Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ৪ রমযান, ১৪৪৭ হিজরি || ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ৪ রমযান, ১৪৪৭ হিজরি || ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ঈসায়ী

    আরাকানের মংডুতে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করল সন্ত্রাসী আরাকান আর্মি



    আরাকান রাজ্যের মংডু এলাকায় একটি গ্রামে এক মুসলিম নারীকে গণধর্ষণ করেছে আরাকান আর্মির সদস্যরা।

    স্থানীয় রোহিঙ্গা গণমাধ্যমের তথ্যমতে, গত ৪ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে আরাকান আর্মি ক্যাম্পের দুই সশস্ত্র সদস্য একটি মুসলিম দম্পতির বাড়িতে প্রবেশ করে। এ সময় হামলাকারীরা স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীর উপর যৌন নির্যাতন চালায়।

    এ সময় ওই নারী পালানোর চেষ্টা করলে তাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়। তবে, তিনি আঘাতপ্রাপ্ত অবস্থায় কোনোমতে পালাতে সক্ষম হন এবং পরবর্তীতে গ্রামের একজন প্রাক্তন নেতার আত্মীয়ের কাছে সাহায্য চান।

    গ্রামবাসী জানায়, হামলাকারীরা পরে স্বামীকে পাশের একটি পাহাড়ের দিকে নিয়ে গিয়ে তাকে ছুরি দিয়ে হত্যার চেষ্টা করে।

    স্থানীয় সূত্রে আরও জানা যায়, ঘটনাটি আরাকান আর্মির গ্রাম প্রশাসনের কাছে জানানো হয়। ওই দিন রাতেই হামলাকারীরা গ্রামে ফিরে আসে, এবং ওই নারীর ছবি তুলে তাকে হুমকি দেয় যেন তিনি এই ঘটনার কথা বাহিরে কাউকে না জানায়।

    পরবর্তী দিন, অভিযুক্ত আরাকান আর্মির সদস্যরা ভুক্তভোগী নারীকে তাদের ক্যাম্পে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। এ সময় অভিযুক্ত দুই সদস্যকে শাস্তি হিসেবে দশটি বেত্রাঘাত করা হয় এবং ওই ঘটনাটি সমাপ্ত ঘোষণা করা হয়।

    এ ঘটনার পর আবারও এমন ঘটনার আশংকায় স্থানীয় মুসলিমরা আতঙ্কিত অবস্থায় রয়েছেন।


    তথ্যসূত্র:
    ১। Rohingya Woman Gang-Raped in Maungdaw Village
    https://tinyurl.com/4w8mmbbf
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদার দাবিতে হামলা, সাংবাদিক পরিচয়ধারী আটক



    চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় এক ব্যবসায়ীকে ঘেরাও করে ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনা ঘটেছে। সেইসাথে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর ও শ্বাসরোধ করে হত্যাচেষ্টার ঘটনাও ঘটেছে৷ এ ঘটনায় আহমেদ কবির নামে একজনকে চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    দৈনিক আমার দেশ ২২ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে জানায়, দক্ষিণ খুলশীর গরীবউল্ল্যাহ হাউজিং সোসাইটির ডেবার পাড় এলাকায় কেডিএস বিল্ডিংয়ের নিচতলার পার্কিং ফ্লোরে গত ১৮ ফেব্রুয়ারি সকালের দিকে এ ঘটনা ঘটে।

    ভুক্তভোগী মোহাম্মদ সিরাজ মামলায় অভিযোগ করেন, তিনি চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় জমি ক্রয়-বিক্রয়ের ব্যবসার সঙ্গে জড়িত। তার ব্যবসার অগ্রগতি দেখে অভিযুক্ত আহমেদ কবীর দীর্ঘদিন ধরে তার কাছে অর্থ দাবি করে আসছিল। ঝামেলা এড়াতে তিনি আগে কিছু টাকা দিলেও সম্প্রতি ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

    এজাহারে বলা হয়, ঘটনার দিন বাসা থেকে ডেবারপাড় বাজারে যাওয়ার পথে কেডিএস বিল্ডিংয়ের পার্কিং এলাকায় পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা ১ থেকে ৪ নম্বর আসামিসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন তাকে ঘেরাও করে পথরোধ করে। তারা জানায়, চট্টগ্রাম শহরে ব্যবসা করতে হলে সাংবাদিক পরিচয়ধারী আহমেদ কবীরকে ৫০ লাখ টাকা দিতে হবে।

    চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে অভিযুক্তরা অতর্কিত হামলা চালায়। মারধরে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং নিচের ঠোঁটে কাটা লেগে রক্তাক্ত হন। একপর্যায়ে আহমেদ কবীর তার গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করে এবং দাবিকৃত টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় বলে জানায় ভুক্তভোগী।

    স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা সাত দিনের মধ্যে টাকা না দিলে হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে মামলায় উল্লেখ করা হয়। পরে আশপাশের লোকজনের সহায়তায় ভুক্তভোগী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এ গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। চিকিৎসা শেষে পরিবারের সঙ্গে আলোচনা করে তিনি খুলশী থানায় মামলা দায়ের করেন।


    তথ্যসূত্র:
    ১। চট্টগ্রামে ব্যবসায়ীকে ঘেরাও করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ১
    https://tinyurl.com/4bh3nx5n
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      যশোরে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর বাড়িতে ককটেল হামলা


      যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে। চাঁদা না দেওয়ায় এই হামলা করা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ওই ব্যবসায়ী।

      এর আগে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার নওয়াপাড়া গ্রামে ব্যবসায়ী মোহাম্মদ আলী শেখের বাড়ি লক্ষ্য করে এই ককটেল হামলা চালানো হয়।

      দৈনিক ইত্তেফাক জানায়, হামলায় বাড়ির নিচতলার কাঁচের জানালা ভেঙে গেছে। ককটেল বিস্ফোরণের শব্দে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে অভয়নগর যৌথ বাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোহাম্মদ আলী শেখ যশোরের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া এলাকায় যশোর-খুলনা মহাসড়ক সংলগ্ন ‘রোমান জুট মিলসের’ ব্যবস্থাপনা পরিচালক। ঘটনার সময় তিনি এবং তার পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না।

      মোহাম্মদ আলী শেখ জানায়, তিনি পরিবারের সদস্যদের নিয়ে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামের তার বাড়িটি তালাবদ্ধ রয়েছে। গত শুক্রবার রাত দেড়টার দিকে কে বা কারা তার বাড়ি লক্ষ্য করে ককটেল হামলা চালায়। ককটেলটি বিস্ফোরিত হলে দোতলার বাড়ির নিচতলার কাঁচ ভেঙে যায়।

      অভিযোগ করে তিনি আরও বলেন, এক ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে আমার কাছ থেকে চাঁদা দাবি করে আসছে। সর্বশেষ নির্বাচনের কয়েকদিন আগে ওই লোক চাঁদা দাবি করে এবং চাঁদা না দিলে ক্ষতি করার হুমকি দিয়েছিল।


      তথ্যসূত্র:
      ১। চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর বাড়িতে ককটেল হামলার অভিযোগ
      https://tinyurl.com/4dst62wz
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        বঙ্গোপসাগর থেকে অপহৃত ২০ জেলে এখনও বন্দি, ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি, প্রশাসনের তৎপরতা নেই


        প্রায় এক সপ্তাহ পার হলেও বঙ্গোপসাগর থেকে দস্যু বাহিনীর হাতে অপহৃত ২০ জেলের এখনো মুক্তি মেলেনি। তাদের মুক্তিপণ হিসেবে মোবাইল ফোনের মাধ্যমে মহাজনদের কাছে প্রতি জেলের জন্য সাড়ে তিন লাখ টাকা, মোট ৭০ লাখ টাকা দাবি করেছে দস্যুরা। তবে মুক্তিপণ কমানো বা বাড়ানোর বিষয়ে মহাজন ও দস্যুদের মধ্যে দর কষাকষি চলছে বলে জানায় বনবিভাগ।

        গণমাধ্যম সূত্র জানায়, অপহরণের আতঙ্কে প্রায় চারদিন মাছ ধরা বন্ধ থাকার পর শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে কিছু কিছু ট্রলার ঝুঁকি নিয়ে সাগরে যাওয়া শুরু করেছে। জেলেদের চরের কাছাকাছি দূরত্বে থেকে মাছ আহরণ এবং দিনে দিনে ফিরে আসার নির্দেশ দিয়েছে বনবিভাগ।

        ঘটনা সূত্রে জানা যায়, গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ২০ ট্রলার থেকে দুবলার শুঁটকি উৎপাদন কেন্দ্রের আলোরকোল ও নারকেলবাড়িয়া শুঁটকি পল্লীর জেলেরা দুর্ধর্ষ বন ও জলদস্যু জাহাঙ্গীর ও সুমন বাহিনীর হাতে অপহৃত হয়।

        অপহরণের পর পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের নিয়মিত জেলেরা নিরাপত্তার কারণে মাছ ধরা বন্ধ করে দেয়। ফলে দেশের বৃহত্তম শুঁটকি উৎপাদন কেন্দ্রে ভয়াবহ মাছ সংকট দেখা দিয়েছে এবং ব্যবসায়ীরা লাখ লাখ টাকা লোকসান গুণছেন। এছাড়াও হাজার হাজার দরিদ্র জেলের আর্থিক অবস্থা বিপর্যস্ত হয়েছে।

        শরণখোলা রেঞ্জের দুবলা শুঁটকি উৎপাদন কেন্দ্রের ভারপ্রাপ্ত ফরেস্ট রেঞ্জার মিল্টন রায় জানায়, অপহৃত জেলেদের মহাজনদের সঙ্গে ফোনে যোগাযোগ করে দস্যুরা ট্রলার প্রতি ৩ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপন দাবি করেছে। তবে দস্যুরা মুক্তিপন পরিশোধের জন্য নির্ধারিত সময়সীমা বেঁধে দেয়নি। দ্রুত মুক্তিপনের টাকা পরিশোধ না করলে জিম্মি জেলেদের জীবনের জন্য ভয়াবহ পরিণতি এবং ভবিষ্যতে মাছ ধরার জন্য আগাম চাঁদা দিতে হবে বলে হুমকি দিয়েছে দস্যুবাহিনী।


        তথ্যসূত্র:
        ১। অপহৃত জেলেরা এখনো বন্দি, ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি
        https://tinyurl.com/3ubdy88a
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          মাদারীপুরে সড়কের গাইডওয়ালে কলাগাছের ওপর ইটের গাঁথুনি!



          সরকারি নির্মাণকাজে যেখানে পণ্যের মান নিশ্চিত করা উচিত, সেখানে আমরা প্রায়ই অদ্ভুত জিনিস দেখছি। সরকারি স্থাপনায় রডের বদলে বাশের ব্যবহার দেখা হয়েছে। এবার সড়কের গাইডওয়াল নির্মাণে ব্যবহার করা হলো কলাগাছ।

          মাদারীপুরের শিবচর উপজেলায় সড়ক নির্মাণে এমনই এক ঘটনা সামনে এসেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন নির্মাণাধীন একটি সড়কের গাইডওয়ালের ইটের গাঁথুনির নিচে আস্ত কলাগাছ ব্যবহার করা হয়েছে। এই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকাবাসীর মধ্যে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

          গণমাধ্যমসূত্রে জানা যায়, শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর কাকইর চৌরাস্তা মোড়ে ঘটনাটি ঘটেছে। উপজেলা এলজিইডি কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, শিরুয়াইল ইউনিয়নের সাদেকাবাদ হয়ে সিপাইকান্দি থেকে মুন্সীকান্দি গ্রাম পর্যন্ত সড়কের গাইডওয়াল নির্মাণ কাজ প্রায় ছয় মাস আগে শুরু হয়। শুরু থেকেই কাজে ধীরগতি ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ছিল।

          সরেজমিনে দেখা গেছে, চর কাকইর এলাকার একটি মসজিদের সামনে নির্মাণাধীন গাইডওয়ালের ইটের গাঁথুনির নিচে শক্ত মাটি বা কংক্রিট বিমের পরিবর্তে কলাগাছ বিছিয়ে তার উপর গাঁথুনি দেওয়া হয়েছে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে প্রচার করেন।


          তথ্যসূত্র:
          ১। সড়কের গাইডওয়ালে কলাগাছের ওপর ইটের গাঁথুনি!
          https://tinyurl.com/3kv58pxj
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment

          Working...
          X