Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ২৫ রমযান, ১৪৪৭ হিজরি || ১৫ মার্চ, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ২৫ রমযান, ১৪৪৭ হিজরি || ১৫ মার্চ, ২০২৬ ঈসায়ী

    আখাউড়ায় মাল আটকে ব্যবসায়ীর কাছে ৫ হাজার টাকা চাঁদা চাইল পুলিশ কর্মকর্তা



    পুলিশের গাড়িতে তেল ভরার জন্য রাস্তায় গাড়ি আটকে এক ব্যবসায়ীর কাছে ৫ হাজার টাকা চাঁদা চাইল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার পুলিশের এক সাব ইন্সপেক্টর।

    দৈনিক যুগান্তর এক প্রতিবেদনে জানায়, গত বৃহস্পতিবার (১২ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে জেলা শহর থেকে মাল কিনে ফেরার পথে আখাউড়া কুমার পাড়া এলাকায় সাব ইন্সপেক্টর সুমন ওই ব্যবসায়ীর কাছে ৫ হাজার টাকা দাবি করে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ব্যবসায়ী জুয়েল খান শনিবার (১৪ মার্চ) দুপুরে পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন।

    ভুক্তভোগী ব্যবসায়ী গণমাধ্যমকে জানায়, ঈদ উপলক্ষে দোকানের জন্য বাচ্চাদের খেলনা, চুড়ি, চুলের ব্যান্ড, চশমা ইত্যাদি মালামাল কিনে বৃহস্পতিবার রাতে জেলা শহর থেকে সিএনজি করে আখাউড়া ফেরার পথে পৌরশহরের কুমার পাড়া রেলক্রসিং এর দক্ষিণ পূর্ব পাশে একটি পুলিশের ভ্যান থেকে এসআই সুমন আমার মালামাল খুলে চেক করে এবং ক্রয়ের রশিদ দেখাতে বলে। আমি ক্রয়ের রশিদ দেখানোর পর নানারকম কথা বলে আমাকে আটকে রাখে।

    এক পর্যায়ে পুলিশের গাড়িতে তেল ভরার জন্য আমার কাছে ৫ হাজার টাকা চায় এসআই সুমন। আমি অনেক অনুরোধ করা সত্ত্বেও আমাকে প্রায় ১ ঘণ্টা আটকে রাখে। অবশেষে আমি আমার চাচা মো. আক্তার খানকে ফোনে বিষয়টি জানালে তিনি ঘটনাস্থলে এসে এসআই সুমনের কাছে আমাকে আটকের কারণ জিজ্ঞাসা করলে তিনি সন্তোষজনক জবাব দিতে পারেনি। উপরন্তু পুলিশ আমার চাচার কাছে টাকা চায়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশ সুপারকে বিষয়টি জানানো হবে বললে পুলিশ তাকে ছেড়ে দেয়।


    তথ্যসূত্র:
    ১। আখাউড়ায় মাল আটকে ব্যবসায়ীর কাছে টাকা চাওয়ার অভিযোগ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে
    https://tinyurl.com/u6p7hsxd
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    বাগেরহাটের মোংলায় বিএনপি নেত্রীর ঘর থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, আটক ১




    বাগেরহাটের মোংলায় বিএনপির মহিলা দলের থানা শাখার সহ-সভাপতি তানিয়া বিশ্বাস লিথির বসতঘর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এলাকায় তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে।

    কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১৯৭ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে এক ব্যক্তিকে, যিনি স্থানীয়দের দাবি অনুযায়ী ওই নেত্রীর স্বামী।

    দৈনিক আমার দেশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৫টার দিকে বাগেরহাটের মোংলা থানাধীন চিলা বাজার সংলগ্ন এলাকার একটি বসতঘরে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। অভিযানের সময় ঘর তল্লাশি করে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে শান্ত পাড়ই নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।

    এলাকাবাসী জানায়, অভিযানের সময় তানিয়া বিশ্বাস লিথি বাড়িতেই উপস্থিত ছিল। তার সামনেই কোস্ট গার্ড সদস্যরা ঘরের ভেতর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করে। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে শান্ত পাড়ই দৌঁড়ে পালানোর চেষ্টা করলে সদস্যরা তাকে ধাওয়া করে আটক করে।


    তথ্যসূত্র:
    ১। মোংলায় বিএনপি নেত্রীর ঘর থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী আটক
    https://tinyurl.com/45dxndew
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment

    Working...
    X