Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ১৬ রমযান, ১৪৪৭ হিজরি || ০৬ মার্চ, ২০২৬ ঈসায়ী

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ১৬ রমযান, ১৪৪৭ হিজরি || ০৬ মার্চ, ২০২৬ ঈসায়ী

    কুবি শিক্ষককে অপহরণ করে বুথ থেকে টাকা তুলে নিলো সন্ত্রাসীরা



    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আবদুর রাজ্জাক সোহেলকে দিনদুপুরে অপহরণ করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৫ মার্চ) কুমিল্লা সদর দক্ষিণ থানায় তিনি মামলা করেন।

    দৈনিক আমার দেশ জানায়, বুধবার (৪ মার্চ) দুপুরে ঢাকা যাচ্ছেন এমন সময় কোটবাড়ি বিশ্বরোড এলাকায় বাসের জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকার এসে জানতে চায় তিনি উবার ডেকেছেন কি না। তিনি না বললে সন্ত্রাসীরা জোরপূর্বক তাকে গাড়িতে তুলে নেয় এবং মুখ চেপে ধরে।

    অপহরণকারীরা ময়নামতি ক্যান্টনমেন্ট সংলগ্ন সড়ক ধরে তাকে দেশীয় অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দেয়। এ সময় তার কাছে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, মানিব্যাগে থাকা প্রায় ১৫ হাজার টাকা এবং বিকাশ অ্যাকাউন্ট থেকে তিন হাজার টাকা ছিনিয়ে নেয় তারা।

    এ সময় শিক্ষককে শারীরিকভাবে নির্যাতন করে এটিএম কার্ডের পিন নম্বর আদায় করে নেয় সন্ত্রাসীরা। পরে দাউদকান্দির হাবিব মার্কেটের একটি এটিএম বুথ থেকে কার্ড ব্যবহার করে প্রায় ৮০ হাজার টাকা তুলে নেয় অপহরণকারীরা।

    ঘটনার তিন থেকে চার ঘণ্টা পর, দাউদকান্দির একটি নির্জন এলাকায় তাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। এরপর অপহরণকারীরা ঢাকামুখী সড়ক ধরে চলে যায়।

    আবদুর রাজ্জাক সোহেল জানান, ছিনতাইকারীর সংখ্যা চারজন এবং বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। তিনি বলেন, ‘দৈনন্দিন সময়ে এমন ঘটনা খুবই উদ্বেগজনক। আশা করি বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে এবং জড়িতরা আইনের আওতায় আনা হবে।’

    তথ্যসূত্র:
    ১। কুবি শিক্ষককে অপহরণ, তিন ঘণ্টা জিম্মি রেখে লাখ টাকা লুট
    https://tinyurl.com/2hkk6ebe
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    জামালপুরে চাঁদাবাজদের ভয়ে যমুনা নদীর তীররক্ষা বাঁধের কাজ বন্ধ করল ঠিকাদার



    জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় যমুনা নদীর তীররক্ষা কাজ শুরু হওয়ার ৫ দিন পর থেকেই বন্ধ রয়েছে। এতে আসন্ন বর্ষা মৌসুমে নদী ভাঙনের পাশাপাশি বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা। এমন পরিস্থিতিতে তীররক্ষা বাঁধের ঠিকাদার দাবি করেছেন, ‘বিপুল পরিমাণ চাঁদা দাবি করেছে স্থানীয় একটি চক্র। মূলত চাঁদাবাজদের ভয়ে কাজ বন্ধ রাখা হয়েছে।’

    দৈনিক ইত্তেফাক এক প্রতিবেদনে জানায়, প্রকল্প সংশ্লিষ্ট ও নদী ভাঙনের শিকার পরিবারের সঙ্গে (নাম প্রকাশে অনিচ্ছুক) কথা বলে জানা গেছে, যমুনা নদীর ভাঙন ঠেকাতে নদীর তীর রক্ষা ও ভাঙন এলাকায় জিও বস্তা ফেলার কাজ শুরু হওয়ার আগেই স্থানীয় কিছু চাঁদাবাজ কাজটিতে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। এই পরিস্থিতিতে ১৫ ফেব্রুয়ারি কাজ শুরু হয়। কাজ শুরুর ৫দিন পর ২০ ফেব্রুয়ারি থেকে কাজ বন্ধ করে লাপাত্তা হয়ে যান ঠিকাদার ও শ্রমিকরা। এখন পর্যন্ত কাজ শুরু হয়নি।

    কাজ বন্ধ থাকার বিষয়টি জানতে চাইলে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী ও প্রকল্প কর্মকর্তা এনামুল হক জানায়, মাদারগঞ্জ উপজেলার চরপাকের দহ ইউনিয়নের পাকরুলে নদী তীর সংরক্ষণ ও ভাঙন প্রতিরোধে ৫০ মিটার কাজের দরপত্র আহ্বান করা হয়েছিল, ৪৮ লাখ টাকা দরে কাজটি পায় মোল্লা ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান। কাজ পাওয়ার পর আমরা তাকে সাইট বুঝিয়ে দিয়েছে। কি কারণে কাজটি বন্ধ রয়েছে তার জানি না। তাছাড়া এই ব্যাপারে বিস্তারিত জানতে তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেয়।

    নদী তীর সংরক্ষণ ও উন্নয়ন কাজের ঠিকাদার টাঙ্গাইল জেলার মোল্লা ট্রেডার্সের সৈকত হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, চাঁদাবাজদের কারণে কাজ করতে পারি না, সাইট বুঝিয়ে দেওয়ার পরেও কাজ বন্ধ রেখেছি। এতে কাজ না করলে আমার যেমন ক্ষতি পাশাপাশি এলাকায় ব্যাপক ক্ষতি হবে।

    কারা চাঁদাদাবি করেছে এমন প্রশ্নের উত্তরে তিনি চাঁদাবাজদের নাম প্রকাশে অনাগ্রহের কথা জানান এবং বলেন, ‘আমির এর বেশি কথা বলতে পারবো না।

    উল্লেখ্য, মাদারগঞ্জ উপজেলার চরপাকের দহ ইউনিয়নের পাকরুল গ্রামসহ কয়েকটি গ্রামে তিন কিলোমিটার জুড়ে চার বছর ধরে ক্রমাগত নদী ভাঙনের ফলে কয়েক হাজার বাড়িঘর, চারশ বিঘা আবাদী জমি, স্কুল, মসজিদ, প্রাচীন বৃক্ষরাজি, মাদ্রাসা, তিনটি আশ্রায়ণ কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক, কবরস্থান নদী গর্ভে বিলীন হয়ে গেছে। গৃহহারা হয়েছে কয়েক হাজার মানুষ। পানি উন্নয়ন বোর্ড ভাঙন ঠেকাতে গত কয়েক বছর ধরে কাজ করলেও যমুনা ভাঙন ঠেকানো সম্ভব হচ্ছে না।


    তথ্যসূত্র:
    ১। চাঁদাবাজের ভয়ে বন্ধ যমুনা নদীর তীররক্ষা বাঁধের কাজ
    https://tinyurl.com/2uct6xtu
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      ভারতে মুম্বাই বিমানবন্দরের কাছে মুসলিমদের নামাজ পড়ার আবেদন বাতিল করেছে হিন্দুত্ববাদী প্রশাসনের বোম্বে হাইকোর্ট




      ৫ মার্চ বৃহস্পতিবার বোম্বে হাইকোর্ট এক রায়ে চলতি রমাদান মাসে ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের (মুম্বাই বিমানবন্দর) নিকটে মুসলিম গাড়ি চালক ও যাত্রীদের নামাজ পড়ার আবেদন বাতিল করেছে।

      এর আগে ট্যাক্সি-রিকশা-উবার চালকদের একটি ইউনিয়ন এয়ারপোর্টের নিকটে নামাজ পড়ার অনুমতি চেয়ে হাইকোর্টে একটি আবেদন দায়ের করেছিল। গত বছর এপ্রিল মাসে বিমানবন্দরের ১ নং টার্মিনালের নিকটে নামাজ পড়ার একটি অস্থায়ী শেড ভেঙ্গে ফেলা হয়েছিল। মুসলিম গাড়িচালকগণ সেই নামাজ ঘরটি পুনরুদ্ধার অথবা এর নিকটবর্তী অন্য কোনও স্থানে নামাজের জন্য জায়গা বরাদ্দের দাবি জানিয়েছিল।

      কিন্তু নিরাপত্তার অজুহাত দেখিয়ে তাদের এই দাবির বিরোধিতা জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

      হিন্দুত্ববাদী প্রশাসনের হাইকোর্টের যুক্তি হল, নিরাপত্তাজনিত কারণে হাইকোর্ট প্রাঙ্গণে নামাজ আদায়ে আমরা অনুমতি দিতে পারি না। তাদের অযৌক্তিক দাবি, রমাদান ইসলামের অবিচ্ছেদ্য অংশ এটি সত্য, কিন্তু বিমানবন্দর প্রাঙ্গণসহ কাছাকাছি কোনও নির্দিষ্ট স্থানে নামাজ পড়া থেকে বিরত রাখার এই পদক্ষেপ মুসলিমদের ধর্মীয় অধিকার লঙ্ঘনের আওতায় পড়বে না।

      অপরদিকে মুসলিমদের পক্ষের এক আইনজীবী যুক্তি দেন, পূর্ববর্তী নামাজের শেডটি ৩০ বছর ধরে বিদ্যমান ছিল। এটির কারণে নিরাপত্তা বিঘ্ন হওয়ার মত কোনও ঘটনা ঘটে নি। তার দাবি, এই রায়ে ইচ্ছাকৃতভাবে মুসলিমদের নামাজ আদায়ে বাধা প্রদান করছে কর্তৃপক্ষ।


      তথ্যসূত্র:
      1. https://tinyurl.com/yujr9ayz
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        কক্সবাজারে ৫০ হাজার পিস ইয়াবা ও নারী সহযোগীসহ যুবদল নেতা গ্রেপ্তার



        কক্সবাজারের রামুতে ৫০ হাজার পিস ইয়াবা ও প্রায় সাড়ে চার লাখ নগদ টাকাসহ যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে এক নারীসহ ওই যুবদল নেতার দুই সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।

        দৈনিক আমার দেশ জানায়, বৃহস্পতিবার (০৫ মার্চ) ভোরে গোপন সংবাদে রামুর ফতেখাঁরকুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা এবং সাড়ে চার লাখ নগদ টাকা জব্দ করা হয়।

        গ্রেপ্তারকৃতরা হল রামু উপজেলা যুবদলের সাবেক অর্থ সম্পাদক ও ফতেখাঁরকুল ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব শওকত আলম, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া সুতারচর এলাকার আলী আহমদের ছেলে রাসেল (৪০) ও রামুর পশ্চিম মেরংলোয়া এলাকার আলমগীর ওরফে আলমের স্ত্রী কামরুন্নাহার (৩২)।

        জানা যায়, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয়ের আড়ালে শওকত আলম মাদক ব্যবসায় জড়িত ছিল। সে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহের জন্য একটি নেটওয়ার্ক গড়ে তোলেছে। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।

        এলাকাবাসী জানান, কয়েক বছর আগেও উল্লেখযোগ্য আয়ের উৎস না থাকলেও বর্তমানে শওকত বিপুল সম্পদের মালিক। অল্প সময়ের মধ্যে তার আর্থিক অবস্থার বড় ধরনের পরিবর্তন ঘটে। সে সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করত। এ কাজে একটি চক্র গড়ে তোলে সে।

        পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন স্থানে সরবরাহের কথা স্বীকার করেছে।


        তথ্যসূত্র:
        ১। ৫০ হাজার পিস ইয়াবা ও নারী সহযোগীসহ যুবদল নেতা গ্রেপ্তার
        https://tinyurl.com/2pnptecf
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          বাগেরহাটে পূবালী ব্যাংকের লকার থেকে গ্রাহকের ২শ ভরি স্বর্ণ গায়েব



          বাগেরহাট শহরের পূবালী ব্যাংকের লকার (ভোল্ট) থেকে এক ব্যবসায়ীর অন্তত ২০০ ভরি স্বর্ণালংকার গায়েব হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

          দৈনিক আমার দেশ জানায়, বৃহস্পতিবার (০৫ মার্চ) বিকালে বাগেরহাট শহরের খানজাহান আলী সড়কের পূবালী ব্যাংক (পিএলসি) শাখায় এই ঘটনা ঘটে। স্বর্ণালংকার খোয়া যাওয়া ব্যবসায়ীর নাম সুমন কুমার দাস। তার বাড়ি বাগেরহাট শহরের দশানী এলাকায়।

          ওই ব্যবসায়ী জানায়, এই ব্যাংকে আমার একটি লকার রয়েছে। সেখানে আমি গত বছরের ১৫ অক্টোবর আমি আমার মা, খালা, ভাই, স্ত্রীসহ বেশ কয়েকজন আত্মীয়ের প্রায় দুইশ ভরি স্বর্ণালংকার ব্যাংকের লকারে জমা রাখি। গতকাল বুধবার (০৪ মার্চ) বাড়িতে একটি অনুষ্ঠান ছিল সেজন্য ব্যাংকে এসে লকার খুলে দেখি কোনো স্বর্ণালংকার নেই, লকার খালি। আমি বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনা তদন্ত করছে।


          তথ্যসূত্র:
          ১। বাগেরহাটে পূবালী ব্যাংকের লকার থেকে ২শ ভরি স্বর্ণ গায়েব
          https://tinyurl.com/48pe9ctn
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে বিএসএফের গুলিতে বাংলাদেশি জেলে আহত, নিখোঁজ ১



            চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদীতে মাছ ধরার সময় বাংলাদেশিদের জেলেদের লক্ষ্য করে গুলি চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এতে মো. মোরশেদ নামে এক জেলে আহতের খবর পাওয়া গেছে। তাছাড়া বিএসফের স্পিডবোটের ধাক্কায় নদীতে নৌকা উল্টে মো. ফকির নামে আরও এক জেলে নিখোঁজ হয়েছে বলে জানিয়েছেন জেলেদের স্বজনরা।

            দৈনিক ইত্তেফাক এক প্রতিবেদনে জানায়, গত বুধবার (৪ মার্চ) রাতে দুর্লভপুর ইউপির মনোহরপুর সীমান্তে পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। শিবগঞ্জের দুর্লভপুর ইউনিয়নের চেয়ারম্যান মুহা. আজম আলী ও স্থানীয় বাসিন্দারা এসব তথ্য নিশ্চিত করেছেন।

            ইউপি চেয়ারম্যান মুহা. আজম আলী জানান, আহত মো. মোরশেদ (৩২) মনোহরপুরের মনিমুল ইসলামের ছেলে। একই ঘটনায় নিখোঁজ হয়েছেন মনোহরপুরের চান মণ্ডলের ছেলে মো. ফকির।

            তিনি আরও জানান, বুধবার সন্ধ্যায় মনোহরপুর সীমান্ত সংলগ্ন পদ্মা নদীতে মাছ ধরছিলেন মোরশেদ, ফকির ও আরও কয়েকজন। এ সময় বিএসএফের সদস্যরা দূর থেকে তাদের উপর রাবার বুলেট ছোঁড়ে। এক পর্যায়ে বিএসএফের টহলের জন্য ব্যবহৃত স্পিডবোট উঠিয়ে দেওয়া হয় মোরশেদ ও ফকিরের নৌকার উপরে। এতে তাদের নৌকাটি উল্টে যায়। পরে অন্য জেলেরা আহত অবস্থায় মোরশেদকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন মো. ফকির।

            চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আব্দুস সামাদ জানান, আহত ব্যক্তির কাঁধে ছড়রা গুলির চিহ্ন ছিল। তাকে বুধবার রাত ৮টার পরে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।

            চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানায়, আহত ও নিখোঁজ বাংলাদেশিরা বাংলাদেশের সীমানা অতিক্রম করে ভারতের ২০০ গজ অভ্যন্তরে চলে যায়। এ সময় বিএসএফের টহলদল তাদের ধাওয়া করে এবং স্পিড বোটের ধাক্কায় একজন আহত ও আরও একজন নিখোঁজ রয়েছে।


            তথ্যসূত্র:
            ১। পদ্মা নদীতে বিএসএফের গুলিতে বাংলাদেশি জেলে আহত, নিখোঁজ ১
            https://tinyurl.com/3mn78jv5
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment


            • #7
              ভারতের তামিলনাড়ুতে এক দলিত প্রতিবন্ধী ও এক অভিবাসী শ্রমিককে নির্মমভাবে কুপিয়ে হত্যা



              এক দলিত শ্রেণিভুক্ত প্রতিবন্ধী ও এক পরিযায়ী শ্রমিককে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে ভারতের তামিলনাড়ু রাজ্যের এক দল উগ্রবাদী। ২ মার্চ সোমবার তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার পেরুমপাথু গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

              নিহত দলিত প্রতিবন্ধী ব্যক্তিটির নাম জন মার্ক, বয়স ৪২ বছর। সে পেরুমপাথু গ্রামেরই স্থানীয় বাসিন্দা। অপর নিহত ব্যক্তিটির নাম শ্রীনাথ গাড্ডা, সে ওড়িশা রাজ্যের বাসিন্দা। তামিলনাড়ুতে অভিবাসী শ্রমিক হিসেবে সে কাজ করত। এই হামলায় অন্যান্য অনগ্রসর শ্রেণির আরও ৫ জন আহত হয়েছে, আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

              পুলিশ সূত্রে জানা যায়, ২ মার্চ রাতে একটি চায়ের দোকানে বসেছিল ভুক্তভোগীরা। এক সময় ৩টি মোটরসাইকেলে ৯ জনের এক দল উগ্রবাদী সেখানে আসে। তারা রামদা ও অন্যান্য ধারালো অস্ত্র দ্বারা অতর্কিতভাবে ভুক্তভোগীদের ওপর হামলা চালায়। ঘটনাস্থলেই মারা যায় জন মার্ক ও শ্রীনাথ গাড্ডা।

              পরবর্তীতে জানা যায়, হামলাকারীরা ছিল হিন্দু বর্ণ প্রথার আলোকে প্রভাবশালী বর্ণভুক্ত। তারা উদ্দেশ্যমূলকভাবে দলিত লোকদের আতঙ্কিত করতে পূর্ব থেকেই এই হামলার পরিকল্পনা করেছিল। ২ জন হামলাকারী এর আগেও দলিতদের বিরুদ্ধে এক হামলায় জড়িত ছিল বলে জানা গেছে।

              পুলিশ জানায়, অভিযুক্তদের নাম কান্নান, বসন্ত কুমার, অ্যান্টনি মিশেল, উচিমাহালি ওরফে মিট্টাই, রাজা ওরফে এসাক্কিরাজা, সুবাইয়া ওরফে সুভাষ এবং কল্যাণী। অভিযুক্তদের বয়স ১৯ থেকে ২১ বছরের মধ্যে। ৩ মার্চ কয়েকজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

              এই ঘটনার প্রতিক্রিয়ায় দলিত ও অন্যান্য অনগ্রসর শ্রেণি উভয় সম্প্রদায়ের লোকজন সকল অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও ন্যায়বিচারের দাবিতে এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে।


              তথ্যসূত্র:
              1. https://tinyurl.com/rba7pmpc
              নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

              Comment

              Working...
              X