Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ২০ রমযান, ১৪৪৭ হিজরি || ১০ মার্চ, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ২০ রমযান, ১৪৪৭ হিজরি || ১০ মার্চ, ২০২৬ ঈসায়ী

    লেবাননে এক সপ্তাহে ৮৩ শিশু হত্যা করেছে সন্ত্রাসী ইসরায়েল


    জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলি হামলা তীব্র হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ৮৩ শিশু নিহত এবং ২৫৪ জন আহত হয়েছে।



    ‎সংস্থাটি এক বিবৃতিতে জানায়, গত এক সপ্তাহে লেবানন জুড়ে প্রতিদিন গড়ে ১০ জনেরও বেশি শিশু নিহত হয়েছে এবং প্রতিদিন প্রায় ৩৬ জন শিশু আহত হয়েছে।

    ‎বিবৃতিতে আরও বলা হয়, গত ২৮ মাসে লেবাননে মোট ৩২৯ জন শিশু নিহত এবং ১ হাজার ৬৩২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

    ‎সংস্থাটির মতে, এই পরিসংখ্যান অত্যন্ত উদ্বেগজনক এবং এটি শিশুদের ওপর চলমান সংঘাতের ভয়াবহ প্রভাবের স্পষ্ট প্রমাণ। সংঘাতের কারণে দেশজুড়ে ব্যাপক বাস্তুচ্যুতি ঘটেছে। এর ফলে প্রায় ৭ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে, যাদের মধ্যে প্রায় ২ লাখ শিশু রয়েছে।




    ‎তথ্যসূত্র
    ‎1.At least 83 children killed in Lebanon in past 7 days: UNICEF
    ‎- https://tinyurl.com/5bhrkb68
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    ইরানের জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা



    ইরানের সামরিক এবং বেসামরিক স্থাপনাগুলোতে টানা নয়দিন নির্বিচারে হামলা চালানোর পর এবার দেশটির জ্বালানি অবকাঠামোতেও হামলা শুরু করেছে সন্ত্রাসী যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ৭ মার্চ, শনিবার রাত থেকে ইরানের বিভিন্ন তেল ডিপো ও জ্বালানি সংরক্ষণাগারে বিমান হামলা চালানো হয়েছে। তেহরানের সতর্কবার্তা অনুযায়ী, এ হামলার ফলে চলমান সংঘাত এক ‘বিপজ্জনক নতুন পর্যায়ে’ প্রবেশ করেছে।

    ইরানি তেলজাত পণ্য বিতরণ সংস্থার প্রধান নির্বাহী কেরামত ভেইস্কারামি রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন, তেহরান ও আলবোরজ অঞ্চলে চারটি তেল ডিপো এবং একটি পেট্রোলিয়াম পণ্য পরিবহন কেন্দ্রে বিমান হামলা চালানো হয়েছে। এতে চারজন কর্মী নিহত হয়েছেন, যাদের মধ্যে দুজন তেলবাহী ট্যাংকারের চালক ছিলেন। হামলায় স্থাপনাগুলোর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।

    এদিকে সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড গতকাল রাতে ইরানের সাধারণ মানুষকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে। তাদের দাবি, ইরানের সরকার ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকাগুলোতে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ব্যবস্থা করছে। এতে ওই এলাকাগুলো সম্ভাব্য সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে এবং সাধারণ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়তে পারে।

    এদিকে, আন্তর্জাতিক জ্বালানি বাজারে ইতোমধ্যেই এই সংঘাতের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। সাম্প্রতিক উত্তেজনার জেরে অপরিশোধিত তেলের দাম দ্রুত বেড়ে গেছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৯ দশমিক ২৭ শতাংশ বৃদ্ধি ১১৭ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে। একই সময়ে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ১১৭ দশমিক ৭০ ডলারে।

    জ্বালানি বাজার সংশ্লিষ্টরা এখন গভীরভাবে পর্যবেক্ষণ করছেন, এই সংঘাত পারস্য উপসাগরীয় অঞ্চলের প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোর উৎপাদন ও রপ্তানির উপর কতটা প্রভাব ফেলতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজে হামলার হুমকি এবং সরবরাহ ব্যবস্থায় সম্ভাব্য বিঘ্ন বিশ্ববাজারে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।

    অর্থনীতিবিদদের আশঙ্কা, বর্তমান সংঘাত যদি দীর্ঘায়িত হয়, তবে তা শুধু জ্বালানি বাজারেই নয়, বিশ্ব অর্থনীতিতেও বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করতে পারে।

    তথ্যসূত্র
    1.Crude oil prices spike near $120 a barrel as the Iran war impedes production and shipping
    https://tinyurl.com/mr7vr3av
    2. Iran oil facilities hit for first time as war with US-Israel enters day 9
    https://tinyurl.com/bde37wap
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      তেহরানের আবাসিক এলাকায় ভয়াবহ হামলা, নিহত অন্তত ৪০



      ইরানের রাজধানী তেহরানের পূর্বাঞ্চলের একটি আবাসিক এলাকায় ভয়াবহ হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে,এ হামলায় বহু মানুষ আহত হয়েছেন এবং ধ্বংসস্তূপের নিচে আরও লোকজন আটকে থাকার আশঙ্কা রয়েছে।

      ‎৯ মার্চ, সোমবার সারা দিন ধরে ইরানের রাজধানী তেহরান, ইসফাহানসহ অন্যান্য বড় শহরগুলোকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে সন্ত্রাসী যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। তেহরানে সোমবার প্রতি এক বা দুই ঘণ্টা অন্তর বেশ কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান আল-জাজিরার প্রতিবেদকেরা।

      ‎ইসফাহানের পারমাণবিক স্থাপনাগুলোর কাছাকাছি এলাকায় হামলা হওয়ায় সেখানে উদ্বেগ বাড়ছে। এ ছাড়া গভর্নরের কার্যালয়েও হামলা হয়েছে বলে খবর পাওয়া গেছে। ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত একটি প্রাচীন প্রাসাদও বোমা হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

      ‎তেহরানের আবাসিক এলাকায় ভয়াবহ হামলার ঘটনায় ইরানে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,২৫৫ জনে। দেশটির উপ-স্বাস্থ্যমন্ত্রীর বরাতে আল-জাজিরা জানিয়েছে, এই হামলায় এখন পর্যন্ত মোট ১২ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন ।

      ‎ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী আলী জাফরিয়ান জানিয়েছেন, মার্কিন-ইসরায়েলি এই হামলায় অধিকাংশ হতাহতই বেসামরিক নাগরিক। নিহতদের বয়স ৮ মাস থেকে ৮৮ বছরের মধ্যে। তিনি জানান, হামলায় ২০০ শিশু এবং ১১ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন ।

      ‎বর্বর এই হামলায় ২৯টি ক্লিনিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর মধ্যে ১০টি বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। এছাড়া ৫২টি স্বাস্থ্যকেন্দ্র, ১৮টি জরুরি সেবা কেন্দ্র এবং ১৫টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।



      ‎তথ্যসূত্র
      ‎1.Around 40 killed in US-Israeli attack on residential blocks in Iran’s capital
      ‎- https://tinyurl.com/3r9yrmeu
      ‎2. Iran says 1,255 people killed in US-Israeli attacks, mostly civilians
      ‎- https://tinyurl.com/3dbrh6my

      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment

      Working...
      X