Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ২২ শাবান, ১৪৪৭ হিজরি || ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ২২ শাবান, ১৪৪৭ হিজরি || ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ঈসায়ী

    কেয়ামত কখনও আসবে না এবং বাবরি মসজিদ আর পুনর্নির্মাণ হবে না বলে উগ্রবাদী মন্তব্য করেছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ


    ​১১ ফেব্রুয়ারি উত্তর প্রদেশে বারাবাঁকি জেলায় একটি হিন্দু ধর্মীয় সমাবেশে বক্তব্যকালে চরম উগ্রবাদী মন্তব্য করেছে ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সে বলেছে, কেয়ামত কখনও আসবে না, বাবরি মসজিদের কাঠামো কখনও পুনর্নির্মাণ হবে না।

    সে অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙ্গে রাম মন্দির নির্মাণের প্রসঙ্গ তুলে হিন্দুত্ববাদী জনতার মুসলিম বিদ্বেষ আরও উস্কে দেয়। সে নিজের ঔদ্ধত্য জাহির করে জনতার সামনে প্রশ্ন তুলে বলেছে, রাম মন্দির কি নির্মাণ হয়েছে? কোনও সন্দেহ আছে কি?

    এছাড়া উগ্র হিন্দুত্ববাদী স্লোগান “রাম লালা, হাম আয়েঙ্গে, মন্দির ওয়াহি বানায়েঙ্গে” অর্থাৎ রাম লালা, আমরা আসবো, মন্দির ওখানেই নির্মাণ করব- এটি স্মরণ করিয়ে জনতার মুসলিম বিরোধী উগ্রতাকে সে আরও জোরদার করে।

    এছাড়া পূর্ববর্তী শাসনামলে রামমন্দির নির্মাণে ব্যর্থ হয়েছিল উল্লেখ করে রাজনৈতিক বিরোধী দল কংগ্রেসকে সে “রামদ্রোহী” বলে বিদ্রূপ করে। সমাবেশে উগ্র হিন্দুত্ববাদী জনতা সমস্বরে ‘জয় শ্রীরাম’ স্লোগান তুলেছিল।


    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/2tp8cxyf
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    ‎ফেনীতে জামায়াত কর্মীকে তুলে নিয়ে মারধর, অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা বিএনপির কর্মীদের



    ফেনীতে শামসুল আরেফিন (৩৫) নামের এক জামায়াত কর্মীকে রাস্তা থেকে তুলে নিয়ে মারধর করে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা চালিয়েছে বিএনপি কর্মীরা।

    ‎মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে জেলার ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নে এ ঘটনা ঘটে। চার ঘণ্টা পর ভিকটিমকে উদ্ধার করে অভিভাবকদের হাতে হস্তান্তর করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

    ‎ভিকটিম শামছুল আরেফিন জানায়, তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ার হাট এলাকায় একটি কোম্পানির মার্কেটিংয়ের দায়িত্বে রয়েছেন। মঙ্গলবার কাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তায় দাঁড়িয়ে এক বন্ধুর সঙ্গে কথা বলছিলেন।

    ‎এ সময় হঠাৎ ১০-১২ জন যুবক ধরধর বলে তাদের দিকে তেড়ে এলে ভয়ে তার বন্ধু দৌড়ে কেটে পড়েন। তেড়ে আসা যুবকেরা তাকে মারধর করে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে নির্যাতন করতে থাকে।

    ‎একপর্যায়ে হাতে একটি অস্ত্র ধরিয়ে দিয়ে গুলির ভয় দেখিয়ে বিভিন্নভাবে মিথ্যা স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা চালিয়ে যান ওই যুবকেরা। প্রায় তিন ঘণ্টা চেষ্টা করেও তাতে ব্যর্থ হয়ে তাকে উপজেলার মুহুরীগঞ্জ বাজারে নিয়ে আটকে রাখে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে অভিভাবকদের কাছে হস্তান্তর করেন।

    ‎ছাগলনাইয়া থানার ওসি মো. শাহিন মিয়া জানায়, খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মুহুরিগঞ্জ বাজার থেকে শামসুল আরেফিন নামে ওই যুবককে উদ্ধার করে অভিভাবকের কাছে হস্তান্তর করে। ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।



    তথ্যসূত্র:
    https://tinyurl.com/45xwrwwc
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      জুলাই অভ্যুত্থানে সালমান-আনিসুলের পরামর্শেই দেখামাত্র গুলির নির্দেশ



      ক্ষমতাচ্যুত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ‘পরামর্শেই’ জুলাই অভ্যুত্থান দমনে ‘কারফিউ জারি ও দেখামাত্র গুলির নির্দেশ’ দেওয়া হয়েছিল বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

      গণমাধ্যমের বরাতে জানা যায়, গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সূচনা বক্তব্যের মধ্য দিয়ে ট্রাইব্যুনাল-১-এ এই দুই আসামির বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হয়।

      ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে প্রসিকিউশন সূচনা বক্তব্য উপস্থাপন করে।

      শুনানি শেষে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের জানায়, ‘বিগত সরকারের আমলে আসামি আনিসুল হক এবং সালমান এফ রহমান নীতিনির্ধারণী পর্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল। তারা পরস্পরের সঙ্গে একাধিক বৈঠক ও টেলিফোনে কথোপকথনের মাধ্যমে জুলাই-অগাস্টে ছাত্র-জনতাকে নির্মূল করার ষড়যন্ত্র করেছে। বারুদাস্ত্র, হেলিকপ্টার এবং সামরিক বাহিনী ব্যবহারের পরিকল্পনা তারাই করেছে এবং তৎকালীন প্রধানমন্ত্রীকে প্রভাবিত করেছে। এরই ফলশ্রুতিতে দেশজুড়ে পাখির মত গুলি করে ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে।’

      কারফিউ ও গুলির নির্দেশ প্রসঙ্গে তিনি জানান, ‘আমরা দেখিয়েছি যে কারফিউ জারির ব্যাপারে সালমান এফ রহমান এবং আনিসুল হকের শলাপরামর্শ ছিল। তাদের পরামর্শেই দেখামাত্র গুলির নির্দেশ বা পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। আনিসুল হক বিশেষ করে টু স্কুল অব থটস-এর কথা বলেছিল, যার একটি ছিল আন্দোলনকারীদের একেবারে নির্মূল করে দেওয়া। এই দুজনের মাথা থেকেই এসব পরিকল্পনা এসেছে। তাদের গ্যাং অব ফোরের সদস্যও বলা হয়।’

      এই দুই আসামির বিরুদ্ধে ২৮ সাক্ষীর তালিকা দেওয়া হয়েছে জানিয়ে তাজুল জানায়, ‘ডিজিটাল, ডকুমেন্টারি ও লাইভ এভিডেন্সের মাধ্যমে তাদের অপরাধ অকাট্যভাবে প্রমাণ করতে সক্ষম হবে প্রসিকিউশন।’

      প্রসিকিউশন জানায়, চিফ প্রসিকিউটরের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে গণহত্যার মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। প্রসিকিউশন এদিন কোনো সাক্ষী হাজির করেনি।

      ট্রাইব্যুনাল আগামী ২২ ফেব্রুয়ারি প্রসিকিউশনের প্রথম সাক্ষীর জবানবন্দি গ্রহণের পরবর্তী দিন ধার্য করেছে।

      গত ১২ জানুয়ারি সালমান ও আনিসুলের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। ওইদিন নিজেদের নির্দোষ দাবি করে ট্রাইব্যুনালের কাছে ন্যায়বিচার চেয়েছিল তারা।

      প্রসিকিউশনের আনা অভিযোগে বলা হয়, জুলাই-অগাস্ট অভ্যুত্থান দমনে নীতিগত সিদ্ধান্ত নিত সালমান এফ রহমান ও আনিসুল হক। এর পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ১৯ জুলাই ফোনে কথা বলে তারা। তাদের ধারাবাহিক ষড়যন্ত্র ও প্ররোচনায় বহু ছাত্র-জনতার প্রাণহানি ঘটলেও নির্যাতন বন্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

      এছাড়া ওই বছরের ২৩ জুলাই মিরপুরে হত্যাকাণ্ড, ২৮ জুলাই মিরপুর-১০-এ মারণাস্ত্র ব্যবহার, ৪ অগাস্ট মিরপুর-১-এ ১২ জন এবং ৫ অগাস্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘিরে মিরপুর-২, ১০ ও ১৩ নম্বর এলাকায় ১৬ জন নিহত হওয়ার ঘটনাকে তাদের পরিকল্পনা ও নির্দেশ হিসেবে উল্লেখ করা হয়।

      ২০২৫ সালের ৪ ডিসেম্বর এই দুজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। একই দিন তাদের বিরুদ্ধে আনা এসব অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল-১। আওয়ামী লীগের এই দুই প্রভাবশালী নেতা বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে আছে।


      তথ্যসূত্র:
      ১। সালমান-আনিসুলের ‘পরামর্শেই দেখামাত্র গুলির নির্দেশ’
      https://tinyurl.com/mrkxn4vd
      ​ৃ
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        পর্দানশীন নারীদের নেকাব খুলে ভোট নেওয়ার দাবি বিএনপি প্রার্থীর




        কেন্দ্রে আসা পর্দানশীন নারী ভোটারদের মুখের নেকাব খুলে ভোট গ্রহণের দাবি জানিয়েছে সিলেট-৪ আসনের বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী।

        এক প্রতিবেদনে দৈনিক যুগান্তর জানায়, গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকালে সিলেটের রিটার্নিং কর্মকর্তার সঙ্গে দেখা করে সে এ দাবি জানিয়েছে। এ আসনে তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের জয়নাল আবেদীন।

        যুক্তি তুলে ধরে সে দাবি করে, বোরকা পড়ে কেন্দ্রে আসুন। কিন্তু ভেতরে যেন নেকাব খুলে ভোট প্রদান করে। এর কারণ হচ্ছে- অনেক ভোটারই জাল ভোট দিতে কেন্দ্রে আসতে পারেন। ইতোমধ্যে বিপুল পরিমাণ বোরকা কেনার খবর ভোটের মাঠে চাউর হওয়ায় বিষয়টি নির্বাচনি কর্মকর্তাদের জানিয়ে এসেছি।


        তথ্যসূত্র:
        ১। নেকাব খুলে ভোট নেওয়ার দাবি আরিফুলের
        https://tinyurl.com/yc3jrsyn
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          উত্তর প্রদেশে মুসলিম বিক্রেতা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় হিন্দুত্ববাদী হাইকোর্ট কর্তৃক অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে FIR রুজু স্থগিত



          ১০ ফেব্রুয়ারি ভারতের উত্তর প্রদেশে প্রাক্তন সম্বল জেলা সার্কেল পুলিশ অফিসার আনজু কুমার চৌধুরী (বর্তমানে ফিরোজাবাদে ASP) এবং অন্যান্য পুলিশ সদস্যদের বিরুদ্ধে FIR রেজিস্টার করার ওপর স্থগিতাদেশ প্রদান করেছে এলাহাবাদ হাইকোর্ট।

          ৯ জানুয়ারি, ২০২৬ তারিখে সম্বল জেলা সদর বিচারক (CJM) ভবাংশু সুধীর মুসলিম ভুক্তভোগীদের পক্ষে অভিযুক্ত পুলিশ আনজু কুমার চৌধুরীর বিরুদ্ধে প্রাথমিকভাবে FIR রেজিস্টারের আদেশ দেয়। এই FIR এর ভিত্তি ছিল মুহাম্মদ ইয়ামিন নামে সম্বলের এক স্থানীয় মুসলিম বাসিন্দার অভিযোগ।

          অভিযোগে ইয়ামিন উল্লেখ করেছেন, ২৪ নভেম্বর ২০২৪ তারিখে তার ২৪ বছর বয়সী ছেলে মোহাম্মদ আলমকে সম্বল শহর জামে মসজিদের নিকটে গুলি করেছিল পুলিশ। সেসময় মোহাম্মদ আলম তার ভ্যানে রাস্ক ও বিস্কুট বিক্রি করছিলেন, তার গায়ে একাধিক গুলিবিদ্ধ হয়েছে। এর জন্য ভুক্তভোগী আলমকে একাধিক মেডিকেল অপারেশন করতে হয়েছে।

          তখনকার পুলিশ ইনচার্জ আনজু কুমার চৌধুরি এবং আরও ১০-২২ জন অজ্ঞাত পুলিশ সদস্যকে এই ঘটনায় অভিযুক্ত করেছেন ইয়ামিন। মসজিদ কেন্দ্রিক একটি তদন্তের সময় এই সহিংসতার সৃষ্টি হয়। ইয়ামিন জানান, সহিংসতার সময় হত্যার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে গুলি চালিয়েছিল হিন্দুত্ববাদী পুলিশ কর্মীরা।

          ইয়ামিনের অভিযোগের প্রেক্ষিতে CJM ভবাংশু সুধীর ১১ পৃষ্ঠার আদেশে জানায়, দায়িত্ব পালনের অজুহাত দেখিয়ে সাধারণ নাগরিকদের ওপর গুলি চালানোর অপরাধ থেকে ছাড় পাবে না পুলিশ। এটিকে একটি অপরাধ হিসেবে সাব্যস্ত করে তদন্তের প্রয়োজনীয়তার ব্যাপারে অভিমত জানিয়েছে জেলা সদর আদালত।

          কিন্তু ১০ ফেব্রুয়ারি জেলা সদর আদালতের এই আদেশ স্থগিত করে আদেশ জারি করেছে এলাহাবাদ উচ্চ আদালত। অভিযুক্ত আনজু কুমারের পিটিশনের ভিত্তিতে হাইকোর্টের বিচারপতি সমিত গোপাল উক্ত FIR রেজিস্টার আদেশ স্থগিত করে। বিষয়টি আগামী ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছে হাইকোর্ট।

          এছাড়া ভুক্তভোগী মুসলিমদের পক্ষ নেওয়ায় গত ২১ জানুয়ারি CJM সুধীরকে তার বর্তমান কর্মস্থল থেকে শাস্তিমূলক বদলির নির্দেশ দেওয়া হয়েছে। তার এই বদলি নির্দেশে সমালোচকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এটিকে বিচার বিভাগের স্বাধীনতার ওপর হিন্দুত্ববাদী প্রশাসনের আক্রমণ হিসেবে তারা তুলে ধরেছে।

          অপরদিকে ভুক্তভোগী আলমকে হেনস্থার লক্ষ্যে পৃথক একটি অভিযোগ দায়ের করেছে পুলিশ। পুলিশ জানায়, নভেম্বর ২০২৪ সালের উক্ত দাঙ্গায় মোহাম্মদ আলম জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন আলমের পিতা।


          তথ্যসূত্র:
          1. https://tinyurl.com/3fj84e9x
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            কওমি মাদ্রাসার স্বকীয়তায় হস্তক্ষেপ এবং রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করার আহ্বান কওমি মাদরাসা শিক্ষক পরিষদের




            সম্প্রতি কয়েকটি রাজনৈতিক দল তাদের নির্বাচনি ইশতেহার ও নির্বাচনি প্রচারণায় কওমি মাদ্রাসা শিক্ষা সিলেবাস পরিমার্জন করার প্রতিশ্রুতি দিয়েছে। এমন ঘোষণায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে কওমি মাদরাসা শিক্ষক পরিষদ।

            গণমাধ্যমের বরাতে জানা যায়, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী, মহাসচিব মাওলানা মুস্তাকীম বিল্লাহ হামিদী ও যুগ্ম মহাসচিব মুফতি দ্বীন মোহাম্মদ আশরাফ এই প্রতিবাদ জানান।

            বিবৃতিতে তারা বলেন, কওমি মাদ্রাসা উপমহাদেশের একটি স্বতন্ত্র ও ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাব্যবস্থা। শতাব্দীর পর শতাব্দী ধরে এই ধারার মাধ্যমে যোগ্য আলেম, মুহাদ্দিস, ফকিহ ও দ্বীনি দায়িত্বশীল ব্যক্তিত্ব তৈরি হয়েছে। এ শিক্ষাব্যবস্থার নিজস্ব নীতিমালা, পাঠ্যক্রম, শিক্ষাদর্শ ও স্বকীয়তা রয়েছে, যা কোনো রাজনৈতিক দল বা কওমি শিক্ষাব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত নয় এমন কোন মহলের মাধ্যমে পরিবর্তনের বিষয় হতে পারে না। কওমি মাদ্রাসার স্বকীয়তা, শিক্ষা কারিকুলামের বিষয়টি সংসদ কর্তৃক মিমাংসিত ও আইনসিদ্ধ।

            বিবৃতিতে বলা হয়, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বক্তব্যে বলে থাকেন, কওমি মাদ্রাসা আমাদের কলিজার টুকরা, কওমি মাদ্রাসা থেকেই যোগ্য, মুহাক্কিক আলেম তৈরী হয়। আবার তিনি তার দলের নির্বাচনি ইশতেহারে কওমি মাদ্রাসার শিক্ষার ও পরিমার্জনের বিষয়টি উল্লেখ করে দ্বিচারিতার প্রমান করেছেন। ২০১৮ সালের ৪৮ নং আইনটি ৮ অক্টোবর রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত। ডা. শফিকুর রহমান এবং তার দল ক্ষমতায় অধিষ্ঠিত হলে আইনে স্বীকৃত উল্লেখিত বিষয় পরিমার্জিত করলে কওমি শিক্ষা ব্যবস্থা অস্তিত্বের উপরে হস্তক্ষেপ হবে বলে আমরা মনে করি।

            বিবৃতিতে আরও বলা হয়, কওমি মাদ্রাসায় সংস্কারের প্রয়োজন হলে তা কেবল কওমি আলেম, শিক্ষক ও সংশ্লিষ্ট বোর্ডসমূহের মাধ্যমেই হতে পারে। যাদের কওমি শিক্ষাব্যবস্থার সঙ্গে প্রত্যক্ষ সম্পৃক্ততা নেই, দেওবন্দি আকিদার যারা অনুসারী নয়, তারা এ বিষয়ে কথা বলার নৈতিক অধিকার রাখেন না।

            বিবৃতিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, কওমি মাদ্রাসাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে এবং এ শিক্ষাব্যবস্থার স্বকীয়তা ও মর্যাদা রক্ষা করতে হবে। অন্যথায় যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে কওমি অঙ্গন ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ গড়ে তুলবে।


            তথ্যসূত্র:
            ১। কওমি মাদ্রাসার স্বকীয়তায় হস্তক্ষেপ জনগণ মেনে নেবে না
            https://tinyurl.com/mrtnps9h
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment


            • #7
              কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আগুন


              কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কয়েকটি ঝুপড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় রোহিঙ্গারা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

              দৈনিক ইত্তেফাক জানায়, মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৬ ব্লকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

              স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, একটি এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন লাগার পর অল্প সময়ের মধ্যেই তা আশপাশের ঝুপড়িগুলোতে ছড়িয়ে পড়ে, ফলে পুরো ক্যাম্প এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

              খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ডলার ত্রিপুরা জানায়, অগ্নিকাণ্ডে কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলকভাবে কম।


              তথ্যসূত্র:
              ১। উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আগুন
              https://tinyurl.com/48cf52kf
              নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

              Comment


              • #8
                ফেনীতে যুবদল নেতার খামার থেকে পিস্তল উদ্ধার



                ফেনীতে ১টি বিদেশি পিস্তল ও ৪টি গুলি উদ্ধার করা হয়েছে। ১১ ফেব্রুয়ারি, বুধবার সকাল ১০টার দিকে সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামের ডাক্তার সাহাব উদ্দিনের বাড়ি সংলগ্ন স্থানে যুবদল নেতা বদরুল আমিনের গরুর খামার থেকে সেনাবাহিনীর অভিযানে এ অস্ত্র উদ্ধার করা হয়।

                ‎সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অস্ত্র উদ্ধারে অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। এসময় যুবদল নেতা বদরের গরুর খামার থেকে ১টি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ৪টি গুলি উদ্ধার করা হয়েছে।

                ‎স্থানীয়রা জানায়, খামার মালিক বদর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক দিদারুল আলমের প্রধান সহযোগী। গত দুই দিন যাবৎ দিদার আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকায় অস্ত্রটি বদরের খামারে নিয়ে রাখে সে।

                ‎ফেনীস্থ আর্মি ক্যাম্পের ইনচার্জ মেজর শাহরিয়ার গরুর খামার থেকে উদ্ধারকৃত পিস্তলসহ সামগ্রী ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।

                ‎ফেনী মডেল থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, সেনাবাহিনীর অভিযানে পিস্তল উদ্ধারের ঘটনা শুনেছি। এখন পর্যন্ত বিস্তারিত জানা যায়নি।



                তথ্যসূত্র:
                https://tinyurl.com/yapjpra6
                নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

                Comment

                Working...
                X