Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ১৮ শাবান, ১৪৪৭ হিজরি || ০৭ ফেব্রুয়ারি, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ১৮ শাবান, ১৪৪৭ হিজরি || ০৭ ফেব্রুয়ারি, ২০২৬ ঈসায়ী

    উত্তর প্রদেশে হিন্দুত্ববাদীদের আগ্রাসী প্রতিবাদের মুখে সরকারি বিদ্যালয়ের মুসলিম শিক্ষক বরখাস্ত



    ভারতে উত্তর প্রদেশের সম্বল জেলায় নাগলা পূর্বা গ্রামে উগ্র হিন্দুত্ববাদীদের আগ্রাসী প্রতিবাদের মুখে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুসলিম সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষিকাকে বরখাস্ত করা হয়েছে।

    শ্রেণিকক্ষের দরজার উপরে কোরআনের আয়াত ও ইসলামিক প্রতীক সংবলিত একটি ওয়াল ফ্রেম রাখার অভিযোগে তুমুল বিতর্ক উস্কে দেয় উগ্র হিন্দুত্ববাদীরা। এতে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণে জোরজবস্তি শুরু করে উগ্র হিন্দুত্ববাদী বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা। বিশেষত, মুসলিম সহকারী শিক্ষক মুহাম্মদ নাজিমের বিরুদ্ধে শিক্ষার্থীদের ইসলাম শিক্ষা পাঠ দেওয়ার অভিযোগ তোলা হয়।

    ৭ ফেব্রুয়ারি মুসলিম মিররের নিউজে এই তথ্যগুলো তুলে ধরা হয়েছে।

    এই অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন অভিযুক্ত শিক্ষক নাজিম। এছাড়া স্কুলের অন্যান্য শিক্ষক ও বেশ কয়েকজন গ্রামবাসী হিন্দুত্ববাদীদের এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।

    উগ্র হিন্দুত্ববাদীদের দাবি, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় প্রতীক ব্যবহারের কোনও স্থান নেই। অপরদিকে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের প্রবীণগণ অভিযোগ করেন, কোন পাবলিক স্পেসে ইসলাম ব্যতীত অন্যান্য ধর্মীয় প্রতীকের ক্ষেত্রে এই ধরনের বিরোধিতা বা তদন্ত প্রয়োগ করা হয় না।

    স্থানীয় এক বাসিন্দা বলেন, শান্তিপূর্ণ এই গ্রামের স্কুলে পূর্বে কখনও এই ধরনের অভিযোগ ছিল না। শিক্ষক মুসলিম বলেই তাকে টার্গেট করা হয়েছে।

    উগ্র হিন্দুত্ববাদীদের জোরজবস্তিতে স্কুলের প্রধান শিক্ষিকা পুষ্পা জাটভ এবং সহকারী শিক্ষক মুহম্মদ নাজিমকে পূর্ব তদন্ত ব্যতীত বরখাস্ত করেছে সংশ্লিষ্ট শিক্ষা অধিদপ্তর। স্থানীয় শিক্ষা এক্টিভিস্ট ও সম্প্রদায়ের সদস্যরা এই ধরণের দ্রুত সিদ্ধান্তের সমালোচনা করেছেন। হিন্দুত্ববাদীদের বলপ্রয়োগের কারণেই সঠিক তদন্তের পূর্বেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তারা মতামত ব্যক্ত করেন।


    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/mr39enck
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    নির্বাচন পর্যন্ত নেতাকর্মীদের চাঁদাবাজি বন্ধের অনুরোধ জানাল বিএনপির প্রার্থী


    চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বিএনপির প্রার্থী সরওয়ার জামাল নিজাম আগামী ১২ তারিখ পর্যন্ত নিজ নেতাকর্মীদের চাঁদাবাজি না করার জন্য দুই হাত জোড় করে অনুরোধ জানিয়েছে। গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী বাজারে তার নির্বাচনি কার্যালয় উদ্বোধনকালে দেওয়া এক বক্তব্যে সে এই অনুরোধ করে।

    ভিডিওতে ধানের শীষ প্রতীকের এই প্রার্থীকে বলতে শোনা যায়, ‘চাতরী হলো আনোয়ারার প্রাণকেন্দ্র। চাতরী অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা এবং এখানে আর্থিক উপার্জন থেকে মানুষের অর্থনৈতিক অঞ্চল হিসেবে এটার গুরুত্ব অনেক বেশি। এখানে একটা জিনিস আমি আজকে কিছুক্ষণ আগে আরেকটা অফিস উদ্বোধন করার সময় বলেছি, এখানে বিশেষভাবে চাঁদাবাজি, নৈরাজ্য ও সন্ত্রাস চলছে। আমি অনুরোধ জানাব, আপনারা যারা চাঁদাবাজি করছেন, দুই হাত জোর করে বলছি, এই ১২ তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না। এবং বিএনপির গায়ে কালিমা লেপনের জন্য কেউ যদি প্রচেষ্টা চালায়, কাউকে ছাড় দেওয়া হবে না।’


    তথ্যসূত্র:
    ১। ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি বন্ধের অনুরোধ জানালেন বিএনপির প্রার্থী
    https://tinyurl.com/57zhufz5
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশু হুজাইফা সুলতানা মারা গেছে



      কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং তেচ্ছি ব্রিজ এলাকায় মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে আহত ৯ বছর বয়সি শিশু হুজাইফা সুলতানা আফনান মারা গেছে। গণমাধ্যমের বরাতে জানা গেছে, শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরণ করেছে সে।

      হুজাইফার মা সাবেকুন নাহার ও চাচা শওকত আলী দৈনিক যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। শিশু হুজাইফা গুলিবিদ্ধ হওয়ার পর থেকে জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসা নিচ্ছিল।

      উল্লেখ্য, গত ১১ জানুয়ারি হোয়াইক্যং তেচ্ছি ব্রিজ এলাকায় পিতা জসিম উদ্দিনের সঙ্গে বাড়ি ফেরার পথে মিয়ানমার প্রান্ত থেকে ছোঁড়া গুলিতে গুলিবিদ্ধ হয় শিশু হুজাইফা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

      চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেস্থেশিয়া ও আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ সে সময় গণমাধ্যমকে জানিয়েছিলেন, হুজাইফার অস্ত্রোপচার করা হলেও ঝুঁকি থাকায় মস্তিষ্কে ঢুকে যাওয়া গুলিটি বের করা সম্ভব হয়নি তবে মস্তিষ্কের চাপ কমানোর চেষ্টা করা হয়।

      পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য হুজাইফাকে ঢাকা জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়।

      স্থানীয় সাবেক এমপি শাহজাহান চৌধুরী জানায়, হুজাইফার মৃত্যুতে আমরা উখিয়া-টেকনাফের মানুষ উদ্বিগ্ন। ভবিষ্যতে হুজাইফার মতো আর কোনো সাধারণ মানুষকে যেন জীবন দিতে না হয় সে জন্য আমাদের দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনীগুলোকে আরও সচেতনতার সঙ্গে সীমান্ত পাহারা দিতে হবে। আমাদের দেশের অভ্যন্তরে পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে গুলি এসে নিরস্ত্র মানুষ মারা যাবে সেটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক।


      তথ্যসূত্র:
      ১। মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত সেই শিশুকে বাঁচানো গেল না
      https://tinyurl.com/z7452wyh
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        ‘জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারেন শেখ হাসিনার সন্তানরা’: তারেক রহমান



        এক সাক্ষাৎকারে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছে, জনগণ চাইলে যে কেউ রাজনীতিতে ফেরার সুযোগ পেতে পার এমনকি কুখ্যাত খুনি শেখ হাসিনার সন্তানরাও।

        গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ব্রিটিশ বার্তাসংস্থা দেওয়া এক সাক্ষাৎকারে সে একথা বলেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাক্ষাৎকারটি নেয়া হয়।

        এ সময় রয়টার্সের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, বিএনপি সরকার গঠন করতে পারলে শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হবে কি না। জবাবে তারেক রহমান জানায়, ‘যদি জনগণ কাউকে গ্রহণ করে, যদি মানুষ তাদের স্বাগত জানায়, তাহলে যে কারও রাজনীতি করার অধিকার আছে।’

        উল্লেখ্য, বর্তমানে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত খুনি শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। তার সন্তানরাও দেশের বাইরে রয়েছে এবং তাদের বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিচার চলছে।


        তথ্যসূত্র:
        ১। জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারেন শেখ হাসিনার সন্তানরা: তারেক রহমান
        https://tinyurl.com/2arjrpxf
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          হিন্দুত্ববাদী স্বরাষ্ট্রমন্ত্রী’র আগমনে অধিকৃত জম্মু ও কাশ্মীর কার্যত যেন দখলদার ভারতের একটি সামরিক শিবির



          দখলদার ভারতের হিন্দুত্ববাদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর আগমনে অধিকৃত জম্মু ও কাশ্মীর কার্যত ভারতীয় বাহিনীর একটি সামরিক শিবিরে পরিণত হয়েছিল।

          ০৬ ফেব্রুয়ারি হিন্দুত্ববাদী ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী’র জম্মু ও কাশ্মীর সফর প্রসঙ্গে এক বিবৃতিতে এই মন্তব্য করেছে কাশ্মীর স্বাধীনতাকামী সংগঠন হুররিয়ত কনফারেন্স।

          উক্ত সংগঠনের মুখপাত্র আব্দুর রশিদ মিনহাস এক বিবৃতিতে জানান, অমিত শাহের সফরের উদ্দেশ্য ছিল কালো আইনের অধীনে দখলদার ভারতীয় বাহিনীকে আরও ক্ষমতা প্রদান করা, যেন তারা কাশ্মীরি মুসলমানদের উপর আরও বেশি নিপীড়ন চালাতে পারে, তাদের প্রতিবাদী কণ্ঠস্বর দমন করতে পারে এবং তাদেরকে কারারুদ্ধ রাখতে পারে।

          তিনি আরও বলেন, ভারত আন্তর্জাতিক সম্প্রদায়কে এই বলে প্রতারিত করতে চায় যে, অধিকৃত জম্মু কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু বাস্তবতা হল দশ লাখেরও অধিক ভারতীয় সশস্ত্র বাহিনী এই অঞ্চলে অবৈধভাবে মোতায়েন করা হয়েছে।

          তার মতে, হুররিয়ত নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করতে সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী, পুলিশ ও অন্যান্য সংস্থার সদস্যদের নির্দেশ দিয়েছে অমিত শাহ, যেন স্বাধীনতাকামীদের কণ্ঠস্বর দমন করা যায়।

          এছাড়া অমিত শাহ দখলদার ভারতীয় বাহিনীকে এই অঞ্চলে হিন্দুত্ববাদী নীতি প্রয়োগের নির্দেশ দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

          উল্লেখ্য যে, আগস্ট ২০১৯ থেকে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করেছে হিন্দুত্ববাদী মোদী সরকার। সেসময় থেকে শত শত কাশ্মীরি স্বাধীনতাকামী নেতা, এক্টিভিস্ট এবং সামাজিক প্রভাবশালী ব্যক্তিদের গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করেছে দখলদার ভারতীয় বাহিনী।


          তথ্যসূত্র:
          1. https://tinyurl.com/ymfamyds
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            দিল্লিতে জানুয়ারি মাসের প্রথমার্ধে প্রতিদিন গড়ে ৫৪টি নিখোঁজের ঘটনা রেকর্ড, নিখোঁজের দুই-তৃতীয়াংশ নারী



            ২০২৬ সালের প্রথম ১৫ দিনে ভারতের রাজধানী দিল্লিতে ৫০০ এরও বেশি নারী নিখোঁজ হয়েছে।

            পুলিশের দেয়া তথ্যানুযায়ী, ১ থেকে ১৫ জানুয়ারীর মধ্যে দিল্লিতে নিখোঁজ হয়েছে সর্বমোট ৮০৭ জন। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ৫৪ জন নিখোঁজের খবর পাওয়া গেছে। এর মধ্যে প্রাপ্তবয়স্ক মহিলা ও মেয়েশিশু রয়েছে প্রায় দুই-তৃতীয়াংশ তথা ৫০৯ জন।

            নিখোঁজদের মধ্যে ২৩৫ জনকে সনাক্ত করতে পেরেছে পুলিশ, অবশিষ্ট প্রায় ৫৭২ জন এখনও নিখোঁজ রয়েছে।

            মোট নিখোঁজ মামলার মধ্যে ১৯১টি শিশু রয়েছে। এর মধ্যে মেয়েশিশুর সংখ্যা ১৪৬ এবং ছেলেশিশুর সংখ্যা ৪৫।

            এছাড়া এই সময়ের মধ্যে কিশোর-কিশোরী নিখোঁজ হয়েছে ১৬৯ জন। এর মধ্যে কিশোরী রয়েছে ১৩৮ জন এবং কিশোর রয়েছে ৩১ জন।

            উক্ত নিখোঁজ মামলাসমূহের ৭১ শতাংশ এখনও সমাধান হয়নি বলে দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে।

            নিখোঁজ ৬১৬ জন প্রাপ্তবয়স্কদের (কিশোর-কিশোরীসহ) মধ্যে ৩৬৩ জন নারী ও ২৫৩ জন পুরুষ। এর মধ্যে কেবল ১৮১ জনকে সনাক্ত করতে সক্ষম হয়েছে পুলিশ।

            এছাড়া ৮ থেকে ১২ বছরের নিখোঁজ শিশুর সংখ্যা ১৩। ৮ বছরের কম বয়সী শিশু আছে ৯ জন। এই কম বয়সী শিশুদের মধ্যে কেবল ৬ জনের সন্ধান পেয়েছে পুলিশ।

            এই সকল পরিসংখ্যান হিন্দুত্ববাদী ভারতে ব্যাপক নিরাপত্তা ঘাটতির চিত্র তুলে ধরেছে। কেবল ২০২৫ সালে দিল্লিতে ২৪,৫০০ এরও অধিক নিখোঁজের ঘটনা রেকর্ড করা হয়েছে, এর মধ্যে ৬০ শতাংশের অধিক নারী।

            বিশ্লেষণে দেখা গেছে, বিগত ১০ বছরে শুধুমাত্র রাজধানী দিল্লিতেই প্রায় ২.৩ লক্ষ লোক নিখোঁজ হয়েছে, এর মধ্যে প্রায় ৫২,০০০ মামলা এখনও অমীমাংসিত রয়ে গেছে।


            তথ্যসূত্র:
            1. https://tinyurl.com/42yuhtay
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment

            Working...
            X