Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ২৫ শাবান, ১৪৪৭ হিজরি || ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ২৫ শাবান, ১৪৪৭ হিজরি || ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ঈসায়ী

    শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ শিরকি গান বাধ্যতামূলক করল হিন্দুত্ববাদী ভারত প্রশাসন, মুসলিমদের তীব্র প্রতিক্রিয়া


    ১১ ফেব্রুয়ারি এক নির্দেশনায় শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের পাশাপাশি ‘বন্দে মাতরম’ গানের ১ম ৬ চরণ গাওয়া বাধ্যতামূলক করেছে হিন্দুত্ববাদী ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
    হিন্দুত্ববাদী সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের বিভিন্ন মুসলিম সংগঠন। এই নির্দেশনাকে মুসলিমদের জন্য ‘অগ্রহণযোগ্য’ এবং ‘অসাংবিধানিক’ বলে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে।
    অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লো বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ ফজলুর রহমান মুজাদ্দিদী বলেন, এই সিদ্ধান্ত মুসলমানদের জন্য গ্রহণযোগ্য নয়। সংখ্যাগরিষ্ঠ নাগরিকদের বিশ্বাসকে সরকার সবার উপর চাপিয়ে দিতে পারে না।
    তিনি জোর দিয়ে বলেন, মুসলমানরা কোনও ধরনের শরীক ব্যতীত এক আল্লাহর ইবাদত করে। এই ধরনের শিরকি নির্দেশনা মুসলমানদের ঈমান-আকিদাকে চ্যালেঞ্জ করার শামিল।

    এছাড়া এটি ধর্মীয় স্বাধীনতা ও সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী। বিগত প্রশাসনের আমলে গানটির পূর্ণাঙ্গ আবৃত্তি নিষিদ্ধ করা হয়েছিল, গানটিকে অসঙ্গতিপূর্ণ ও ধর্মনিরপেক্ষ নীতির পরিপন্থী বলে ঘোষণা করা হয়েছিল।
    জমিয়তে উলামা-ই-হিন্দের সভাপতি আরশাদ মাদানি বলেন, গানটিতে কিছু শ্লোক রয়েছে যেখানে স্বদেশকে দেবতা হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা ইসলামের মূল ঈমান-আকিদার পরিপন্থী। আর ঈমান-আকিদার পরিপন্থী গান গাইতে মুসলিমদের বাধ্য করা সাংবিধানিক মূল্যবোধের লঙ্ঘন।
    উক্ত নির্দেশনা সম্পর্কে একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন মুসলিম সংগঠন ও সোশ্যাল এক্টিভিস্টগণ। আলেম-ওলামারা দীর্ঘদিন ধরে যুক্তি দিয়ে আসছে যে, গানটিতে মূর্তিপূজাকে উৎসাহ দেওয়া হয়েছে, এই গানে দুর্গা ও অন্যান্য দেবদেবীদের কথা উল্লেখ রয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ভারতের মজলুম মুসলিম জনগোষ্ঠী।

    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/4yuwpesp​
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    হাতিয়ায় বিএনপির ‘তাণ্ডব’, ৪৫০ বাড়িতে হামলা চালানো হয়: হান্নান মাসউদ



    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ জানিয়েছে, নির্বাচনে বিজয়-পরবর্তী সময়ে দ্বীপ হাতিয়ার মানুষ যেখানে আনন্দ-উল্লাস করার কথা, সেখানে তারা ভীত-সন্ত্রস্ত হয়ে দিন পার করছে।
    শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা সদরে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানায়।
    হান্নান মাসউদ জানায়, ‘এই কয়দিনে পুরো হাতিয়ায় ব্যাপক তাণ্ডব চালানো হয়েছে। মানুষের ওপর হামলা, ঘরবাড়ি পোড়ানো, ব্যাবসা প্রতিষ্ঠানে হামলাসহ নানা অপকর্ম করা হয়েছে। হাতিয়ার ইতিহাসে এমন তাণ্ডব আর কোনো নির্বাচনে কখনো চালানো হয়েছে বলে আমার মনে হয় না।’
    তিনি আরোও জানায়, ‘হাতিয়ার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের নির্বাচন উপলক্ষে হাতিয়ায় এনে দ্বীপের সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তোলা হয়েছে। গত কয়েক দিনে প্রায় সাড়ে চারশত বাড়িঘরে হামলা করা হয়েছে। শতাধিক দোকান লুটপাট ও ভাঙচুর করা হয়েছে। সকালে হাসপাতালে গিয়ে দেখা যায়, জুলাই অভ্যুত্থানের মতো লোকজন আহত হয়ে পড়ে আছে। আমরা হাতিয়ার মানুষ এ তাণ্ডব থেকে মুক্তি চাই।’
    হান্নান মাসউদ অভিযোগ করে জানায়, ভোটের দিন সকালে তার গাড়িতে এবং তার স্ত্রীসহ বাবা ও ভাইদের ওপর কয়েকবার সশস্ত্র হামলার ঘটনা ঘটে। কয়েকজন সাংবাদিককে পিটিয়ে আহত করা হয়। এসব হামলার নেতৃত্ব দিয়েছেন ধানের শীষের প্রার্থী মাহবুবুর রহমান শামীম।
    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামীর রমনা থানার আমির অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক, উপজেলা আমির মাস্টার বোরহান উদ্দিন, জামায়াতের পৌরসভার মেয়র প্রার্থী সাব্বির আহমেদ তাফসির, উপজেলা যুব শক্তির আহ্বায়ক ইউসুফ রেজা, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল কাদেরসহ হামলায় আহত এনসিপির প্রায় ১০ জন নেতাকর্মী।
    তথ্যসূত্র:
    ১। দ্বীপ হাতিয়ার মানুষ আনন্দের বদলে ভীত-সন্ত্রস্ত: হান্নান মাসউদ
    https://tinyurl.com/37dbeb43​
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      মংডুতে ফেলে আসা বাড়িঘরকে ‘মালিকহীন’ ঘোষণা দিয়ে দখলের পরিকল্পনায় আরাকান আর্মি




      মিয়ানমারের মংডু টাউনশিপে সংঘাতের কারণে এলাকা ছেড়ে যাওয়া পরিবারগুলোর ঘরবাড়ি, দোকান ও অন্যান্য সম্পত্তি নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা ঘোষণা দিয়েছে সন্ত্রাসী আরাকান আর্মি (এএ)। গত ১১ ফেব্রুয়ারি ২০২৬ এ ঘোষণা দেওয়া হয়। এতে স্থানীয় মুসলিমদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

      মিয়ানমার সামরিক জান্তা ও আরাকান আর্মির মধ্যে কয়েক মাস ধরে চলা সংঘর্ষের সময় বহু রোহিঙ্গা ও অন্যান্য বাসিন্দা প্রাণ বাঁচাতে বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হন। কেউ মিয়ানমারের অন্য এলাকায় আশ্রয় নেন, আবার কেউ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে যান। অধিকাংশ মানুষ প্রয়োজনীয় সামগ্রী ছাড়া কিছু নিতে পারেননি। ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও সম্পত্তি ফেলে যেতে হয়েছে।

      স্থানীয়রা গণমাধ্যমকে জানান, আরাকান আর্মি এখন এসব খালি সম্পত্তিকে ‘মালিকহীন’ হিসেবে উল্লেখ করেছে। ঘোষণা অনুযায়ী, এসব সম্পত্তি আরাকান আর্মি বা ইউনাইটেড লিগ অব আরাকান প্রশাসনের নিয়ন্ত্রণে নেওয়া হবে। আরও বলা হয়েছে, দীর্ঘদিন খালি থাকা বাড়িঘর ভেঙে ফেলা হতে পারে।

      রোহিঙ্গা মুসলিমরা কোন একদিন নিজ এলাকায় ফিরে আসার আশা করতো। কিন্তু এখন এ ঘোষণায় এলাকা ছেড়ে যাওয়া পরিবারগুলোর মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

      একজন রোহিঙ্গা বাসিন্দা বলেন, সংঘাতের সময় তার পরিবার মংডু ছেড়ে চলে যেতে বাধ্য হয়। এখনো নিরাপত্তাহীনতার কারণে তারা ফিরতে পারছেন না। তিনি বলেন, ‘আমরা ইচ্ছা করে বাড়ি ছাড়িনি। আমাদের কোনো উপায় ছিল না। এখন বলা হচ্ছে, আমাদের বাড়ি আর আমাদের থাকবে না।’
      স্থানীয়দের মতে, পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ। বাস্তুচ্যুত পরিবারগুলো নিশ্চিত নন, তারা ফিরে গেলে নিজেদের ঘরবাড়ি ও ব্যবসা পুনরুদ্ধার করতে পারবেন কি না।

      তথ্যসূত্র:
      ১। AA Plans to Take Over Homes of Families Who Fled Fighting in Maungdaw
      https://tinyurl.com/3ec4276b​
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        বেতন ও ছুটির টাকা আদায়ে রাস্তা অবরোধ করতে হচ্ছে নারী শ্রমিকদের



        ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শেফার্ড (গ্রুপ) জিন্স লিমিটেড কারখানার পুরুষ ও নারী শ্রমিকরা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে তারা সড়কে অবস্থান নেন।
        গণমাধ্যমের বরাতে জানা যায়, এক মাসের বকেয়া বেতন ও ছুটির টাকা পরিশোধ না করে কোনো পূর্ব নোটিশ ছাড়াই কারখানা বন্ধ করে দেওয়া হয়। এসব কারণে তারা ক্ষোভে মহাসড়ক অবরোধ করেন।

        অবরোধের ফলে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুইপাশে যান চলাচল বন্ধ থাকে। এতে তীব্র যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী ও বিভিন্ন পণ্যবাহী পরিবহন। পরিস্থিতি নিয়ন্ত্রণে থানা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঘটনাস্থলে কাজ করে।
        পরে থানা পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে। শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলে তারা অবরোধ তুলে নেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

        তথ্যসূত্র:
        ১। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
        https://tinyurl.com/wh8mfwm8​
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          ভারতের ছত্তিশগড়ে সড়ক দুর্ঘটনায় হিন্দুত্ববাদী পুলিশ বাহিনীর ৪ সদস্য নিহত


          ভারতের ছত্তিশগড় রাজ্যে সড়ক দুর্ঘটনায় হিন্দুত্ববাদী ভারতীয় পুলিশ বাহিনীর ৪ সদস্য ও ১ বেসামরিক গাড়িচালক নিহত হয়েছে। এই সদস্যরা ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) এলিট কোবরা ইউনিটে জওয়ান হিসেবে কর্মরত ছিল।
          পুলিশ সুপার সুরজ সিং জানিয়েছে, এই কর্মীরা কোবরা ইউনিটের ২০১তম ব্যাটালিয়নের অন্তর্ভুক্ত ছিল।

          ১৪ ফেব্রুয়ারি ধামতারি জেলার জগদলপুর-রায়পুর মহাসড়কের খাপরি বাইপাসের নিকটে ঘটনাটি ঘটে। জগদলপুর থেকে রায়পুর যাওয়ার পথে একটি ট্রাকের সাথে পুলিশ সদস্য বহনকারী গাড়িটির সংঘর্ষ লেগে এই দুর্ঘটনা ঘটে।

          তথ্যসূত্র:
          1. https://tinyurl.com/425abkp3​
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment

          Working...
          X