Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ১৯ শাবান, ১৪৪৭ হিজরি || ০৮ ফেব্রুয়ারি, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ১৯ শাবান, ১৪৪৭ হিজরি || ০৮ ফেব্রুয়ারি, ২০২৬ ঈসায়ী

    দাড়ি-বোরকা নিয়ে বিএনপি নেতার বিতর্কিত মন্তব্য, প্রতিবাদে ওলামা পরিষদের সংবাদ সম্মেলন



    স্থানীয় বিএনপি নেতা দাড়ি ও বোরকা পরিহিত ব্যক্তিদের দেখলেই ধরে ফেলার বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে কুমিল্লা উত্তর জেলা সম্মিলিত ওলামা-মাশায়েখ পরিষদ সংবাদ সম্মেলন করেছেন। গণমাধ্যমের বরাতে জানা যায়, গত শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দেন সম্মিলিত ওলামা-মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা মিজানুর রহমান আতিকী।

    লিখিত বক্তব্যে মাওলানা মিজানুর রহমান আতিকী বলেন, গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত একটি নির্বাচনী সভায় বিএনপির প্রার্থী জসীম উদ্দীন দাড়ি ও বোরকা নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেয়। সে দাড়ি ও বোরকা পরিহিত ব্যক্তিদের দেখলে আটক করার কথা বলে, যা সরাসরি ধর্ম অবমাননাকর এবং ইসলামের মৌলিক আদর্শের সঙ্গে সাংঘর্ষিক।

    তিনি বলেন, এ ধরনের বক্তব্য মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এবং সমাজে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি করে। ইসলাম রক্ষায় প্রতিবাদ করা আমাদের ইমানি দায়িত্ব। তাই এই বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে।

    সংবাদ সম্মেলনে তিনি এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের কোথাও যেন ভবিষ্যতে এ ধরনের মন্তব্য না করা হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।

    আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, বিষয়টি জাতীয় ইস্যুতে পরিণত হতে পারে। তাই সংশ্লিষ্ট প্রার্থীকে ভবিষ্যতে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

    সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মিশনারি এডুকেশন সোসাইটি ও সর্বধর্মীয় সম্প্রীতি সভার ভাইস চেয়ারম্যান প্রফেসর এম হুমায়ুন কবির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক আব্দুল আউয়াল, মাওলানা আব্দুস সালাম আজাদী, মাওলানা শফিকুল ইসলামসহ অন্যান্য আলেম ও ধর্মীয় ব্যক্তিবর্গ।


    তথ্যসূত্র:
    ১। কুমিল্লায় দাড়ি-বোরকা নিয়ে মন্তব্যের প্রতিবাদে ওলামা পরিষদের সংবাদ সম্মেলন
    https://tinyurl.com/34bx8p4z
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    জাবিতে পালাগানে সূরা নাসের বিকৃত উপস্থাপন, প্রতিবাদ করায় দুই শিক্ষার্থীকে হেনস্থা


    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) হিম উৎসবের নামে একটি পালাগানের পরিবেশনায় সূরা ‘আন–নাস’ এর বিকৃত উপস্থাপনের ঘটনা ঘটেছে। এই গানের গায়ক ছিল এছহাক সরকার ও ছনিয়া সরকার নামে দুই ভণ্ড।

    গণমাধ্যমের বরাতে জানা যায়, গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছবি চত্বরে এ ঘটনা ঘটে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে শিক্ষার্থীদের একটি অংশ উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

    প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, ছবি চত্বরে চলমান পালাগানের একটি অংশে নারী ও পুরুষের গুণাবলি নিয়ে গানে গানে আলোচনা হচ্ছিল। এর ধারাবাহিকতায় পুরুষ বাউল শিল্পী কুরআনের সর্বশেষ সূরা সূরা নাসের কথা উল্লেখ করে। সে সূরাটির কিছু অংশ অসম্পূর্ণভাবে পাঠ করে মন্তব্য করে, ‘পুরা সূরা জুড়েই নাচতে বলা হয়েছে, যত নাচবি, তত বাঁচবি।’ এরপর সে নৃত্যসংক্রান্ত একটি গান শুরু করে দর্শকদের নাচের আহ্বান জানায়।

    এই বক্তব্য শোনার পর দর্শক সারিতে অস্বস্তি তৈরি হয়। এর মধ্যেই দুইজন শিক্ষার্থী হঠাৎ করে মঞ্চে উঠে শিল্পীর হাত থেকে মাইক নিয়ে প্রতিবাদ জানান। পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই শিল্পী তাৎক্ষণিকভাবে দুঃখ প্রকাশ করে সরি বলে। তবে এর মধ্যেই আয়োজকদের একটি গ্রুপ প্রতিবাদ জানানো দুইটি ছেলের ওপর চড়াও হয়। একপর্যায়ে তাদের টেনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে নিয়ে জিজ্ঞেসাবাদের নামে হেনস্থা করে।

    এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে ক্যাম্পাসে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। সেই সাথে শিক্ষার্থীদের একটি অংশ শহীদ মিনারে জড় হতে থাকে।

    ওইদিন দিবাগত রাত প্রায় দুইটার দিকে একদল শিক্ষার্থী উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ সময় উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করেন যে প্রক্টরিয়াল টিমের প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


    তথ্যসূত্র:
    ১। জাবিতে পালাগানে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ
    https://tinyurl.com/mr3m4ped
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      বেনাপোল বন্দরে মালামালের আড়ালে ভারতীয় ট্রাকে এলো মাদকের চালান


      বেনাপোল বন্দরের কার্গোভেহিকেল টার্মিনাল এলাকায় ভারত থেকে মালামাল নিয়ে আসা একটি ট্রাকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক ‘ট্যাপেন্টাডল’ ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই ঘটনায় ওই ট্রাকের চালককে আটক করা হয়েছে।

      গণমাধ্যমের বরাতে জানা যায়, রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বেনাপোল বন্দরে এই অভিযান পরিচালনা করা হয়। আটক ট্রাক চালক ভারতের উত্তর ২৪ গরগনা বঁনগা থানার মনিগ্রাম সুকপুর গ্রামের বাসিন্দা।

      বিজিবি জানায়, ভারতীয় ট্রাকে মাদকের চালান প্রবেশের খবর পেয়ে সেখানে অভিযানে নামে বিজিবি। অভিযানের একপর্যায়ে বিজিবি বন্দরের কার্গোভেহিকেল টার্মিনালে এক ভারতীয় ট্রাকে তল্লাশি করে চালকের সিটের নিচ থেকে ১ হাজার ৬০০ পিচ নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়।


      তথ্যসূত্র:
      ১। মালামালের আড়ালে ভারতীয় ট্রাকে এলো মাদকের চালান
      https://tinyurl.com/3pj2fc7r
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment

      Working...
      X