Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ৩রা রমযান, ১৪৪৭ হিজরি || ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ৩রা রমযান, ১৪৪৭ হিজরি || ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ঈসায়ী

    পশ্চিম তীরে ফিলিস্তিনি মুসলিমদের বসতি জ্বালিয়ে দিল দুর্বৃত্ত ইসরায়েলিরা


    পশ্চিম তীরের রামাল্লায় একটি ফিলিস্তিনি বসতিতে আগুন ধরিয়ে দিয়েছে দখলদার সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পশ্চিম রামাল্লা রাম্মুন ও দেইর দিবাওয়ান ফিলিস্তিনি বসতির নিকট আগুন ধরিয়ে দেয় বলে ফিলিস্তিন ভিত্তিক গণমাধ্যম ওয়াফা এজেন্সির বরাতে জানা যায়।

    ফিলিস্তিনি ওই বসতির এক বাসিন্দা গণমাধ্যমকে জানান, দখলদার ইসরায়েলিরা ফিলিস্তিনি মুসলিমদের অধীনে থাকা ভ্রমমাণ তিনটি বাড়ীতে আগুন ধরিয়ে দেয়। এর ফলে ওই বাড়ী তিনটি পুরোপুরি পুড়ে যায় এবং তিনটি অসহায় পরিবার সম্পূর্ণ বাস্তুচ্যুত হয়।

    তিনি গণমাধ্যমকে আরও জানান, দখলদার ইসরায়েলিরা রাষ্ট্রীয় শক্তির সহায়তায় গত একমাস যাবত ওই এলাকায় নিয়মিত হামলা, আক্রমণ ও লুট চালিয়েছে। সর্বশেষ হামলার পূর্বেও দুইদিন আগেও দখলদার ইসরায়েলিরা ফিলিস্তিনি এক মুসলিমের কয়েক ডজন ভেড়া, স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়। তাদের ওই আক্রমণে শহীদ হয় কমপক্ষে ০৫ সাধারণ ফিলিস্তিনি।


    তথ্যসূত্র:
    1. Israeli colonists torch Palestinians’ property near Ramallah
    -https://tinyurl.com/y947rwuy
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    ঝিনাইদহের চাঁদা না দেওয়ায় এক ব্যক্তিকে স্ত্রী-মেয়েসহ হাতুড়িপেটা করল বিএনপি নেতা



    ঝিনাইদহের মহেশপুরে চাঁদা না দেওয়ায় এক ব্যক্তিকে তার স্ত্রী ও কলেজপড়ুয়া মেয়েকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে স্থানীয় বিএনপির এক নেতা। দৈনিক ইত্তেফাক জানায়, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

    আহত শামছুজ্জামান ভুট্রো জানান, নির্বাচনের পরদিন বিকেলে একই গ্রামের হান্নান তার কাছে প্রথমে এক লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় পরে ৫০ হাজার টাকা দাবি করা হয়। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে গতকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আব্দুল্লা, আব্দুল জব্বার ও হান্নান ওরফে বাবলু মিলে তাকে, তার স্ত্রী ও কলেজপড়ুয়া মেয়েকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ফেলে রেখে যায়।

    ভৈরবা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আনিসুর রহমান জানায়, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত হান্নান ওরফে বাবলুও আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জনায়, ঘটনাটি তাদের জানা আছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    তথ্যসূত্র:
    ১। চাঁদা না দেওয়ায় দম্পতি ও কলেজপড়ুয়া মেয়েকে হাতুড়িপেটার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
    https://tinyurl.com/3rcp4npy
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      সাভারে চাঁদা না পেয়ে ফুটপাত ব্যবসায়ীর ভ্যানসহ ২০০ পিস ডাব নিয়ে গেল ছাত্রদল নেতা



      সাভারে চাঁদার টাকা দাবি করে না পেয়ে ফুটপাতের দুই ডাব বিক্রেতার মালামাল নিয়ে যায় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন বাবু।

      দৈনিক ইত্তেফাক জানায়, গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে এর আগের দিন বৃহস্পতিবার সাভারের রেডিও কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

      ভুক্তভোগীরা জানায়, রেডিও কলোনি এলাকার ফুটপাতের চা দোকান, মাছ, সবজি ও ডাব বিক্রেতাসহ ক্ষুদ্র ব্যবসায়ীদের স্থানীয় প্রভাবশালীদের প্রতিদিন ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত চাঁদা দিতে হয়। জাতীয় নির্বাচনের পর ওই চাঁদা নিয়ন্ত্রণে নিতে আরমান হোসেন বাবু সক্রিয় হয়ে ওঠে।

      ডাব বিক্রেতা নুর আলম জানান, ১৯ ফেব্রুয়ারি সকালে ফুটওভার ব্রিজের নিচে প্রতিদিনের মতো ডাব বিক্রি করতে বসেন তিনি। বেলা ১১টার দিকে আরমান হোসেন বাবুর নেতৃত্বে ৮–১০ জনের একটি দল এসে তার কাছে চাঁদা দাবি করে। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে মারধর করা হয় এবং প্রায় ২০০ পিস ডাবসহ পুরো ভ্যানটি নিয়ে যাওয়া হয়।

      একই অভিযোগ করেন আরেক ডাব বিক্রেতা সাজিবুল ইসলাম রনি। তিনি বলেন, চাঁদা না দেওয়ায় তাকেও হুমকি দেওয়া হয় এবং তার মালামাল নিয়ে যাওয়া হয়।

      স্থানীয় একাধিক ব্যবসায়ীর দাবি, আরমান হোসেন বাবু নিজেকে বিএনপি নেতা ও সাভারের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর আস্থাভাজন পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগও রয়েছে বলে তারা জানান।


      তথ্যসূত্র:
      ১। চাঁদা না পেয়ে দুই ব্যবসায়ীর ডাব নিয়ে যাওয়ার অভিযোগ সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে
      https://tinyurl.com/53bktb2z
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        দিল্লিতে উগ্র হিন্দুত্ববাদীদের নিপীড়ন থেকে সন্তানকে বাঁচাতে গিয়ে হত্যার শিকার এক মুসলিম পিতা


        হিন্দুত্ববাদীদের নিপীড়ন থেকে নিজের সন্তানকে বাঁচাতে গিয়ে হত্যার শিকার হয়েছেন ৩৫ বয়সী এক মুসলিম পিতা। গত ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় ভারতের উত্তর-পূর্ব দিল্লির নান্দ নাগরি এলাকায় এই ঘটনা ঘটে।

        ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানায়, ঘটনার দিন নিজ স্ত্রী, মা ও মেয়েদের নিয়ে বাড়িতে চা পান করছিলেন উমরদিন। এমন সময় তার ১৫ বছর বয়সী ছেলে তেহজিম কল দিয়ে আতঙ্ক্ষিত কণ্ঠে জানায়, একদল উগ্রবাদী হিন্দু তাকে ঘিরে রেখেছে এবং মারধর করছে।

        হিন্দুত্ববাদীরা তখন বলছিল, সে একজন মুসলিম, তাকে মারো। ছেলেটির মা জানায়, তার সন্তান প্রাণ বাঁচানোর জন্য আর্তনাদ করছিল। নির্মম নির্যাতনের মুখে ছেলেটির মাথা ফেটে যায়। কেবল মুসলিম হওয়ার কারণেই তার সন্তানকে এভাবে টার্গেট করা হয়েছিল।

        খবর পেয়ে ঘটনাস্থলে তৎক্ষণাৎ ছুটে যান ছেলেটির পিতা উমরদিন। উগ্রবাদীদের মুখোমুখি হলে তারা কুৎসিত ভাষায় উমরদিনকে গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে এক অভিযুক্ত বন্দুক বের করে উমরদিনকে লক্ষ্য করে গুলি চালায়, গুলিটি তার বুকে বিদ্ধ হয়। উমরদিনের স্ত্রী দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক উমরদিনকে মৃত ঘোষণা করে।

        এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। সোনু ও সর্দার, হত্যার দায়ে এই দুই অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে ক্ষুব্ধ বাসিন্দারা জিটিবি গোলচত্বর অবরোধ করে।


        তথ্যসূত্র:
        1. https://tinyurl.com/3m6ds48b
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          চট্টগ্রামের সন্দ্বীপে মসজিদে ঢুকে তারাবির নামাজরত শিবির নেতাকে পিটিয়ে জখম



          চট্টগ্রামের সন্দ্বীপের বাউরিয়া ইউনিয়নে তারাবির নামাজ চলাকালীন মসজিদের ভেতর থেকে ছাত্রশিবিরের এক নেতাকে টেনে বের করে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জমির মাঝির মসজিদে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে। আহত জিহাদ (২০) বাউরিয়া ইউনিয়ন ছাত্রশিবিরের সেক্রেটারি বলে জানা গেছে।

          স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, রাতে জমির মাঝির মসজিদে তারাবির নামাজ চলাকালীন জাসিব, নিরব ও নাঈমসহ একদল ব্যক্তি ভেতরে প্রবেশ করে। তারা ইবাদতরত অবস্থায় জিহাদকে জোরপূর্বক টেনে-হিঁচড়ে মসজিদের আঙিনায় বের করে আনে। সেখানে রাজনৈতিক প্রতিহিংসামূলক স্লোগান দিয়ে লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি মারধর করা হয়। উপস্থিত মুসল্লিরা বাধা দেওয়ার চেষ্টা করলেও হামলাকারীদের সশস্ত্র অবস্থানের কারণে তারা পিছু হটতে বাধ্য হন বলে জানা যায়।

          আহত জিহাদের সহকর্মীরা জানায়, সাম্প্রতিক নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করা এবং দলীয় আদর্শগত বিরোধের জেরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। হামলার পর জিহাদকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম ও রক্তক্ষরণের চিহ্ন রয়েছে।

          পবিত্র রমজান মাসে মসজিদের ভেতরে ঢুকে এমন বর্বরোচিত হামলায় সাধারণ মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে সন্দ্বীপ থানা অফিসার ইনচার্জ (ওসি) জায়েদ নূর জানায়, ‘ঘটনাটি জানার পর থেকেই পুলিশ তৎপর রয়েছে। পরিস্থিতির ওপর আমাদের নজরদারি আছে। লিখিত অভিযোগ পাওয়ার সাথে সাথেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


          তথ্যসূত্র:
          ১। সন্দ্বীপে মসজিদে ঢুকে নামাজরত শিবির নেতাকে পিটিয়ে জখম
          https://tinyurl.com/mvjk8c5z
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করে বর্বর ইসরায়েলি হামলায় নিহত ১২



            লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে দখলদার ইসরায়েলের বর্বর বিমান ও ড্রোন হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের প্রায় সবাই বেসামরিক সাধারণ নাগরিক।

            লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

            সংবাদ সংস্থাটি জানায়, ‘বেকা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি শত্রু বাহিনীর হামলায় ১০ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন।’ আহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে বলেও জানানো হয়। এর আগে রাষ্ট্রীয় বার্তা সংস্থাটি জানায়, ওই অঞ্চলে ভারী হামলার ঘটনায় অন্তত ছয়জন নিহত এবং ২৫ জন আহত হন।

            বেকা গভর্নরেটের রিয়াক শহরের একটি ভবনে এই হামলা হয়। ধ্বংসস্তূপে এখনো জীবিতদের খোঁজে উদ্ধার অভিযান চলছে।

            এর আগে শুক্রবার দক্ষিণ লেবাননের সাইদন শহরের উপকণ্ঠে অবস্থিত আইন আল-হিলওয়ে শরণার্থী শিবিরেও হামলায় সন্ত্রাসী ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সেখানে অন্তত দু’জন নিহত হয়েছেন।

            এনএনএ আরও জানায়, শরণার্থী শিবিরে বর্বর ইসরায়েলি হামলায় একটি ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সাম্প্রতিক এই হামলাগুলো লেবানন- ইসরাইল সীমান্তে নতুন করে অস্থিরতা ও সংঘাতের আশঙ্কা তৈরি করেছে।


            তথ্যসূত্র:
            1.Israeli attacks kill at least 12 people, injure dozens across Lebanon
            https://tinyurl.com/5n765uca
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment


            • #7
              চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াত কর্মীকে পথ আটকিয়ে মারধর ও ছুরিকাঘাত



              চট্টগ্রামের সাতকানিয়ায় এক জামায়াতে ইসলামীর কর্মীর মোটরসাইকেলের গতিরোধ করে লাঠি দিয়ে মারধর ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের গারাংগিয়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের ভরিয়ারকুল সড়কের হাতিয়ারকুল বায়তুর রহমান মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

              আহত ব্যক্তির নাম মোহাম্মদ গিয়াস উদ্দিন (৩২)। তিনি সোনাকানিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গারাংগিয়া গ্রামের সুপারিন্টেন্ডেন্ট পাড়ার মৃত সাহাব মিয়ার ছেলে।

              গণমাধ্যম সূত্রে জানা যায়, গিয়াস উদ্দিন মোটরসাইকেলে করে বাড়ি থেকে হাতিয়ারকুল এলাকায় যাওয়ার পথে কয়েকজন যুবক তার গতিরোধ করে। প্রথমে তাকে লাঠি দিয়ে মারধর করা হয় এবং পরে ছুরিকাঘাত করে অভিযুক্তরা পালিয়ে যায়।

              আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল–এ পাঠানো হয়।

              সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ তারেক হোছাইন জানায়, আহত ব্যক্তি তাদের দলের সক্রিয় কর্মী। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।


              তথ্যসূত্র:
              ১। সাতকানিয়ায় জামায়াত কর্মীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ
              https://tinyurl.com/4nvdjfhd
              নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

              Comment

              Working...
              X