Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ৫ রমযান, ১৪৪৭ হিজরি || ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ৫ রমযান, ১৪৪৭ হিজরি || ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ঈসায়ী

    পররাষ্ট্রমন্ত্রীকে দিল্লি সফরের আমন্ত্রণ জয়শঙ্করের




    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ২২ ফেব্রুয়ারি, রোববার বিকেলে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এই আমন্ত্রণ পৌঁছে দেয়।

    ‎রোববার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা তার সরকারের পক্ষ থেকে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে দ্বিপক্ষীয় সহযোগিতা আরো এগিয়ে নেওয়ার প্রস্তুতির কথা জানায়।



    তথ্যসূত্র:
    https://tinyurl.com/5cftnb9t
    ​ৃ
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    কুমিল্লায় আ. লীগ নেতাদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত গণপূর্তমন্ত্রী!




    কুমিল্লার বরুড়ায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে তীব্র সমালোচনায় পড়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। কারণ, শুভেচ্ছা জানানো এসব ইউপি চেয়ারম্যানদের প্রায় সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন পদধারী নেতা।

    ‎গত শনিবার সন্ধ্যায় বরুড়ায় নিজ বাড়িতে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এরপর এ ঘটনা ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র সমালোচনা।

    ‎ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লা-৮ (বরুড়া) আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে জয়লাভ করে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন। নবগঠিত মন্ত্রী পরিষদে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পায় সে।

    ‎এরপর তাকে ফুল দিয়ে মন্ত্রীকে শুভেচ্ছা জানায় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এর মধ্যে ছিল- বরুড়া উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও ঝলম ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম; চিতড্ডা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া; ভাউকসার ইউপি চেয়ারম্যান ও সাবেক সাধারণ সম্পাদক জামান মাসুদ; শিলমুড়ি দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহমেদ; লক্ষিপুর ইউপি চেয়ারম্যান হাসেম মিয়া; আগানগর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মাজহারুল ইসলাম মিঠু; পয়ালগাছা ইউপি চেয়ারম্যান সৈয়দ মাহিন; আড্ডা ইউপি চেয়ারম্যান বাদল মিয়া; আদ্রা ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রাকিবুল হাসান লিমন; ভবানীপুর ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান; খোসবাশ উত্তর ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান; খোশবাস দক্ষিণ ইউপি চেয়ারম্যান আব্দুর রব এবং গালিমপুর ইউপি চেয়ারম্যান বাচ্চু মিয়াসহ স্থানীয় আওয়ামী লীগের অনেক নেতারা।

    ‎তারা সবাই কুমিল্লা ৮ আসনের সাবেক এমপি ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিউদ্দিন শামীমের একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত।

    ‎স্থানীয় বিএনপির অনেক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলে, এরা সবাই আওয়ামী লীগের চেয়ারম্যান । এদের অত্যাচারে গত ১৭ বছর বিএনপি নেতাকর্মীরা এলাকায় থাকতে পারে নাই । যেসব নেতা অতীতে বিএনপির কর্মীদের নির্যাতনের সঙ্গে জড়িত- তারাই প্রকাশ্যে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে।

    ‎তারা আরো অভিযোগ করে, জুলাই বিপ্লবের পরও আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো মামলা বা আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বরং আত্মগোপনে যাওয়া আওয়ামী লীগ নতুন রূপে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। আর তাদেরকে সহযোগিতা করছে বিএনপির কিছু নেতা।

    ‎আব্দুল হাকিম নামে বিএনপির এক কর্মী বলেন, এরা গত ১৭ বছর নির্যাতন চালিয়েছে । এখন এদের হাত থেকেই আবার ফুল নিচ্ছেন মন্ত্রী । হালুয়া রুটির ভাগ বাটোয়ারা সবাই মিলেমিশে খায়। শেষমেষ আমাদের মতো সাধারণ কর্মীদের অবস্থা হয় ধানক্ষেতে অথবা গাছ তলায় মশারি টানিয়ে শুয়ে রাত কাটানোর জন্য।

    ‎মঞ্জুরুল ইসলাম নামে বিএনপির এক নেতা ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে লেখেন, ভাবতেই অবাক লাগছে- যারা গত ১৭ বছর বিএনপির ওপর অত্যাচার-অবিচার করছে; তাদের হাত থেকেই কিভাবে ফুল নিলেন মাননীয় মন্ত্রী জাকারিয়া তাহের সুমন ভাই ।

    ‎ওমর ফারুক রিপন নামে একজন মন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানানো ছবি ফেসবুকে পোস্ট করে লেখেন, রাজনীতি এমনই! কাছের মানুষ পর হয়ে যায়; আর পর মানুষ আপন হয়। এ বিষয়ে জানতে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন কে একাধিকবার ফোন করা হলেও সে ফোন ধরেনি ।


    ‎তথ্যসূত্র:
    https://tinyurl.com/52a5cbft
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      ‎রাজধানীর যাত্রাবাড়ীতে লেগুনা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ



      রাজধানীর যাত্রাবাড়ীতে এক লেগুনা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম নুরে আলম ইসলাম ওরফে খায়রুল (৩৫)। গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক পৌনে ৩টার দিকে যাত্রাবাড়ি মাছের আড়ত সংলগ্ন সুফিয়া গার্মেন্টসের পাশে এ ঘটনা ঘটে।

      ‎নিহত খায়রুলের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার সখিপুর থানার কাছিকাটা কান্দি গ্রামে। তিনি বর্তমানে মাতুয়াইল মধ্যপাড়ায় আমিনুল ইসলাম হেন্দির বাড়ির তৃতীয় তলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। এ ঘটনায় নিহতের বাবা মোয়াল্লেম সর্দার বাদী হয়ে এজাহারভুক্ত ৮ জনসহ অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে গত শনিবার যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেছেন।

      ‎খায়রুল হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত লেগুনা চালকরা যান চলাচল বন্ধ রাখেন।

      ‎যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, নিহত খায়রুল আলমের সঙ্গে হৃদয় নামের আরেক লেগুনা চালকের বিরোধের সূত্র ধরে এ ঘটনা ঘটে। শুক্রবার খায়রুলকে মারধরের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
      ‎মামলার এজাহারে উল্লেখ করা হয়, শুক্রবার দুপুর আনুমানিক ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড লেগুনা স্ট্যান্ডে সিরিয়ালের বাইরে গিয়ে হৃদয় নামের এক চালক জোর করে যাত্রী তুলতে শুরু করেন। এ সময় খায়রুল আপত্তি জানালে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হৃদয় খায়রুলকে হুমকি দিয়ে যাত্রাবাড়ী যেতে বলেন এবং সেখান থেকে চলে যান। পরে দুপুর পৌনে ৩টার দিকে যাত্রাবাড়ীর সুফিয়া গার্মেন্টস সংলগ্ন লেগুনা স্ট্যান্ডে পৌঁছালে হৃদয়ের নেতৃত্বে ইমরান, শাকিল, রায়হান, সোহানসহ ১০/১২ জন তাকে মারধর করে গুরুতর আহত করে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

      ‎ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলে নিহতের ছোট বোন আছিয়া আক্তার জানান, তার ভাই আগে মাছের ফিডের ব্যবসা করতেন। প্রায় দেড় বছর বেকার থাকার পর দেড় মাস ধরে ভাড়ায় লেগুনা চালানো শুরু করেন। তিনি বলেন, তার ভাইয়ের আয়ে ৭/৮ জনের সংসার চলত। খায়রুলের আফোয়ানা আলম নুর নামের তিন বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

      ‎স্থানীয় একটি সূত্র জানায়, যাত্রাবাড়ী-চিটাগাং রোড সড়কে প্রতিদিন শতাধিক লেগুনা চলাচল করে। প্রতি লেগুনা থেকে নারায়ণগঞ্জ ও ওয়ারী ট্রাফিক পুলিশের নামে মাসিক এক হাজার টাকা, সিদ্ধিরগঞ্জ ও যাত্রাবাড়ী থানার নামে ৫০০ টাকা এবং লাইনম্যানের জন্য ৪০ টাকা করে আদায় করা হয় বলে জানা গেছে।


      ‎তথ্যসূত্র:
      https://tinyurl.com/998y5vfd
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment

      Working...
      X