Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ১৯ রমযান, ১৪৪৭ হিজরি || ০৯ মার্চ, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ১৯ রমযান, ১৪৪৭ হিজরি || ০৯ মার্চ, ২০২৬ ঈসায়ী

    চাঁদপুরে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে হত্যা করল বখাটেরা



    চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় জাকির হোসেন (৪৫) নামে এক বাবাকে পিটিয়ে হত্যা করেছে বখাটেরা। উপজেলার দুর্গাপুর ইউনিয়নের হরিনা গ্রামে ঘটনাটি ঘটেছে। জাকির হোসেন পেশায় একজন কৃষক। তার ৩ মেয়ে ও ২ ছেলেসহ ৫ সন্তান রয়েছে।

    গত রোববার (৮ মার্চ) ভোর ৫টায় আহত জাকির হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় জাকির হোসেনের ছোট ভাই হোসেন মিয়াজি চাঁদপুর আদালতে মামলা দায়ের করেছেন।

    দৈনিক আমার দেশ জানায়, জাকির হোসেনের মেয়ে নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। স্কুলে যাওয়া আসার পথে কয়েকজন যুবক তাকে উত্ত্যক্ত করতো। এ ঘটনায় জাকির হোসেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিশ্চিন্তপুর বাজারে তার ওপর হামলা চালায় বখাটেরা।

    পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থার অবনতি দেখে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।

    জাকির হোসেনের স্ত্রী পারভীন আক্তার জানায়, নিশ্চিন্তপুর গ্রামের নাছির হোসেনের ছেলে ফাইম মিয়াজী (২৪), আইনুল কবির ফটিকের ছেলে মো. সাফিন (২৩), নওদোনা গ্রামের মিজান বেপারীর ছেলে রিফাত ও মহসিন শিকদারের ছেলে রিয়াদসহ আরও ১০ থেকে ১৫ জন হামলা চালিয়েছে। আমি হত্যাকারীদের ফাঁসি চাই।

    তথ্যসূত্র:
    ১। মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ
    https://tinyurl.com/yuknk7f4
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    কুমিল্লায় বাড়ি নির্মাণে কোটি টাকা চাঁদা দাবি, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার




    কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাড়ি নির্মাণকে কেন্দ্র করে ১ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে বিআরডিবি’র চেয়ারম্যান, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি আক্তার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৮ মার্চ) বিকেলে ব্রাহ্মণপাড়া সদর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া সদর এলাকায় সাবেক পুলিশ কর্মকর্তা আবদুস সালামের বাড়ি নির্মাণকাজ চলাকালে ব্রাহ্মণপাড়া কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি) চেয়ারম্যান আক্তার হোসেন ১ কোটি টাকা চাঁদা দাবি করে এবং বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করে।

    এ ঘটনায় প্রজেক্ট ইঞ্জিনিয়ার মো. রাজিব খান বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ব্রাহ্মণপাড়া সদর বাজার এলাকা থেকে আক্তার হোসেনকে গ্রেফতার করে।

    এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার পুলিশ জানায়, অভিযোগ রয়েছে সাবেক পুলিশ কর্মকর্তা আবদুস সালামের বাড়ি নির্মাণ কাজকে কেন্দ্র করে আক্তার হোসেন ১ কোটি টাকা চাঁদা দাবি করে এবং তা না দিলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকিসহ বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে। ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।


    তথ্যসূত্র:
    ১। বাড়ি নির্মাণে কোটি টাকা চাঁদা দাবি সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
    https://tinyurl.com/3hkn2akm
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      ফরিদপুরে জেলগেটে আ.লীগ নেতাকে ফুলের মালা দিয়ে বরণ করল বিএনপির এমপি


      জামিন পাওয়ার পর ফরিদপুর জেল গেটে নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতাকে ফুলের মালা দিয়ে বরণ করেছে বিএনপির এমপি শহিদুল ইসলাম খান। জামিন পাওয়া সিদ্দিক মিয়া আওয়ামী লীগের ভাঙ্গা উপজেলা কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।

      ‎দৈনিক আমার দেশ এক প্রতিবেদনে জানায়, গত রোববার (০৮ মার্চ) দুপুরে মুক্তির পরে তাকে ফুলের মালা পরিয়ে জেলগেটে স্বাগত জানায় শহিদুল ইসলাম বাবুলসহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের একাধিক নেতা।

      ‎এ সময় জেলগেটে একে অপরকে ফুলের মালা গলায় পরিয়ে দেওয়া এবং ফুল ছিটিয়ে আনন্দ উদযাপন করার দৃশ্য লক্ষ করা যায়। সিদ্দিক মিয়া ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

      ‎কারামুক্তির পরে ইউপি চেয়ারম্যান সিদ্দিক মিয়া জানায়, আমার জেলমুক্তির জন্য নবনির্বাচিত এমপি শহিদুল ইসলাম বাবুলের প্রতি আমি কৃতজ্ঞ।



      ‎তথ্যসূত্র:
      ‎১। জেলগেটে আ.লীগ নেতাকে ফুলের মালা দিয়ে বরণ করলেন বিএনপির এমপি
      ‎- https://tinyurl.com/yzkxuk59‎
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        কুমিল্লায় উপজেলা হাসপাতালে ২৬ চিকিৎসকের মধ্যে ২৩ জনই অনুপস্থিত



        সাধারণ রোগীরা হাসপাতালের বারান্দায় ভিড় করতে শুরু করেছে সকাল সাড়ে ৮টার পর। হাসপাতালে প্রবেশ করেই হাজিরা খাতা এবং ডিউটি রোস্টার পরীক্ষা যাচাই করে দেখা যায় ২৬ চিকিৎসকের মধ্যে উপস্থিত আছেন ৩ জন। অনুপস্থিত রয়েছেন ২৩ জন।

        ‎গণমাধ্যমের বরাতে জানা যায়, সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ৮টায় কুমিল্লার বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই চিত্র দেখা যায় । হাসপাতালে শুধু ডা. জাহিদ, ডা. এম জামান, ডা. ফরহাদ আবেদীনকে ছাড়া আর কাউকে দেখা যায়নি।

        ‎এ সময় রোস্টার অনুযায়ী হাসপাতালে কর্তব্যরত ২৬ জন ডাক্তারের মধ্যে ৪ জন ছুটিতে আছেন বলে জানায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মালেকুল আফতাব ভূঁইয়া ।

        ‎এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মালেকুল আফতাব ভূঁইয়া মুঠোফোনে জানায়, ‘কুমিল্লা সিভিল সার্জন অফিসে ওনার মাসিক সমন্বয় সভা আছে, যার কারণে তিনি আসতে পারেননি। দু-একজন বাদে সব ডাক্তারই আসার কথা। ওনারা কেন আসে নাই, বিষয়টি আমি দেখছি।’

        ‎উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে সাইফুল ইসলাম নামে একজন জানান, ‘আধা ঘণ্টা দাঁড়িয়ে আছি। টিকিট কাউন্টার খোলেনি। কাউকে দেখছি না রুমের ভেতর। রুমের দরজা তালা দেওয়া।’

        ‎হরিপুর গ্রামের আবু ইউসুফের মেয়ে মারিয়া আক্তার দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে এসেছেন চিকিৎসার জন্য। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর জরুরি বিভাগের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠিয়ে দেয়। এ সময় মারিয়া আক্তার এর মা আকলিমা আক্তার বলেন, বড় ডাক্তার না থাকায় আমাকে কুমিল্লায় পাঠানো হয়েছে। কুমিল্লায় চিকিৎসা করা আমার জন্য খুবই ব্যয়বহুল।

        ‎ডাক্তারদের কখন কর্মস্থলে হাজিরা দেওয়ার নির্দেশনা রয়েছে— এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা সিভিল সার্জন আলী নুর মোহাম্মদ বশির বলেন, সব সরকারি হাসপাতালে ডাক্তারদের ৮টায় উপস্থিত থাকার কথা রয়েছে। বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কেন ২৬ জনের মধ্যে তিনজন উপস্থিত আছেন— বিষয়টি আমি তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি। এমনটা হবার কথা নয়।



        ‎তথ্যসূত্র:
        ‎১। হাসপাতালে ২৬ চিকিৎসকের মধ্যে ২৩ জনই অনুপস্থিত
        ‎- https://tinyurl.com/2fcze8wm
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          আসামে ৪ বছর বয়সী কন্যা শিশু অপহরণ ও ধর্ষণের শিকার


          ৪ মার্চ ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলায় সাড়ে ৪ বছরের এক কন্যা শিশুকে অপহরণ ও যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে। অভিযুক্ত ধর্ষক ২৬ বছর বয়সী বিজন তান্তি।

          অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীর পরিবারের পূর্ব পরিচিত ছিল। ৬ মার্চ ভুক্তভোগী পরিবারের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে ধর্ষককে প্রেপ্তার করা হয়।

          পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যা ৫ টার দিকে শিশুটির পরিবারের সদস্যরা ঘরের বাইরে ছিল। এমন সময় শিশুটির ঘরে প্রবেশ করে অভিযুক্ত ব্যক্তিটি। ঘরে কন্যা শিশুটি একা খেলা করছিল, এমন সময় তাকে চকলেট কিনে দেওয়ার লোভ দেখিয়ে বাইরে নিয়ে যায় ধর্ষক। পরে কন্যা শিশুটিকে সে নিজের ঘরে নিয়ে যায়। সন্ধ্যা ৭টার দিকে একটি চা বাগানের কাছে শিশুটিকে পাওয়া যায়।

          কন্যা শিশুটির তথ্যের ভিত্তিতে তার পিতার অভিযোগ, অভিযুক্ত ব্যক্তিটি শিশুটিকে শ্বাসরোধ করে যৌন নিপীড়ন করেছে। শিশুটির জবানবন্দি রেকর্ড করেছে পুলিশ, এছাড়া আনুষ্ঠানিক তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।


          তথ্যসূত্র:
          1. https://tinyurl.com/5euffrt5
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            দিল্লির উত্তম নগরে হোলি উৎসবে ব্যাপক সংঘর্ষে ১ যুবক নিহত ও ৮ আহত



            ৪ মার্চ ভারতে দিল্লির উত্তম নগরের জেজে এলাকায় হিন্দুদের হোলি উৎসব উদযাপনকালে একটি মারাত্মক সংঘর্ষের ঘটনা ঘটে। ফলস্বরূপ তরুণ কুমার নামে ২৬ বছর বয়সী এক যুবক প্রাণ হারায়।

            পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় ১১ বছর বয়সের একটি ছোট মেয়ে নিজ ভবনের ছাদ থেকে তরল রঙভর্তি একটি বেলুন ছুঁড়ে, বেলুনটি ফুটে যায় এবং এক প্রতিবেশি মহিলার গায়ে রঙ ছিটকে পড়ে। এর ফলে দুই প্রতিবেশি পরিবারের মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়।

            প্রতিবেশি মহিলাটি তার আত্মীয়দের ডেকে জড়ো করলে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। ফলে সাধারণ তর্ক-বিতর্ক থেক এই ঝগড়া ব্যাপক মারামারিতে রূপ নেয়। উভয় পক্ষ লাঠি, লোহার রড, ইট ও পাথর দ্বারা একে অপরের বিরুদ্ধে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

            এই সংঘর্ষে উভয় পক্ষের মোট ৮ জন আহত হয়েছে। ভুক্তভোগী তরুণ কুমার প্রাথমিকভাবে এই সংঘাতে জড়িত ছিল না। কিন্তু বাড়ি ফেরার পথে তার ঘরের কাছে একটি গলিতে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়, এতে সে মাথায় গুরুতরভাবে আহত হয়। তাকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হলেও ৬ মার্চ সকালে তার মৃত্যুর সংবাদ পাওয়া যায়।

            এই ঘটনাকে একটি খুনের মামলা হিসেবে চিহ্নিত করেছে দিল্লি পুলিশ, এখন পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে। ঘটনাস্থলে

            এই মর্মান্তিক ঘটনা উক্ত এলাকাকে উত্তেজনাপূর্ণ করে তুলেছে, ভুক্তভোগীর আত্মীয়দের কাছ থেকে ন্যায়বিচারের দাবি এবং পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছে। উত্তেজনা রোধে উক্ত এলাকায় পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়।


            তথ্যসূত্র:
            1. https://tinyurl.com/bde397yh
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment


            • #7
              সরকারি পুরস্কারে ট্রান্সজেন্ডারদের অন্তর্ভুক্ত করার উদ্যোগ: বাতিলের দাবি জানিয়ে ১২০০ বিশিষ্ট নাগরিকের বিবৃতি



              বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সর্বস্তরের শিক্ষক, ছাত্র, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পেশার ১২০০ জন বিশিষ্ট নাগরিক ‘ট্রান্সজেন্ডারদের পুরস্কৃত করার অপচেষ্টা বন্ধ করুন’ শিরোনামে একটি বিবৃতি প্রদান করেছেন।

              গত রবিবার (৮ মার্চ) ‘মূল্যবোধ ডট কম’ নামক একটি ওয়েব সাইটে এই বিবৃতিটি প্রকাশ করা হয়।

              মূল্যবোধ আন্দোলনের মুখপাত্র ইঞ্জিনিয়ার মুহাম্মাদ সাদাতের পাঠানো এ বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা দেশের সচেতন নাগরিকবৃন্দ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ঘোষিত জাতীয় যুব পুরস্কার-২০২৬ প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জাতীয় যুব পুরস্কার নীতিমালা (সংশোধিত) ২০২৬ অনুসরণ করে নির্ধারিত আবেদন ফরমে মোট ২০টি পুরস্কারের মধ্যে ২টি (১০%) পুরস্কার ট্রান্সজেন্ডারদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। সফল আত্মকর্মী ক্যাটাগরির ১৪টি পুরস্কারের মধ্যে ১টি এবং যুব সংগঠক ক্যাটাগরির ৬টি পুরস্কারের মধ্যে ১টি ট্রান্সজেন্ডারদের জন্য নির্ধারণ করা হয়েছে।’

              বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশের সরকারি নীতিমালায় স্বীকৃত জেন্ডার (লিঙ্গ) মাত্র তিনটি— নারী, পুরুষ ও হিজড়া। ‘ট্রান্সজেন্ডার’ নামে কোনো জেন্ডার এখনো পর্যন্ত বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি পায়নি। সেই বাস্তবতায় প্রশ্ন জাগে—সরকারি স্বীকৃতির বাইরে থাকা একটি ধারণাকে কীভাবে রাষ্ট্রীয় নীতিমালায় অন্তর্ভুক্ত করা হলো এবং সেই নীতিমালার ভিত্তিতে রাষ্ট্রীয় পুরস্কার প্রদান করার উদ্যোগ নেওয়া হলো?’

              বিবৃতিতে আরও বলা হয়, ‘একটি বিষয় স্পষ্টভাবে উল্লেখ করা প্রয়োজন— হিজড়া এবং ট্রান্সজেন্ডার এক বিষয় নয়। হিজড়া জন্মগতভাবে লিঙ্গগত জটিলতা বা প্রতিবন্ধিতায় আক্রান্ত একটি মানবিক গোষ্ঠী। মেডিকেল টেস্টের মাধ্যমে নিশ্চিতকৃত প্রকৃত হিজড়াদের পুনর্বাসন ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব। কিন্তু তথাকথিত ট্রান্সজেন্ডার ধারণা সম্পূর্ণ ভিন্ন একটি বিকৃত মতবাদ যেখানে জন্মগতভাবে সুস্থ একজন পুরুষ নিজেকে নারী হিসেবে বা একজন নারী নিজেকে পুরুষ হিসেবে দাবি করে।’

              ‘বাংলাদেশ একটি ৯১ শতাংশ মুসলিম অধ্যুষিত দেশ, যার সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ ইসলামী ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। ইসলামের সুস্পষ্ট শিক্ষার আলোকে এবং বিশ্বের অধিকাংশ আলেম-উলামার মতে তথাকথিত ট্রান্সজেন্ডারবাদ একটি কুফরী মতবাদ যা মানুষের স্বাভাবিক ও প্রাকৃতিক লিঙ্গ পরিচয়কে অস্বীকার করে। দুঃখজনক হলেও সত্য যে, বিগত ফ্যাসিবাদী শাসনামলে এই মতবাদকে বিভিন্ন শিক্ষানীতি, প্রশিক্ষণ ও সামাজিক কর্মসূচির মাধ্যমে কৌশলে সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সেই প্রবণতা আরো জোরালোভাবে অব্যাহত ছিল। ফ্যাসিবাদী আমলে বহুল সমালোচিত ‘শরীফ-শরীফা’ গল্প পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির প্রচেষ্টা বিতর্কিত ট্রান্সজেন্ডার মতবাদ প্রতিষ্ঠারই একটি অংশ ছিল।’

              ১২০০ জন নাগরিকের বিবৃতিতে আরও বলা হয়, ‘রাষ্ট্রের দায়িত্ব হলো সমাজের নৈতিক ভিত্তিকে শক্তিশালী করা; কোনো বিতর্কিত মতবাদকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়া নয়। বিভ্রান্তিকর ও ধর্মবিরোধী এই ট্রান্সজেন্ডার ধারণাকে রাষ্ট্রীয় পুরস্কারের মাধ্যমে উৎসাহিত করা হলে তা হবে দেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় বিশ্বাস, সামাজিক মূল্যবোধ ও সাংস্কৃতিক চেতনাকে অবমাননার শামিল।’

              দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘অতএব আমরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি—’জাতীয় যুব পুরস্কার নীতিমালা (সংশোধিত) ২০২৬’ সংশোধন করে ট্রান্সজেন্ডার কোটা অবিলম্বে বাতিল করতে হবে এবং সরকার স্বীকৃত জেন্ডার কাঠামোর বাইরে কোনো পরিচয়কে রাষ্ট্রীয় নীতিমালা, কর্মসূচি বা পুরস্কার ব্যবস্থায় অন্তর্ভুক্ত না করার বিষয়ে সুস্পষ্ট নীতিগত ঘোষণা দিতে হবে। আমরা আশা করি, সরকার দেশের জনগণের ধর্মীয় বিশ্বাস ও সামাজিক বাস্তবতার প্রতি সম্মান প্রদর্শন করে দ্রুত এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।’

              বিবৃতিপ্রদানকারী শিক্ষকদের নামের তালিকা ‘মূল্যবোধ ডট কম’ (www.mullobodh.com) এ প্রকাশিত হয়েছে। বিবৃতিপ্রদানকারী বিভিন্ন পেশাজীবীদের মধ্যে ৪৮ জন অধ্যাপক, ৩৮ জন সহযোগী অধ্যাপক, ৬৭ জন সহকারী অধ্যাপক, ৬১ জন প্রভাষক রয়েছেন। এছাড়াও ১৪৮ জন অন্যান্য শিক্ষক, ৯৯ জন প্রকৌশলী, ৩৩ জন ডাক্তার, ৬১ জন ব্যবসায়ী এবং ৩৮৫ জন শিক্ষার্থী রয়েছেন।

              বিবৃতিপ্রদানকারীদের মধ্যে রয়েছেন মূল্যবোধ আন্দোলনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাব্বির আহমেদ, বুয়েটের অধ্যাপক ড. মমিনুজ্জামান, ডুয়েটের অধ্যাপক কাজী রফিকুল ইসলাম, বুটেক্সের সহযোগী অধ্যাপক ড. আব্বাস উদ্দীন শায়ক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মোজাম্মেল হক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামীমা তাসনীম, অধ্যাপক ড. মোহাম্মাদ আবুল হাসনাত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড .শাফিউল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শামিমা নাসরিন জলি, ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মোহাম্মদ মাহবুবুল আলম, কুমিল্লা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. আরিফ মোর্শেদ খান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আমিরুল ইসলাম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ মো: গালিব, নর্থ সাউথের সহকারী অধ্যাপক ড. মোহাম্মাদ বোরহান উদ্দীন, এশিয়া প্যাসিফিকের অধ্যাপক ড. শমসাদ আহমেদসহ অন্যান্য বিশিষ্ট নাগরিকবৃন্দ।


              তথ্যসূত্র:
              ১। ১২০০ বিশিষ্ট নাগরিকের বিবৃতিঃ ট্রান্সজেন্ডারদের পুরস্কৃত করার অপচেষ্টা বন্ধ করুন
              https://tinyurl.com/2srsmw8j
              নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

              Comment

              Working...
              X