাভলীর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে তার ভাই ও ডা. এনামের শ্যালক সাইফুল ইসলাম মোবাইল ফোনে যুগান্তরকে জানায়, বিএনপির পক্ষ থেকে এনাম মেডিকেলে প্রচারণার সময় সবাইকে একসঙ্গে থাকতে বলা হয়েছিল। সে কারণেই তারা প্রচারণায় অংশ নিয়েছে।

          এ ধরনের নির্বাচনি প্রচারণায় সাভারবাসী হতবাক বলে জানিয়েছে এলাকাবাসী। তাদের মতে, এটি এক ধরনের রাজনৈতিক কৌশল, যার মাধ্যমে বিএনপি আওয়ামী লীগের ভোটব্যাংক দখল করার চেষ্টা করছে।

          কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুইবারের সংসদ সদস্য ও ত্রাণ প্রতিমন্ত্রী ছিল ডা. এনামুর রহমান। জুলাই আন্দোলন ও ৫ আগস্টের পর থেকে সে পলাতক ছিল। তার বিরুদ্ধে সাতটি হত্যা মামলাসহ একাধিক দুর্নীতির মামলা চলমান রয়েছে। সে গত বছর রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছে।

          তথ্যসূত্র:
          ১। ধানের শীষের প্রচারে আ. লীগের সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রী!
          https://tinyurl.com/3zdvr6wr


          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            বর্বর ইসরায়েলি হামলায় শহীদ অন্তত ২১ ফিলিস্তিনি



            গাজা উপত্যকাজুড়ে বর্বর ইসরায়েলি হামলায় অন্তত ২১ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। ৪ ফেব্রুয়ারি, বুধবার ভোর থেকে চালানো এসব হামলায় বহু মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।

            আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, বুধবার গাজা সিটির তুফ্ফাহ ও জেইতুন এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে অন্তত ১৪ জন শহীদ হন। দক্ষিণ গাজার খান ইউনিসের কিজান আবু রাশওয়ান এলাকায় বাস্তুচ্যুতদের আশ্রয় নেওয়া তাঁবুতে হামলায় আরও চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া উপকূলীয় আল-মাওয়াসি তাঁবু শিবিরে বিমান হামলায় আরও দুইজন নিহত হন। ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, নিহতদের মধ্যে তাদের একজন প্যারামেডিকও রয়েছেন।

            খান ইউনিস থেকে আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজ্জুম জানিয়েছেন, গাজা সিটির বেশ কয়েকটি আবাসিক বাড়িতে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই সরাসরি হামলা চালানো হয়েছে। তিনি বলেন, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও হামলা অব্যাহত থাকায় গাজার বাসিন্দারা কোনো ধরনের স্বস্তি পাচ্ছেন না।

            তিনি আরও জানান, গত কয়েক ঘণ্টায় গাজাজুড়ে সন্ত্রাসী ইসরায়েলের সামরিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে এবং আকাশে ড্রোনের শব্দ শোনা যাচ্ছে, যা সম্ভাব্য নতুন হামলার আশঙ্কা তৈরি করছে।

            যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত প্রায় চার মাসে বর্বর ইসরায়েলি হামলায় ৫২০ জনের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ৭১ হাজার ৮০৩ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

            তথ্যসূত্র:
            1.Israeli attacks on Gaza kill 21 in one of deadliest days since ‘ceasefire’
            https://tinyurl.com/yh7n4ky3
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment

            Working...
            X