Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ২৮ রমযান, ১৪৪৭ হিজরি || ১৮ মার্চ, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ২৮ রমযান, ১৪৪৭ হিজরি || ১৮ মার্চ, ২০২৬ ঈসায়ী

    ফের নাফ নদী থেকে ৪ জেলেকে ধরে নিয়ে গেল সন্ত্রাসী আরাকান আর্মি



    কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে ৪ জেলেকে নৌকাসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি। দৈনিক ইত্তেফাক এক প্রতিবেদনে জানায়, গত মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার শাহপরীর দ্বীপ নাইক্ষ্যংদিয়া সংলগ্ন নাফ নদী এলাকা থেকে ওই জেলেদের ধরে নিয়ে যাওয়া হয়।

    টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইনামুল হাফিজ নাদিম বিষয়টি নিশ্চিত করে জানায়, চার জেলের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, বিজিবিকেও ইতোমধ্যে অবহিত করা হয়েছে।

    শাহপরীর দ্বীপের বাসিন্দা সুলতান মাঝি জানায়, সকালে নাফ নদী সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে নৌকাসহ চার জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে বলে শুনেছি, তাদের সবার বাড়ি শাহপরীর দ্বীপের পুকপাড়া এলাকায়।

    বিজিবি সূত্রে জানা গেছে, গত দেড় বছরে অন্তত চার শতাধিক জেলেকে নানা সময় আরকান আর্মি সীমানা লঙ্ঘনের অভিযোগে ধরে নিয়ে গেছে। যাদের মধ্যে প্রায় আড়াই শতাধিক জেলেকে ফিরিয়ে আনা হয়েছে। সবশেষ গত ১৬ ফেব্রুয়ারি ফেরত আসেন ৭৩ জেলে।

    তথ্যসূত্র:
    ১। নাফ নদী থেকে ৪ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
    https://tinyurl.com/nznp836w
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    খুলনায় ইটের আঘাতে চায়ের দোকানিকে হত্যা করলো কৃষক দল নেতা



    খুলনার রূপসায় মাত্র ৪০০ টাকা মাংসের বকেয়া পাওনাকে কেন্দ্র করে এক কৃষক দল নেতার হামলায় দ্বীন মোহাম্মদ ঢালী (৫২) নামের এক চা-বিক্রেতার মৃত্যু হয়েছে।

    দৈনিক ইত্তেফাক জানায়, গত মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এই ঘটনা ঘটে। নিহত দ্বীন মোহাম্মদ ওই এলাকার আবুল কাশেম ঢালীর ছেলে।

    পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘাটভোগ ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক ও পেশায় মাংস বিক্রেতা আবুল খায়ের লস্কর ওই চা-বিক্রেতার কাছে মাংস বিক্রির বকেয়া টাকা পেত। পাওনা আদায়ের লক্ষে সে দ্বীন মোহাম্মদের দোকানে গিয়ে টাকার জন্য চাপ দেয়। এ সময় তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও একপর্যায়ে ধস্তাধস্তি শুরু হয়।

    প্রত্যক্ষদর্শীরা জানান, বিরোধের একপর্যায়ে আবুল খায়ের লস্কর ইট দিয়ে দ্বীন মোহাম্মদের মাথায় সজোরে আঘাত করে। এতে তিনি মারাত্মকভাবে জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা এগিয়ে আসেন। মানুষের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত আবুল খায়ের দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

    আশঙ্কাজনক অবস্থায় দ্বীন মোহাম্মদকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, বকেয়া টাকাকে কেন্দ্র করে বিবাদের একপর্যায়ে মাথায় ইটের আঘাত পাওয়ায় চা-বিক্রেতার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। পুলিশ অভিযুক্ত আবুল খায়ের লস্করকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে।


    তথ্যসূত্র:
    ১। ৪০০ টাকার জন্য কৃষক দল নেতার ইটের আঘাত, চায়ের দোকানির মৃত্যু
    https://tinyurl.com/bdd6wef2
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      ফরিদপুরে সন্ত্রাসী ছাত্রলীগের আনন্দ মিছিল



      ​শেখ মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের জেলা সভাপতি তানজিমুর রশিদ রিয়ানের নেতৃত্বে আনন্দ মিছিল হয়েছে।

      গণমাধ্যমের বরাতে জানা যায়, গত মঙ্গলবার (১৭ মার্চ) সকালে শহরের প্রানকেন্দ্র হিসাবে পরিচিত ঝিলটুলি এলাকার জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়কে মিছিলটি বের হয়।

      প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিও থেকে জানা যায়, এক পাশে ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতির ছবি এবং অন্য পাশে হাসিনার ছবি সম্মিলিত একটি ব্যানার সামনে নিয়ে ২০ থেকে ২২ জন ছাত্রলীগ কর্মী মিছিলে অংশ নেয়। ব্যানারটিতে লেখা ছিল, “শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, ফরিদপুরের মাটি, শেখ হাসিনার ঘাঁটি” ইত্যাদি।

      ভিডিওটি ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পোস্ট করে। সে উল্লেখ করে, ‘সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে শর্ট নোটিশে আনন্দমিছিল অনুষ্ঠিত হয়েছে।’

      তথ্যসূত্র:
      ১। ফরিদপুরে ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে আনন্দ মিছিল
      https://tinyurl.com/8sp6wytv
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        চট্টগ্রামের আনোয়ারায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার



        চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সুমি আক্তার (২৮) নামের এক গৃহবধূ ও তার দেড় বছর বয়সি মেয়ে ওয়াসিহা আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

        দৈনিক যুগান্তর জানায়, মঙ্গলবার (১৭ মার্চ) বিকাল ৫টার দিকে বৈরাগ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গুয়াপঞ্চক দেয়াং বাজার আশ্রয়ণ প্রকল্পের একটি গুচ্ছগ্রামের বসতঘরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে পরিবারের অন্য সদস্যরা ঘরে প্রবেশ করলে মা ও মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

        পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের বড় বোন বেবি আক্তার জানান, ‘আমার বোন আত্মহত্যা করেনি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বিয়ের পর থেকেই তার স্বামী তাকে নির্যাতন করে আসছে।’ গুয়াপঞ্চক ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইদ্রিস জানায়, নিহতের স্বামী আমাকে জানিয়েছে, তার স্ত্রী ও মেয়ে আত্মহত্যা করেছে। আমি ঘটনাস্থলে গিয়ে তাদের ঝুলন্ত অবস্থায় দেখে থানায় খবর দেই।

        তথ্যসূত্র:
        ১। আনোয়ারায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
        https://tinyurl.com/y3cdkcnc
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          সাতক্ষীরায় সরকারি চাল বরাদ্দ ১০ কেজি কিন্তু দেওয়া হচ্ছে ৫ কেজি



          সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে গুরুতর অনিয়মের ঘটনা ঘটেছে। সরকারি নিয়ম অনুযায়ী ১০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে মাত্র ৪.৫ থেকে ৫ কেজি।

          ‎গণমাধ্যমের বরাতে জানা যায়, গত সোমবার (১৬ মার্চ) সকাল ১০টার দিকে আটুলিয়া ইউনিয়ন পরিষদে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্ধারিত নিয়ম না মেনে ডিজিটাল স্কেলের পরিবর্তে প্লাস্টিকের বালতিতে করে চাল বিতরণ করা হচ্ছে।

          ‎শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে উপজেলার ১১টি ইউনিয়নের ১৩ হাজার ৩৩৭টি পরিবারের জন্য ১৩৩ দশমিক ৩৭০ টন চাল বরাদ্দ দেওয়া হয়। পাশাপাশি পৌরসভার ১ হাজার ৫৪৯টি পরিবারের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১৫ দশমিক ৪৯০ টন চাল। এর মধ্যে আটুলিয়া ইউনিয়নের ১ হাজার ৩৭৩টি পরিবারের জন্য বরাদ্দ ছিল ১৩ দশমিক ৭৩০ টন।

          ‎তবে বাস্তবে বরাদ্দ অনুযায়ী চাল বিতরণ করা হয়নি বলে জানান ভুক্তভোগীরা। কয়েকটি প্যাকেট চাল ডিজিটাল স্কেলে মেপে দেখা যায়, কোনো প্যাকেটে ৪ দশমিক ৮৫০ কেজি, কোনোটি ৫ দশমিক ৩০০ কেজি এবং সর্বোচ্চ ৫ দশমিক ৮০০ কেজি চাল রয়েছে।

          ‎ভুক্তভোগী কয়েকজন নারী জানায়, ১০ কেজির স্থলে তাদের দেওয়া হয়েছে সাড়ে ৪ থেকে ৫ কেজি চাল, যা ঈদের আগে তাদের জন্য বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

          তথ্যসূত্র:
          ‎১। সরকারি চাল বরাদ্দ ১০ কেজি কিন্তু দেওয়া হচ্ছে ৫ কেজি
          ‎- https://tinyurl.com/mtn5djb5
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment

          Working...
          X