Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ১৬ শাবান, ১৪৪৭ হিজরি || ০৫ ফেব্রুয়ারি, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ১৬ শাবান, ১৪৪৭ হিজরি || ০৫ ফেব্রুয়ারি, ২০২৬ ঈসায়ী

    ময়মনসিংহে পিস্তলসহ ছাত্রদলের তিনজন গ্রেপ্তার





    ময়মনসিংহের গফরগাঁও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোর ৫ টার দিকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে উপজেলার হাটুরিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ১১টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

    অপরদিকে যৌথ বাহিনী বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধামাইল গ্রামে অপর একটি অভিযান চালিয়ে যুবদল নেতা সাব্বির ও তার ভাই মনিহারি ব্যবসায়ী কামরুলকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে আমেরিকার তৈরি একটি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করে।

    গফরগাঁও থানার ওসি আ স ম আতিকুল ইসলাম জানায়, বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশের যৌখ অভিযানে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।


    তথ্যসূত্র:
    ১। অস্ত্রসহ উপজেলা ছাত্রদলের আহ্বায়কসহ তিনজন গ্রেপ্তার
    https://tinyurl.com/4x4kpyeu
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    ঝিনাইদহে যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার



    ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রা‌ম থেকে পু‌লিশ জসিম উদ্দিন নামে এক যুবকের ক্ষত‌বিক্ষত লাশ উদ্ধার করেছে।

    নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর বুধবার (০৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সা‌ড়ে ১১টার দিকে দৌলতপুর ইউ‌নিয়নের টেংরাখালীর মাঠের একটি ভুট্টাক্ষেত থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। পেশায় কৃষক ও দুই সন্তা‌নের জনক নিহত জসিম উ‌দ্দিন (৩৫) দৌলতপুর গ্রামের মোক্তার আলীর ছেলে।

    গণমাধ্যমের বরাতে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে মাঠ থেকে গরুর ঘাস কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন জসিম। দুপুর গড়িয়ে বিকেল হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় স্বজনেরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে রাত সাড়ে ১১টার দিকে টেংরাখালী মাঠের নির্জন একটি ভুট্টাক্ষেতের মধ্যে তার ক্ষত‌বিক্ষত লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসী।

    এলাকার বাসিন্দা মতিয়ার রহমান জানিয়েছেন, নিহতের গলায় ফাঁস লাগানো ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ি দিয়ে পেটানোর গুরুতর জখম রয়েছে। নিহতের স্বজন ও স্থানীয়দের ধারণা, তাকে অত্যন্ত প‌রিক‌ল্পিতভাবে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে।


    তথ্যসূত্র:
    ১। হরিণাকুণ্ডে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
    https://tinyurl.com/yk3saf85
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment

    Working...
    X