Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ০৮ রমযান, ১৪৪৭ হিজরি || ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ০৮ রমযান, ১৪৪৭ হিজরি || ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ঈসায়ী

    চাঁদপুরে টেন্ডার নিয়ে বিএনপির দুই গ্রুপের মারামারি, আহত ৫



    চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভায় হাট-বাজার ইজারার টেন্ডার প্রক্রিয়া নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৫ জন আহত হয়।

    দৈনিক যুগান্তর এক প্রতিবেদনে জানায়, গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ছেঙ্গারচর পৌরসভায় হাট-বাজারের গরুর বাজার, মাছ বাজার ও ৫ টি সিএনজি স্ট্যান্ড ইজারার সিডিউল জমা দিতে গিয়ে এই ঘটনা ঘটে।

    যুবদল নেতা আবু সাঈদ বেপারী ও পৌর যুবদলের আহবায়ক উজ্জল ফরাজীর অনুসারীরা পৌর বিএনপির সাবেক সভাপতি নান্নু প্রধান, যুগ্ন সাধারন সম্পাদক বিল্লাল হোসেন ফরাজী, বিএনপি নেতা আমিনুল হক সরকার’ সহ অন্যান্যদের সিডিউল জমা দিতে গেলে বাঁধা দেয়ার অভিযোগ করে তারা।

    মারামারির ঘটনায় আহতরা হলো-বিএনপি নেতা বদরুজ্জামান (৫৫), সায়েম (২০) ও সফিউল্লাহ (৩৫)সহ ৫ জন। যুবদল নেতা আবু সাঈদ বেপারী জানায়, সিডিউল জমা দেয়ার সময় ছিল দুপুর ১ টা পর্যন্ত। তারপর কয়েকজন সিডিউল নিয়ে জমা দিতে আসলে আমরা বাঁধা দিয়েছি। এতে তারা আমাদের সফিল্লাহ (৩৫) কে মারধর করে।

    অপরদিকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক সরকার ও পৌর বিএনপির সভাপতি নান্নু প্রধান জানায়, প্রশাসনের কারসাজিতে একপক্ষের সিডিউল জমা নেয়া হয়। এই টেন্ডারের বক্স উপজেলা, থানা ও পৌরসভায় দেয়ার কথা থাকলেও শুধুমাত্র পৌরসভায় টেন্ডার বক্স রাখা হয়।

    তারা আরও জানায়, সিডিউল জমা দিতে যুবদল নেতা আবু শেখ সাইদ সহ তার সাঙ্গপাঙ্গরা ও পৌর যুবদলের আহবায়ক উজ্জল ফরাজী অনুসারীরা বাঁধা দেয়। এসময় বিএনপি নেতা বদরুজ্জামানের মাথায় রক্তাক্ত জখমসহ কয়েকজনকে আহত করে তারা।

    তারা দাবী করে, ছেঙ্গারচর পৌরসভার এই হাট-বাজার ইজারা বাতিল করে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হোক। মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল জানায়, সিডিউল জমা নিয়ে দুপক্ষের মাঝে মারামারির ঘটনা ঘটেছে।


    তথ্যসূত্র:
    ১। টেন্ডার নিয়ে বিএনপির দুই গ্রুপের মারামারি, আহত ৫
    https://tinyurl.com/yc72jhyf
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    ঝিনাইদহের কালীগঞ্জে নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার


    ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজারে নিখোঁজ হওয়ার একদিন পর তাবাসসুম (৭) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বারবাজারের একটি বাগান থেকে তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। নিহত তাবাসসুম স্থানীয় বারবাজার এলাকার বাসিন্দা। গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল থেকে সে নিখোঁজ ছিল।

    দৈনিক ইত্তেফাক সূত্রে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি বিকেলে বাড়ি থেকে খেলার জন্য বের হয়ে আর ফেরেনি তাবাসসুম। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে এলাকায় মাইকিং করেন। ২৬ ফেব্রুয়ারি সকালে স্থানীয় লোকজন একটি পরিত্যক্ত স্থানে বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

    এ বিষয়ে কালীগঞ্জ থানার পুলিশ জানায়, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল থেকে শিশুটির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছি। শিশুটির হাত-পা বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।


    তথ্যসূত্র:
    ১। কালীগঞ্জে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
    https://tinyurl.com/57w4ehy6
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      মাগুরায় সরকারি চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ


      মাগুরা পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাটিকাডাঙ্গা পাকার মাথা এলাকায় বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে। এ সময় ওয়ার্ড বিএনপির সভাপতির কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে।

      দৈনিক ইত্তেফাক জানায়, ঈদ উপলক্ষে সরকারি চাল বিতরণকে কেন্দ্র করে বাটিকাডাঙ্গা এলাকায় ৮ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা তারিকুল শেখ ও অপর নেতা আবু মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

      সংঘর্ষে কমপক্ষে ১২ থেকে ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।


      তথ্যসূত্র:
      ১। মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১২, অফিস ভাঙচুর
      https://tinyurl.com/yc4s7zpx
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        ভারতের মহারাষ্ট্রে সরকারি অফিসে নামাজ আদায়ের ঘটনাকে নিয়ে হিন্দুত্ববাদীদের ব্যাপক তোলপাড়



        ভারতের মহারাষ্ট্রে মালেগাঁও পৌর কর্পোরেশন বিদ্যুৎ বিভাগ অফিসে একদল মুসলিম বাসিন্দার আসরের নামাজ আদায়ের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে উগ্র হিন্দুত্ববাদী নেতারা। তাদের দাবি, ভারত একটি হিন্দু রাষ্ট্র, সরকারি দপ্তরে প্রকাশ্যে নামাজ পড়া এই রাষ্ট্রে অনুমোদিত নয়।

        স্থানীয় একটি ওয়ার্ডের বাসিন্দারা দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিভ্রাট সমস্যা মোকাবেলা করছিল। তাই মালেগাঁও লোক-সংঘর্ষ সমিতির সভাপতি লোকমান কামালের নেতৃত্বে স্থানীয় কয়েকজন বাসিন্দা পৌর কর্পোরেশন বিদ্যুৎ বিভাগে অভিযোগের উদ্দেশ্যে গমন করে।

        বাসিন্দারা জানায়, উক্ত দিন বিকাল ৩টায় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সাথে তাদের সাক্ষাতের একটি পূর্বনির্ধারিত সিডিউল ছিল। কিন্তু কর্মকর্তারা তাদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে বাধ্য করেছিল।

        এক সময় আসরের নামাজের সময় ঘনিয়ে আসলে বাসিন্দারা বিদ্যুৎ অফিসেই নামাজ আদায় করে নেয়। তাদের আশঙ্কা ছিল, মসজিদে নামাজের জন্য অফিস ত্যাগ করলে কর্মকর্তারাও আজকেও সাক্ষাত বাতিল করতে পারে। কেননা এর আগেও বাসিন্দাদের বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগগুলো বারবার উপেক্ষা করা হয়েছিল।

        ২৫ ফেব্রুয়ারি বুধবার উক্ত নামাজ আদায়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে ঘটনাটি নিয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী তুমুল তোলপাড় সৃষ্টি করে দেয়।

        মহারাষ্ট্র রাজ্যের এক মন্ত্রী নীতেশ রানে সাংবাদিকদের বলেছে, ভারত একটি হিন্দু রাষ্ট্র। এখানে সরকারি অফিসে এভাবে নামাজ পড়তে দেওয়া হয় না। সে কটাক্ষ করে জানায়, এরা কি মালেগাঁওয়ের উন্নয়নের জন্য নির্বাচিত হয়েছে নাকি জিহাদ করার জন্য? এত মসজিদ থাকতে এরা অফিসে নামাজ পড়বে কেন?

        মাদ্রাসাগুলো বন্ধ করে দিতে তার দীর্ঘদিনের পরিকল্পনা পুনরায় তুলে ধরেছে এই হিন্দুত্ববাদী মন্ত্রী, সে মাদ্রাসাকে জঙ্গি বানানোর কেন্দ্র বলে অপবাদ দিয়েছে।

        প্রাক্তন হিন্দুত্ববাদী বিজেপি সাংসদ কিরিট সোমাইয়া মহারাষ্ট্রের মুখমন্ত্রীকে এক বার্তায় জানায়, সরকারি অফিসে প্রকাশ্য নামাজ পড়া অত্যন্ত গুরুতর একটি বিষয়। সে সংশ্লিষ্ট সরকারি কর্মচারীদের সাসপেন্ড ও সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে এফআইআর দায়ের করার মত কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

        উক্ত ঘটনা পাবলিক ও সরকারি স্থানসমূহে নামাজের মত ফরজ বিধান পালনের ওপর হিন্দুত্ববাদীদের ব্যাপক কঠোরতা প্রয়োগের বিষয়টি আবারও স্পষ্ট হয়েছে। মুসলিম বাসিন্দাগণের দাবি, প্রশাসনিক অবহেলা ও উদ্দেশ্যপ্রণোদিত উস্কানি উভয়ই এই তোলপাড় সৃষ্টির ঘটনায় ইন্ধন যুগিয়েছে।


        তথ্যসূত্র:
        1. https://tinyurl.com/mvtjwsbu
        2. https://tinyurl.com/39ac53ry
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          চাঁদা আদায়কে ফের বৈধ বলল নৌপরিবহন মন্ত্রী


          সড়কে পরিবহন থেকে চাঁদা আদায়কে আবারও বৈধ বলে ঘোষণা দিয়েছে নবগঠিত বিএনপি সরকারের নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। গণমাধ্যম সূত্রে জানা যায়, ২৬ ফেব্রুয়ারি ঈদ-পূর্ববর্তী নৌযাত্রা নির্বিঘ্নে করার প্রস্তুতি সভার পর মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ কথা জানায় সে।

          নৌপরিবহন মন্ত্রী সাংবাদিকদের জানায়, ‘বাস মালিক ও সমিতি সংগঠন যদি সমঝোতার ভিত্তিতে চাঁদা গ্রহণ করে, সেটা বৈধ। কিন্তু অবৈধ উপায়ে কেউ চাঁদাবাজি করলে সেটা বৈধ হবে না। এটা হতে দেব না।’


          তথ্যসূত্র:
          ১। চাঁদা বৈধ কিন্তু চাঁদাবাজি বৈধ না: নৌপরিবহন মন্ত্রী
          https://tinyurl.com/28wbeyde
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            জামালপুরে কলেজের ছাত্রাবাসের টিন খুলে বিক্রি করল ছাত্রদল নেতা


            জামালপুর ইসলামপুর সরকারি কলেজ ছাত্রাবাসের রান্নাঘরের চালের টিন খুলে বিক্রি করার অভিযোগ উঠেছে একই কলেজ শাখা ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ জানিয়ে তার শাস্তি দাবি করেন কমিটির সহ-সভাপতি।

            গণমাধ্যমের বরাতে জানা যায়, বুধবার (২৫ ফেব্রুয়ারি) সরেজমিনে খোঁজ নিয়ে দেখা যায়, নতুন রান্নাঘর নির্মাণ করার জন্য সম্প্রতি ছাত্রাবাসের রান্নাঘরের চালের টিন খোলা হয়। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে কাউকে না বলে সেগুলো বাইরে বিক্রি করে দেয় সরকারি ইসলামপুর কলেজ শাখার ছাত্রদলের সভাপতি সাব্বির খান ও সাধারণ সম্পাদক রাব্বি।

            ইসলামপুর সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি মোহাম্মদ ইউসুফ জানায়, এ ঘটনা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। সভাপতি ও সম্পাদক ছাত্রদলের পদ ব্যবহার করে কোনো অনিয়মের সঙ্গে যুক্ত হলে তার দায় তাদেরকেই নিতে হবে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও তাদের শাস্তি চেয়ে উপজেলা বিএনপির হস্তক্ষেপ কামনা করছি।

            ইসলামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহাম্মদ আলী জানান, জরাজীর্ণ রান্নাঘরটির মালামাল নেওয়ার জন্য ছাত্রদলের দুজন আবেদন করেন। এর বাইরে বাকিটা জানা নেই।

            বিষয়ে অভিযুক্ত ছাত্রনেতা সাব্বির জানান, কলেজ প্রশাসনের সঙ্গে আলোচনা করে দাম নির্ধারিত করে আমরা রান্নাঘরের মালামাল নিলামের মাধ্যমে নিয়েছি। তবে সে নিলামের কোনো কাগজপত্র আছে কি না তা জানায়নি।


            তথ্যসূত্র:
            ১। ছাত্রাবাসের টিন খুলে বিক্রি করলেন ছাত্রদল নেতা
            https://tinyurl.com/4t62a8kh
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment


            • #7
              বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে জেলে নিহত



              বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জলদুস্যদের গুলিতে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার এক জেলে নিহত হয়েছে। নিহত শাহাদাত হোছাইন উত্তর ধূরুং ইউনিয়নের মনসুর আলী হাজীরপাড়ার মৃত মো. বাদশার ছেলে।

              দৈনিক আমার দেশ এক প্রতিবেদনে জানায়, বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সাগরে মাছ ধরতে গিয়ে কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং আকরবলী ঘাটের জসিম উদ্দিনের মালিকানাধীন এফবি আজুফা আকতার মানু নামের ফিশিং বোটটি জলদস্যুদের কবলে পড়ে। ওই সময় জলদস্যুদের গুলিতে শাহাদত হোছাইন খোকন নামের এক জেলে নিহত হন।

              জানা যায়, তিন দিন আগে এফবি আজুফা আকতার মানু ১৯ জন মাঝিমাল্লা নিয়ে বঙ্গোপসাগরে মাছ শিকারে যায়। বুধবার বিকেলে একটা ট্রলিং থেকে তাকে ফোন করে জানানো হয়, তার বোট ডাকাতি হয়েছে। একজন জেলে গুলিবিদ্ধ হয়েছে। আরেকটি বোটে জেলে শাহাদাতকে নিয়ে আসার পথে তিনি মারা যান।

              কুতুবদিয়া উপজেলা মৎস্যজীবী সমিতির সভাপতি মো. জয়নাল আবেদীন জানায়, গত এক মাস ধরে সাগরে ডাকাতি বেড়ে গেছে। ডাকাতের ভয়ে জেলেরা মাছ ধরতে যাচ্ছেন না। বিষয়টি নৌবাহিনী ও কোস্টগার্ডকে জানিয়েও কোনো সমাধান মিলছে না বলেও দাবি করেন তিনি।


              তথ্যসূত্র:
              ১। সাগরে জলদস্যুদের গুলিতে জেলে নিহত
              https://tinyurl.com/3x33vhc9
              নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

              Comment


              • #8
                কুমিল্লায় প্রতি দলিলে ৫০০ টাকা চাঁদা দেয়ার নির্দেশ বিএনপি নেতার



                কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রতি দলিলে ৫০০ টাকা চাঁদা দাবি করেছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল মিয়া।

                গণমাধ্যম সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের প্রতি দলিল নিবন্ধনের ক্ষেত্রে ৫০০ টাকা করে দেওয়ার মৌখিক নির্দেশ দেওয়া হয়। সংশ্লিষ্টরা জানায়, প্রথমে অনানুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হলেও পরে অভিযুক্ত নেতারা সরাসরি অফিসে গিয়ে চাঁদা দেওয়ার বিষয়টি নিশ্চিত হতে চাপ সৃষ্টি করে।

                ব্রাহ্মণপাড়া দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন দৈনিক আমার দেশকে জানায়, ‘ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আমাদের দলিল লেখক সমিতির ক্যাশিয়ারের কাছে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা চাঁদা দাবি করে। এ বিষয়ে আমরা বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে দলিল লেখক সমিতির সব সদস্য বসে সিদ্ধান্ত নিয়েছি, পরবর্তী সময়ে এলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

                নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানায়, ‘আমাদের বলা হয়েছে, প্রতি দলিল থেকে ৫০০ টাকা দিতে হবে। আমরা বিষয়টি তেমন গুরুত্ব দেইনি। পরে আমির হোসেন ও নজরুল ইসলাম আবার অফিসে জিজ্ঞেস করছে তাদের বিষয়টি আমরা কী করলাম। তখন আমরা কিছু না বলার পরেও আমাদের শাসিয়ে গেছে। এতে করে অফিসে কর্মরত দের মধ্যে আতঙ্ক ও অস্বস্তির পরিবেশ তৈরি হয়েছে বলে জানান তিনি।

                একাধিক দলিল লেখক জানায়, প্রতিদিন গড়ে উল্লেখযোগ্য সংখ্যক দলিল নিবন্ধিত হয় এই অফিসে। সেই হিসাবে প্রতি দলিলে ৫০০ টাকা আদায় করা হলে মাস শেষে বড় অঙ্কের অর্থ সংগ্রহ সম্ভব। যদিও ঠিক কত দলিল নিবন্ধন হয়, সে বিষয়ে অফিশিয়াল কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

                স্থানীয় সচেতন মহল বলছে, সরকারি দপ্তরে এ ধরনের চাঁদাবাজির অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এতে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হতে পারে, কারণ শেষ পর্যন্ত অতিরিক্ত অর্থের বোঝা দলিলগ্রহীতাদের ওপরই বর্তাতে পারে।

                ব্রাহ্মণপাড়া উপজেলা সাব রেজিস্ট্রার দীপঙ্কর সাহা আমার দেশকে জানায়, দলিল লেখক সমিতির কয়েকজন বিষয়টা আমাকে জানিয়েছে। বিএনপির দুজন নেতা অফিসে এসেছিল। এর বেশি আমি কিছু বলতে পারছি না।


                তথ্যসূত্র:
                ১। প্রতি দলিলে ৫০০ টাকা চাঁদা দাবি বিএনপি নেতার
                https://tinyurl.com/mr3zu9w9
                নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

                Comment

                Working...
                X