Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ২৮ শাবান, ১৪৪৭ হিজরি || ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ২৮ শাবান, ১৪৪৭ হিজরি || ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ঈসায়ী

    ‎কুমিল্লায় রাতে প্রবাসীর স্ত্রী ও দুই শিশুকে গলা কেটে হত্যা


    কুমিল্লার হোমনায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুকে রাতের আঁধারে গলা কেটে হত্যা করা হয়েছে। হোমনা থানার অফিসার ইনচার্জ ওসি মোরশেদুল আলম নিশ্চিত করে জানায়, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

    ‎দৈনিক আমার দেশ সূত্রে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি রাতে জেলার হোমনা উপজেলা ঘারমোড়া ইউনিয়নের উত্তর মনিপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় খুন হন প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখী, তার ছেলে হোসাইন (৪), আরেক সৌদী প্রবাসী সাত্তারের ছেলে জুবায়ের (৫)।

    ‎হোমনা থানার ওসি আমার দেশকে জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। একটি ছুরি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাদের হত্যা করা হয়েছে।

    তথ্যসূত্র:
    ‎১। কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুকে গলা কেটে হত্যা
    ‎- https://tinyurl.com/ms7yxyc3
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    ‎নওগাঁয় অধিক মুনাফার প্রলোভন, গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও সমবায় সমিতি



    নওগাঁর সাপাহার উপজেলায় অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে শতাধিক গ্রাহকের কোটি টাকার বেশি আমানত নিয়ে উধাও একটি সমবায় সমিতি। ‘গ্রাম জনতা শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড’ নামের ওই প্রতিষ্ঠানের কার্যালয় বর্তমানে তালাবদ্ধ এবং ঘটনার পর থেকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল হালিম পলাতক রয়েছে।

    ‎ভুক্তভোগীদের সূত্রে দৈনিক আমার দেশ জানায়, উপজেলার দিঘিরহাট বাজারে অফিস নিয়ে দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছিল গ্রাম জনতা শ্রমজীবী সমবায় সমিতি। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও এমডি আব্দুল হালিম তার ভাগিনা সোহাগ ও সুমন এবং ভাগনি-বউ সুবর্ণাসহ মোট আটজন কর্মী নিয়ে এই এনজিও পরিচালনা করত।

    ‎অভিযোগ রয়েছে, ‘সহজ বিনিয়োগ প্রকল্প’ নামে একটি স্কিম চালু করে গ্রাহকদের জমানো টাকার ওপর অতিরিক্ত মুনাফা বা লভ্যাংশ দেওয়ার প্রলোভন দেখান তারা। গ্রামের সহজ-সরল ও নিরীহ মানুষ সেই ফাঁদে পা দিয়ে কষ্টার্জিত অর্থ সেখানে জমা রাখে। এভাবে শতাধিক গ্রাহকের কাছ থেকে ১ কোটি টাকার বেশি আমানত সংগ্রহ করে সমিতিটি।

    ‎সম্প্রতি কয়েকজন আমানতকারী তাদের জমানো টাকার লভ্যাংশ চাইতে গেলে বিভিন্ন টালবাহানা শুরু করে এমডি আব্দুল হালিম। একপর্যায়ে গ্রাহকদের না জানিয়েই কৌশলে কোটি টাকা হাতিয়ে নিয়ে সে ও তার সহযোগীরা আত্মগোপনে চলে যায়।

    ‎ভুক্তভোগী গ্রাহক মকবুল হোসেন জানায়, ‘সমিতিতে টাকা রাখলে মাসে ভালো লাভ হবে—এমন আশায় নিজের জমানো দেড় লাখ, ব্যাংক লোন করা ২ লাখ এবং আত্মীয়স্বজনের কাছ থেকে নেওয়া টাকাসহ মোট ৯ লাখ টাকা আমি ওই সমিতিতে রেখেছিলাম। এখন সমিতির অফিস বন্ধ, মালিকেরও খোঁজ নেই। আমি এখন দিশেহারা।’

    ‎আরেক ভুক্তভোগী সালমা বেগম কান্নাজড়িত কণ্ঠে জানায়, ‘আমাদের মতো অনেক মানুষ আজ সর্বস্ব হারানোর পথে। কেউ চিকিৎসার জন্য, কেউ চাষাবাদের জন্য টাকা জমিয়েছিল। টাকা ফেরত না পেলে পরিবার নিয়ে আমাদের না খেয়ে মরতে হবে।’

    ‎খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত আব্দুল হালিম সাপাহার উপজেলার কোচকুড়িলা গ্রামের অলিমুদ্দিনের ছেলে। সে একসময় একটি বেসরকারি ব্যাংকে নিরাপত্ত প্রহরী (সিকিউরিটি গার্ড) হিসেবে কর্মরত ছিল। এ বিষয়ে বক্তব্য নিতে আব্দুল হালিমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

    ‎ভুক্তভোগী গ্রাহকেরা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং পলাতক এমডিকে আটক করে তাদের আমানতের টাকা ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন।



    ‎তথ্যসূত্র:
    ‎১। সাপাহারে গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও ‘গ্রাম জনতা’ সমিতি
    ‎- https://tinyurl.com/2k5wcp87
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      ‎হাটহাজারীতে দুর্বৃত্তের ভয়ে নদীতে ঝাঁপ দেওয়া তরুণের লাশ উদ্ধার



      চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তের হামলার পর হালদা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ রাউজান উপজেলার তরুণ মো. সাব্বিরের (২১) লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

      ‎দৈনিক আমার দেশ এক প্রতিবেদনে জানায়, ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে হালদা নদীর রাউজানের পশ্চিম পাশে ছায়ার চর নামক এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। হাটহাজারী উত্তর মার্দাশা রামদাশ হাটস্থ হালদা অস্থায়ী নৌ পুলিশের এএসআই মো. রমজান বিষয়টি নিশ্চিত করে জানায়, ‘আমরা তিন দিন ধরে সাব্বিরের খোঁজে নদীতে টহল দিয়ে আসছি।

      ‎মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নদীতে বালু তোলার লোকজন নদীতে উপুড় অবস্থায় মানুষের একটি মাথা দেখতে পেয়ে নৌ-পুলিশকে খবর দেয়। এরপর সকাল পৌনে ৯টার দিকে আমরা নদীর মাঝ থেকে ভাসমান অবস্থায় সাব্বিরের লাশ উদ্ধার করি। পরে পরিবারের লোকজন তার পরিচয় চিহ্নিত করে। সুরতহাল রিপোর্ট শেষে তার লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

      ‎জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি দিবাগত রাত প্রায় ১২টার দিকে হাটহাজারী উপজেলার রামদাস হাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজের পর থেকে যৌথভাবে তল্লাশি চালায় নৌ-পুলিশ ও প্রশাসন। নিখোঁজ তরুণ মো. সাব্বির (২১) রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের মৈশকরম গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের মানুউল্লাহ চৌধুরী বাড়ির বাসিন্দা।

      ‎তিনি আব্দুল মান্নান ও মনোয়ারা বেগম দম্পতির একমাত্র ছেলে এবং দুই বোনের একমাত্র ভাই। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সাব্বির তার বন্ধু মো. মারুফকে সঙ্গে নিয়ে একটি ওরশ মাহফিলে অংশ নিতে রামদাস হাটে যায়। অনুষ্ঠান শেষে ফেরার পথে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়।

      ‎হামলার একপর্যায়ে দুজনই নদীতে ঝাঁপ দেন। মারুফ আহত অবস্থায় ফিরে এলেও সাব্বির আর ভেসে ওঠেননি। হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, ওরশে বন্ধুদের সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে সাব্বিরের মাথায় আঘাত করা হলে তিনি নদীতে লাফ দেন এবং তলিয়ে যান।

      ‎বিষয়টি জানার পর পুলিশ ও প্রশাসন যৌথভাবে উদ্ধার তৎপরতা শুরু করে। সাব্বির পেশায় রাজমিস্ত্রি ছিলেন। এলাকায় ভদ্র ও পরিশ্রমী যুবক হিসেবে পরিচিত ছিলেন তিনি। দলীয় কোনো পদবি না থাকলেও বিভিন্ন রাজনৈতিক সমাবেশে তাকে দেখা যেত বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে হামলার সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়।

      ‎সাব্বিরের চাচা মো. মোতালেব জানায়, ‘সারা দিন কাজ করে বন্ধুকে নিয়ে ওরশে গিয়েছিল। এই যাওয়া যে তার শেষ যাওয়া হবে, তা কখনো ভাবিনি।‘ প্রতিবেশী মো. ইলিয়াস জানান, ‘মারুফের ভাষ্যমতে, দুর্বৃত্তদের আঘাতে তারা নদীতে ঝাঁপ দেয়। কিন্তু সাব্বির আর জীবিত ফিরে এলো না।’ এদিকে ঘটনার পর পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। একমাত্র ছেলেকে হারিয়ে দিশাহারা পরিবার।



      ‎তথ্যসূত্র:
      ‎১। হাটহাজারীতে দুর্বৃত্তের ভয়ে নদীতে ঝাঁপ দেওয়া

      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        ‎ফেনীতে যুবদল নেতার বাড়ি থেকে চোরাই ট্রাক উদ্ধার



        ফেনীতে যুবদল নেতার বাড়ি থেকে চোরাই ট্রাক উদ্ধার করা হয়েছে। গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) জেলার সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রাম থেকে ট্রাকটির খণ্ডাংশ উদ্ধার করা হয়।

        ‎এর আগে গত ৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের পতেঙ্গা থেকে ট্রাকটি চুরি হয় বলে জানায় পুলিশ। ট্রাকটির মালিক উত্তর পতেঙ্গা স্ট্রান রিফাইনারি হাদি পাড়া এলাকার মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ হারুন। এ ঘটনায় তিনি গত ১৫ ফেব্রুয়ারি স্থানীয় ইপিজেড থানায় মামলা দায়ের করেন।

        ‎এদিকে রোববার (১৫ ফেব্রুয়ারি) গোপন সূত্রে খবর পেয়ে ইপিজেড ও সোনাগাজী মডেল থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চরচান্দিয়া গ্রামের মোখলেস সারেং বাড়ির মৃত মাঈন উদ্দিন ফারুকের ছেলে মোঃ ইউনুস প্রকাশ ডালিম (৪০) কে গ্রেপ্তার করে।

        ‎পুলিশ জানায়, ডালিমের দেয়া তথ্যের ভিত্তিতে একই দিন দুপুরের দিকে স্থানীয় উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন প্রবীরের নিজ বাড়ি থেকে ট্রাকটির খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে।

        ‎সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ সফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানায়, উদ্ধারকৃত ট্রাক ও চোরাই কাজে সহযোগিতাকারী গ্রেপ্তারকৃত ডালিমকে ইপিজেড থানায় নিয়ে যাওয়া হয়েছে।



        ‎তথ্যসূত্র:
        ‎১। যুবদল নেতার বাড়ি থেকে চোরাই ট্রাক উদ্ধার, শৃঙ্খলাভঙ্গের কারণে দল থেকে বহিষ্কার
        ‎- https://tinyurl.com/cwkd3f9n

        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          ‎এবার চট্রগ্রাম কার্যালয়ে সাইনবোর্ড টাঙালো আওয়ামী লীগ নেতারা



          চট্টগ্রামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপর প্রকাশ্যে চলে এসেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) নগরীর নিউ মার্কেট মোড়সংলগ্ন দোস্ত বিল্ডিংয়ে উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের সাইনবোর্ড টাঙিয়ে প্রকাশ্যে আসেন দলটির নেতাকর্মীরা। শুধু তাই নয় লালদিঘির পাড়ে মুজিবের ভাস্কর্য ধুয়েমুছে পরিষ্কার করে জয়বাংলা স্লোগানও ধরে তারা।

          ‎দৈনিক আমার দেশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেলে নগরীর নিউ মার্কেটস্থ দোস্ত বিল্ডিংয়ের কার্যালয়ে গিয়ে সাইনবোর্ড লাগায় উত্তর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক শওকত উল আনাম এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা কাজী সুরুজ। এ সময় তারা একটি ব্যানার সেখানে স্থাপন করে। এছাড়া নতুন একটি তালাও যুক্ত করে তারা। এ সময় তাদের সঙ্গে আরো কয়েকজন নেতাকর্মী ভবনটিতে অবস্থান করছিল।

          ‎এদিকে সোমবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের নেতাদের এই কার্যক্রমের ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, দুজন ব্যক্তি জয়বাংলা স্লোগান দিয়ে ‘চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ’ লেখা স্টিকার কার্যালয়ের দরজার ওপর লাগিয়ে দিচ্ছে।

          ‎অপরদিকে নগরের লালদিঘির পাড়ে দেওয়ালে থাকা মুজিবের ভাস্কর্য ধুয়ে-মুছে পরিষ্কার করেছে নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগের ১৫-২০ জন নেতাকর্মী। এ ঘটনারও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভ প্রকাশ করেন এনসিপি, ছাত্রশক্তি, যুবশক্তি, জামায়াতে ইসলামী ও শিবিরের নেতাকর্মীরা৷ রাতে তাৎক্ষণিক বিক্ষোভের ডাক দেয় ছাত্র জনতা।

          ‎ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা মুজিবের ভাস্কর্য ধুয়ে-মুছে পরিষ্কার করছে। ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের দিন মুজিবের মুখে চোখে কালো কালি লাগিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্রজনত। গতকাল সেই সব কালি ধুয়ে-মুছে পরিষ্কার করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। একই দিনে চট্টগ্রামে দুই কার্যক্রমের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রকাশ্যে এলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।


          তথ্যসূত্র:
          ‎১। কার্যালয়ে এসে আ.লীগের সাইনবোর্ড ঝোলাল নিষিদ্ধ দুই ছাত্রণীগ নেতা
          ‎- https://tinyurl.com/4zwhu7ba
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            ‎নড়াইলে দলীয় কোন্দলে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ


            ​নড়াইলে সদর উপজেলার হবোখালী ইউনিয়নের বিলডুমুরতলা গ্রামে এক বিএনপি নেতার বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে। ভুক্তভোগী হুমায়ুন মোল্লা হবোখালী ইউনিয়ন বিএনপির সভাপতি।

            ‎গণমাধ্যমের বরাতে জানা যায়, রাত ১টার দিকে কিছু একটা বিস্ফোরণের শব্দে ঘুম থেকে জেগে হুমায়ুন মোল্লার পরিবার ও আশাপাশের মানুষ হুমায়ুন মোল্লার বাড়ির মালামাল রাখার ঘরে আগুন জ্বলতে দেখে। এ অবস্থায় সবাই আগুন নেভাতে তৎপর হয়ে ওঠে। ততক্ষণে যাবতীয় মালামালসহ টিনের ঘরটি পুড়ে গেছে। সদ্যসমাপ্ত নির্বাচনে বিএনপি ও বিএনপির বিদ্রোহী প্রার্থীর পক্ষ নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের বিরোধের জেরে এ নাশকতা চালানো হয়েছে বলে হুমায়ুন মোল্লার পক্ষে অভিযোগ করা হচ্ছে। হুমায়ুন মোল্লা নড়াইল ২ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করতো।

            তথ্যসূত্র:
            ‎১। নড়াইলে রাতের আঁধারে বিএনপি নেতার বাড়িতে আগুন
            ‎- https://tinyurl.com/msnxux9w
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment


            • #7
              ভারতের হরিয়ানা রাজ্যে আত্মহত্যায় প্রাণ হারিয়েছে আরও ১ শিক্ষার্থী, দেশজুড়ে বছরে ১০ হাজারের অধিক শিক্ষার্থী আত্মহত্যার ঘটনা রেকর্ড



              ভারতের হিন্দুত্ববাদী বিজেপি শাসিত হরিয়ানা রাজ্যে ১৯ বছর বয়সী এক ছাত্র আত্মহত্যা করেছে। ছাত্রটির নাম অঙ্গোদ শিবা। সে উক্ত রাজ্যের কুরুক্ষেত্র জেলায় অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি) শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিল। সে উক্ত প্রতিষ্ঠানের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে ১ম সেমিস্টারে অধ্যয়নরত ছিল। ১৬ ফেব্রুয়ারি ক্যাম্পাস হোস্টেলে নিজ কক্ষের সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

              ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি) এর পরিসংখ্যান অনুসারে, ভারতে শিক্ষার্থী আত্মহত্যার সংখ্যা ক্রমেই বাড়ছে, বছরে ১০ হাজারের এরও বেশি এই সংক্রান্ত মামলা রেকর্ড হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী, মহারাষ্ট্র রাজ্যে সর্বাধিক আত্মহত্যার সংখ্যা রেকর্ড করা হয়েছে। এরপরে রয়েছে মধ্যপ্রদেশ ও তামিলনাড়ু রাজ্য।

              আত্মহত্যার প্রবণতার মধ্যে ১৫-২৪ বছর বয়সী যুবকের সংখ্যা সর্বাধিক, প্রায় ৩৫ শতাংশ।

              আত্মহত্যার পেছনে অন্যতম কারণ হিসেবে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সীমিত ভর্তি আসনে স্থান লাভার জন্য শিক্ষার্থীদের তীব্র প্রতিযোগিতা, একাডেমিক চাপ, পরীক্ষায় ব্যর্থতা এবং প্রচণ্ড মানসিক চাপ ও হতাশা।

              ২০১৬ সালে শিক্ষার্থী আত্মহত্যার সংখ্যা ছিল ৯৪৭৮, যা ২০১৮ সালে এসে ১০,১৫৯ এসে দাঁড়িয়েছে। প্রতিবেদন অনুসারে, ১৯৯৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ভারতে ১ লক্ষ ৭০ হাজারের অধিক শিক্ষার্থী আত্মহত্যার কারণে প্রাণ হারিয়েছে।


              তথ্যসূত্র:
              1. https://tinyurl.com/3np654fm
              নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

              Comment

              Working...
              X