Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ১২ রমযান, ১৪৪৭ হিজরি || ০২রা মার্চ, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ১২ রমযান, ১৪৪৭ হিজরি || ০২রা মার্চ, ২০২৬ ঈসায়ী

    জামালপুরে আ.লীগ নেতার পরিত্যক্ত গোডাউনে থেকে টিসিবির প্রায় সাড়ে ১৪ শত লিটার ভোজ্য তেল উদ্ধার


    আওয়ামী লীগ নেতার পরিত্যক্ত গোডউনের ইট দিয়ে পুতে রাখা মাটির নিচ থেকে টিসিবির ১৪ শত ৪৪ লিটার ভোজ্য তেল উদ্ধার করা হয়েছে।

    রোববার (০১ মার্চ) সন্ধ্যায় জামালপুর শহরের বাগেরহাটা বটতলা এলাকার একটি পরিত্যক্ত গোডাউনে ভোক্তা সংরক্ষণে অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ইটের স্তূপের নিচ থেকে টিসিবি’র ১৪৪৪ লিটার ভোজ্য তেল উদ্ধার করে জব্দ করেছে।

    ভোক্তা অধিকার অধিদপ্তর সূত্রে দৈনিক আমার দেশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাগের হাঁটা এলাকায় আওয়ামী নেতা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মরহুম জহুরুল ইসলাম মুনসুরের নূর রাইস মিলের একটি পরিত্যক্ত গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় গোডাউনের ভেতরে ইট দিয়ে পুঁতে রাখা অবস্থায় টিসিবির ৭২২ বোতল ভোজ্য তেল উদ্ধার করা হয়। প্রতিটি বোতল ২ লিটার হিসেবে মোট ১৪’শ ৪৪ লিটার তেল জব্দ করা হয়েছে।

    রোববার রাত ৮টায় জামালপুর র‍্যাবের কোম্পানি কমান্ডার মেজর লাবীদ জানায়, জব্দকৃত এসব তেল অবৈধভাবে মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাহীন ও স্বাধীন বাবু নামে আটক করা হয়েছে।


    তথ্যসূত্র:
    ১। আ.লীগ নেতার পরিত্যক্ত গোডাউনে মিলল টিসিবির তেল
    https://tinyurl.com/urjcj884
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    রাজবাড়িতে আবাদি পেঁয়াজ ক্ষেত নষ্ট করে দিচ্ছে দুর্বৃত্তরা


    রাজবাড়িতে কৃষকের আবাদি পেঁয়াজ নষ্ট করে দিচ্ছে দুর্বৃত্তরা। এতে কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ফসল হারিয়ে দিশাহারা হচ্ছেন কৃষকরা।

    দৈনিক আমার দেশ এক প্রতিবেদনে জানায়, রাজবাড়ীর কৃষক আলাউদ্দিনের দুই বিঘা জমির পেঁয়াজের কদম কেটে ও মাড়িয়ে নষ্ট করেছে দুর্বৃত্তরা। সোমবার (২ মার্চ) রাতের কোনো এক সময় সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মরজোৎকোল গ্রামের আলাউদ্দিন সেখের পেঁয়াজের ক্ষেতে এ ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। একই দিন বালিয়াকান্দি উপজেলায় কয়েকটি মৌজায় পেঁয়াজের কদমসহ গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। অপরদিকে গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের বিশাল এলাকাজুড়ে দুর্বৃত্তরা ঘাসমারা বিষ স্প্রে করে নষ্ট করেছে ক্ষেতের উঠতি ২৫ একর জমির পেঁয়াজ।

    মৃগী ইউনিয়নে ২৫ একর জমিতে হালির পেঁয়াজ রোপণ করে ১০০ কৃষক। ক্ষতিগ্রস্ত চাষি আব্দুল হাকিম জানায়, তিনি ৫ একর জমিতে হালি পেঁয়াজ চাষ করেছেন। আর ১৫-২০ দিন পর পেঁয়াজ উত্তোলনের উপযোগী হতো। কিন্তু দুর্বৃত্তরা বিষ স্প্রে করায় এখন তার মাথায় হাত। অপর কৃষক আনিসুর রহমান জানায়, ৬০ শতাংশ জমিতে ধারদেনা করে পেঁয়াজ রোপণ করেছি। কিন্তু দুর্বৃত্তরা এভাবে ক্ষতি করবে ভেবে পাচ্ছি না।

    রাজবাড়ি সদরের আলাউদ্দিন সেখের গ্রামের মাঠে গিয়ে দেখা যায়, কদম আসা পেঁয়াজের কোথাও ক্ষেতের এক পাশে আবার কোথাও ক্ষেতের মাঝখানে কদম আসা পেঁয়াজ কেটে ও মাড়িয়ে একাকার করেছে। কৃষক আলাউদ্দিন সেখ জানান, প্রতিদিনের মতো সকালে পেঁয়াজের ক্ষেতে এসে দেখেন দুর্বৃত্তরা পিঁয়াজ গাছের মাথা কেটে ও পায়ে মাড়িয়ে নষ্ট করেছে।

    এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের সহকারী পরিচালক ড. সহিদুল ইসলাম জানায়, দেশের মধ্যে রাজবাড়ি জেলা হচ্ছে- পেঁয়াজ চাষে তৃতীয় অবস্থানে। জেলার বিভিন্ন এলাকায় পেঁয়াজ নষ্ট করার যে প্রবণতা দেখা যাচ্ছে, তাতে বোধ হয় জেলার পেঁয়াজ চাষিদের নিরুৎসাহিত করার অপকৌশল। বিষয়টি ফৌজদারি অপরাধ বলে তিনি মনে করেন। বিষয়টি জেলা সমন্বয় সভায় গুরুত্বসহকারে উত্থাপন করা হবে।


    তথ্যসূত্র:
    ১। রাজবাড়িতে আবাদি পেঁয়াজ ক্ষেত নষ্ট করেছে দুর্বৃত্তরা, দিশাহারা কৃষক
    https://tinyurl.com/yp2prmzh
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      রংপুরে জেলা শিক্ষা কর্মকর্তার জন্য ১৫ লাখের বদলে ৭ লাখ টাকা ঘুস নিয়ে আসায় আটক শিক্ষক



      রংপুর জেলা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কার্যালয়ের উপপরিচালক (ডিডি) রোকসানা বেগমকে সাত লাখ টাকা ঘুস দিতে এসে সম্প্রতি আটক হয় এক শিক্ষক। তখন তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তবে পরে বিভিন্ন সূত্রে জানা যায়, চাহিদা মোতাবেক ১৫ লাখ টাকার বদলে মাত্র সাত লাখ টাকা নিয়ে আসায় ওই শিক্ষককে পুলিশে দেওয়া হয়।

      আটক মাইদুল ইসলাম খান কুড়িগ্রামের রৌমারী উপজেলার কাজাইকাটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং ওই এলাকার আব্দুল আখের খানের ছেলে।

      রংপুর জেলা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কার্যালয়ের উপপরিচালক রোকসানা বেগমের কার্যালয়ে ঘুসের টাকা নিয়ে এসে আটক হন মাইদুল । পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। গত ১৬ ফেব্রুয়ারি এ ঘটনা ঘটে।

      দৈনিক আমার দেশ এক প্রতিবেদনে জানায়, এ ঘটনার পর গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) মাইদুলের স্ত্রী জাহানারা বেগম নিজ এলাকায় সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি জানায়, শিক্ষা অফিসের আশরাফ আলীর সঙ্গে আমার স্বামীর কথা হয়েছিল। এ কারণে জমি বন্ধক এবং গরু বিক্রি করে টাকাগুলো নিয়ে গিয়েছিল। কিন্তু টাকা কম হওয়ায় তাকে ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন জাহানারা বেগম।

      এদিকে একাধিক সূত্রে জানা গেছে, কাজাইকাটা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক ও তিন কর্মচারীকে এমপিওভুক্ত করার জন্য জেলা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কার্যালয়ের উপপরিচালক রোকসানা বেগমের কম্পিউটার অপারেটর আশরাফের সঙ্গে ১৫ লাখ টাকার চুক্তি হয়। কিন্তু মাত্র সাত লাখ টাকা নিয়ে আসায় তাকে ধরে পুলিশে দেওয়া হয়।

      জেলা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কার্যালয়ের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানায়, ওই শিক্ষক আশরাফের মাধ্যমে চুক্তি করে টাকা নিয়ে এসেছিল। তাদের চুক্তি ঠিক হয়েছিল ১৫ লাখ টাকায়। কিন্তু টাকা কম দেওয়ার কারণেই তাকে ধরিয়ে দেওয়া হয়।

      তারা আরও জানায়, উপপরিচালক রোকসানা বেগমের সব কাজ করেন কম্পিউটার অপারেটর আশরাফ। এর আগে সে বিভিন্ন জায়গায় বদলি হলে আশরাফকে সঙ্গে করে নিয়ে যায়। রোকসানা বেগম জেলা শিক্ষা কর্মকর্তা থাকাকালীন যেখানেই বদলি হয়েছে, সেখানেই সে আশরাফকে সঙ্গে নিয়ে অনেক কাজ করিয়েছে। এখনো এমপিওভুক্তির কাজ এলে সেগুলো সে আশরাফকে দিয়ে করায়।

      একাধিক কর্মকর্তা জানায়, উপপরিচালক নিজে কোনো টাকা নেয় না। আশরাফের মাধ্যমেই সবকিছু করে। আশরাফের সঙ্গে যারা সম্পর্ক রাখতে পারে, তাদের কাজগুলোই হয়ে যায়। বিষয়টি তদন্ত করলে আসল ঘটনা বেরিয়ে আসবে বলে জানায় তারা।

      এ বিষয়ে জানতে চাইলে আঞ্চলিক পরিচালক আমির আলী জানায়, ‘এখানে ডাল মে কুচ কালা হ্যায়। তদন্ত করলে অনেক কিছুই বেরিয়ে আসবে।’

      ঘটনার বিষয়ে রোকসানা বেগম জানায়, ‘ভোটের দুদিন আগে অফিসে এসেছিলেন, এরপর ঘটনার দিন আবার আসেন। আমি তখন তাকে বলি, ‘আপনি তো ভোটের আগে এসেছিলেন, আজ আবার কেন এসেছেন?’ মাঈদুল আমাকে বলেন, ‘ম্যাডাম, আপনার সঙ্গে একটি কথা আছে। আমি বললাম ‘আপনার সঙ্গে তো ভোটের দুদিন আগেই আমার কথা হয়ে গেছে। আবার আজ কীসের কথা বলতে এসেছেন?’ তিনি তখন মোবাইল ফোনে একটি মেসেজ দেখান। সেখানে লেখা ছিল- ‘এক শিক্ষকের জন্য পাঁচ লাখ টাকা ও তিন কর্মচারীর জন্য তিন লাখ টাকা এখানে আছে।’ এ মেসেজ দেখে আমি অবাক হয়ে গেলাম। তখন আমার অফিসের সবাই লাঞ্চে গেছে।’

      রোকসানা বেগম আরও জানায়, মাঈদুল আমাকে বলেছে, ‘আপনার জন্য একটি প্যাকেট নিয়ে এসেছি, ম্যাডাম। এখানে একটি গিফট আছে।’ তখন আমি আমার অফিসের কর্মচারীকে ডেকে বলি, দেখো তো ওই ব্যাগটায় কী আছে? খোলার পর দেখতে পাই সব টাকা। টাকা দেখে আমি রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে ফোন দিয়ে বিষয়টি অবগত করি।

      ১৫ লাখ টাকা ঘুসের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত রোকসানা বেগম জানায়, ‘কাজাইকাটা স্কুলটি ২০২০ সাল থেকে এমপিওভুক্ত। এখানে দুই-তিনজন কর্মচারী ও একজন শিক্ষকের নাম এমপিওভুক্তিতে আসেনি। তারা আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। আমি বলেছিলাম নিয়মের বাইরে যেতে পারব না।’

      এ বিষয়ে রংপুর কোতোয়ালি থানার ওসি শাহাজন আলী জানায়, শিক্ষা অফিসের ডিডি আমাদের ফোন করে ঘুসের বিষয়টি জানান। আমরা সঙ্গে সঙ্গে গিয়ে দেখতে পাই তার রুমে একজন বসে আছেন কালো ব্যাগ নিয়ে। সেখানে সাত লাখ টাকা পাই। তাকে ৫৪ ধরায় গ্রেপ্তার করা হয়।


      তথ্যসূত্র:
      ১। ১৫ লাখের বদলে সাত লাখ টাকা ঘুস নিয়ে আসায় আটক
      https://tinyurl.com/5bj5rcmf
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        রাজশাহীতে ধানক্ষেত থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার



        রাজশাহীর পবা উপজেলার বিল ধরমপুর এলাকায় একটি ধানক্ষেত থেকে ১১ বছর বয়সি এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই শিশুর নাম আদিব আহনাফ। সে ওই এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে এবং বিল ধরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

        দৈনিক আমার দেশ জানায়, সোমবার (০২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় ধানক্ষেতে ওই শিশুর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পরিবার ও পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।

        পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (০১ মার্চ) রাতে মসজিদে তারাবির নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল শিশু আদিব। কিন্তু রাত গভীর হলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা, আত্মীয়স্বজন ও স্থানীয়রা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

        নিহতের মামা মোকছেদ আলী জানায়, ‘এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমার ভাগ্নেকে নির্মমভাবে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’


        তথ্যসূত্র:
        ১। রাজশাহীতে ধানক্ষেত থেকে শিশুর লাশ উদ্ধার
        https://tinyurl.com/6z724enr
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          ব্যবসায়ীর বেডরুমে ঢুকে স্ত্রী-সন্তানকে গুলি করার হুমকি দিলো যুবদল নেতা



          রংপুরে ডিশ ও ইন্টারনেট ব্যবসার আধিপত্য নিয়ে এক কর্মকর্তার বেডরুমে ঢুকে স্ত্রী-সন্তানকে গুলি করার হুমকি দিয়েছে যুবদল নেতা আকিবুল রহমান মনু।

          গণমাধ্যমের বরাতে জানা যায়, রোববার (১ মার্চ) বিকেলে রংপুর প্রেস ক্লাব এলাকায় ‘ক্যাবল ওয়ান’ এর অফিসে ঢুকে মহাব্যবস্থাপক (জিএম) মাহাদী হাসান কাফিকে মুঠোফোনে হুমকি দেয় রংপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনু। এছাড়া অশ্লীল ভাষায় গালিগালাজ করে ওই যুবদল নেতা। হুমকির এমন একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

          সিসিটিভি ফুটেজে দেখা যায়, আকিবুল রহমান মনু কয়েকজনকে সঙ্গে নিয়ে ক্যাবল ওয়ানের অফিসে যায়। একপর্যায়ে মুঠোফোনে জিএম মাহাদী হাসান কাফিকে বলে, আজকের মধ্যে এর সমাধান না করলে তোর বেডরুমে ঢুকে বৌ-বাচ্চাকে গুলি করবো। এছাড়া অশ্লীল ভাষায় গালিগালাজ করে সে।

          খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর ২৪নং ওয়ার্ডের কামাল কাছনা এলাকায় ক্যাবল ওয়ানের ফিড-সংযোগ অন্য এক ব্যক্তিকে দেওয়া হয়। কিন্তু ওই ফিড রংপুর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশীদ গালিবকে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন মনু।

          এ বিষয়ে মাহাদী হাসান কাফি জানায়, রোববার (০১ মার্চ) মনু তার সঙ্গীদের নিয়ে অফিসে ঢুকে আমাকে না পেয়ে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দিয়েছে। এছাড়া অফিসে থাকা অন্য কর্মকর্তা ও কর্মচারীদেরকেও হুমকি দেন। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি।

          এদিকে এ ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঘটনার দিন আকিবুল রহমান মনু ও জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক তামজিদুর রশীদ গালিবকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।


          তথ্যসূত্র:
          ১। বেডরুমে ঢুকে স্ত্রী-সন্তানকে গুলি করার হুমকি যুবদল নেতার
          https://tinyurl.com/2z48vecc
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            সীতাকুণ্ডে ধর্ষনের শিকার শিশুকে গলাকাটা অবস্থায় জীবিত উদ্ধার



            চট্টগ্রামের সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক এলাকায় এক দ্বিতীয় শ্রেণির শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। গত রোববার (১ মার্চ) দুপুরে রক্তাক্ত ও জরাজীর্ণ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয় শ্রমিক ও যুবকরা। বর্তমানে শিশুটি অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। আহত শিশুটির বয়স সাত বছর। সে উপজেলার কুমিরা ইউনিয়নের মাস্টার পাড়ার বাসিন্দা।

            গণমাধ্যমের বরতে জানা যায়, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ইকোপার্কের প্রায় ৫ কিলোমিটার গভীরে সড়কের ব্লকের কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় একটি স্কেভেটর চালক দেখতে পান, একটি রক্তাক্ত শিশু জঙ্গল থেকে টলমল পায়ে হেঁটে রাস্তার দিকে আসছে। শিশুটির গলার শ্বাসনালী কাটা ছিল এবং পরনের কাপড় রক্তে ভেজা থাকলেও নিচের অংশ ছিল না। তৎক্ষণাৎ শ্রমিকরা শিশুটির গলার কাটা অংশ কাপড় দিয়ে পেঁচিয়ে একটি ট্রাকে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এই ঘটনা কে বা কারা ঘটিয়েছে এ ব্যাপারে কিছু জানা যায়নি। তবে শিশুটি ইশারায় বোঝাতে চেষ্টা করছে- যে এমন নিষ্ঠুর আচরণ করেছে তাকে দেখলে সে চিনতে পারবে।

            সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মোহাম্মদ আলতাব হোসেন জানায়, ‘শিশুটির অবস্থা অত্যন্ত গুরুতর। তার শ্বাসনালী কেটে যাওয়ায় সে কথা বলতে পারছে না। প্রাথমিক আলামত ও পোশাকের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, সে ধর্ষণের শিকার হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত চমেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

            ‎সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানায়, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। মেয়েটিকে কুমিরা থেকে তুলে আনা হয়েছিল। ইকোপার্কের সড়কে কর্মরত তিন যুবক গলাকাটা রক্তাক্ত শিশুকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।’


            তথ্যসূত্র:
            ১। গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটছিল শিশু, কথা বলার শক্তিও নেই
            https://tinyurl.com/47e37sdx
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment


            • #7
              ইরানের ড্রোন হামলায় সৌদি আরবের রাস তানুরা রিফাইনারি সাময়িকভাবে বন্ধ



              ড্রোন হামলার পর সৌদি আরব কর্তৃপক্ষ দাম্মামের কাছে রাস তানুরা রিফাইনারি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে সৌদি রাষ্ট্রীয় টেলিভিশন।

              এর আগে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ইরানের শাহেদ-১৩৬ ড্রোন সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে আঘাত হেনেছে। হামলার ফোলে এই তেল স্থাপনায় আগুন লেগে যায়।

              রাস তানুরা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিশোধনাগার এবং সৌদি আরবের তেল রপ্তানির একটি প্রধান কেন্দ্র। ইরানের সাথে মার্কিন-ইসরায়েলি সংঘাতের মধ্যে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় সম্প্রতি একাধিক তেল স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে।

              সূত্র: https://tinyurl.com/39ped98s
              নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

              Comment


              • #8
                তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, স্বীকার করল সেন্টকম



                যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ১ মার্চ, রবিবার বার কুয়েতের বিমান প্রতিরক্ষা বাহিনীর গুলিতে “ভুলবশত” তিনটি মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে।

                সূত্র: https://tinyurl.com/mu2rhazf
                নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

                Comment


                • #9
                  বৈরুত ও দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলা: নিহত ৩১, আহত ১৪৯


                  লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় রাজধানী বৈরুতে ২০ জন নিহত ও ৯১ জন আহত এবং দেশের দক্ষিণাঞ্চলে ১১ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছে।

                  সূত্র: https://tinyurl.com/mtkrkzt9
                  নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

                  Comment

                  Working...
                  X