Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ২৪ শাবান, ১৪৪৭ হিজরি || ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ২৪ শাবান, ১৪৪৭ হিজরি || ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ঈসায়ী

    অধিকৃত জম্মু-কাশ্মীরের শ্রীনগর শহরে ভারতীয় দখলদার বাহিনীর হঠাৎ তল্লাশি, বিপাকে শহরবাসী



    ​অধিকৃত জম্মু-কাশ্মীরের শ্রীনগর শহরের লাল চক এলাকায় আকস্মাৎ ঘেরাও ও তল্লাশি অভিযান চালিয়েছে ভারতীয় দখলদার বাহিনী।

    ১৩ ফেব্রুয়ারি কাশ্মীর মিডিয়া সার্ভিসের নিউজে জানানো হয়েছে, লাল চক অঞ্চল জুড়ে হঠাৎ ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে দখলদার ভারতের স্পেশাল অপারেশন গ্রুপ এবং অন্যান্য বাহিনীর সদস্যরা।

    অভিযানকালে একাধিক হোটেল ও লজ তল্লাশি চালানো হয়। এই সময় হোটেলে আগত অতিথিরা জনে জনে জিজ্ঞাসাবাদ ও তল্লাশির সম্মুখীন হন। এছাড়া হোটেল মালিকদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়। উক্ত এলাকা ও আশেপাশের বিভিন্ন ভবনে অবস্থানরত ব্যক্তিদের পরিচয়পত্র যাচাই করে দখলদার বাহিনীর কর্মীরা।

    হঠাৎ তল্লাশি অভিযানের ফলে রাস্তায় যানবাহন চলাচল বাধাগ্রস্ত হয়, এরফলে শহরে ক্রেতা-বিক্রেতাগণ যথেষ্ট সমস্যার মুখোমুখি হয়েছিলেন।


    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/5n6w488t
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    ‎ভোটে জিতেই পঞ্চগড় সদরে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের অফিস খুলে দিল বিএনপি সভাপতি



    ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের একটি দলীয় কার্যালয়ের তালা খুলে দিয়েছে পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের অফিস খুলে দিয়ে তাদের পাশে থাকার পরিশ্রুতি ব্যক্ত করে বিএনপির এই নেতা।

    ‎এদিকে আওয়ামী লীগের ওই কার্যালয় খুলে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে পক্ষে বিপক্ষে নানা মন্তব্য শুরু হয়।

    ‎ভিডিওটিতে চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বুলেটকে বলতে শোনা যায়, সদর উপজেলা বিএনপির সভাপতি জননেতা আবু দাউদ প্রধান বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি তথা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রাণের সংগঠন চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগকে সে আজ তালামুক্ত করে অবমুক্ত করেছে।

    ‎সাবেক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আনিসুজ্জমান স্বপন বলে, ‘বাংলাদেশের পতাকা ও মুক্তিযুদ্ধ নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলার চেষ্টা করে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এই পরাজিত শক্তিকে আবারও নস্যাৎ করব। দলমত নির্বিশেষে সবাই আমরা এলাকায় থাকতে চাই।

    ‎বিএনপি নেতা আবু দাউদ প্রধান বলে, ‘কিছুক্ষণ আগে আমি জানলাম আওয়ামী লীগ অফিসে তালা দেওয়া আছে। আগে জানলে আগেই ব্যবস্থা নিতাম! দীর্ঘ ১৮ বছর পর আমাদের বিজয় হয়েছে। স্বাধীনতার উভয়পক্ষের শক্তিগুলো এক হয়ে মেন্ডেট দিয়েছে। যার কারণে আমরা রেকর্ড পরিমাণ ভোট পেয়েছি সারা বাংলাদেশে। আমি উভয় দলের নেতাকর্মীদের বলব প্রত্যেক দলে কম বেশি দুষ্ট প্রকৃতির লোক আছে। তাদেরকে দল থেকে বহিষ্কারের নিষেধ আছে আমাদের। কোনো অবস্থাতেই আমাদের এলাকার শাস্তি-শৃঙ্খলা কেউ যেন ভঙ্গ করতে না পরে।’

    ‎সে আরো বলে, ‘আওয়ামী লীগের ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই- স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক আপনারা।
    ‎আপনারা কোনোপ্রকার অন্যায় করবেন না, আপনাদের গায়ে কেউ যদি কোনো আচর দেয় আমাকে জানাবেন। কোনো অন্যায়কারীকে আমি প্রশ্রয় দেব না। এটা আমার দলের সিদ্ধান্ত নয়। এলাকায় উত্তেজনা বিরাজ না করে শান্তিপূর্ণ রাখার জন্যই আওয়ামী লীগের অফিস খুলে দিয়েছি। এর আগে জামায়াত এই অফিসটি তালাবদ্ধ করে রেখেছিল।’


    তথ্যসূত্র:
    https://tinyurl.com/3uepshnj
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment

    Working...
    X