Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ২৭ শাবান, ১৪৪৭ হিজরি || ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ২৭ শাবান, ১৪৪৭ হিজরি || ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ঈসায়ী

    ‎শরীয়তপুরে ইমামের ওপর হামলা চালালো বিএনপির নেতাকর্মীরা



    নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক বেশি ভোট পাওয়ায় শরীয়তপুরের ডামুড্যায় এক ইমামের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।

    ‎দৈনিক আমার দেশ এক প্রতিবেদনে জানায়, গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়ন চর-নারায়নপুর দেওয়ান বাড়ি মসজিদ এলাকায় এ ঘটনাটি ঘটেছে। আহত হাফেজ মাওলানা মনির হুসাইন চর-নারায়নপুর দেওয়ান বাড়ি মসজিদের ইমাম-খতিব ও শিক্ষক।

    ‎স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় নির্বাচনের দিন উপজেলার পূর্ব ডামুড্যা চর-নারায়ণপুর ভোট কেন্দ্রে বিএনপি চেয়ে শতাধিক ভোট বেশি পেয়ে দাঁড়িপাল্লা বিজয় হয়। এনিয়ে শুক্রবার ওই মসজিদের ইমামকে স্থানীয় যুবদল নেতা আকিব হাওলাদার সহ কয়েকজন দাঁড়িপাল্লা প্রতীক কেন বেশি ভোট পেয়েছে এবিষয়ে জানতে চায়।

    ‎মসজিদের ইমাম মনির হুসাইন জানান তিনি ভোট দেওয়ার কেউ নন। পরে ইমাম মনির হুসাইনকে রুম থেকে টেনে বাহিরে এনে মারধর করে ফেলে রেখে যায় এবং নামাজের পরে তাকে এই মসজিদে পেলে হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়ে চলে যায় অভিযুক্তরা।

    ‎দুপুরে জুম্মার নামাজের সময় মুসল্লিরা ইমামকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে ঘটনাটি প্রকাশ্যে আসে। পরে রুম থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় স্থানীয় মুসল্লী শামিম দেওয়ান চেয়ারম্যানকে জানালে তাকেও জামায়াত কর্মী ট্যাগ দিয়ে মারধর করে অভিযুক্ত আকিব হাওলাদার। এতে শামিম দেওয়ানের মুখমন্ডল মারাত্মক জখম হয়।

    ‎স্থানীয় মুসল্লী ইলিয়াস হোসাইন বলেন, আমরা সবাই একই এলাকার মানুষ। নির্বাচনের ফলাফল নিয়ে মতভেদ থাকতেই পারে। এটা তো ইমামের দোষ নয়। তিনি তো কাউকে বলেন নি আপনি দাঁড়িপাল্লায় ভোট দেন। কিন্তু এভাবে একজন ইমামের ওপর হামলা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এতে এলাকার পরিবেশ অশান্ত হয়ে উঠেছে। আমি সঠিক তদন্ত করে এর সুষ্ঠু বিচার দাবি করছি।

    ‎আহত ইমাম মনির হুসাইন বলেন, শুক্রবার জুম্মার নামাজের প্রস্তুতি নিচ্ছিলাম। এসময় আকিব হাওলাদার সহ কয়েকজন এসে আমাকে জিজ্ঞেস করলো এই কেন্দ্রে দাঁড়িপাল্লা ধানের শীষের চেয়ে বেশি ভোট কীভাবে পেলো।

    ‎তিনি উত্তরে বলেন, আমি শুধু বলেছিলাম এটা আমি কীভাবে বলবো। আমি এক ভোটের মালিক। সবাই আমার কথায় ভোট দিবে এমন তো নয়। যেখানে ইচ্ছে মানুষ ভোট দিয়েছে এতে আমার দোষ কোথায়।

    ‎তিনি বলেন, এসময় আমাকে মারধর করে ফেলে রেখে যায় এবং নামাজের পরে আমাকে এখানে পেলে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। আমি অবাক হই দাঁড়িপাল্লা বেশি ভোট পেয়েছে সেটিকে কেন্দ্র করে আমার ওপর হামলা হবে এটা কখনো ভাবিনি। আমি কারো বিরুদ্ধে কোনো বিদ্বেষ পোষণ করি না। আমি এই হামলার বিচার চাই।

    ‎এবিষয়ে জানতে গণমাধ্যম কর্মীরা অভিযুক্ত আকিব হাওলাদারকে ফোন দিয়ে বক্তব্য জানতে চাইলে সে জানায়, আমি এবিষয়ে কিছুই জানি না। তবে আমার কর্মীরা মারধর করলে করতেও পারে। এই বলে সে ফোন কেটে দেয়।



    ‎তথ্যসূত্র:
    ‎১। দাঁড়িপাল্লায় ভোট বেশি পাওয়ায় ইমামের ওপর হামলা
    ‎- https://tinyurl.com/52maawur
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    নারায়ণগঞ্জে ‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে বিএনপি নেতার প্রতারণা



    ​নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বিএনপির ইশতেহারে থাকা ‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে মহিলাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে স্থানীয় এক বিএনপি নেতা। অভিযুক্ত ওই নেতার নাম রাসেল ওরফে জিলানী। এ ঘটনা সোমবার (১৬ ফেব্রুয়ারি) কাশিপুর ইউনিয়নের নরসিংপুর এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। ফ্যামিলি কার্ড কিনেও পণ্য না পেয়ে তারা বিক্ষোভ করেন এবং ওই বিএনপি নেতার বাড়ি ঘেরাও করেন।

    দৈনিক আমার দেশ এক প্রতিবেদনে জানায়, রাসেল ওরফে জিলানী মহানগর বিএনপির প্রভাবশালী এক নেতার ছত্রছায়া থেকে রাজনীতি করে। নির্বাচনের পরের দিনই সে ও তার স্ত্রী হাসিনা মিলে স্থানীয় মহিলাদের কাছে ‘জিসান ট্রেডার্স’ নাম ব্যবহার করে টাকার বিনিময়ে ফ্যামিলি কার্ড বিক্রি করে। পবিত্র মাহে রমজানকে সামনে রেখে তারা ৩০০ পরিবারের কাছে ৫০ টাকায় একেকটি কার্ড বিক্রি করেন গ্রামের সহজ সরল নারীদের কাছে। যে কার্ড দেখিয়ে প্রতিমাসে ১২৮৫ টাকায় ১৭২৫ টাকার পণ্য কিনতে পারবে। আজ সকালে তাদেরকে ফ্যামিলি কার্ডের বিনিময়ে প্রথম কিস্তির পণ্য দেবার কথা ছিল। কিন্তু সকাল পেরিয়ে দুপুর হলেও তারা পণ্য না পেয়ে বুঝতে পারেন এটা প্রতারণা। পড়ে তারা একত্রিত হয়ে জিলানীর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ শুরু করলে বিষয়টি ছড়িয়ে পড়ে।

    জানা যায়, রাসেল ওরফে জিলানী ও তার স্ত্রী নার্গিস কাশিপুরের নরসিংপুর, বকুলতলা, চর কাশিপুর ও মধ্য নরসিংপুর এলাকায় ৫০ টাকা করে নিয়ে প্রায় তিন শতাধিক ফ্যামিলি কার্ড বিতরণ করেছে। কার্ড ক্রেতাদের অধিকাংশই নারী ও স্বল্পশিক্ষিত বলে স্থানীয়রা জানান।

    ফ্যামিলি কার্ড ক্রেতা জুলেখা বেগম বলেন, আমাদের বলা হয়েছে সরকারিভাবে কোম্পানি থেকে এসব কার্ড দেওয়া হচ্ছে। আমরা সকাল ১০টা থেকে অপেক্ষা করছি। কার্ড দেবে বলে বসিয়ে রাখা হয়েছে। এখন ফোনও ধরছে না।


    তথ্যসূত্র:
    ১। ‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে বিএনপি নেতার প্রতারণা
    https://tinyurl.com/2hwfcdp7
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      সাভারে দাঁড়িয়ে থাকা বাসে আগুন



      ​ঢাকার সাভারে হানিফ পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দৈনিক ইত্তেফাক জানায়, রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় কফিল উদ্দিন ফিলিং স্টেশনের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

      স্থানীয়রা জানান, ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকার কফিল উদ্দিন ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা হানিফ পরিবহনের বাসে পথচারীরা আগুন দেখতে পায়। পরে সাভার ফায়ার সার্ভিসকে খবর দেন।

      সাভার ফায়ার সার্ভিসে ফায়ার ফাইটার আবু হানিফ জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে, তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত যান্ত্রিক ত্রুটি থেকে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


      তথ্যসূত্র:
      ১। সাভারে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
      https://tinyurl.com/mru9nh8d
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        ‎নির্বাচনের দু’দিন পরই খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের উপস্থিতি



        নির্বাচনের পরপরই দেড় বছর পরিত্যক্ত থাকার পরে হঠাৎ কার্যক্রম নিষিদ্ধ খুলনা আওয়ামী লীগের অফিস খোলার ঘটনা ঘটেছে। গণমাধ্যমের বরাতে জানা যায়, গত গত রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে আওয়ামী লীগ অফিসের খোলা চত্বরের মেইন রোড সংলগ্ন অংশের খুঁটিতে টানানো একটি জাতীয় পতাকা এবং এর পাশে ফুল দেয়া শেখ মুজিব এবং ফ্যাসিস্ট হাসিনার ছবি দেখা যায়।

        ‎এদিকে খুব দ্রুত বিষয়টি সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়। অনেকে ছবি তুলে, কেউ কেউ লাইভে ফেসবুকে প্রচার করেন। মুহূর্তে তা ভাইরাল হয়ে গেলে অনেকে ঘটনাস্থলে ছুটে আসেন।

        ‎স্থানীয় একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমের কর্মীদের জানায়, সোনাডাঙা থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক টি এম আরিফের নেতৃত্বে বিকেল পৌনে ৫ টার দিকে এ ঘটনা ঘটেছে।

        ‎তারা বলেন, চব্বিশের গণ অভ্যুত্থানের শেষ লগ্নে ৪ ও ৫ আগস্ট খুলনার বিক্ষুব্ধ ছাত্র জনতা আরো অনেক প্রতিষ্ঠান ও ভবনের মতো এই অফিসটিও ভেঙে তছনছ করে আগুন জ্বালিয়ে দিয়েছিল। সে সময় থেকে অফিসটি পরিত্যক্ত ছিল।


        ‎তথ্যসূত্র:
        ‎১। নির্বাচনের পরই খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের উপস্থিতি
        ‎- https://tinyurl.com/yryzzn57
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          লেবানন-সিরিয়া সীমান্তে সন্ত্রাসী ইসরায়েলের বিমান হামলায় নিহত ৪




          লেবানন-সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িতে চালানো বর্বর ইসরায়েলি বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। ১৬ ফেব্রুয়ারি, সোমবার ভোরে এ হামলা চালানো হয় বলে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

          লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, নিহতদের একজন সিরীয় নাগরিক খালেদ মোহাম্মদ আল-আহমাদ। দখলদার ইসরায়েলি সামরিক বাহিনী এ হামলার কথা স্বীকার করেছে।

          ২০২৪ সালের নভেম্বরে দখলদার ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি হলেও, সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী লেবাননে প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে।

          জাতিসংঘের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি হওয়ার পর এক বছরে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী ১০ হাজারের বেশি বিমান ও স্থল হামলা চালিয়েছে।

          জাতিসংঘের মানবাধিকার দপ্তর গত নভেম্বরে জানিয়েছে, যুদ্ধবিরতির পর বর্বর ইসরায়েলি হামলায় অন্তত ১০৮ জন বেসামরিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে অন্তত ২১ জন নারী ও ১৬ জন শিশু রয়েছে।


          তথ্যসূত্র:
          1.Israel bombs Lebanon-Syria border, kills four people
          https://tinyurl.com/9ee59tb3
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রায় ৯ কোটি টাকার ভারতীয় বস্ত্র ও সিগারেট জব্দ




            চট্টগ্রামের সীতাকুণ্ডে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৯ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় বস্ত্র সামগ্রী ও বিদেশি সিগারেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ১৫ ফেব্রুয়ারি রোববার রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

            ‎তিনি বলেন, সীতাকুণ্ড থানাধীন ছোট কুমিরা বাজার সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বস্ত্র ও বিদেশি সিগারেট পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী বিশেষ অভিযান পরিচালনা করে।

            ‎অভিযান চলাকালে একটি সন্দেহজনক কাভার্ডভ্যান তল্লাশি করে প্রায় ৮ কোটি ৯২ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা এবং ১ হাজার ২৯৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়।

            ‎এ সময় কাভার্ডভ্যানচালক ও হেল্পারের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি। জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।



            ‎তথ্যসূত্র:

            https://tinyurl.com/4zmrruht
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment


            • #7
              ‎ভিডিও || এবার ঠাকুরগাঁওয়ে ‘জয় বাংলা’ স্লোগানে আ.লীগের অফিসে নেতাকর্মীরা, তুললো পতাকা




              দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা কার্যালয় খুলেছে নেতাকর্মীরা। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দেয়। পরে তারা কার্যালয়ের সামনে জাতীয় সংগীত গেয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে।

              ‎দৈনিক ইত্তেফাক এক প্রতিবেদনে জানায়, গত রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে পীরগঞ্জ পৌর শহরের লিচুতলা এলাকার কার্যালয়ের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয় বিভিন্ন স্লোগান ও পতাকা উত্তোলন করে।

              ‎এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ২০-২৫ জন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী সেখানে উপস্থিত হয়েছে। তারা দলের নামে নানা ধরনের স্লোগান দিচ্ছে।

              ‎এ সময় সেখানে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রব্বানী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি সুমন মণ্ডল, পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রিগান, সাবেক ছাত্রনেতা সাগর, কুরবান আলী, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কবির ইসলাম।

              ‎ঘটনার ভিডিওটি আর্কাইভ থেকে দেখুন:
              https://archive.org/details/takurgaw...-15-02-2026​


              তথ্যসূত্র:
              ‎১। ‘জয় বাংলা’ স্লোগানে আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীরা, তুললো পতাকা
              ‎- https://tinyurl.com/5e459zca
              নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

              Comment

              Working...
              X