বিসমিল্লাহির রাহমানির রাহীম। আসসালামু আলাইকুম। দাওয়াহ ইলাল্লাহ ফোরামে আপনাকে স্বাগতম।
আপনার আসল ইমেইল এড্রেস দিয়ে এখানে আইডি খুলবেন না। আগে আসল ইমেইল আইডী দিয়ে থাকলে সেটাও পরিবর্তন করুন।
পাসওয়ার্ড ও ইমেইল এড্রেস পরিবর্তনের জন্য Settings - Edit Email and Password এ ক্লিক করুন।
আমাদের বর্তমান আইপি এড্রেসঃ https://82.221.139.185
***
বাংলা না দেখা গেলে, এখানে ক্লিক করুন
*****
ফোরামে সদস্য হতে চাইলে এখানে রেজিষ্টার করুন
*****
ফোরামের অনিওন এড্রেসঃ dawah4m4pnoir4ah.onion
*****
ইরানের মিনাবে প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৮৫
ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমুজগানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৫ জনে পৌঁছেছে বলে জানিয়েছে ইরানি সংবাদ সংস্থা তাসনিম।
ইরানের মিনাব শহরের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৫১
ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবে একটি মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় অন্তত ৫১ জন নিহত এবং আরও অন্তত ৬০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ (IRNA)।
স্থানীয় প্রশাসনের বরাতে এক প্রতিবেদনে উল্ল্যেখ করা হয়, ২৮ ফেব্রুয়ারি, শনিবার সকালে সংঘটিত এ হামলায় বিদ্যালয় ভবনটি সরাসরি লক্ষ্যবস্তু করা হয়। মিনাব শহরের কর্মকর্তা মোহাম্মদ রাদমেহর জানান, হামলার সময় বিদ্যালয়টিতে প্রায় ১৭০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল।
তিনি বলেন, উদ্ধার অভিযান এখনও চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে জরুরি সেবা কর্মী ও উদ্ধারকারী দল নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাচ্ছে।
হামলার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালগুলোতে নেওয়া হয়। গুরুতর আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তথ্যসূত্র:
1.At least 51 people killed in Israeli attack on school in southern Iran: State media
– https://tinyurl.com/z6fmze3z
উপসাগরীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করল ইরান
ইরান নিশ্চিত করেছে যে, তারা উপসাগরীয় অঞ্চলের একাধিক মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের ফারস নিউজ এজেন্সির খবর অনুযায়ী লক্ষ্যবস্তুগুলির মধ্যে রয়েছে:
ভারতের ওড়িশা রাজ্যে এক যুবতীকে দুইবার ধর্ষণ, তারপর হত্যা
ভারতের ওড়িশা রাজ্যের জগৎসিংহপুর জেলায় ২৩ বছর বয়সী এক যুবতীকে একই দিনে আলাদা দুই স্থানে দুই নরপিশাচ ধর্ষণ করেছে। পরে তাকে একটি চারতলা ভবনের ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ দুই অভিযুক্তকেই গ্রেপ্তার করেছে এবং অপহরণ, ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা দায়ের করেছে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জগৎসিংহপুরের পুলিশ সুপার অঙ্কিত কুমার ভার্মা জানায়, ঘটনাটি ঘটে ২২শে ফেব্রুয়ারি। সেদিন ওই যুবতী তার প্রেমিকের সঙ্গে পালিয়ে বিয়ে করার পরিকল্পনা করে বাড়ি থেকে বের হয়। প্রেমিক তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একটি মন্দিরে যেতে বলে। কিন্তু সেখানে না নিয়ে সে তাকে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে এবং রাহামা বাসস্ট্যান্ডে ফেলে যায়।
বাসস্ট্যান্ডে অপেক্ষা করার সময় ঝাড়খণ্ডের এক ব্যক্তি ওই অসহায় যুবতীকে দেখে সাহায্যের প্রস্তাব দেন। কিন্তু সে তাকে প্যারাদ্বীপ শহরের ভাড়া করা বাসার ছাদে নিয়ে আবারও ধর্ষণ করে। এরপর অভিযুক্ত ব্যক্তি তাকে ভবনের ছাদ থেকে নিচে ফেলে দেয়। ফলে তার মৃত্যু হয়। পরদিন সকালে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
বিজু জনতা দলের প্রধান ও রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা নবীন পট্টনায়ক এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং ভুক্তভোগী ও সাম্প্রতিক ধর্ষণকাণ্ডের অন্যান্য শিকারদের জন্য ন্যায়বিচারের দাবি জানিয়েছে। এক্সে দেয়া পোস্টে সে লিখেছে, ‘আর কত নিরীহ প্রাণ হারাবো? অপ্রাপ্তবয়স্ক কিশোরী থেকে শুরু করে তরুণী- কেউই নিরাপদ নন। তাহলে কি রাজ্যে আইনের শাসন এখনও আছে?
সে আরও জানায়, সরকার নারীর নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিয়ে দীর্ঘ বক্তৃতা দিলেও বাস্তব চিত্র অত্যন্ত ভয়াবহ। দিনের আলোতেও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। বারবার এমন নিন্দনীয় ঘটনা ঘটলেও সরকার দৃষ্টান্তমূলক ও কঠোর ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে, যা অপরাধীদের আরও সাহস জোগাচ্ছে।তথ্যসূত্র:
1.A 23-year-old woman’s boyfriend was among two persons
– https://tinyurl.com/y4bu8bzk
দিনাজপুরের নবাবগঞ্জে শিশুকে কুপিয়ে হত্যা করলো অজ্ঞাত ব্যক্তিরা
দিনাজপুরের নবাবগঞ্জে শামস (১১) নামে এক শিশুকে ধারালো অস্ত্রে কুপিয়ে হত্যা করছে দুর্বৃত্তরা। দৈনিক আমার দেশ জানায়, গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার কুশদহ ইউনিয়নের আমরুলবাড়ী (ডাংগাপাড়া) গ্রামে ঘটনাটি ঘটেছে। শিশুটি ওই গ্রামের মনু মিয়ার ছেলে।
অজ্ঞাত ব্যক্তিরা তাকে কুপিয়ে বাড়ির পাশে ভুট্টা ক্ষেতে ফেলে রেখে যায়। স্থানীয়রা জানতে পেরে তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্য চিকিৎসক মৃত ঘোষণা করেন।তথ্যসূত্র:
১। নবাবগঞ্জে দুর্বৃত্তের হাতে শিশু নিহত
– https://tinyurl.com/2td6j77h
ইরানের রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা
২৮ ফেব্রুয়ারি, শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের রাজধানী তেহরান শহরে যৌথ সামরিক হামলা চালিয়েছে। হামলার পর শহরের বিভিন্ন অংশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
স্থানীয় ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান শহরের বিশ্ববিদ্যালয় স্ট্রিট এবং জোমহুরি এলাকা লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। আল-জাজিরার সংবাদদাতারা ঘটনাস্থল থেকে জানিয়েছেন, শহরের আকাশে বিস্ফোরণের ধোঁয়া দেখা গেছে।
এক মার্কিন কর্মকর্তার বরাতে আল-জাজিরা জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক উদ্যোগে এই হামলা চালানো হয়েছে যার লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় চাপ সৃষ্টি করা।
ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানের উত্তরের সেয়েদ খানডান এলাকায়ও বিস্ফোরণ ঘটেছে। তথ্যসূত্র:
1.US, Israel launch attack on Iran, explosions across Tehran
– https://tinyurl.com/5en6yz9e
Comment