গাজায় বর্বর ইসরায়েলি বিমান হামলায় অন্তঃসত্ত্বা নারী ও দুই শিশুসহ ১৩ জন শহীদ

গাজায় বর্বর ইসরায়েলি বিমান হামলায় অন্তঃসত্ত্বা নারী ও দুই শিশুসহ অন্তত ১৩ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। স্থানীয় চিকিৎসা সূত্রের তথ্য অনুযায়ী, শহীদদের মধ্যে বেসামরিক নাগরিকের পাশাপাশি পুলিশ সদস্যও রয়েছেন। এসব হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
আল-আকসা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ১৫ মার্চ, রবিবার গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে একটি বাড়িতে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী। এই হামলায় এক দম্পতি এবং তাদের ১০ বছর বয়সী ছেলে শহীদ হয়েছে। শহীদ নারী যমজ সন্তানের গর্ভধারিণী ছিলেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। এই একই হামলায় পাশের বাড়ির ১৫ বছর বয়সী এক কিশোরও শহীদ হয়।
স্থানীয় এক বাসিন্দা জানান, তারা ঘুমিয়ে ছিলেন, হঠাৎ প্রবল বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায়। কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই এই হামলা চালানো হয় বলে তিনি উল্লেখ করেন।
এদিকে গাজার কেন্দ্রীয় শহর আজ-জাওয়াইদায় পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল। এই হামলায় নয়জন পুলিশ সদস্য শহীদ হয়েছেন, যাদের মধ্যে কেন্দ্রীয় গাজার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা কর্নেল ইইয়াদ আবু ইউসুফও ছিলেন।
শহীদ পুলিশ সদস্যরা রমজান মাসে বাজার তদারকি এবং নিরাপত্তা বজায় রাখার দায়িত্ব পালন করছিলেন বলে জানানো হয়েছে। এই হামলায় আরও ১৪ জন আহত হয়েছেন বলে চিকিৎসা সূত্র নিশ্চিত করেছে।
সাম্প্রতিক সময়ে যুদ্ধবিরতিচুক্তি অব্যহত থাকলেও গাজায় বর্বর ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনিদের প্রাণহানির ঘটনা অব্যাহত রয়েছে। নতুন করে চালানো এই ইসরায়েলি আগ্রাসন উপকূলীয় অঞ্চলটির মানবিক সংকটকে আরও গভীর করে তুলেছে।
তথ্যসূত্র
1. Israeli attacks kill 13 in Gaza, including 2 children and a pregnant woman
– https://tinyurl.com/ybx945jw

Comment