Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ১৮ রমযান, ১৪৪৭ হিজরি || ০৮ মার্চ, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ১৮ রমযান, ১৪৪৭ হিজরি || ০৮ মার্চ, ২০২৬ ঈসায়ী

    নোয়াখালীতে ছাত্রদল কর্মীকে কোপাল আ.লীগের নেতাকর্মীরা



    নোয়াখালীর চাটখিল উপজেলায় ছাত্রদলের এক কর্মীকে কুপিয়ে আহত করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। দৈনিক আমার দেশ জানায়, গত শনিবার (৭ মার্চ) সন্ধ্যার পর কড়িহাটি বাজারে এই ঘটনা ঘটে।

    আহত অবস্থায় মো. ফয়সাল নামের ওই ছাত্রদল কর্মী তার ফেসবুকে লাইভে এসে একথা জানায়।

    লাইভে ফয়সালকে বলতে শোনা যায়, ‘আমি ছাত্রদল করি, ৫ আগস্টের আগ থেকেই আওয়ামী লীগের বিরুদ্ধে লেখালেখি করি। আমি আজ ঢাকা থেকে বাড়িতে আসি, বাজারে ইফতারের পরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমার উপর অতর্কিত হামলা চালিয়েছে।’

    সে জানায়, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে হাত, মাথা, পিঠসহ বিভিন্ন জায়গায় কুপিয়েছে। পাশাপাশি তার দোকান ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করেছে।’

    সে আরও জানায়, ‘বিএনপি ক্ষমতায় থাকার পরও আওয়ামী লীগের সন্ত্রাসীরা অতর্কিত এই হামলা করেছে। আমি এই হামলার মাহবুব উদ্দিন খোকন এমপির কাছে সুষ্ঠু বিচার দাবি করছি।’


    তথ্যসূত্র:
    ১। চাটখিলে ছাত্রদল কর্মীকে কোপাল আ.লীগের নেতাকর্মীরা
    https://tinyurl.com/5axyh964
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    চট্টগ্রামে হঠাৎ ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন



    চট্টগ্রামে মোটরসাইকেল শোডাউন করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। দৈনিক ইত্তেফাক জানায়, গত শনিবার (৭ মার্চ) ভোরে নগরের ২ নম্বর গেট এলাকার উড়ালসড়কের নিচে এই শোডাউন করে নিষিদ্ধ ছাত্রলীগ। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

    ভিডিওতে দেখা যায়, ৭ থেকে ৮টি মোটরসাইকেলে করে নেতা-কর্মীরা ‘আজকের এই দিনে, মুজিব তোমায় মনে পড়ে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছে।

    নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


    তথ্যসূত্র:
    ১। চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল শোভাযাত্রা
    https://tinyurl.com/534tmszt
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      রাজশাহীতে বিএনপি-জামায়াত সংঘর্ষে জামায়াতকর্মী নিহত



      রাজশাহীর মোহনপুরের সাঁকোয়া গ্রামে ঈদের নামাজের ইমাম নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় জামায়াত-বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

      দৈনিক আমার দেশ জানায়, গত শনিবার (৭ মার্চ) রাত ৮টার দিকে মোহনপুর উপজেলার সাঁকোয়া এলাকায় এ ঘটনা ঘটে।

      এতে আলাউদ্দিন নামে জামায়াতের এক কর্মী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা জামায়াত আমীর মাওলানা জিএএম আব্দুল আওয়াল।

      জানা যায়, শনিবার রাত ৮টায় সাঁকোয়া ঈদগাহ বড় মসজিদের তারাবীর নামাজের আগে ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগ নিয়ে আলোচনা সভা ছিলো। আলোচনা সভায় স্থানীয় জামায়াত এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিল। এসময় উভয়পক্ষ নিজেদের পছন্দের লোককে নিয়োগ দেওয়া নিয়ে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এসময় বেশ কয়েকজন আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে আহত আলাউদ্দিনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।


      তথ্যসূত্র:
      ১। রাজশাহীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, জামায়াতকর্মী নিহত
      https://tinyurl.com/bd9my5a8
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        শহীদ ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুইজন ভারতে গ্রেপ্তার



        জুলাই আন্দোলনের মুখ এবং ‘ইনকিলাব মঞ্চের’ মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই আসামিকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।

        দৈনিক আমার দেশ এক প্রতিবেদনে জানায়, রোববার (৮ মার্চ) ভোরে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী উত্তর ২৪ পরগনার বনগাঁ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

        প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বলছে, ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীর হোসেন বাংলাদেশের রাজনৈতিক কর্মী ওসমান হাদিকে হত্যা করে ভারতে পালিয়ে আসে। মেঘালয় সীমান্ত দিয়ে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং ভারতের বিভিন্ন স্থানে ঘোরাফেরার পর বাংলাদেশে ‘ফেরার উদ্দেশ্যে’ শেষ পর্যন্ত বনগাঁয় আসে।

        এসটিএফ বলছে, দুই বাংলাদেশি তাদের দেশে চাঁদাবাজি, হত্যাসহ গুরুতর অপরাধ করে ভারতে অনুপ্রবেশ করেছে বলে ‘গোপন ও বিশ্বাসযোগ্য’ তথ্য ছিল। তারা সুযোগ পেলে বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশে বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেয়ার চেষ্টা করছিল।

        এ তথ্যের ভিত্তিতে শনিবার গভীররাতে বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

        এ বিষয়ে মামলা করা হয়েছে জানিয়ে এসটিএফ বলছে, রোববার আদালতে হাজির করার পর তাদের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

        উল্লেখ্য যে, গত বছরের ১২ ডিসেম্বর মোটরসাইকেলে এসে হেলমেট পরা দুর্বৃত্তরা রাজধানীর পল্টন এলাকায় হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেয়া হলে পরে তাঁর মৃত্যু হয়।


        তথ্যসূত্র:
        ১। যেখান থেকে গ্রেপ্তার করা হলো ওসমান হাদির হত্যাকারীকে
        https://tinyurl.com/55ecy9rb
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          টঙ্গীতে ব্যবসায়ীর অফিসের সামনে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটালো সন্ত্রাসীরা



          গাজীপুরের টঙ্গীতে এক রিয়েল এস্টেট কোম্পানি মালিকের অফিসের সামনে গুলির ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক তৈরি করে। নান্টু মিয়া (৩৬) নামে ওই কোম্পানির এক সিকিউরিটি গার্ডকে মারধর করে আহত করে সন্ত্রাসীরা।

          দৈনিক আমার দেশ জানায়, গত শনিবার (৭ মার্চ) রাত আটটার দিকে টঙ্গীর সাতাইশ বাগানবাড়ি এলাকার মায়ের দোয়া রিয়েল এস্টেট অ্যান্ড কন্সট্রাকশন লিমিটেড কোম্পানির মালিক মো. কামরুজ্জামানের অফিসের সামনে ঘটনাটি ঘটেছে। তবে কামরুজ্জামান ঘটনার দুই মিনিট আগে অফিস ত্যাগ করায় প্রাণে বেঁচে যান বলে কোম্পানীর কর্মকর্তা-কর্মচারীরা জানান।

          কোম্পানীর সিকিউরিটি গার্ড সাংবাদিকদের জানায়, শনিবার রাত পৌনে আটটার দিকে দুই ব্যক্তি অফিসের গেটে এসে কোম্পানির মালিক কামরুজ্জামানকে খোঁজতে থাকে এবং ভেতরে প্রবেশের চেষ্টা করে। এতে বাধা দিলে তারা মালিকের অবস্থান জানতে চায়। পরে তারা আমাকে ধরে রাস্তার পাশে নিয়ে যায়। এরপর আরও অপরিচিত দুইজন লোক এসে চারজনে মিলে আমাকে এলোপাথাড়ি চড় থাপ্পড়-কিল-ঘুষি মারতে থাকে এবং মালিকের প্রকৃত অবস্থান নিশ্চিত করতে বলে। এতে আমি ডাক চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দৌড়ে এসে বিষয়টি জানতে চান। এসময় সন্ত্রাসীরা তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এবং একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক তৈরি করে একটি নোহা গাড়িযোগে পালিয়ে যায়।

          এ ব্যাপার কোম্পানির মালিক মো. কামরুজ্জামান জানায়, সন্ত্রাসীরা কেন আমাকে খুঁজছে আমার জানা নাই। তবে ইদানিং কেউ আমার কাছে চাঁদা দাবি করেনি। খবর পেয়ে পুলিশ প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে নিয়ে গেছেন। আমি আমার জীবনের ও কোম্পানির নিরাপত্তা দাবি করছি।


          তথ্যসূত্র:
          ১। টঙ্গীতে রিয়েল এস্টেট মালিকের অফিসের সামনে গুলি, ককটেল বিস্ফোরণ
          https://tinyurl.com/4t9axcpn
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            দেশে এক মাসে ৫১৭ সড়ক দুর্ঘটনা, নিহত ৪৩২



            দেশে গত ফেব্রুয়ারি মাসে ৫১৭ সড়ক দুর্ঘটনায় ৪৩২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১০৬৮ জন। নিহতের মধ্যে নারী রয়েছেন ৫৬ জন, শিশু ৬২।

            সম্প্রতি রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করেছে।

            প্রতিবেদনে বলা হয়, ১৮৭ মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৭৪ জন। দুর্ঘটনায় ১০২ জন পথচারী নিহত হয়েছে্ন। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৬৪ জন। এই সময়ে ৮টি নৌ দুর্ঘটনায় ৩ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। ৪৩টি রেল দুর্ঘটনায় ২৮ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছে্ন।

            রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণে বলা হয়— দুর্ঘটনাগুলোর মধ্যে ১৫৭টি জাতীয় মহাসড়কে, ২১৩টি আঞ্চলিক সড়কে, ৫৬টি গ্রামীণ সড়কে এবং ৮৪টি শহরের সড়কে এবং ৭টি অন্যান্য স্থানে সংঘটিত হয়েছে।

            দুর্ঘটনাসমূহের ১১৩টি মুখোমুখি সংঘর্ষ, ২২৮টি নিয়ন্ত্রণ হারিয়ে, ১০৪টি পথচারীকে চাপা/ধাক্কা দেওয়া, ৬৮টি যানবাহনের পেছনে আঘাত করা এবং ৪টি অন্যান্য কারণে ঘটেছে।
            উল্লেখ্য, বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের মতো দেশে সড়ক দুর্ঘটনার বড় একটি অংশ সংবাদে আসে না। তাই বাস্তব সংখ্যা আরো অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।


            তথ্যসূত্র:
            ১। ফেব্রুয়ারিতে ৫১৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩২
            https://tinyurl.com/yzhd2vvu
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment


            • #7
              ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একের পর এক অপহরণ-ছিনতাই, আতঙ্কে যাত্রীসাধারণ



              আসন্ন ঈদুল ফিতর ঘিরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি, অপহরণ ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। ফলে দেশের অন্যতম এই ব্যস্ত সড়কের যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। মহাসড়কের কুমিল্লা অংশের প্রায় ১০৪ কিলোমিটার এলাকায় এসব ঘটনার আশঙ্কা বেশি বলে অভিযোগ করেছেন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্টরা।

              দৈনিক আমার দেশ রবিবার (০৮ মার্চ) এক প্রতিবেদনে জানায়, মহাসড়কের দাউদকান্দি, চান্দিনা, আদর্শ সদর, বুড়িচং, চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণ এলাকায় সম্প্রতি অপহরণ ও ছিনতাইয়ের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। সন্ধ্যার পর কিছু সংঘবদ্ধ চক্র ছোট ছোট মাইক্রোবাস ও প্রাইভেট কার ব্যবহার করে যাত্রীদের টার্গেট করছে বলে অভিযোগ রয়েছে।

              অপহরণের শিকার হয়ে পরে উদ্ধার হওয়া কয়েকজন যাত্রী সাংবাদিকদের জানায়, অপহরণের পর ভুক্তভোগীদের হুমকি দেওয়া হয়—ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করলে তাদের হত্যা করা হবে। এ ধরনের ভয়ভীতির কারণে অনেক ভুক্তভোগীই মামলা করতে আগ্রহী হন না।

              মহাসড়কের কয়েকজন চালক জানায়, সন্ধ্যার পর একটি সংঘবদ্ধ চক্র প্রাইভেট কার ও মাইক্রোবাস নিয়ে যাত্রী পরিবহনের ছদ্মবেশে চলাচল করে। সন্দেহভাজন যাত্রীদের গাড়িতে তুলে নেওয়ার পর নির্জন স্থানে নিয়ে তাদের হাত-পা ও চোখ বেঁধে ফেলে। পরে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়া হয়।

              গত বুধবার (৪ মার্চ) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আব্দুর রাজ্জাক সোহেল ঢাকায় যাওয়ার জন্য পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় মহাসড়কের পাশে অপেক্ষা করছিলেন। এ সময় একটি প্রাইভেটকারের চালক তাকে ডাকলে তিনি গাড়ির কাছে যান। তখন কয়েকজন মিলে তাকে জোরপূর্বক গাড়িতে তুলে নেয়ার কথা জানান তিনি।

              পরবর্তীতে তার হাত-পা বেঁধে নির্যাতন করা হয় এবং ভয়ভীতি দেখিয়ে প্রায় এক লাখ টাকা ছিনিয়ে নেওয়ার পর তাকে মহাসড়কের পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি সিরাজুল মোস্তফা জানায়, শিক্ষক আব্দুর রাজ্জাক সোহেল বাদী হয়ে অজ্ঞাত চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

              ভুক্তভোগী শিক্ষক বলেন, অপহরণকারীরা আমার কাছ থেকে মোট ৯৭ হাজার ৫০০ টাকা নিয়ে নেয়। পরে আমাকে দাউদকান্দির একটি অজ্ঞাত স্থানে ফেলে রেখে যায়। এ সময় তারা কয়েকবার গুলি ও স্প্রে করে অজ্ঞান করে দেওয়ার হুমকি দেয়। ঘটনার পর থেকে আমি এখনো গভীর ট্রমার মধ্যে আছি।

              এ ধরনের আরেকটি ঘটনার শিকার হন প্রকৌশলী মাসুম রানা। তিনি কুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকায় দাঁড়িয়ে চট্টগ্রাম যাওয়ার জন্য একটি প্রাইভেটকারে ওঠেন। ৩০০ টাকা ভাড়ায় গাড়িটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়।

              মাসুম রানা জানান, পদুয়ার বাজার বিশ্বরোড পার হওয়ার পর আরও দুজন যাত্রী তোলা হয়। পরে সুয়াগাজী এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার হাত-পা বেঁধে ফেলে এবং মোবাইল অ্যাপস ব্যবহার করে বিকাশ ও ব্যাংক হিসাব থেকেও টাকা স্থানান্তর করে নেয়। সবকিছু ছিনিয়ে নেওয়ার পর তাকে চৌদ্দগ্রামের মিয়াবাজার এলাকায় গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়।

              তিনি বলেন, আমি কোনোরকমে প্রাণে বেঁচে ফিরেছি। মামলা করে কি হবে? পুলিশের টহল থাকলে এমন ঘটনা ঘটত না। এদের সঙ্গে পুলিশের কিছু সদস্য জড়িত আছে বলেও সন্দেহ রয়েছে।

              কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোড এলাকায় মাইক্রোবাস চালক আলাউদ্দিন বলেন, সন্ধ্যার পর কয়েকটি চক্র প্রাইভেটকার নিয়ে ছিনতাইয়ের উদ্দেশ্যে মহাসড়কে নামে। তাদের চেনা খুব কঠিন। এখন পর্যন্ত শুনিনি এসব চক্রের কাউকে গ্রেপ্তার করা হয়েছে। এজন্য ছিনতাইয়ের ঘটনা বাড়ছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, মহাসড়কের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

              হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ও কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার শাহিনুর আলম জানায়, কাঁচপুর থেকে চট্টগ্রামের সিটি গেট পর্যন্ত মহাসড়কে প্রায় ১ হাজার সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। তবে এর মধ্যে বেশির ভাগ ক্যামেরাই বর্তমানে অকার্যকর রয়েছে।


              তথ্যসূত্র:
              ১। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাই আতঙ্ক
              https://tinyurl.com/53x2pv9y
              নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

              Comment


              • #8
                ঝিনাইদহে আ.লীগ নেতার পেট্রোল পাম্পের কর্মচারীদের পিটুনিতে বৈষম্যবিরোধী ছাত্র‌নেতা নিহত



                ​ঝিনাইদহে পেট্রোল পাম্পে তেল কিন‌তে এসে কথা-কাটাকা‌টির জের ধ‌রে পিটুনিতে আল মিরাজ নামে এক যুবক নিহত হয়েছেন। নিরব বৈষম্য‌বি‌রোধী ছাত্র আ‌ন্দোলন ঝিনাইদহ সদর উপ‌জেলা ক‌মি‌টির যুগ্ম মূখ্য সংগঠক।

                দৈনিক আমার দেশ এক প্রতিবেদনে জানায়, শনিবার (৭ মার্চ) রা‌তে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ‌মেসার্স তাজ ফিলিং স্টেশনে এই ঘটনা‌টি ঘটে।

                পুলিশ জা‌নি‌য়ে‌ছে, শনিবার রাত ৮টার দি‌কে প্লাস্টিক বোতলে তেল নিতে আসেন আল মিরাজ নিরব (২৩)। তখন পাম্পের কর্মচারীরা বোতলে তেল দিতে অপারগতা প্রকাশ করে। প‌রে নিরব পাশের পাম্পে চলে যান। ফেরার পথে তাজ ফিলিং স্টেশনে অন্য এক ব্যক্তিকে বোতলে তেল দেওয়া দেখে প্রতিবাদ করলে পাম্পের কর্মচারীদের সাথে তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পা‌ম্পের কর্মচারীরা লাঠি দিয়ে নিরবকে পিটিয়ে গুরুতর জখম করে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পাম্পের ৩ কর্মচারীকে আটক করেছে ঝিনাইদহ র‍্যাব-৬।

                নিহত নিরব কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার বাদুরগাছা গ্রামের আলীমুর বিশ্বাসের ছেলে। তিনি ঝিনাইদহ শহরের সরকারি বালক বিদ্যালয়ের পাশে ফাস্টফুডের ব্যবসা কর‌তেন।

                এছাড়া নিহত নিরব বৈষম্য‌বি‌রোধী ছাত্র আ‌ন্দোলন ঝিনাইদহ সদর উপ‌জেলা ক‌মি‌টির যুগ্ম মূখ্য সংগঠক।। তিনি ঝিনাইদহ সরকা‌রি কে‌সি ক‌লে‌জে অনার্স দ্বিতীয় ব‌র্ষের ছাত্র।

                উল্লেখ্য, তাজ ফি‌লিং ষ্টেশ‌নের মা‌লিক ঝিনাইদ‌হের ‌নি‌ষিদ্ধ ঘো‌ষিত আওয়ামী লীগ নেতা ও জেলা প‌রিষ‌দের সা‌বেক চেয়ারম্যান সৃজনী বাংলা‌দে‌শের ব্যবস্থাপনা প‌রিচালক হারুন অর রশীদ ওর‌ফে সৃজনী হারুন।


                তথ্যসূত্র:
                ১। আ.লীগ নেতার পেট্রোল পাম্পের কর্মচারীদের পিটুনিতে বৈষম্যবিরোধী ছাত্র‌নেতা নিহত
                https://tinyurl.com/mu7er6y5
                নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

                Comment

                Working...
                X