Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ১৫ রমযান, ১৪৪৭ হিজরি || ০৫ মার্চ, ২০২৬ ঈসায়ী

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ১৫ রমযান, ১৪৪৭ হিজরি || ০৫ মার্চ, ২০২৬ ঈসায়ী

    খুলনায় শ্রমিক দল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা, জনতার হাতে আটক এক শুটার


    খুলনার রূপসা উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি ও রূপসা–বাগেরহাট আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মাসুম বিল্লাহকে (৫৫) প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গণমাধ্যম সূত্রে জানা যায়, গত বুধবার (৪ মার্চ) রাত ৯টার দিকে মহানগরীর ডাকবাংলো মোড়ের বাটা শোরুমে এ ঘটনা ঘটে।

    নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারার মৃত মিনহাজ উদ্দিনের ছেলে। ঈদের কেনাকাটা করতে তিনি মার্কেটে এসেছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

    বাটার শো-রুমের কর্মকর্তা, কর্মচারী জানায় এবং সিসি টিভি ফুটেজে দেখা যায়, ব্যস্ত শো-রুমে হঠাৎ বেশ কয়েকজন বাহির থেকে দৌড়ে ভিতরে চলে আসে। পেছনে বেশ কয়েকজন লোক দৌড়ে এসে একজনকে গুলি করে এবং এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এসময় তিনি শো-রুমের একপাশে পড়ে যান। এরপর সন্ত্রাসীরা আবারও গুলি করে শো-রুম ত্যাগ করে।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত মাসুম বিল্লাহকে কয়েকজন সন্ত্রাসী পিকচার প্যালেস মোড় থেকে ধাওয়া দেয়। তাদের ধাওয়া খেয়ে ডাকবাংলো মোড়ের বাটা শো-রুমে অবস্থান নেয়। সন্ত্রাসীরা ভেতর প্রবেশ করে তাকে কুপিয়ে ও গুলি করে। ৩-৫ সেকেন্ডের মধ্যে হত্যা মিশন শেষ করে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে।

    খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম জানায়, ছয়-সাতজন সন্ত্রাসী মাসুমকে কন্ট্রাক্ট কিলিং করতে আসে। কে কত পাবে তাদের মধ্যে তা হিসাব করা ছিল। সাতজন মিলে মাসুমকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যাওয়ার সময় ট্রাফিকের একজন ইন্সপেক্টর সন্ত্রাসী অশোক ঘোষকে কোমরে পিস্তল রাখতে দেখে জনগণের সহযোগিতায় আটক করে।

    জানা যায়, সন্ত্রাসী অশোক ঘোষ আটক হওয়ার পর এলাকায় উপস্থিত জনতা ডাকবাংলো মোড়ে অবস্থান নেন। উত্তেজিত জনতা পুলিশকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া বলে শ্লোগান দিতে থাকে। সময় পার হওয়ার সাথে সাথে সেখানে আরও জনতা উপস্থিত হতে থাকে। ঘটনাস্থলের অবস্থা পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে সেনাবাহিনীর সহযোগিতায় পুলিশ আসামি অশোক ঘোষকে থানায় নেয়।


    তথ্যসূত্র:
    ১। নগরীর প্রাণকেন্দ্রে জুতার শোরুমে ঢুকে শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা, আটক ১
    https://tinyurl.com/wdwz372y
    zz0.uigvwffb4mzz
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    লেবাননে সন্ত্রাসী ইসরায়েলের বিমান হামলায় নিহত ৭২, আহত ৪৩৭


    লেবাননে বর্বর ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৭২ জন নিহত এবং ৪৩৭ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সাম্প্রতিক এই হামলার ঘটনায় দক্ষিণ লেবানন ও বৈরুতের দক্ষিণ উপশহরগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

    লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি সন্ত্রাসী বিমান বাহিনীর ধারাবাহিক আগ্রাসনে বহু আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে এখনও তৎপরতা চলছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, নিহত ও আহতদের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক।

    মূলত লেবাননের দক্ষিণাঞ্চল এবং রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে এই হামলাগুলো চালানো হয়েছে। এসব এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞের পাশাপাশি সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দখলদার ইসরায়েলি বাহিনী শুধু বিমান হামলাই চালায়নি, বরং লেবাননের বিভিন্ন এলাকার বাসিন্দাদের জন্য জোরপূর্বক উচ্ছেদের আদেশ জারি করেছে। পাশাপাশি, তারা লেবাননের ভূখণ্ডের ভেতরে নতুন নতুন সামরিক অবস্থানও গ্রহণ করেছে, যা পরিস্থিতিকে আরও শোচনীয় করে তুলেছে।


    তথ্যসূত্র:
    1. Israeli air strikes kill 72 in Lebanon: Ministry
    https://tinyurl.com/yeytcerf
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      সন্ত্রাসী ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে এক পরিবারের চার সদস্যসহ ছয়জন নিহত



      ​৫ মার্চ দখলদার ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে আবারো নৃশংস হামলা চালিয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, এসব হামলায় একটি পরিবারের চারজন সদস্যসহ মোট ছয়জন সাধারণ নাগরিক শহীদ হয়েছেন। নিহতদের মধ্যে দুটি শিশু ও তাদের পিতা-মাতা এবং একটি গ্রামের মেয়র ও তার স্ত্রীও রয়েছেন।

      লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, কফর তেবনিত গ্রামের কাছে প্রথম হামলার ঘটনা ঘটে। সেখানে একটি বাড়ি লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলায় একই পরিবারের চারজন সদস্য নিহত হন। নিহতদের মধ্যে রয়েছে দুইটি নিষ্পাপ শিশু ও তাদের পিতা-মাতা। ধ্বংসস্তূপে পরিণত হওয়া ঘর থেকে উদ্ধারকারীরা তাদের লাশ উদ্ধার করে।

      অপর একটি হামলার ঘটনা ঘটেছে নাবাতিয়া অঞ্চলে। সেখানে একটি গ্রামের মেয়র এবং তার স্ত্রী ইসরায়েলি বর্বর হামলায় নিহত হন। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, নিরীহ এসব লোকজন নিজেদের ঘরে অবস্থান করছিলেন, এমন সময় যুদ্ধবিমান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র তাদের বাড়ি চূর্ণ-বিচূর্ণ করে দেয়।


      তথ্যসূত্র:
      1. Six killed in Israeli attacks in south Lebanon: State media
      https://tinyurl.com/5n96p4th’
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        হবিগঞ্জের ছাত্রলীগ-ছাত্রদল মিলেমিশে আমদানিকৃত ফলের ট্রাকে প্রায় লাখ টাকা চাঁদাবাজি




        হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় কমলাভর্তি দুটি ট্রাক আটকে ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা চাঁদা আদায় করেছে ছাত্রদল ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় ব্যবসায়ী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকরাম হোসেন (৬০) থানায় চাঁদাবাজদের বিরেুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

        দৈনিক আমার দেশ সূত্রে জানা যায়, গত সোমবার (২ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে ভারত থেকে আমদানি করা ১০ মেট্রিক টন কমলা দুটি ট্রাকযোগে ঢাকার উদ্দেশে পাঠানোর ব্যবস্থা করেন ব্যবসায়ী আকরাম হোসেন। তিনি ভারত থেকে এলসির (লেটার অব ক্রেডিট) মাধ্যমে বিভিন্ন ধরনের পণ্য আমদানি করে স্থানীয় বাজারে সরবরাহ করে থাকেন। এ জন্য সরকারকে প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা শুল্ক পরিশোধ করে বাল্লা শুল্ক স্টেশন দিয়ে বৈধভাবে এসব পণ্য আমদানি করা হয়, যার বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। ভারত থেকে ট্রাক দুটি গাজীপুর ইউনিয়নের পাক্কাবাড়ি এলাকায় বাল্লাগামী রাস্তায় পৌঁছালে ইউনিয়ন ছাত্রদলের শিক্ষা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাসুক মিয়া ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ট্রাকের গতিরোধ করে। এ সময় তারা ব্যবসায়ীর কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে ৭০ হাজার টাকা দিলে ট্রাক ছেড়ে দেওয়া হয়।

        অভিযুক্তরা হল— গাজীপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতা মিশু মিয়া, ছাত্রদল নেতা মাসুক মিয়া, ছত্তার মিয়া, শাকিল মিয়া, সাহেল মিয়া, জনি মিয়াসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

        ব্যবসায়ী আকরাম হোসেন সাংবাদিকদের জানায়, ‘আমি নিয়মিতভাবে বৈধ কাগজপত্রের মাধ্যমে ব্যবসা পরিচালনা করে আসছি। হঠাৎ করেই তারা ছাত্রলীগ ও ছাত্রদল রাজনৈতিক পরিচয় দিয়ে চাঁদা দাবি করে। টাকা না দিলে ব্যবসা করতে দেবে না বলে হুমকি দেয়। পরিস্থিতির চাপে পড়ে টাকা দিতে বাধ্য হয়েছি।’

        তথ্যসূত্র:
        ১। নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে কমলাভর্তি ট্রাক আটকে ছাত্রদল নেতার চাঁদাবাজি
        https://tinyurl.com/3y5r7ud4
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনে ইরানে নিহতের সংখ্যা ১,২৩০ ছাড়িয়েছে



          ৫ মে, বৃহস্পতিবার রাজধানী তেহরানসহ ইরানের কোম, ইসফাহান শহর এবং দেশের পশ্চিমাঞ্চলীয় বিভিন্ন স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। জবাবে ইরানও পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে এবং মধ্যপ্রাচ্যজুড়ে সামরিক ও অর্থনৈতিক অবকাঠামো ধ্বংসের হুমকি দিয়েছে।

          ২৮ ফেব্রুয়ারি, শনিবার থেকে শুরু হওয়া এ হামলায় এখন পর্যন্ত ১,২৩০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।

          তেহরান থেকে আল-জাজিরার প্রতিনিধি মোহাম্মদ ভাল জানান, পুরো দেশ এখন সব দিক থেকে আক্রান্ত। অন্তত ৩০০ শিশু ও কিশোর হাসপাতালে ভর্তি হয়েছে এবং আহত মানুষের সংখ্যা ছয় হাজার ছাড়িয়েছে।


          তথ্যসূত্র:
          1.Death toll in Iran from US, Israeli attacks rises
          https://tinyurl.com/5b3zc3y2
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            চট্টগ্রামে প্রাইভেট পড়ানোর আড়ালে ছাত্র-ছাত্রীদের যৌন নিপীড়ন চালাতো শিক্ষক




            চট্টগ্রাম বোয়ালখালীতে প্রাইভেট পড়ানোর আড়ালে ছাত্র-ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগে ইমতিয়াজ উদ্দিন নামের ২৫ বছর বয়সী এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

            দৈনিক ইনকিলাব এক প্রতিবেদনে জানায়, বুধবার (৪ মার্চ) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

            পুলিশ জানায়, ইমতিয়াজ দীর্ঘ দেড় দুই বছর ধরে শিশুদের প্রাইভেট পড়ানোর নামে জোরপূর্বক যৌনাচারে লিপ্ত করতো। আমরা প্রাথমিক ভাবে চারজন শিশুর তথ্য পেয়েছি। এর মধ্যে তিনজন মেয়ে ও এক জন ছেলে রয়েছে। তাদের বয়স ১০ বছরের কম। শিশুরা অভিযুক্ত শিক্ষকের বাসায় গিয়ে প্রাইভেট পড়তো।

            অনৈতিক নোংরামি করার এক পর্যায়ে শিশুদের বিভিন্ন ভয়ভীতি দেখানো হতো বলেও অভিযোগ করেছে ভুক্তভোগী শিশুরা।

            পুলিশ জানায়, অভিযুক্ত ইমতিয়াজ প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বিষয়টির তদন্ত চলছে। ইমতিয়াজের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে। ভিকটিমদের স্বাস্থ্য পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।


            তথ্যসূত্র:
            ১। বোয়ালখালীতে প্রাইভেট পড়ানোর আড়ালে ছাত্র-ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
            https://tinyurl.com/42hsw99j

            ​​​
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment

            Working...
            X