Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ২৩ রমযান, ১৪৪৭ হিজরি || ১৩ মার্চ, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ২৩ রমযান, ১৪৪৭ হিজরি || ১৩ মার্চ, ২০২৬ ঈসায়ী

    ‎ভোলার বিচ্ছিন্ন দ্বীপ ঢালচরে বিএনপি নেতার অত্যাচারে অতিষ্ঠ মানুষ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা



    ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর ইউনিয়নের তারুয়া সমুদ্র সৈকত সংলগ্ন এলাকার শ্রমিক দল নেতা জাহাঙ্গীর বাহিনী ওরফে কোরল জাহাঙ্গীরের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় নারী-পুরুষরা।

    ‎দৈনিক যুগান্তর এক প্রতিবেদনে জানায়, গত বুধবার (১১ মার্চ) বিকেলে তারুয়া সমুদ্র সৈকত সড়কে শত শত নারী-পুরুষ একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তারা শ্রমিক দল নেতা জাহাঙ্গীর বাহিনীর সদস্যদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

    ‎জানা যায়, চালচর ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত হাতেম আলীর ছেলে ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক কোরল জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা এলাকায় মাদক ব্যবসা, চুরি, অস্ত্রের মহড়া এবং সাধারণ মানুষের সঙ্গে অমানবিক আচরণ করে আসছে। এসব ঘটনার কারণে এলাকাবাসী দীর্ঘদিন ধরে আতঙ্কের মধ্যে বসবাস করছে।

    ‎স্থানীয়রা জানান, একটি প্রভাবশালী চক্রের আশ্রয়ে দীর্ঘদিন ধরে কোরল জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা মাদক ব্যবসা পরিচালনা করছে। এছাড়া রাতের বেলায় বাড়িঘরে চুরির ঘটনাও ঘটাচ্ছে। মাঝে মাঝে অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে।

    ‎বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন নারী অভিযোগ করেন, বিভিন্ন নারীদের কুপ্রস্তাব দেয় জাহাঙ্গীর ও তার ছেলেরা। গত সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে কোরল জাহাঙ্গীরের ছেলে এমরান, আল-আমিন ও সজিব তাদের বাড়ির টয়লেটের বদনায় মরিচের গুঁড়ো দেয়। এতে তারা আহত হন। বিষয়টি তাদের পরিবারকে জানালে উল্টো হামলা করা হয় এবং এতে ৫-৬ জন আহত হন। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

    ‎স্থানীয়রা জানান, দ্রুত সময়ের মধ্যে কোরল জাহাঙ্গীর বাহিনীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হলে আরও বড় আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। এলাকাবাসী শান্তিপূর্ণভাবে বসবাস করতে চান এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।


    তথ্যসূত্র:
    ‎১। ঢালচরে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ মানুষ
    ‎- https://tinyurl.com/mtdp5acn
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    ‎নওগাঁর ধামইরহাট ও মান্দায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু, আহত ১



    নওগাঁয় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে ধামইরহাট ও মান্দা উপজেলায় এ ঘটনা ঘটে।

    ‎নিহতরা হলেন, ধামইরহাট উপজেলার ভাবির মোড় এলাকার মোখলেসুর রহমানের ছেলে জালাল উদ্দীন ও মান্দা উপজেলার চকরামপুর মধ্যপাড়া ঈদগাহ সংলগ্ন পাড়ার মোসলেমের ছেলে পিন্টু ।

    ‎দৈনিক আমার দেশ সূত্রে জানা যায়, বৃষ্টির মধ্যে বাড়ির পাশে একটি বিলে শসা তুলতে যান কৃষক জালাল উদ্দীন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে খবর পেয়ে পরিবারের সদস্য তার লাশ বাড়িতে নিয়ে যায়।

    ‎অন্যদিকে বাড়ির পাশে একটি মাঠে ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই পিন্টু নিহত হয়। এসময় তার সাথে থাকা আরও একজন গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান স্থানীয়রা।

    তথ্যসূত্র:
    ‎১। নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
    ‎- https://tinyurl.com/v6wj9cah
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      ‎ভুয়া রেশন কার্ডে ৪ কোটি টাকা আত্মসাৎ করল পুলিশ: বাহিনীর ১১ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা



      ঝালকাঠি পুলিশ লাইন্সের রেশন সেন্টার থেকে ২৫২টি ভুয়া রেশন কার্ড তৈরি করে প্রায় চার কোটি টাকা আত্মসাৎ করে পুলিশের কয়েকজন সদস্য। এ ঘটনায় ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১২ মার্চ) দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মো. জাকির হোসেন বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

      ‎দৈনিক ইত্তেফাক এক প্রতিবেদনে জানায়, আসামিরা সরকারি কর্মচারী হিসেবে নিযুক্ত থেকে ২০১৩ সাল থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ২৫২টি ভুয়া রেশন কার্ড তৈরি করে রেশন সামগ্রী উত্তোলন করেছে, এর ফলে মোট ৩ কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৮৫ টাকা আত্মসাৎ করা হয়েছে।

      ‎আসামিদের মধ্যে রয়েছে – সাবেক মেস ম্যানেজার মো. আলাউদ্দিন, পুলিশ পরিদর্শক আরিফ মাহামুদ, মো. আল মামুন, মো. রেজাউল করিম, কাজী রাজীউজ জামান, কনস্টেবল মো. আতিকুর রহমান, কনস্টেবল ও মেস ম্যানেজার মো. সাইফুল ইসলাম, কনস্টেবল মেহেদী হাসান, অফিস সহকারী মো. তৌফিক এলাহী, ওজনদার মো. জহির উদ্দিন এবং বিক্রয় সহকারী সৈয়দ জসিম উদ্দিন।

      ‎দুদকের সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানায়, আসামিরা সরকারি দায়িত্বে নিয়োজিত থেকে জাল-জালিয়াতির মাধ্যমে প্রতারণা করে রেশন সামগ্রী উত্তোলন করে অর্থ আত্মসাৎ করেছে। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করা হয়।

      ‎মামলার তদন্ত চলাকালে অন্য কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন দুদকের এ কর্মকর্তা।

      ‎দুদকের মামলা সূত্রে জানা যায়, আসামিরা প্রতিটি বছরে ভিন্ন সংখ্যক ভুয়া রেশন কার্ড তৈরি করে লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছে। উদাহরণস্বরূপ, ২০১৩ সালে ৬০টি, ২০১৪ সালে ৫৬টি, ২০১৫ সালে ৬৩টি, ২০১৬ সালে ৪৯টি, ২০১৭ সালে ৩৯টি, ২০১৮ সালে ৭৪টি, ২০১৯ সালে ৬৭টি, ২০২০ সালে ১৪৮টি এবং ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ২৫২টি কার্ড তৈরি করা হয়েছে।

      তথ্যসূত্র:
      ‎১। ‘ভুয়া’ রেশন কার্ডে ৪ কোটি টাকা আত্মসাৎ: ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা
      ‎- https://tinyurl.com/5xdnhhek
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        ‎সিলেটের গোয়াইনঘাটে ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল



        সিলেটের গোয়াইনঘাটে ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) উদ্যোক্তা শিবু দাসের বিরুদ্ধে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ওই উদ্যোক্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

        ‎দৈনিক ইত্তেফাক এক প্রতিবেদনে জানায়, গত বুধবার (১১ মার্চ) রাতে ছড়িয়ে পড়া ভিডিও সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে, শিবু দাসের ছোট ভাই দীপু দাস ডৌবাড়ী ইউনিয়নের নারীদের কাছ থেকে কয়েক দিন ধরে ফ্যামিলি কার্ডের নামে ১২০ থেকে ১৩০ টাকা করে নেয়। গতকালও ইউনিয়ন উদ্যোক্তার কার্যালয়ে নারীদের কাছ থেকে টাকা নিচ্ছিল সে। তখন স্থানীয় এক ব্যক্তি প্রতিবাদ করে টাকা ফেরত দেওয়ার দাবি জানালে দীপু দাস টাকা ফেরত দেয়।

        ‎ভিডিওতে দেখা গেছে, চেয়ারে বসে থাকা এক ব্যক্তিকে ঘিরে দাঁড়িয়ে আছেন বেশ কয়েকজন নারী। এ সময় টেবিলের ওপর কয়েকজনের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দেখা যায়। ভিডিও ধারণ করা ব্যক্তি বলেন, ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য ইউনিয়নের প্রায় ৯ হাজার মানুষের কাছ থেকে ১৩০ টাকা করে নিয়েছেন। এ সময় ভিডিও ধারণকারী ব্যক্তি সবার টাকা ফেরত দেওয়ার দাবি জানান। পরে চেয়ারে বসা ব্যক্তি ড্রয়ার থেকে টাকা বের করে উপস্থিত নারীদের ফিরিয়ে দেয়। এ সময় টাকা ফেরত দেওয়া ব্যক্তি নারীদের নাম জিজ্ঞাসা করে টাকা ফেরত দিচ্ছিল। ইউনিয়নের উদ্যোক্তার কার্যালয়ে নারীদের ভিড় লক্ষ করা যায়। টাকা ফেরত দেওয়া ব্যক্তি ডৌবাড়ী ইউনিয়নের উদ্যোক্তা শিবু দাসের ভাই দীপু দাস। এ সময় শিবু দাসকে কার্যালয়ে দেখা যায়নি।


        তথ্যসূত্র:
        ‎১। ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল
        ‎- https://tinyurl.com/zfbsbpn9
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          ‎নৌবাহিনীর বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ; বর-কনেসহ নিহত ১৪



          বাগেরহাটের রামপালে নৌবাহিনীর বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বর-কনেসহ ১৪ জন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল ৪টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার বেলাইব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরো চারজন আহত হয়েছেন।

          ‎গণমাধ্যম সূত্রে জানা যায়, মোংলা থেকে খুলনার দিকে যাচ্ছিল বাংলাদেশ নৌবাহিনীর একটি বাস। বিপরীত দিক থেকে বরযাত্রী নিয়ে মোংলার দিকে যাচ্ছিল একটি মাইক্রোবাস। গাড়ি দুটি বেলাইব্রিজ এলাকায় পৌঁছালে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন।

          ‎দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

          ‎রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল জানায়, দুর্ঘটনায় নিহত চারজনের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

          ‎অন্যদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেনাজ মোশাররফ জানায়, সন্ধ্যা ৬টা পর্যন্ত হাসপাতালে ৯ জনের লাশ এসেছে। এর মধ্যে তিনজন শিশু, তিনজন নারী ও দুজন পুরুষ। আরেকজন পুরুষকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তিনিও মারা গেছেন।

          ‎নিহত কনে মার্জিয়া আক্তার (মিতু)-এর মামা আবু তাহের জানান, খুলনার কয়রা উপজেলার নাকশা এলাকায় বৃহস্পতিবার দুপুরে মার্জিয়ার বিয়ে হয়। পরে বরযাত্রী নিয়ে মাইক্রোবাসটি মোংলার শেলাবুনিয়া এলাকায় শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হয়। পথে রামপালের বেলাইব্রিজ এলাকায় দুর্ঘটনায় কনেপক্ষের নববধূ মার্জিয়াসহ তিনজন এবং বরপক্ষের বর সাব্বিরসহ আটজন নিহত হন।

          ‎স্থানীয় সূত্রে জানা গেছে, মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের ছোট ছেলে সাব্বিরের বিয়ে ছিল। দুর্ঘটনায় আব্দুর রাজ্জাক, তার স্ত্রী, ছেলেমেয়ে, নাতি-নাতনি, নববধূ ও তার স্বজন এবং মাইক্রোবাসের চালকসহ মোট ১৪ জন নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


          তথ্যসূত্র:
          ‎১। রামপালে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত বেড়ে ১৪
          ‎- https://tinyurl.com/mr6d5w9u
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            পশ্চিম ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত, নিহত ৪



            ইরাকের পশ্চিমাঞ্চলে জ্বালানি সরবরাহকারী মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়ে চারজন সেনাসদস্য নিহত হয়েছে। ১৩ মার্চ, শুক্রবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করে জানিয়েছে, ১২ মার্চ, বৃহস্পতিবার রাতে ঘটা এই দুর্ঘটনায় বিমানের মোট ছয়জন ক্রু সদস্যের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে এবং বাকিদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
            প্রাথমিক তদন্তের বরাতে সেন্টকম জানিয়েছে, বিমানটি কোনো শত্রুপক্ষ বা ভুলবশত নিজেদের বাহিনীর গুলিতে বিধ্বস্ত হয়নি। মূলত উড্ডয়নকালীন অবস্থায় আরেকটি জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কারের সাথে সংঘর্ষের ফলে এই দুর্ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে। বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল কেসি-১৩৫ মডেলের একটি রিফুয়েলিং এয়ারক্রাফট।

            এদিকে এই ঘটনায় জড়িত দ্বিতীয় ট্যাঙ্কারটি জরুরি সংকেত পাঠিয়ে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করেছে। ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী, বিমানটি আন্তর্জাতিক জরুরি কোড ‘৭৭০০’ প্রচার করেছিল। প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা গেছে, দ্বিতীয় বিমানটির পেছনের ভার্টিক্যাল স্ট্যাবিলাইজার বা লেজের অংশটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

            তথ্যসূত্র
            1. Four crew confirmed dead after US military plane crash in Iraq
            https://tinyurl.com/5f99ccer
            2. Four killed after US refuelling plane crashes in Iraq, military confirms
            https://tinyurl.com/2rs6vzx8​
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment

            Working...
            X