Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ০৬ রমযান, ১৪৪৭ হিজরি || ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ০৬ রমযান, ১৪৪৭ হিজরি || ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ঈসায়ী

    ফেনীতে খাদ্যবান্ধব কার্ড ভাগাভাগি নিয়ে যুবদল নেতা ও গ্রাম পুলিশের মারামারি



    ফেনীতে খাদ্যবান্ধব কার্ড ভাগাভাগি নিয়ে যুবদল নেতা ও গ্রাম পুলিশের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলার সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের এ ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, মতিগঞ্জ ইউনিয়নে হতদরিদ্রদের জন্য ৮৮টি কার্ড বরাদ্দ হয়। উক্ত কার্ডগুলো তালিকা প্রস্তুতের জন্য ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তার স্থানীয় বিএনপি নেতাদের কাছে প্রেরণ করেন।

    বিতরণ তালিকায় স্থানীয় গ্রাম পুলিশ রাকিব দুইজন হতদরিদ্র নামের তালিকাভুক্ত করেন। এ নিয়ে যুবদল নেতা এমরান চৌধুরী গ্রাম পুলিশ রাকিবের কাছে কৈফিয়ত চাইলে দুই জনের মধ্যে বাকবিতণ্ডা ও মারামারির ঘটনা ঘটে। এসময় গ্রাম পুলিশ রাকিবের হাতে এবং এমরান চৌধুরীর মাথায় রক্তাক্ত জখম হয়।

    স্থানীয়রা জানান, শ্রমিক দল নেতা রাকিব সম্প্রতি ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশের চাকরি পেয়েছেন। সে ইউনিয়নের ভাদাদিয়া ৭ নাম্বার ওয়ার্ডের দায়িত্বে রয়েছেন।

    মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নার্গিস আক্তার বলেন, শুনেছি দুইজনের মধ্যে মারামারি হয়েছে।

    সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা বিষয়টি শুনেছেন বলে আমার দেশকে জানিয়েছেন।


    তথ্যসূত্রঃ


    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    বিজিবির অফিসার্স কোয়ার্টার থেকে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার



    রাজধানীর নিউমার্কেট বিজিবি সদর দপ্তর অফিসার কোয়ার্টারের একটি বাসায় বিবি হালিমা (১১) নামে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

    সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় দিকে তার লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

    নিউমার্কেট থানার উপপরিদর্শক এসআই মারুফ হাসান জানান, কোয়ার্টারের বাথরুমের ঝরনার পাইপের সাথে ওড়না মাধ্যমে ঝুলন্ত অবস্থা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

    পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, অফিসার্স কোয়ার্টারের পঞ্চম তলা ভবনের তৃতীয় তলার বাসিন্দা শরিফুল ইসলাম এর ফ্ল্যাটে গৃহকর্মী হিসাবে ছয় মাস যাবত কাজ করতো বিবি হালিমা। শরিফুল ইসলাম বিজিবির জনসংযোগ কর্মকর্তা। তার স্ত্রী ডাক্তার তুনা জিনা বিনতে মাহবুব।

    পুলিশ কর্মকর্তা বলেন, সংবাদ পেয়ে ওই বাসার বাথরুমের ছিটকানি ভেঙ্গে মেয়ে টির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সে সময়ে বাসায় কেউ ছিল না। রুম খোলা কিন্তু বাথরুমের দরজা ভিতর থেকে বন্ধ পাওয়া গেছে।


    তথ্যসূত্রঃ

    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকসহ যুবদল নেতা গ্রেপ্তার



      গাইবান্ধার গোবিন্দগঞ্জে যুবদল নেতা আনোয়ারুল ইসলাম বাবুর (৪০) বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে।

      জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধার উপ-পরিদর্শক জুয়েল ইসলামের নেতৃত্বে একটি টিম রোববার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তরফ কামাল গ্রামের আজিবর রহমানের ছেলে ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম বাবুর বাড়িতে অভিযান চালায়। এ সময় বাবুর নিজ শয়ন ঘরে তল্লাশি চালিয়ে শোকেসের ড্রয়ারে লুকিয়ে রাখা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ২ হাজার ৮৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়।

      ‎‎গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক মাদক উদ্ধারসহ বাবুকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং গ্রেপ্তারকৃত বাবুকে আজ সোমবার আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।


      তথ্যসূত্রঃ

      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        চট্রগ্রামে আ.লীগ নেতাকে কারা ফটকে ফুলেল শুভেচ্ছা জানাল বিএনপি নেতা



        চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়ন সন্ত্রাসী আওয়ামী লীগের সদ্য কারামুক্ত দুলা মিয়া নামে এক নেতাকে কারা ফটকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে চট্টগ্রাম-১৫ আসনে বিএনপির পরাজিত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন।

        ২৪ ফেব্রুয়ারি গণমাধ্যমের বরাতে জানা যায়, আওয়ামী লীগের এই নেতা নির্বাচনের আগে একটি হত্যা মামলায় আটক হয়েছিল। সে জুলাই আন্দোলনে সরাসরি স্বৈরাচার আওয়ামী লীগের নিপিড়নের সঙ্গী ছিল।

        আওয়ামী লীগ নেতাকে ফুল দিয়ে কারা ফটকে বরণ করে নেওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আরও কিছু ছবিতে দেখা যায় দুলা মিয়া আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ ও আওয়ামী লীগের বিভিন্ন সভা-সমাবেশে বক্তৃতার ছবি রয়েছে।

        স্থানীয় বিএনপি নেতা রবিউল হাসান রবি জানায়, স্বৈরাচার আওয়ামী লীগের আমলে জনসাধারণকে মানুষ মনে করেনি দুলা মিয়া। বিএনপির অনেক নেতা তার হামলার শিকার হয়েছে। অত্যন্ত দুঃখের বিষয় সেই আওয়ামী লীগ নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে আমাদের নেতারা। বলার ভাষা নেই।

        পুলিশের তথ্য অনুযায়ী, দুলা মিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

        তথ্যসূত্র:
        ১। আ.লীগ নেতাকে কারা ফটকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা
        https://tinyurl.com/2kdejvzm
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          নতুন পোশাক বাতিল করে পুরনো পোশাকে ফিরতে চায় পুলিশ


          অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ পুলিশের জন্য যে নতুন পোশাক নির্ধারণ করেছিল, তা পরিবর্তন করে আগের পোশাকে ফিরে যেতে চায় বাংলাদেশ পুলিশ বাহিনী। এ বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বর্তমান সরকারের কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

          গণমাধ্যমের বরাতে জানা গেছে, গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

          সংগঠনের সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিনের খাকি পোশাকটি ২০০৩-২০০৪ সালে তৎকালীন সরকার গঠিত একটি কমিটির মাধ্যমে দীর্ঘ যাচাই-বাছাই করে নির্ধারণ করা হয়েছিল। সে সময় পুলিশের চাকরিতে কর্মরত সদস্যদের গায়ের রং, দেশের আবহাওয়া, রাত ও দিনের ডিউটিতে সহজে চিহ্নিত করার সুবিধা এবং অন্য কোনো বাহিনীর সঙ্গে সাদৃশ্য না থাকার বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়।

          বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার যে নতুন পোশাক নির্বাচন করেছে, সেখানে পুলিশ সদস্যদের গায়ের রং, আবহাওয়া ও সদস্যদের মতামত উপেক্ষা করা হয়েছে। কোনো ধরনের জনমত যাচাই-বাছাই ছাড়াই এমন পোশাক নির্ধারণ করা হয়েছে, যা অন্যান্য ইউনিফর্মধারী সংস্থার সঙ্গে হুবহু সাদৃশ্যপূর্ণ। ফলে মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের চিহ্নিত করতে অসুবিধা হচ্ছে বলে মতামত পাওয়া গেছে।

          পুলিশের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাহিনীর বেশিরভাগ সদস্য তড়িঘড়ি করে নেওয়া এই সিদ্ধান্তের পক্ষে না। তাদের মতে, আগের খাকি পোশাকটি বাংলাদেশ পুলিশের দীর্ঘদিনের ঐতিহ্য, শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রতীক।

          এ প্রেক্ষিতে পুলিশ বাহিনী সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে সরকার যেন পোশাক পরিবর্তনের সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করে।

          তথ্যসূত্র:
          ১। পুরনো পোশাকে ফিরতে চায় পুলিশ
          https://tinyurl.com/3ssemjnf
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            ফেসবুকের মন্তব্যকে ঘিরে যুবককে পিস্তল নিয়ে ধাওয়া দিলো ছাত্রদল নেতা


            মুন্সিগঞ্জ ফেসবুকের মন্তব্যের জেরে এক ব্যক্তিকে প্রকাশ্যে অস্ত্র নিয়ে ধাওয়া দিয়েছে ছাত্রদলের এক নেতা। গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে শহরের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। ফেসবুকে মন্তব্যের জেরে সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের সদস্য সচিব রোকনদ্দৌলা রাফসানের সাথে রাব্বি নামক এক যুবকের ফেসবুকে মন্তব্য প্রথমে বাগ্‌বিতণ্ডা ও পরে অস্ত্র নিয়ে ধাওয়া দেয়ার ঘটনা ঘটে।

            গণমাধ্যমসূত্রে জানা যায়, রাব্বি কেনো মন্তব্য করেছে ছাত্রদল নেতা রাফসান জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিষয়টি নিয়ে দুইপক্ষের লোকজন জড়ো হলে ছাত্রদল নেতার পক্ষের একজনকে অস্ত্র নিয়ে ধাওয়া করতে দেখা যায়।

            এ বিষয়ে রাব্বির পক্ষের একজন অভিযোগ করে জানায়, আমি জুলাই শহীদ সজলের ভাই। সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের জেরে ছাত্রদল নেতা রাব্বিকে মারধর করে দোকান বন্ধের হুমকি দেয় এবং ইসলামপুর এলাকার বাসিন্দা রাজা অস্ত্র নিয়ে ধাওয়া দিয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানায় তিনি।


            তথ্যসূত্র:
            ১। মুন্সিগঞ্জে ফেসবুক মন্তব্যকে ঘিরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে ধাওয়া
            https://tinyurl.com/228pe273
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment

            Working...
            X