Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ২৩ শাবান, ১৪৪৭ হিজরি || ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ২৩ শাবান, ১৪৪৭ হিজরি || ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ঈসায়ী

    সারাদেশে ভোটের মধ্যে সাত জনের মৃত্যু



    ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট গ্রহণের দিন দেশের বিভিন্ন স্থানে এক পোলিং কর্মকর্তাসহ অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কয়েকজন ভোটকেন্দ্রে গিয়ে, কেউ ভোট দিয়ে ফেরার পথে এবং কেউ কেন্দ্রে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পড়ে। কোথাও মৃত্যুকে ঘিরে অভিযোগ-পাল্টা অভিযোগও উঠেছে।

    দৈনিক আমার দেশের বরাতে জানা যায়, খুলনায় ভোটকেন্দ্রে গিয়ে মহানগর বিএনপি নেতা মহিবুজ্জামান কচি (৬০) মারা যায়। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে খুলনা আলিয়া মাদ্রাসার ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটেছে। মহিবুজ্জামান কচি খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ছিল।

    বিএনপির অভিযোগ, মহিবুজ্জামান কচি সকালেই খুলনা আলিয়া মাদ্রাসার ভোটকেন্দ্রে ভোট দিতে গিয়েছিল। কেন্দ্রের ভেতরে ভোট চাওয়ার বিরোধিতা করলে প্রতিপক্ষ জামায়াতের লোকজন তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পায়। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।

    ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের কাচারিপাড়া এলাকায় সৈয়দ সিরাজুল ইসলাম মিলনায়তন ভোটকেন্দ্রে সকাল আটটার দিকে অজ্ঞান হয়ে পড়েন ২ নম্বর বুথের পোলিং কর্মকর্তা মো. মুজাহিদুল ইসলাম (৪৮)। পরে লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। তিনি সরাইল উপজেলার পানিশ্বর ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক ছিল।

    সৈয়দ সিরাজুল ইসলাম মিলনায়তন ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শামীম আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, তিনি কর্মরত অবস্থায় মাটিতে পড়ে যান। পরে হাসপাতালে নেওয়া হলে মারা যান। সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. নাজিম উদ্দীন প্রথম আলোকে বলেন, লাশ হাসপাতালের জিম্মায় রাখা হয়েছে।

    সাতক্ষীরার তালা উপজেলায় ভোট দেওয়ার জন্য বের হয়ে রাস্তায় অসুস্থ হয়ে মারা গেছেন এক ব্যক্তি। আজ সকালে উপজেলার খলিলনগর ইউনিয়নের মাছিহারা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম অনাথ ঘোষ (৬৫)।

    চট্টগ্রাম-৯ আসনের বাটালি রোডের কাজীর দেউড়ি পেয়ার মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে পড়েন মো. মনু মিয়া (৫৭)। পরে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। মনু মিয়া একটি প্রতিষ্ঠানে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিল।

    কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকায় রাজ্জাক মিয়া (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যায়।

    প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের অভিযোগ, ভোট দিয়ে বের হওয়ার পর কেন্দ্রসংলগ্ন স্থানে বসে ছিলেন রাজ্জাক মিয়া। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে লোকজনকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন এবং লাঠিপেটা করেন। তাড়া খেয়ে দৌড়ে পালানোর সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কিশোর কুমার ধর বলেন, রাজ্জাক মিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাঁর শরীরে আঘাতের আলামত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

    মানিকগঞ্জে ভোট দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন এক ভোটার। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে শিবালয় উপজেলার মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম বাবু মিয়া (৭০)। তিনি পেশা ভ্যান চালক ছিল।

    গাইবান্ধার সাঘাটা উপজেলার ওসমানেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ভোট দিয়ে ফেরার পথে বাছের চৌধুরী (৬০) নামের এক ব্যক্তি মারা গেছেন। আজ বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

    স্থানীয়দের ভাষ্য, ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হয়ে প্রায় ৫০০ গজ দূরে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আশরাফুল কবির জানায়, বৃদ্ধের স্বাভাবিক মৃত্যু হয়েছে।


    তথ্যসূত্র:
    ১। বিএনপি নেতা, পোলিং কর্মকর্তাসহ ভোটের মধ্যে সাত মৃত্যু
    https://tinyurl.com/bdfr8nvw
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    ভোটকেন্দ্র পরিদর্শনকালে মাওলানা মামুনুল হকের ওপর হামলার চেষ্টা



    ঢাকা-১৩ আসনে ভোটকেন্দ্র পরিদর্শনকালে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের ওপর হামলাচেষ্টা করেছে বিএনপির নেতাকর্মীরা।

    গণমাধ্যমের বরাতে জানা যায়, আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে তিনি মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় মাইলস্টোন স্কুল কেন্দ্র পরিদর্শনে গেলে এ ঘটনা ঘটে।

    এক বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে অভিযোগ করা হয়, আজ বিকেলে ভোট গ্রহণ পরিদর্শনে গেলে ছাত্রদল নামধারী একদল সন্ত্রাসী কেন্দ্রের সামনে সংঘবদ্ধভাবে জড়ো হয়ে উসকানিমূলক আচরণ করে এবং কেন্দ্রের ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। তাদের উপস্থিতি ও আচরণে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিকভাবে কেন্দ্রের গেট বন্ধ করে নিরাপত্তা নিশ্চিত করে। পরে সেনাবাহিনীকে জানানো হলে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তিরা ঘটনাস্থল ত্যাগ করে।

    বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও দলের জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাইদ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা জানায়, একজন প্রার্থীর কেন্দ্র পরিদর্শন সম্পূর্ণ আইনসিদ্ধ ও স্বাভাবিক বিষয়। সেখানে পরিকল্পিতভাবে হামলার পরিবেশ সৃষ্টি করা নির্বাচনী প্রক্রিয়াকে ভীতিকর ও অস্থিতিশীল করার সুস্পষ্ট অপচেষ্টা।

    বিবৃতিতে জড়িতদের অবিলম্বে শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানানো হয়।

    বিএনপির উদ্দেশে খেলাফত মজলিসের নেতারা জানায়, দলীয় পরিচয়ে কেউ ভয়ভীতি, হামলার অপচেষ্টা বা বিশৃঙ্খলা সৃষ্টির সঙ্গে জড়িত থাকলে, তার সম্পূর্ণ রাজনৈতিক দায় বিএনপি নেতৃত্বকে বহন করতে হবে। দৃশ্যমান ও কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তাদের দায়বদ্ধতা প্রমাণ করতে হবে। অন্যথায় জনগণ ধরে নেবে, এ ধরনের কর্মকাণ্ড নীরব সমর্থনেই পরিচালিত হচ্ছে।

    ঘটনার দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানায় বাংলাদেশ খেলাফত মজলিস।


    তথ্যসূত্র:
    ১। ভোটকেন্দ্র পরিদর্শনকালে মামুনুল হকের ওপর হামলাচেষ্টার অভিযোগ, জড়িতদের গ্রেপ্তারের দাবি
    https://tinyurl.com/5n8xevrj
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      ভারতের পুনেতে বিশ্ব সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশি স্টল গুড়িয়ে দিয়েছে হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা


      ভারতের পুনেতে অবস্থিত মহারাষ্ট্র ইনস্টিটিউট অব টেকনোলজি ওয়ার্ল্ড পিস ইউনিভার্সিটিতে আয়োজিত আন্তর্জাতিক সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশি স্টল গুঁড়িয়ে দিয়েছে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা। এই সময় উগ্রবাদীরা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন ধরিয়ে অপমানিত করেছে।

      গত ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার এই ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট একাধিক কূটনৈতিক সূত্র দৈনিক আমার দেশকে জানিয়েছে।

      ১১ ফেব্রুয়ারি সূত্রগুলো জানায়, সাবিত্রী বাই ফুলে পুনে বিশ্ববিদ্যালয়ে (এসপিপিইউ) অধ্যয়নরত ১২ জন বাংলাদেশি শিক্ষার্থীর একটি দল বিশ্ব সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেয়। এটি ছিল বিভিন্ন দেশের খাদ্যাভ্যাস প্রচার সংক্রান্ত একটি অনুষ্ঠান। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য তাদের একটি খাবারের স্টল বরাদ্দ করা হয়। অনুষ্ঠানের রীতি অনুযায়ী, সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা অংশ নেয়। অনুষ্ঠান চলাকালে হঠাৎ কয়েকজন ব্যক্তি এসে বাংলাদেশ স্টলে অবস্থানরত শিক্ষার্থীদের কাছে জানতে চান, তাদের ভারতে অবস্থানের আইনি ভিত্তি কি? তারা জানায়, তারা সেখানে অধ্যয়নরত। তারপরও উগ্রবাদীরা বাংলাদেশি শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহার করে। পাশাপাশি অবিলম্বে বাংলাদেশের জাতীয় পতাকা সরিয়ে ফেলার নির্দেশ দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

      এ ঘটনার কিছুক্ষণ পর বিকাল ৫টার দিকে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের ২০-২৫ জনের একটি জঙ্গি দল ‘বন্দে মাতরম’ এবং বাংলাদেশ বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দিতে বাংলাদেশি স্টলে হামলা চালায় এবং স্টলটি মাটির সঙ্গে গুঁড়িয়ে দেয়। সেখানে তারা বেশ কিছুক্ষণ অবস্থান করে বাংলাদেশ বিরোধী নানা স্লোগান দিতে থাকে। এ সময় তারা ঘোষণা দেয়, বাংলাদেশ নামের কোনও কিছুই থাকবে না ভারতে। সবশেষ এই হিন্দুত্ববাদী জঙ্গিরা বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করে এবং আগুন ধরিয়ে দেয়। ঘটনার ভিডিও চিত্রে দেখা যায়, পতাকা পোড়ানোর সময় উল্লাসে মেতে ওঠে হিন্দুত্ববাদী বজরং দলের জঙ্গিরা। এ সময় বাংলাদেশি শিক্ষার্থীরা আক্রমণ থেকে বাঁচতে নিরাপদ স্থানে চলে যায়।

      এই ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীরা শারীরিকভাবে আক্রমণের শিকার না হলেও তাদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। একাধিক শিক্ষার্থী বলেছেন, একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো স্থানে এ ধরনের ঘটনায় তারা চরম উদ্বিগ্ন। এ ঘটনায় পুনেতে বাংলাদেশের শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য দেশ থেকে আগত শিক্ষার্থীদের মাঝেও আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।


      তথ্যসূত্র:
      1. https://tinyurl.com/bdfb9rdx

      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        রাজশাহীতে কেন্দ্রের সামনে নারী স্বতন্ত্র প্রার্থীকে বিএনপি নেতার চড়-থাপ্পড়



        রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী হাবিবা বেগমকে ভোটকেন্দ্রের সামনে চড়-থাপ্পড় মারার অভিযোগ উঠেছে। ভোটগ্রহণ চলাকালে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা তিনটার দিকে পবার নলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

        গণমাধ্যমের বরাতে জানা যায়, তাকে মারধরের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, দাঁড়িয়ে কথা বলার এক পর্যায়ে হঠাৎ করে এক ব্যক্তি হাবিবাকে সজোরে একটি থাপ্পড় মারে। এরপর হাবিবা লুটিয়ে পড়ে। কোনমতে সামলে উঠে দাঁড়ালেই আবার তাকে একটি থাপ্পড় মারা হয়। এরপর হাবিবার সঙ্গে থাকা লোকজন তাকে রক্ষা করে। আর আরেক ব্যক্তি মারধর করা ব্যক্তিকে নিয়ে দূরে সরে যায়।

        স্থানীয়রা জানান, যে ব্যক্তি মারধর করছিল তার নাম রজব আলী। সে পবার হরিয়ান ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি।

        ঘটনার পর দুই বছরের সন্তানকে কোলে নিয়ে হাবিবা ভোটকেন্দ্রের সামনে একটি চেয়ারে বসে ছিল। তিনি জানায়, ভোট কেন্দ্রের সামনে এসে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করছিল এবং ভোট চাইছিল এই বলে যে, আগে তিনি প্রচারণায় আসতে পারেননি, তারপরও ভোটাররা যেন তাকে ফুটবল প্রতীকে ভোট দেয়।

        হাবিবা জানায়, তার এই প্রচারে বাধা দিয়েছিল বিএনপি নেতা রজব আলী। কথা কাটাকাটির একপর্যায়ে তাকে চড়-থাপ্পড় মারা হয়।

        হাবিবা বেগমের প্রধান নির্বাচনি এজেন্ট আকবর হোসেন বলেন, ‘একজন নারী প্রার্থীর গায়ে এভাবে হাত তোলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আমরা কেন্দ্রের প্রিসাইডিং অফিসারকে জানিয়েছি। কিন্তু ভোটকেন্দ্রের বাইরের ঘটনা বলে তিনি দায় এড়িয়ে গিয়েছে। আমরা বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকেও জানাবো। আমরা এই ঘটনার বিচার চাই।’

        ঘটনার পর বিকাল চারটার দিকে হাবিবাকে একটি প্রাইভেটকারে তুলে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাবিবা জানায়, মারধরের কারণে তিনি কানে শুনতে পাচ্ছেন না। কথা বলতেও কষ্ট হচ্ছে।


        তথ্যসূত্র:
        ১। কেন্দ্রের সামনেই নারী স্বতন্ত্র প্রার্থীকে বিএনপি নেতার চড়-থাপ্পড়
        https://tinyurl.com/4zwrzs87

        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          ‎গাজীপুর-৩ আসন: এক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভোটকক্ষে গিয়ে জানলেন আগেই ভোট দেওয়া হয়ে গেছে



          গাজীপুর-৩গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুর সদরের একাংশ) আসনে ভোট দিতে গিয়ে বিপাকে পড়েন লাকী বেগম নামে এক নারী ভোটার। প্রায় এক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভোটকক্ষে প্রবেশ করার পর তিনি জানতে পারেন, তার ভোট আগেই দেওয়া হয়ে গেছে।

          ‎বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে শ্রীপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মহিলা ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ। ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ তিনজনকে প্রত্যাহার করা হয়েছে।

          ‎প্রত্যক্ষদর্শী ও প্রিজাইডিং কর্মকর্তা সূত্রে জানা গেছে, সকালে ভোট দিতে কেন্দ্রে এসে লাইনে দাঁড়ান লাকী বেগম। দীর্ঘ অপেক্ষার পর ভোটগ্রহণ কক্ষে গিয়ে তিনি জানতে পারেন, তার ভোট ইতোমধ্যে প্রদান করা হয়েছে। বিষয়টি জানার পর তিনি তাৎক্ষণিকভাবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে অভিযোগ করেন।

          ‎কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. সেলিম হোসেন বলেন, ‘এ ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি কীভাবে ঘটেছে, তা তদন্ত করে দেখা হবে।’

          ‎সহকারী রিটার্নিং কর্মকর্তা সজীব আহমেদ বলেন, ‘একজন ভোটার অভিযোগ করেছিলেন। তার অভিযোগের ভিত্তিতে সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ তিনজনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পরে ওই নারী ভোটারের ভোট নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী টেন্ডার ভোট হিসেবে গ্রহণ করা হয়েছে।’


          ‎তথ্যসূত্র:
          ‎- https://tinyurl.com/yecvpk5e
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            বগুড়ায় নির্বাচনী বুথ ভাঙচুরের পর জামায়াত নেতাকে উঠিয়ে নিলো বিএনপি



            বগুড়া-৬ (সদর) আসনে মহিষবাথান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকন্দ্রে জামায়াতে ইসলামীর বুথ ভাঙচুর করার পর শেখেরকোলা ইউনিয়ন জামায়াতের ৭ নাম্বার ওয়ার্ড সভাপতি মাহফুজুর রহমানকে উঠিয়ে নেওয়া অভিযোগ উঠেছে।

            দৈনিক ইত্তেফাক জানায়, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে৷ এ সময় জামায়াতে ইসলামীর অন্তত তিন নেতাকর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়।

            জামায়াতে ইসলামীর অভিযোগ, ঘটনার পর থেকেই শেখেরকোলা ইউনিয়ন জামায়াতের ৭ নাম্বার ওয়ার্ড সভাপতি মাহফুজুর রহমান নিখোঁজ রয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আশপাশের এলাকায় অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর ভোটকেন্দ্রের বুথের ভাঙা চেয়ার ও পুড়িয়ে দেওয়া ভোটার তালিকা উদ্ধার করে সেনাবাহিনী।

            বগুড়া শহর জামায়াতের গণমাধ্যম বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন জানায়, বিভিন্ন স্থানের মতো করে বগুড়াতেও আমাদের নেতাকর্মীদের ওপরে হামলা ও আক্রমণ হচ্ছে। শেখেরকোলায় বিএনপি আমাদের নির্বাচনী বুথে হামলার পর ওয়ার্ড জামায়াতের সভাপতি মাহাফুজকে তুলে নিয়ে গেছে। এখনও তার সন্ধান পাওয়া যাচ্ছে না।

            বগুড়া সদর থানা পুলিশের ওসি মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম কাজ করছে। জামায়াতের পক্ষ থেকে অভিযোগ আমলে নেয়া হয়েছে।


            তথ্যসূত্র:
            ১। বগুড়ায় নির্বাচনী বুথ ভাঙচুরের পর জামায়াত নেতাকে উঠিয়ে নেওয়ার অভিযোগ
            https://tinyurl.com/y3bekepw
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment


            • #7
              ট্রেনে যাত্রাকালে হিন্দুত্ববাদীদের নিপীড়নের শিকার মুসলিম যাত্রী; দাঁড়ি টেনে, টুপি ছুঁড়ে নির্মমভাবে হেনস্থা



              ১১ ফেব্রুয়ারি ভারতের মহারাষ্ট্র রাজ্যের লাতুরে সফরকালে এক মুসলিম যাত্রীকে নির্মমভাবে হেনস্থা করেছে এক দল উগ্র হিন্দুত্ববাদী।

              ভুক্তভোগীর নাম মোহাম্মদ ইমরান। তিনি মনমাদ-কাকিনাদা-শিরডি এক্সপ্রেসে ট্রেনে ভ্রমণ করছিলেন। হায়দ্রাবাদের হাফিজপেট স্টেশনের কাছে ট্রেনে এই হামলার ঘটনা ঘটে।

              ভুক্তভোগী ইমরান তার ওপর নিপীড়নের বর্ণনা তুলে ধরেছেন। তিনি বলেন, এসি কোচে টিকিট ছাড়া ভ্রমণরত এক ব্যক্তিকে কেন্দ্র করে রেলকর্মীদের তর্ক-বিতর্ক হচ্ছিল। সেখানে আমি ও আরও কয়েকজন ব্যক্তি জড়ো হয়েছিলাম, উক্ত তর্ক-বিতর্ক সম্পর্কে জানতে চাওয়ার সূত্র ধরে আমি টার্গেটে পড়ে যাই।

              তিনি আরও বলেন, ২০ জনের একদল উগ্রবাদী লোক তাকে দাড়ি-টুপি থাকার কারণে মুসলিম হিসেবে চিহ্নিত করে। তারা তাকে মারাত্মকভাবে মারধর করছিল, এমনকি তার দাড়ি টেনে ধরে এবং মাথার টুপি খুলে ছুঁড়ে মারে। তাকে এতটাই নির্যাতন করে যে, তার মুখ থেকে রক্ত ঝরতে শুরু করে।

              তাকে রক্ষা করতে এগিয়ে আসা তার সঙ্গী-সাথীরাও হিন্দুত্ববাদীদের আক্রমণের শিকার হন। তার এক বন্ধুর ফোন ছিনিয়ে নেওয়া হয়। অর্থ আত্মসাৎ করা হয়।

              ভুক্তভোগী ইমরানের দাবি, এই হামলা স্পষ্টতই মুসলিম ধর্মীয় পরিচয়ের কারণে হয়েছে। মূলত টুপি ও দাড়ির কারণে তিনি হিন্দুত্ববাদীদের টার্গেটে পড়েন।

              তিনি বলেন, সেসময় আমরা বারবার সাহায্যের আবেদন করলেও কেউ এগিয়ে আসেনি। আমরা টিটিই এবং রেল পুলিশকে অনুরোধ করেছিলাম, কিন্তু কেউ আমাদের সাহায্য করেনি।

              এই ঘটনার ব্যাপারে রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি এখনও প্রকাশ করা হয় নি।

              ঘটনাটি দৃশ্যমান ধর্মীয় পরিচয়ের কারণে ভারতে ক্রমবর্ধমান মুসলিম নিপীড়নের বাস্তবতা তুলে ধরে। ট্রেনের মতো পাবলিক স্পেসে এই ধরনের হামলা মুসলিমদের নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে।


              তথ্যসূত্র:
              1. https://tinyurl.com/ycx83y2b
              2, https://tinyurl.com/5xtxrvhd
              নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

              Comment


              • #8
                শেরপুরে-১ আসনে ধানের শীষে সিল মারা শতাধিক ব্যালটসহ গ্রেফতার ২



                শেরপুর-১ (সদর) আসনের একটি ভোটকেন্দ্রে ধানের শীষ প্রতীকে সিল মারা শতাধিক ব্যালট পেপার উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

                গণমাধ্যমের বরাতে জানা যায়, আজ (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের দক্ষিণ নলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

                জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানায়, বিএনপির দুই সমর্থক কৌশলে ধানের শীষ প্রতীকে শতাধিক ব্যালট সংগ্রহ করে সিল মারে। বিষয়টি প্রিসাইডিং কর্মকর্তার নজরে এলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়। পরে কেন্দ্র থেকে সিল মারা ব্যালটগুলো উদ্ধার করা হয় এবং দুজনকে আটক করা হয়। তিনি আরও জানায়, উদ্ধার হওয়া ব্যালটগুলো বাতিল করা হবে। ঘটনার পর কেন্দ্রটিতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

                এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শেরপুর সদর উপজেলার ইউএনও মাহবুবা হক সংবাদ কর্মীদের জানায়, সিল মারা ব্যালট পেপারগুলো বাক্সে ফেলার আগেই বিষয়টি ধরা পড়ে। তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।


                তথ্যসূত্র:
                ১। শেরপুরে ধানের শীষে সিল মারা শতাধিক ব্যালট উদ্ধার, আটক ২
                https://tinyurl.com/mreesyyj
                নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

                Comment

                Working...
                X